03/04/2026
ডিভোর্সের বিষয়ে আমাদের কিছু তথ্য,
আমাদের সমাজে দুটি ভুল ধারণা প্রচলিত রয়েছে-
ক) স্ত্রী কর্তৃক তালাক দিলে দেনমোহর পরিশোধ করতে হবে না,
খ) স্বামী স্ত্রী উভয়ে তালাকের কাগজে স্বাক্ষর না করলে তালাক হয় না ।
★স্ত্রী কর্তৃক তালাক দিলে দেনমোহর পরিশোধ করতে হবে নাঃ-
আমাদের সমাজের একটা বিশাল অংশ মনে করেন যদি স্ত্রী নিজে তালাক দেয় তাহলে স্বামীকে দেনমোহর দিতে হয় না।
এজন্য অনেক মামলায় দেখি স্ত্রীকে স্বামী অনেক টর্চার করে যেনো স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়ে চলে যায় এবং স্বামীকে দেনমোহর দিতে না হয়।
অনেক মামলাতেই স্বামী বলেন- স্যার স্ত্রী নিজে সংসার করতে চায় না বা স্ত্রী নিজে তালাক দিয়েছে তাই সেতো কোনো দেনমোহর পাবেনা। এটি সম্পূর্ণ ভুল ধারণা।
সঠিক বিষয় হচ্ছে তালাকের সাথে দেনমোহরের কোন সম্পর্কই নাই। দেনমোহর হচ্ছে বিয়ের পূর্ব শর্ত। তালাক যেই দিক না কেনো স্ত্রী তার দেনমোহর পাবেন । স্বামী বিয়ে করেছে তাই সে স্ত্রীকে দেনমোহর দিবেন। উত্তম ছিল যদি বিয়ের আসরেই দেনমোহর পরিশোধ করে দিতো।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেনমোহর বকেয়া রাখা হয়।তাই অপরিশোধিত দেনমোহর স্ত্রীর নিকট স্বামীর একটি ঋণ যা সে পরিশোধ করতে বাধ্য।
বিয়ের পর যদি একদিনও সংসার না হয় কিংবা স্ত্রীর সাথে স্বামীর দৈহিক সম্পর্ক স্থাপন না হয় তাহলে স্ত্রী তার দেনমোহরের অর্ধেক অংশ পাবে এবং যদি সংসার হয়ে থাকে তাহলে স্ত্রী ধার্যকৃত সম্পূর্ণ দেনমোহর পেতে হকদার।
★★ স্বামী স্ত্রী উভয়ে তালাকের কাগজে স্বাক্ষর না করলে তালাক হয় কিনাঃ-
অনেকেই মনে করেন স্বামী-স্ত্রী দুজন তালাকনামায় স্বাক্ষর না করলে তালাক হয়না অর্থাৎ একজনের স্বাক্ষরে তালাক হয় না।
অনেক মামলায় মেয়েকে বলতে শুনেছি স্যার ওতো একতরফা তালাক দিয়েছে তালাকের কাগজে আমার স্বাক্ষর নেয় নাই তাহলে তালাক হলো কিভাবে।
মূলত তালাক দেওয়ার একচ্ছত্র ক্ষমতা হচ্ছে স্বামীর, স্বামী তালাক দেওয়ার ক্ষমতা স্ত্রীকে অর্পণ করলে স্ত্রীও তালাক দিতে পারে যা ‘তালাক ই তাওফীজ’ নামে পরিচিত । সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী একজন তালাক দিলেই হবে।
স্বামী একতরফাভাবে স্ত্রীকে তালাক দিতে পারে আবার স্ত্রীও একতরফাভাবে তা স্বামীকে তালাক দিতে পারে।
তালাক কার্যকর হওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনের সম্মতি বা স্বাক্ষরের প্রয়োজন নাই।
৯৯% তালাক মূলত একতরফাভাবেই হয়ে থাকে।
১% এর মত তালাক উভয়ের সম্মতিতে হয়ে থাকে যেটাকে খোলা তালাক (mutual divorce) বলে।
((তালাক আল্লাহর কাছে অপছন্দের একটি কাজ))