Law For Nations

Law For Nations The team consists of dynamic lawyers.

Law for Nations, from the very inception of its journey aimed at growing nationwide as a complete law service providing firm catering the need of local and international clients of various class and category.

(দয়া করে পুরো লেখাটা পড়বেন, শুধু শিরোনাম নয়) আইনজীবী হতে হলে বার কাউন্সিল পরীক্ষা কি একান্তই প্রয়োজন — আমার ভিন্ন দৃষ্...
21/11/2025

(দয়া করে পুরো লেখাটা পড়বেন, শুধু শিরোনাম নয়)

আইনজীবী হতে হলে বার কাউন্সিল পরীক্ষা কি একান্তই প্রয়োজন — আমার ভিন্ন দৃষ্টিভঙ্গি!

আমার একান্ত ব্যক্তিগত অভিমত হলো—এলএল.বি (অনার্স) ও এলএল.এম শেষ করে আইনজীবী হওয়ার জন্য আলাদা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকার প্রয়োজন নেই। যেমন ডাক্তাররা এমবিবিএস শেষ করে নির্দিষ্ট সময় ইন্টার্নশিপ করে ডাক্তারি সনদ পান—ঠিক তেমনই আইন পাস করা শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করলেই বার কাউন্সিল তাদের সনদ প্রদান করতে পারে।

অনেকে পেশাগত মানের প্রশ্ন তুলতে পারেন। আমার উত্তর খুব পরিষ্কার—মেডিকেলে যেমন শুরুতেই সর্বোচ্চ মেধাবীদের বাছাই করা হয় এবং পাঁচ বছর ধরে এমনভাবে পড়ানো হয় যে এমবিবিএস শেষ করতেই খবর হয়ে যায়! ঠিক তেমনই আইন বিষয়েও ভর্তি পর্যায়ে কঠোর প্রতিযোগিতা তৈরি করতে হবে।
আইন পড়তে চাইলে দেশের সেরা মেধাবীরাই যেন শুধু সুযোগ পায়—এই ব্যবস্থা করতে হবে। আর একাডেমিক লাইফেই এমন কঠোর ও গভীর পড়াশোনার সংস্কৃতি তৈরি করতে হবে যাতে “ল’ পাশ করা” মানেই একটি বড় অর্জন।

এভাবে যারা এলএল.বি-এলএল.এম শেষ করবে, তারা যখন সিনিয়রের সঙ্গে নির্দিষ্ট সময় হাতে-কলমে কাজ শিখবে—তখন তাদের আইনজীবী সনদ দিতে পেশাগত মান নিয়ে আর প্রশ্নই উঠবে না।

এর পাশাপাশি ইন্টিমেশন সিনিয়রদের ভূমিকা শক্তিশালী করতে হবে। ১০ বছরের প্র্যাকটিস হলে বাধ্যতামূলকভাবে অন্তত ১ জন জুনিয়র নিতে হবে। ২০ বছরের প্র্যাকটিস হলে কমপক্ষে ৫ জন জুনিয়র রাখতে হবে। জুনিয়রদের একটি ন্যূনতম সম্মানী নির্ধারণ করতে হবে। বার কাউন্সিলকে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং চালু করতে হবে।

অনেকে বলতে পারে এত উকিল এর দরকার কি। এত কাজ কি আছে! আমি বলি আছে। বাংলাদেশের মানুষের তুলনায় আইনজীবীদের সংখ‍্যা এখনও অনেক কম। বাংলাদেশের লিগ্যাল মার্কেট অনেক বিশাল। কাজ জানলে কাজের অভাব হয় না। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক বেসিক লিগ‍্যাল নিড আছে। কিন্তু চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক আইনজীবী নাই। কোনো একজন মানুষ আইনী সমস‍্যায় পড়লে কিন্তু জজ সাহেবদের খুঁজেন না, খুঁজে তার সার্কেলের বা পরিচিতদের মাঝের কোনো উকিল সাহেবকে। কারণ আইনী পরামর্শ শুধু একজন বিজ্ঞ আইনজীবীই দিতে পারেন।

তাই সময় এসেছে—আইনজীবী তৈরির প্রক্রিয়াকে আরও বৈজ্ঞানিক, পেশাদার ও মানবিক করার।
পরীক্ষা নয়—মানসম্মত শিক্ষা, ইন্টার্নশিপ ও পেশাগত প্রশিক্ষণই হতে পারে ভবিষ্যৎ লিগ্যাল প্রফেশনালদের জন্য সবচেয়ে কার্যকর পথ।

- এবিএম শাহজাহান আকন্দ মাসুম
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
হেড অব চেম্বার, ল ফর নেশনস।

(আমার ছবিটি সংযুক্ত করেছি দৃষ্টি আকর্ষণের জন্য)

🏛️ How to File an Application Before the High Court Division to Condon the Delay in Holding AGM under the Companies Act,...
25/06/2025

🏛️ How to File an Application Before the High Court Division to Condon the Delay in Holding AGM under the Companies Act, 1994.

In today’s complex corporate environment, delays in holding Annual General Meetings (AGMs) may occur due to various genuine reasons—ranging from operational disruptions to legal disputes. However, non-compliance with AGM requirements can attract legal consequences under the Companies Act, 1994 of Bangladesh.

Thankfully, the law provides a remedy. If a company fails to hold its AGM on time, it can seek condonation of the delay by filing an application before the High Court Division of the Supreme Court of Bangladesh, invoking Section 81(2), Section 85(3), and Section 396 of the Act.

This article explains the step-by-step process for filing such an application and the necessary compliance requirements.

⚖️ Relevant Legal Provisions

🔹 Section 81(2) – Annual General Meeting

“Every company shall, in each year of the calendar, hold in addition to any other meetings a general meeting as its annual general meeting, and not more than fifteen months shall elapse between the date of one annual general meeting of a company and that of the next.”

➡️ Non-compliance attracts penalties for company officers.

🔹 Section 85(3) – Power of Court in Case of Default

“If default is made in holding an annual general meeting in accordance with section 81, the Court, on the application of any member of the company, may call, or direct the calling of, a general meeting of the company and give such ancillary or consequential directions as it thinks expedient…”

➡️ This provides the legal basis to apply for delay condonation.

🔹 Section 396 – Jurisdiction of the Court

“The High Court Division shall have jurisdiction under this Act and may, subject to the provisions hereof, pass such orders and give such directions as may be necessary to give effect to the provisions of this Act.”

➡️ Confirms that the High Court Division has supervisory power in such matters.

✅ Step-by-Step Procedure to File the Application

🔹 Step 1: Board Meeting & Authorization

• Hold a Board Meeting.
• Pass a resolution authorizing:
• Filing of the application before the High Court.
• Appointment of an Advocate.
• Explanation of reasons for the delay.
• Future date to hold the AGM.

🔹 Step 2: Appoint Advocate and Gather Documents

Engage an Advocate of the High Court Division. Collect and prepare the following documents:

Required Documents:
1. Petition & Affidavit (explaining delay and prayer for condonation)
2. Certificate of Incorporation
3. Memorandum & Articles of Association (MOA & AOA)
4. Board Resolution
5. Last AGM notice/minutes (if any)
6. Updated list of shareholders
7. Draft notice of proposed AGM
8. Letter explaining the reason for delay (e.g., COVID-19, internal disputes)
9. Wokalatnama and authorization letter to any company employee to represent the application

🔹 Step 3: Draft and File the Petition

The petition should contain:
•Jurisdiction under Sections 81(2), 85(3), and 396
•Company background
•Cause of delay
•Prayer for relief (i.e., permission to hold AGM within extended time)

🔹 Step 4: Pay Fees
Pay applicable stamp duty, affidavit costs, and court processing fees & professional fees of your engaged lawyer.

🔹 Step 5: Filing Before the High Court
• File the petition before the Company Bench of the High Court Division.
• Upon scrutiny, the case is assigned a number and listed for hearing.

🔹 Step 6: Court Hearing
• On the hearing date, the Court may:
• Ask for clarification on the delay.
• Admit or interim order.
• Direct publication of a notice in newspapers

🔹 Step 7: Newspaper Publication

If ordered by the Court, publish a notice in both an English and Bengali daily (e.g., Daily Star, Prothom Alo) using a format like:

“Notice is hereby given that an application has been filed before the Hon’ble High Court Division under Sections 81(2), 85(3), and 396 of the Companies Act, 1994 for condonation of delay in holding the Annual General Meeting of [Company Name]. Any person having interest may appear before the Court on [date] and file objections, if any.”

Submit an affidavit in compliance of publication at the next hearing.

🔹 Step 8: Final Order
• If satisfied, the Court may:
• Condon the delay.
• Allow the AGM to be held within a specific period (typically 30–60 days).
• Obtain a certified copy of the Court’s order.

🔹 Step 9: Hold the AGM
• Issue notice and conduct the AGM.
• Maintain proper minutes.
• File Form X with RJSC (if applicable).

✅ Delays in holding AGMs can occur, but it’s crucial to address them legally and transparently. Filing an application before the High Court under the Companies Act, 1994 provides a structured path for regularizing such delays and avoiding penalties. Companies must act diligently, with proper documentation and legal guidance, to ensure continued compliance and stakeholder trust.

✅ Checklist Before Buying Land in Bangladesh🔍 1. Verify Ownership Documents • Original deed (সেল ডিড / কবলা দলিল) – Chec...
20/06/2025

✅ Checklist Before Buying Land in Bangladesh

🔍 1. Verify Ownership Documents
• Original deed (সেল ডিড / কবলা দলিল) – Check seller’s title.
• Chain of ownership (নামজারি / খতিয়ানের ধারাবাহিকতা) – Ensure there’s no break in ownership.
• Mutation documents (নামজারি কপি) – Must be updated in the seller’s name.
• Latest Khatian – Check RS, CS, SA, BS, DP records.
• Land Development Tax (খাজনা পরিশোধ) – Ensure up-to-date tax payments.



🛑 2. Confirm No Legal Disputes
• Check for court cases: Is the land under any litigation?
• No injunction orders: Make sure the land isn’t under legal restriction.
• Collect a Non-Encumbrance Certificate (if possible).



📏 3. Measure the Land (ভূমি পরিমাপ)
• Hire a licensed surveyor or amin to verify actual area vs. document.
• Check boundaries and map (নকশা মিলিয়ে দেখুন).



🏛 4. Verify Type & Status of Land
• Nature of land: Agricultural or commercial?
• Govt. khas land? – Avoid any khas land unless officially leased.
• Acquire permission: If near water bodies, railway, highways, etc.



👥 5. Seller’s Identity Check
• Match seller’s name on:
• NID
• Deed
• Mutation
• If multiple owners, get consent from all (একাধিক মালিক হলে সম্মতি নিতে হবে).



📄 6. Power of Attorney (POA) Validity
• If someone is selling on behalf of the owner, verify:
• Registered POA
• Within validity
• Not revoked



💸 7. Payment Method
• Pay through bank (cheque or pay order) for proof.
• Avoid full cash payments.
• Keep receipt and photocopy of seller’s NID with transaction.



🧾 8. Make a Registered Sale Deed
• Register sale deed at Sub-Registrar Office (সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধন করুন).
• Both buyer and seller must be present with 2 witnesses.



📝 9. Post-Purchase Tasks
• Apply for mutation in your name (নতুন মালিক হিসাবে নামজারি).
• Start paying land tax regularly.
• If applicable, change utility bills (e.g., holding tax, electricity).

❗Bonus Advice
Always do your land deals through a lawyer to avoid:
• Fraud
• Missing documents
• Future disputes

17/05/2024

হলফনামা সাধারণত ৩০০ টাকার স্ট্যাম্পে করতে হয়। তবে শ্রেণীভেদে স্ট্যাম্পের পরিমাণ বাড়তে পারে। হলফনামা করার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন যে আপনি যে কারণে হলফনামাটি করছেন সেই বিষয়বস্তু নিযুক্ত বিজ্ঞ আইনজীবী লিখেছেন কি না।
হলফনামা সম্পাদনের পর সঠিক ও স্পষ্টভাবে সীল ও স্বাক্ষর করা হয়েছে কিনা দেখে নিন। সিরিয়াল নম্বর রেজিস্টারের সিরিয়ালের সাথে মিলিয়ে নেয়া ভালো, এতে আপনার কাজটি অধিকতর সঠিক হয়েছে বলে নিশ্চিত হতে পারবেন।
হলফনামার সাথে ভবিস্যতের অনেক কিছু নির্ভর করায় এটা যেখানে সেখানে যে কোন ভাবে করার চাইতে সঠিক ভাবে, বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে করা বুদ্ধিমানের কাজ। তাই এই ব্যাপারে সচেতন থাকা জরুরি।
💬 কোন প্রশ্ন, জিজ্ঞাসা থাকলে আমাদের ইনবক্স করতে পারেন।

ইদের আনন্দ আপনার, আমার, সকলের। ইদের খুশি তাই ছড়িয়ে দিন সবখানে। ল ফর ন্যাশনের পক্ষ থেকে সকলকে ইদুল ফিতরের শুভেচ্ছা। ইদ মো...
10/04/2024

ইদের আনন্দ আপনার, আমার, সকলের।
ইদের খুশি তাই ছড়িয়ে দিন সবখানে।

ল ফর ন্যাশনের পক্ষ থেকে সকলকে ইদুল ফিতরের শুভেচ্ছা।

ইদ মোবারক।

10/01/2024

Our law firm has successfully filed a public Interest Litigation regarding the unfortunate & shocking demise of 5 years old Ayan for medical negligence.

As the new year unfolds, Law For Nations remains dedicated to navigating the legal landscape with integrity and excellen...
31/12/2023

As the new year unfolds, Law For Nations remains dedicated to navigating the legal landscape with integrity and excellence. Our resolution?
To continue empowering our clients with informed, strategic solutions. Here's to a year of justice, growth, and success! Happy New Year!

"

ল ফর ন্যাশনের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2023

ল ফর ন্যাশনের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

🎯 ভালো উদ্যোক্তা তারাই যারা স্বপ্নটা একটু সচেতনভাবে দেখে, বাস্তবতার নিরিখে পর্যালোচনা করে, সুদূরপ্রসারী পরিকল্পনা করে এব...
22/11/2023

🎯 ভালো উদ্যোক্তা তারাই যারা স্বপ্নটা একটু সচেতনভাবে দেখে, বাস্তবতার নিরিখে পর্যালোচনা করে, সুদূরপ্রসারী পরিকল্পনা করে এবং প্রাসঙ্গিক আইন সম্পর্কে ধারণা রাখে।

একটি নতুন কোম্পানি রেজিস্ট্রেশনের সময় খুবই সচেতনভাবে আগানো উচিত, চলুন জেনে নেই এটার সঠিক স্টেপ গুলোঃ

📌 প্রথমেই লিখে ফেলতে হবে আপনি কি ধরনের ব্যবসা করতে চান এবং এর সাথে আর কি কি রিলেটেড ব্যবসা আছে; সেটাও লিস্ট করে ফেলতে হবে।

📌 এরপর আপনার ব্যবসার সাথে সামঞ্জস্য রেখে এমন একটি বা দুটি নাম ঠিক করে ফেলতে হবে যেটি হবে আপনার কোম্পানির সম্ভ্রাব্য নাম। নাম ঠিক করার সময় চেষ্টা করবেন এমন একটি নাম রাখতে যে নামটি দেখে মানুষ আপনার ব্যবসার ধরণ বুঝে ফেলতে পারবে। এক্ষেত্রে সুন্দর একটি নাম দেখে আপনি কাস্টমার পেয়ে যেতে পারেন। তবে নাম ঠিক করার খুব খেয়াল রাখতে হবে যাতে অন্য কোন কোম্পানির নামের সাথে সামঞ্জস্য চলে না আসে কারণ সেক্ষেত্রে আপনি কোম্পানির নামের ছাড়পত্র নাও পেতে পারেন।

📌 নতুন একটি কোম্পানি করার সময় অথোরাইজড ক্যাপিটাল ও পেইড-আপ ক্যাপিটাল কত হবে সেটা ভালোভাবে চিন্তা করে নেবেন। কারণ অথোরাইজড ক্যাপিটাল এর উপর সরকারি ফি নির্ধারণ হবে এবং পেইড-আপ ক্যাপিটালে ডিরেক্টরগণের শেয়ার ভ্যালু যার যার ব্যক্তিগত ট্যাক্স রিটার্নে পরবর্তী করবর্ষে তাদের রিটার্নে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে হবে।

📌 কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন সতর্কতার সাথে তৈরি করতে হবে। কি কি ব্যবসা ভবিষ্যতে করতে পারেন সেগুলোও ভালভাবে চিন্তা করে নেবেন। মনে রাখবেন একটি কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন সংশোধন করা লাগলে মাননীয় হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টে মামলা করে করতে হয়।

📌 ভবিষ্যতের ঝামেলা এড়াতে কোম্পানির ডিরেক্টরদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, কর সংক্রান্ত তথ্যাদি, কোম্পানির ঠিকানা ইত্যাদি সতর্কতার সাথে লিপিবদ্ধ করতে হবে।

📌 কোম্পানি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে কোম্পানির রেজিস্ট্রেশন সনদ, ফরম XII এবং কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন বুঝে নিন এবং ডকুমেন্টসমূহতে আরজেএসসির ডিজিটাল স্বাক্ষর আছে কিনা চেক করবেন।

📌 কোম্পানি ভালোভাবে গতিশীল রাখার জন্য এবং অনাকাঙ্ক্ষিত আইনী ঝামেলা থেকে বিরত থাকতে কোম্পানি রেজিস্ট্রেশনের ১৮ মাসের মধ্যে প্রথম এজিএম করুন এবং পরবর্তীতে ১৫ মাসের মধ্যে এজিএম করবেন। নিয়মিত বাৎসরিক রিটার্ন জমা দিন।

📌 যদি কখনো কোম্পানির শেয়ার ট্রান্সফার কিংবা কোম্পানি অবসায়নের প্রয়োজন হয়, তবে তা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করবেন।

লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে যেকোন ধরনের সহযোগিতা নিতে পারেন
( ল ফর ন্যাশন ) আমাদের কাছ থেকে।

💬 ম্যাসেজ করে জেনে নিতে পারেন বিস্তারিত সকল তথ্য।

ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটেঃ
https://lawfornations.com/

এফিডেভিট শব্দ টা সবাই প্রায় শুনেছেন, কিন্তু এটার প্রয়োজনিয়তা প্রায় সময় ই আমাদের প্রয়োজন পড়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে এফিডে...
18/11/2023

এফিডেভিট শব্দ টা সবাই প্রায় শুনেছেন, কিন্তু এটার প্রয়োজনিয়তা প্রায় সময় ই আমাদের প্রয়োজন পড়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে এফিডেভিট খুব গুরুত্ব বহন করে। অনেকে দরকারি তথ্য না থাকার কারণে বিড়ম্বনার শিকার হন।

এফিডেভিট এর অর্থ যে হলফনামা এটা আমরা কম বেশি সবাই জানি। হলফনামা দুইভাবে করা যেতে পারেঃ

হলফনামার দুটি ধরন হয়ঃ

✔ একটি হচ্ছে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট হলফনামা।
✔ আরেকটি নোটারি পাবলিকের নিকট হলফনামা।

এটি নির্ভর করে আপনি যে কর্তৃপক্ষের নিকট হলফনামাটি জমা দিচ্ছেন তাদের চাহিদার উপর।

➡ নোটারি পাবলিক হচ্ছেন সরকার কর্তৃক নিযুক্ত একজন আইনজীবী, যার প্রধান কাজ এফিডেভিট / হলফনামা সম্পাদন করে দেওয়া। এছাড়া কোনো কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক বিভিন্ন ডকুমেন্ট, সার্টিফিকেট ইত্যাদি নোটারি করে দেওয়া।

এফিডেভিট বিভিন্ন ধরনের হতে পারে। বাংলাদেশে সাধারণত নিম্নোক্ত ধরনের হলফনামা মানুষের জীবনে বেশি প্রয়োজন হয়; তার মধ্য থেকে কিছু গুরুত্বপুর্ন এবং জরুরি কিছু হলফনামার ধরন দেখে নেইঃ

☑ বিবাহ করার উদ্দেশ্যে মুসলিম বর-কনের যৌথ হলফনামা
☑ বিবাহ করার উদ্দেশ্যে হিন্দু বর-কনের হলফনামা
☑ কোন হিন্দু মহিলা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইবার এবং কোন মুসলমান যুবককে বিবাহ করিবার নিমিত্তে হলফনামা
☑ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের হলফনামা
☑ স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার হলফনামা
☑ স্বামী ও স্ত্রী কর্তৃক একত্রে পরস্পর তালাক দেওয়ার হলফনামা
☑ হিন্দু ধর্মমতে স্ত্রী হতে আলাদাভাবে বসবাস করার নিমিত্তে হিন্দু স্বামী কর্তৃক হলফনামা
☑ হিন্দু ধর্মমতে স্বামী হতে আলাদাভাবে বসবাস করার নিমিত্তে হিন্দু স্ত্রী কর্তৃক হলফনামা
☑ ভুল নাম সংশোধন করার হলফনামা
☑ নামের ভুল বানান শুদ্ধ করার হলফনামা
☑ নাম পরিবর্তন করার হলফনামা
☑ বয়স পরিবর্তন করার হলফনামা
☑ সন্তানের জন্ম তারিখ সঠিক সম্পর্কে মাতার দেওয়া হলফনামা
☑ সন্তানের জন্ম তারিখ সঠিক সম্পর্কে পিতা কর্তৃক দেওয়া হলফনামা
☑ মামা কর্তৃক ভাগিনার জন্ম তারিখ সঠিক সম্পর্কে দেওয়া হলফনামা
☑ চাচা কর্তৃক ভাতিজার জন্ম তারিখ সঠিক সম্পর্কে দেওয়া হলফনামা
জন্মতারিখ সম্পর্কে দেওয়া তার জ্যেষ্ঠ ভ্রাতার হলফনামা
☑ বর্তমান বয়স সম্পর্কে নিজের দেওয়া হলফনামা
☑ জন্ম তারিখ সংশোধন নিমিত্তে হলফনামা
☑ কোন হিন্দু মুসলমান হওয়ার হলফনামা
☑ কোন বৌদ্ধের মুসলমান হওয়ার হলফনামা
☑ খ্রিষ্টান ধর্মত্যাগ করিয়া মুসলমান হওয়ার হলফনামা
☑ একজন প্রকৃতির পুজারী নিজ ধর্ম পরিত্যাগ করে মুসলমান হবার হলফনামা
☑ একজন আদিবাসীর মুসলমান হবার হলফনামা
☑ ইসলাম ধর্ম গ্রহণের নিমিত্ত হলফনামা
☑ সকলের পক্ষে একজন কর্তৃক (সাকশেসন মামলার) দরখাস্ত কারীকে টাকা তোলার অনুমতি প্রদান করার জন্য দেওয়া হলফনামা
☑ কারো ক্রিমিনাল কেইস মীমাংসা করার উদ্দেশ্যে দেওয়া হলফনামা
☑ চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রীর নিমিত্ত মোকদ্দমায় দেওয়া হলফনামা
☑ দেওয়ানী মোকদ্দমায় বাদী পক্ষের দেওয়া হলফনামা
☑ যানবাহন বা মোটর গাড়ি ক্রয়ের নিমিত্তে হলফনামা
☑ যানবাহন জাতীয়, গাড়ী কেনার হলফনামা বা অঙ্গীকার বা চুক্তিপত্র
☑ পালক শিশু গ্রহণের নিমিত্ত অ্যাফিডেভিট
☑ পালক সন্তান প্রদানে সম্মতি পত্রের এফিডেভিট
☑ অস্থাবর নিজ সম্পত্তি হস্তান্তরে সম্পাদিত “তফশিল বর্ণিত সম্পত্তির পরিচয় ” সহ হলফনামা
☑ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হইতে একটি প্লট পাওয়ার নিমিত্তে দেওয়া হলফনামা

হলফনামা সাধারণত ৩০০ টাকার স্ট্যাম্পে করতে হয়। তবে শ্রেণীভেদে স্ট্যাম্পের পরিমাণ বাড়তে পারে। হলফনামা করার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন যে আপনি যে কারণে হলফনামাটি করছেন সেই বিষয়বস্তু নিযুক্ত বিজ্ঞ আইনজীবী লিখেছেন কি না।

হলফনামা সম্পাদনের পর সঠিক ও স্পষ্টভাবে সীল ও স্বাক্ষর করা হয়েছে কিনা দেখে নিন। সিরিয়াল নম্বর রেজিস্টারের সিরিয়ালের সাথে মিলিয়ে নেয়া ভালো, এতে আপনার কাজটি অধিকতর সঠিক হয়েছে বলে নিশ্চিত হতে পারবেন।

হলফনামার সাথে ভবিস্যতের অনেক কিছু নির্ভর করায় এটা যেখানে সেখানে যে কোন ভাবে করার চাইতে সঠিক ভাবে, বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে করা বুদ্ধিমানের কাজ। তাই এই ব্যাপারে সচেতন থাকা জরুরি।

💬 কোন প্রশ্ন, জিজ্ঞাসা থাকলে আমাদের ইনবক্স করতে পারেন।

📌 এছাড়া যে কোনো ধরনের হলফনামা করার প্রয়োজন হলে কিংবা ডকুমেন্ট, সার্টিফিকেট ইত্যাদি নোটারি প্রয়োজনীয়তা দেখা দিলে আমাদের সহযোগিতা নিতে পারেন।

Address

Bdlawnews, 2nd Floor, 42/1/Kha, Segun Bagicha Dhaka, Dhaka Division
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Law For Nations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Law For Nations:

Share

A Law Firm throughout Bangladesh

Time has far advanced. With the passage of time, the legal scenario has experienced diverse changes and consequently, different legal disputes have arisen. To cope up with this, a dynamic and complete fledged law firm has been the demand of time. There were and are very few law firm in Bangladesh that could serve nationwide as well as cross-border territories on several issues at a time under one roof. Law for nations has emerged as a great resort to fill this vacuum. This chamber from the very inception of its journey aimed at growing nationwide as a complete law service providing firm catering the need of local and international clients of various class and category. The dynamic in house and court lawyers’ who are youngsters and veterans, occupy the team of Law for Nations. The working Advocates and Barristers having both national and international knowledge and experiences render legal counselling with utmost care, decency, dedication and high standard of professionalism. Almost in every district of Bangladesh, a client and remedy seeker can find reliable associate partners of Law for Nations. The remarkable approach and reputation gained among the youth class have already made Law for Nations a distinct firm. This chamber is committed to render cost effective and rapid responsive legal solutions to the clients. Each expert of professional lawyer team has immaculate track record for our valued clients whether from native country or foreign territory.