Barrister Rashna Imam

Barrister Rashna Imam Senior Advocate, Supreme Court of Bangladesh

22/08/2026
22/08/2026

স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলনের যাত্রা শুরু উপলক্ষে আজকের বক্তব্যে আমি একটি কথাই জোর দিয়ে বলতে চেয়েছি, চিকিৎসকের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি রোগীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারও নিশ্চিত করতে হবে। ভুল চিকিৎসা, অবহেলা বা অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিকার পাওয়ার কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

এই আন্দোলন কোনো ব্যক্তি বা পেশার বিরুদ্ধে নয়। বরং রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যব্যবস্থার আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করার আন্দোলন।

স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চাই—নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহির ভিত্তিতে।

আজকের এই যাত্রা হোক সেই পরিবর্তনের শুরু।

#স্বাস্থ্যসেবা_সুরক্ষা

17/08/2026

আওয়ামী লিগের পর এবার জামায়াতের ‘বট বাহিনী’?
ক্ষমতা বদলেছে, বটের কারখানা কি শুধু হাতবদল হয়েছে?

#বটবাহিনী #রাজনীতিরবট #বটেররাজনীতি
#ক্ষমতারহাতবদল #প্রচারযুদ্ধ #ডিজিটালপ্রোপাগান্ডা
#রাজনৈতিকপ্রচার #অনলাইনম্যানিপুলেশন

#জবাবদিহিতা

17/08/2026

নারী হেনস্থা প্রতিরোধে সামাজিক পদক্ষেপ

#নারীহেনস্থা #নারীরনিরাপত্তা #নারীরপ্রতি_সহিংসতা
#হেনস্থারবিরুদ্ধে #নারীরসম্মান #নিরাপদসমাজ
#সহিংসতারবিরুদ্ধে #প্রতিবাদকরুন
#নীরবথাকবেননা #সমাজেরদায়িত্ব #জবাবদিহিতাচাই
#নারীরঅধিকার

14/08/2026

সাইবার বুলিং—রাজনৈতিক সহিংসতারই নতুন রূপ।
নারীরা এর সহজ টার্গেট। কিন্তু তাঁদের কখনোই এর নীরব শিকার হওয়া উচিত নয়।

Cyberbullying is the new face of political violence. Women are often its easiest targets, but they should never be its silent victims.

Gtv News

12/08/2026

মাদ্রাসা ও স্কুলে শিশু যৌন নির্যাতনের উদ্বেগজনক বৃদ্ধি জরুরি সরকারি হস্তক্ষেপ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং শূন্য সহনশীলতা দাবি করে। প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে শিক্ষা লাভের অধিকার আছে। আমাদের শিশুদের সুরক্ষা হতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।

The alarming rise of child sexual abuse in madrassas and schools demands urgent government intervention, institutional accountability and zero tolerance. Every child has a right to learn in safety. Protecting our children must be a national priority.

11/08/2026

নারী হেনস্থা প্রতিরোধে সামাজিক পদক্ষেপ ও রাজনৈতিক দোলগুলোর ডায়বেধ্যতা


#নারীহেনস্থা #নারীরনিরাপত্তা #নারীরঅধিকার #নারীনেতৃত্ব #সামাজিকদায়বদ্ধতা #রাজনৈতিকদায়বদ্ধতা #রাজনৈতিকদল #নারীবিদ্বেষ

10/08/2026

ভারত যদি সত্যিই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে বাংলাদেশের সার্বভৌম সরকারের বিরুদ্ধে একজন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রেস কনফারেন্সের মঞ্চ হয়ে ওঠা কি সেই বন্ধুত্বেরই অংশ?

বন্ধুত্ব কথায় নয়—আচরণে প্রমাণ করতে হয়।

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মানই হওয়া উচিত প্রকৃত বন্ধুত্বের প্রথম শর্ত।

Timeline Bangladesh
Gtv News

#বাংলাদেশ #ভারতবাংলাদেশসম্পর্ক #বাংলাদেশেরসার্বভৌমত্ব #সার্বভৌমত্ব #বন্ধুত্বকথায়নয় #প্রতিবেশীসম্পর্ক

05/08/2026

Having served on the boards of listed and unlisted companies in Bangladesh as independent director or chairperson and in advising corporate clients, I have observed that corporate governance in Bangladesh is still largely compliance-driven, not culture-driven.

Too often, governance is treated as a checklist. Board meetings are held, policies are adopted, disclosures are made, because the law requires them.

But true governance goes far beyond regulators and compliance. It is reflected in the culture of an organisation: how decisions are made, how dissent is respected, how conflicts of interest are managed, and whether accountability is embraced even when no one is watching.

That is the shift Bangladesh's corporate sector still needs. Until then, we will continue to see governance failures despite increasingly sophisticated legal frameworks.

Deepto TV

02/08/2026

নারী নেতৃত্ব নিয়েও এতো প্রশ্ন কেন?

একজন সফল পুরুষকে তাঁর কাজ ও অর্জনের জন্য চেনা হয়। অথচ একজন সফল নারীকে আজও অনেক সময় পরিচয় করিয়ে দেওয়া হয়—কার মেয়ে, কার স্ত্রী, বা কার বোন হিসেবে।

এই দ্বৈত মানদণ্ড নারীর যোগ্যতাকে নয়, আমাদের সামাজিক মানসিকতাকেই প্রশ্নবিদ্ধ করে।

নারীর নেতৃত্ব কোনো পুরুষের পরিচয়ের ধারক নয়। তার নিজের মেধা, পরিশ্রম, সততা ও সক্ষমতাই তার পরিচয়।

যেদিন আমরা নারীদেরও পুরুষদের মতো একই মানদণ্ডে মূল্যায়ন করতে শিখব, সেদিনই প্রকৃত অর্থে সমতার পথে এগোতে পারব।

Deepto TV

#নারীর_নেতৃত্ব #সমতা #নারীর_ক্ষমতায়ন

Address

Topkhana Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Rashna Imam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share