The Lawyers and Legal services

The Lawyers and Legal services মোঃ আনোয়ারুল হাকিম আরাফাত
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

"দি লয়ার্স এন্ড লিগ্যাল সার্ভিস" ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের নিচ তলায় অবস্থিত একটি জনপ্রিয় ল ফার্ম।এখানে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে অধ্যয়ন করা একঝাঁক মেধাবী ও তরুণ আইনজীবী। যারা মজলুমদের আইনী সেবার পাশাপাশি আইন নিয়ে গবেষণা করে এ দেশের মানুষের জন্য কাজ করেন। যাতে এ

দেশ দুর্বার গতিতে এগিয়ে যায়। সর্বত্র প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার ও আইনের শাসন ।

এই ফার্মের আইনজীবী গন দেশের ৬৪ জেলায় আইন পেশা চর্চা করে থাকেন। ফার্মের আইনজীবীগণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের নিম্ম আদালত, ট্যাক্স, ভ্যাট কোর্ট আদালত, নৌ আদালত,বিদ্যুত আদালত, শ্রম আদালত, প্রশাসনিক ট্রাইবুনাল সহ সংশ্লিষ্ঠ সকল আদালতে আইন চর্চা করে থাকেন।

যে সব বিষয়ে আমাদের ফার্ম কাজ করে থাকেনঃ-
১.সুপ্রিম কোর্টে মামলা দায়ের ও পরিচালনা রীট,কোম্পানি ম্যাটার,শালিস সহ ইত্যাদি।
২.পারিবারিক মামলা তালাক,দেনমোহর, দাম্পত্য জীবন পুনরুদ্ধার ইত্যাদি।
৩.দেওয়ানি মামলা, সম্পত্তি ও পদ নিয়ে মামলা।
৪.সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে ও বিপক্ষে মামলা।
৫.বেসরকারী স্কুল ও কলেজ সংশ্লিষ্ট মামলা।
৬.ফৌজদারি মামলা,চুরি,ডাকাতি,দুর্নীতিসহ ইত্যাদি।
৭.কোম্পানী গঠন, পার্টনারশিপ গঠন, ফাউন্ডেশন প্রতিষ্ঠা, স্বেচ্ছাসেবী সংগঠন রেজিষ্ট্রেশন করন।
৮.ট্রেডমার্ক ও কপি রাইট নিবন্ধন করন।
৯.ই-টিন নাম্বার তৈরীসহ ট্যাক্স রিটান দাখিলকরন।
১০.শ্রম আদালত,বিদ্যুৎ আদালত,নৌ আদালতে মামলা দায়ের সহ পরিচালনা করন।
১১. জমি ক্রয় করতে আইনী পরামর্শ প্রদান সাথে ভেটেডকরন।
১২. যে কোন আইনী বিষয় নিয়ে পরামর্শ দেয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইনী জটিলতা নিয়ে পেইজের ইনবক্সে জিজ্ঞাসিত বিষয়ের যথোপযুক্ত সমাধান দেওয়া হয়।
পাশে থাকুন,যে কোন আইনী বিষয়ে জানতে ফোন করুন,০১৮২১-৬৭৬৮৬২। অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

পেইজটি ভালো লাগলে করে অন্যকে নতুন কিছু জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।

আমাদের ইউটিউব চ্যানেল লিংক :

https://youtube.com/c/TheLawyersandLegalServices

Facebook Link :
https://www.facebook.com/anwar.dulaw37thbatch

Instagram link :
https://www.instagram.com/p/CSdxm4ShmM8/?utm_source=ig_web_copy_link


Twitter Link:
https://twitter.com/anwarul_arafat?s=08

চ্যানেলটি করে Icon ক্লিক রেখে সঙ্গে থাকুন।
নিজে আইন জানুন অপর কে আইন জানতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে
মোঃ আনোয়ারুল হাকিম (আরাফাত)
এলএলবি অনার্স ও এলএলএম ১ম শ্রেণি (ঢাকা বিশ্ববিদ্যালয়)
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
মোবাইল নংঃ ০১৮২১-৬৭৬৮৬২,০১৫২০০৯-০৭৫৩
ইমেইল :[email protected]

হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করার নতুন বিজ্ঞপ্তি ও নির্দেশকা প্রকাশিত হয়েছে। আগামী ০১...
26/10/2022

হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করার নতুন বিজ্ঞপ্তি ও নির্দেশকা প্রকাশিত হয়েছে। আগামী ০১/১১/২০২২ ইং তারিখ হইতে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন।

23/10/2022

চেকের মামলায় আজকের আপডেটঃ

১. বাদির আবেদনে তিনি কিসের বিনিময়ে তার চেক প্রাপ্ত হয়েছেন (consideration) তার বিস্তারিত বিবরণ না থাকলে কোন আদালত চেকের মামলা আমলে নিবেন না।

২. চেকের মামলার বিচারে আসামীর দায় প্রমানের ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমা প্রমানের মান্দন্ডের মতোই "standard of burden of proof" বিবেচনায় রাখতে হবে।

আজকের রায়ঃ মাননীয় বিচারপতি মোঃ আশরাফুল কামাল।

: Humayun Kabir Pallob
Advocate, Supreme Court of Bangladesh.

23/10/2022

Bank Interest-
Bank interest will have to be calculated according to the prevailing interest rate.
7 ALR(2016)(1)AD 14.

22/10/2022

আগামী দুই মাসের মধ্যে বার কাউন্সিল লিখিত এক্সামের ফলাফল প্রকাশ হবে ইনশাআল্লাহ।।

- - অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন ।।

21/10/2022

Duty of the Judges- It is the duty of the judges to maintain high ethical standard and impartiality. It is duty of the judges to act at all times in a manner that promotes public confidence in respect of the integrity and impartiality of the judges and the judiciary as a whole.

Duty of the Lawyers- The lawyers being officers of the Court are equally responsible to maintain the dignity, pestige and image of the Court as well as the judiciary as a whole.
72 DLR(AD) 57.

21/10/2022

আইনী পরামর্শ পেতে পেইজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন।
শেয়ার করে দিন ধন্যবাদ।

আমার জানা সেরা কিছু ওয়েব সাইটের নাম১, Quora.com(সবচেয়ে বড় প্রশ্ন উত্তর ফোরাম)২. Canva.com(ডিজাইনের চমৎকার একটি ফ্রি ওয়েব...
21/10/2022

আমার জানা সেরা কিছু ওয়েব সাইটের নাম

১, Quora.com

(সবচেয়ে বড় প্রশ্ন উত্তর ফোরাম)

২. Canva.com

(ডিজাইনের চমৎকার একটি ফ্রি ওয়েবসাইট)

৩. Upwork.com

(সবচেয়ে বড় freelancing ওয়েবসাইট)

৪. Wikipedia.org

(যে কোন দেশের যে কোন ভাষা শিখতে )

৫. Drive.google.com

(যে কোন ফাইল ক্লাউড স্টোরেজে backup রাখতে)

৬. Duolingo.com

(ফ্রীতে বিশ্বের যে কোন ভাষা শিখতে)

৭. Alibaba.com

(যে কোন বিদেশী পণ্য কিনে নিজের retail বা wholesale ব্যবসা করতে)

৮. pdfpro.co

(যে কোন PDF file অনলাইন এডিট করতে)

৯. maps.goole.com

বিশ্বের যে কোন জায়গার যে কোন এড্রেস (address) খুঁজে বের করতে

১০. Thunkable.com

(কোডিং নলেজ ছাড়া android app তৈরি করতে)

১১. Filehippo.com

(ফ্রীতে আনলিমিটেড কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে)

১২. Everytimezone.com

(বিশ্বের যে কোন জায়গার টাইম দেখতে)

১৩. Screenshot.guru

(যেকোন ব্লগ বা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে)

১৪, Fast.com

(নিজের ইন্টারনেট স্পিড টেস্ট করতে )

১৫. Virusscan.jotti.org

(কম্পিউটারে থাকা যে কোন ফাইল স্ক্যান করে ভাইরাস দূর করতে)

১৬. Copychar.cc

(Special character, smiley বা emoji সরাসরি কপি করে ব্যবহার করতে)

১৭. Codecademy.com

(কোডিং languages অনলাইনে শেখার জন্য)

১৮. Iconfinder.com

(ফ্রীতে লোগো, ব্লগ বা যে কোন প্রয়োজনে হাজার হাজার ICON iamges পেতে)
১৯.
Al Quran: Digital
Update Required To play the media you will need to either update your browser to a recent version or update your Flash plugin .
www.quran. gov.bd
পবিত্র কুরআন বাংলা অনুবাদ সহ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
www.quraanshareef. org

(পবিত্র কোরআনের বাংলা অনুবাদের জন্য)

২০. Unsplash.com

(যে কোন প্রয়োজনে ফ্রি স্টক ইমেজের জন্য)

২১.Faxzero.com (অনলাইন ফ্রীতে ফ্যাক্স পাঠাতে)

২২. Grammarly.com

(English writing শুদ্ধ করতে)

২৩. Google Translate

(এক ভাষাকে অন্য ভাষাতে ট্রান্সলেট করার জন্য)

২৪. Kleki.com

(অনলাইন drawing, painting এবং sketch করতে)

২৫. Homestyler.com

(আপনার ঘরের নতুন design এবং style করতে)

পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আরও উপকারী সাইট অ্যাড করার চেষ্টা করব

.

Quora is a place to gain and share knowledge. It's a platform to ask questions and connect with people who contribute unique insights and quality answers. This empowers people to learn from each other and to better understand the world.

18/10/2022
13/10/2022

ভার্সিটিতে চান্স না পাওয়া একটি ছেলের
সুইসাইডের আগে তার ডায়েরীতে লিখার
কিছু অংশ-----

💁»আমি প্রতিদিনই বলতাম আজ নয় কাল
থেকে পড়ালেখা শুরু করব।কিন্তু
ফেসবুক,ইন্টারনেট
আমাকে এতই আসক্ত করেছিল
যে আমি পড়াতে বসলেও চোখ থাকতো রঙিন
পর্দায়। (ইন্টার+নেট=এন্টার
নেট>মানে জালে প্রবেশ করা।
এই জালে আবদ্ধ হলে বের হওয়া কঠিন) »আমার বাবা কষ্ট করে ম্যাচের,কোচিং এর
টাকা দিয়েছে!আমি তা দিয়ে নেট
চালাইছি।
»আমার বৃদ্ধ বাবা একদিন জরুরি একটা কাগজ
দিবার জন্য ১০
কিঃমিঃ জায়গা হেটে বাজারে
আসে,আমাকে ই-
মেইলে করে পাঠিয়েছে,সেই কাগজটা ছিল
আমার
মার্কশীট।কিন্তু আমি বৃদ্ধ বাবার কষ্টের দাম
দিতে পারিনি।
»পরীক্ষার আগের দিন আমার
রোগী মা ফোনে কেঁদে কেঁদে বলেছিল
বাবা তুই
আমাদের একমাত্র ভরসা।তুই চান্স
পাবি আমি জানি,তুইতো বলিস সবসময় পড়ছ।
আমার সে বিশ্বাস আছে।
আমি আমার মায়ের বিশ্বাস নিয়ে
খেলেছি।
»আমার ছোট্ট বোনটি বলেছিল,ভাইয়া তুই
চান্স
পাইলে আমি স্কুলে বান্ধবীদের মিষ্টি
খাওয়ামু।
যদিও আমার বোনের সে সামর্থ্য ছিলনা।
আপনি যদি সময়কে নষ্ট করেন,তাহলে সময়
আপনাকেই নষ্ট করবে।
বিঃদ্রঃ-আত্মহত্যা কোন কিছুর সমাধান নয়।
তবে মা বাবা,পরিবারের
সাথে বিশ্বাসঘাতকতা করবেন না।
" Time and tide waits for none"

~collected

13/10/2022

কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!

সংগৃহীত

11/10/2022

আপনার ভূমি কেউ যদি নামজারী করে নিয়ে যায় তখন কি করবেন?
---এক্ষেত্রে আপনাকে মিস কেইস করতে হবে।আদেশ বাতিল বা সংশোধনের জন্য রাস্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইনের ১৫০ ধারায় এসি ল্যান্ড অফিসে আবেদন করতে হবে।এসি ল্যান্ড অফিসে আবেদনের পর বিবিধ রেজিস্ট্রারে এন্টি দিয়ে একটি নাম্বার পড়ে,যা হলো মিস কেস নাম্বার।এর পর সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তহশিলদারকে নিদের্শ দেয়া হয়।অনেক ক্ষেত্রে কাননুগো বা সাভের্য়ারকেও প্রতিবেদন দাখিলের নিদের্শ দেয়া হয়।প্রতিবেদন প্রাপ্তির পর উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানী করে মামলা নিষ্পত্তি করা হয়।মিউটেশানটি বাতিল হলে কিংবা আংশিক সংশোধন হলে মুল খতিয়ানে ঐ পরিমান জমি চলে যায়।
© Kamruzzaman Swapon
আইনের শিক্ষার্থী,
ঢাকা ল কলেজ।
ডিপ্লোমা ইন ল্যান্ড সার্ভে
ময়নামতি সার্ভে ট্রেনিং সেন্টার।)



10/10/2022

ব্যাংক যেসকল আইন মেনে ব্যবসা করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আইন হলোঃ

১। The Company Act-1994 দ্বারা ব্যাংক নিবন্ধিত হয়।

২। Bank Company Act - 1991 দ্বারা ব্যাংক Statutory Reserve সংরক্ষণ করে।

৩। Bangladesh Bank Order - 1972 দ্বারা বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে।

৪। The Negotiable Instrument Act - 1881 দ্বারা Cheque, Bill of Exchange, Demand Promissory Note ডিল করে।

৫। Money Laundering Prevention Act - 2012 দ্বারা Money Laundering প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়।

৬। Anti Terrorism Act- 2009 দ্বারা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ করা হয়।

৭। Foreign Exchange Regulations Act - 1947 দ্বারা Foreign Exchange সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা হয়।

৮। The Contract Act - 1872 দ্বারা গ্রাহকের সাথে বিভিন্ন চুক্তি করা হয়।

৯। Transfer Of Property Act -1882 দ্বারা বিনিয়োগ গ্রাহকের সম্পত্তি Mortgage করা হয়।

১০। The Stamp Act -1899 দ্বারা গ্রাহকের নিকট থেকে Stamp গ্রহণ করা হয়।

১১। The Registration Act - 1908 দ্বারা গ্রাহকের Fixed Asset এর Mortgage রেজিষ্ট্রেশন করে নেয়া হয়।

১২। Sales of Goods Act - 1930 দ্বারা গ্রাহকের দ্রব্য সামগ্রী বিক্রি করা হয়।

১৩। The Succession Act - 1925 দ্বারা গ্রাহকের Asset তার Successor দেরকে হস্তান্তর করা হয়।

১৪। The Partnership Act -1932 দ্বারা Partnership প্রতিষ্ঠানকে Deal করা হয়।

১৫। Bankruptcy Act -1997 দ্বারা দেউলিয়া হওয়া গ্রাহকের হিসাবের উত্তোলন বন্ধ করা হয়।

১৬। UCP-600 দ্বারা L/C এর কার্যক্রম পরিচালনা করা হয়।

১৭। INCO Term - 2020 দ্বারা Import - Export পন্য পৌঁছানোর দায়িত্ব নির্ধারিত হয়।

১৮। অর্থ ঋণ আদালত আইন - ২০০৩ দ্বারা ঋণ খেলাপির নিকট ঋণের অর্থ আদায় করা হয়।

#ব্যাংকিং_জ্ঞান

Address

২২/১, তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ ভবন (নিচতলা) বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ঢাকা।
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Lawyers and Legal services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Lawyers and Legal services:

Share

BAR COUNSIL EXAM

আনোয়ারুল হাকিম আরাফাত,এলএলবি অনার্স,এলএলএম ১ম শ্রেণি (ঢা বি) অ্যাডভোকেট ঢাকা জেলা ও দায়রা জজ,আইন গ্রন্হ প্রণেতা,আইনী পরামর্শদাতা,মানবাধিকার,সত্য ও ন্যায়ের পক্ষে লড়াকু সৈনিক ।