13/10/2026
#অংক_করে_দেখতে_হবে। To whom it may concern.
যারা এইচ এস সি পাশের পর পরই আইন বিষয়ে লেখা শুরু করবেন তাদের জন্য বয়সের কোন হিসাব দরকার নেই। তাদের জন্য বয়সের বাধা প্রযোজ্য হবে না।
তারা ১৮ বছর বয়সে আইনে লেখাপড়া শুরু করে যদি ৩৫ বছর বয়স পর্যন্ত আইনজীবী হওয়ার জন্য অপেক্ষা করতে হয় , তবে তারা আইনজীবী না হওয়া উত্তম।
এই আইনটি প্রযোজ্য হচ্ছে যারা স্নাতক ডিগ্রি অর্জন করার পর অনুমোদিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হবে।
কখন ও কত বছর বয়স পর্যন্ত তারা আইন কলেজে ভর্তি হওয়া উচিত ?
উত্তর : আইন কলেজ থেকে এলএলবিতে স্নাতক পাশের পর একজন আইনের ডিগ্রিধারী বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত আইনজীবী হওয়ার ( আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার) তিন পর্বের পরীক্ষায় ( MCQ, Written ও মৌখিক ) অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে থাকেন।
তাহলে ধরে নেয়া যায় ইন্টিমেশন সহ স্বাভাবিক নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হলে কমপক্ষে দুই বছর অতিক্রান্ত হওয়ার পর একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত বা গেজেট ভুক্ত হতে পারে ।
তাহলে এলএলবি পাশের জন্য- তিন বছর এবং আইনজীবী হওয়ার জন্য দুই বছর মোট পাঁচ বছর সময় লাগবে আইনজীবী হওয়ার জন্য এলএলবিতে ভর্তি হওয়ার পর থেকে। অর্থাৎ যাদের বয়স এখন ৩০/৩১ এর উর্ধ্বে তারা এলএলবিতে ভর্তি হলে আইনজীবী হওয়ার পরীক্ষায় বয়সের কারণে অযোগ্য হয়ে যাবে।
তাহলে দেখা যায়, যাদের বয়স এখন ত্রিশ পাঁচ বছর পর হবে পঁয়ত্রিশ তারা যদি এখন এলএলবিতে ভর্তি হয় তারা হবে প্রথম ব্যাচ যারা ৩৫ বছরের বয়স সীমায় বাধাগ্রস্থ হবে । যাদের বয়স এখন ত্রিশের বেশি তারা এলএলবিতে ভর্তি হলে এই আইনের ফলে অর্থহীনভাবে বাধাগ্রস্থ হয়ে নিরাশায় ভুগতে পারে।