NHRU Laxmipur UNIT

NHRU Laxmipur UNIT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NHRU Laxmipur UNIT, Legal Service, Mohammedpur, Dhaka.

Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Alamgir Hossain, বিজয় সনাতন
25/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Alamgir Hossain, বিজয় সনাতন

Shout out to my newest followers! Excited to have you onboard! Ripan Molla, Liton Liton, Md Kalam Khan, Atikul Hasan, Mi...
11/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ripan Molla, Liton Liton, Md Kalam Khan, Atikul Hasan, Miraj Khan, Md. Aktaruzzaman, Razu Ahmed, Mafuz Alam, Ilias Ilias Hossen, Ganesh Dey

Shout out to my newest followers! Excited to have you onboard! Shankar Ray, Abdul Alim, Abu Taher, Jahid Hasan, Harunor ...
01/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shankar Ray, Abdul Alim, Abu Taher, Jahid Hasan, Harunor Roshid, Sagor Ahmed, Md Shakibul Hasan, Zillur Rahman, মোহাম্মদ সোহেল, Md Atikul Islam, Manik Meea, Masud Farjana, Md Ferdous, RS-Computer Sreepur Magura, Shah Alam, Rafekul Islam, Md Harun, Md Arafat Hossain

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jakir Hossain, Md Nurul Alam, Md. Alauddin Miaze, Sohe...
25/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jakir Hossain, Md Nurul Alam, Md. Alauddin Miaze, Sohel Rana, Jahangir Hossain, Abdul Al Mamun, Khaleda Akter, Md Nabi Husen, শাহ নুর আলম সুজন, Rafiqul Islam, Arjun Deb, Md Rana, Monir Hossen, Kader Kader, Saima Akter, MD Rafiquel Islam, B A S U D E  B ツ, Md Kalam Kalam, Nur Mohammad, Ali Azam, Imran Hossain, Soikot Vai, Oliver C. Piedad, MP Imran Khan

বাবার কবরের পাশে সমাহিত হলেন খান সাহেব
21/09/2025

বাবার কবরের পাশে সমাহিত হলেন খান সাহেব

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনজাতীয় মানবাধিকার ইউনিটি লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদকজনাব আবুল হোসেন হেলাল (খান ...
20/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জাতীয় মানবাধিকার ইউনিটি লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক
জনাব আবুল হোসেন হেলাল (খান সাহেব)
গতকাল রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

আজ সকাল ১০টায় তাঁর জানাজা সম্পন্ন হয়েছে।
আমরা মানবাধিকার ইউনিটি পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

08/05/2023

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ১-৫
যা জনতে পারবেনঃ

১। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১-৫ অনুচ্ছেদ সম্পর্কে জানতে পারা।

২।একজন তৃতীয় লিঙ্গের মানবাধিকার কর্মীর কাছ থেকে এ ব্যাপারে জানতে পারা।

৩। বাংলাদেশের সংবিধানে কিভাবে মানবাধিকার প্রতিফলিত হয়েছে তা জানতে পারা।

৪। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গোলগুলো সম্পর্কে জানতে পারা।



বিস্তারিতঃ



•অনুচ্ছেদ ১ -আমরা সবাই স্বাধীনভাবে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছি।



•অনুচ্ছেদ ২-আমরা সকলেই সব-জায়গায় সমান এবং সকল প্রকার বৈষম্য থেকে মুক্ত।



•অনুচ্ছেদ ৩-আমাদের সকলেরই জীবনের অধিকার এবং স্বাধীন ও নিরাপদ পরিবেশে জীবন ধারণের অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ৪- আমাদের দাস বানানোর অধিকার কারো নেই, তেমনিভাবে অন্য কাউকে দাস বানানোর অধিকারও আমাদের নেই।



•অনুচ্ছেদ ৫-আমাদেরকে আঘাত বা নির্যাতন করার অধিকার কারও নেই।



•বাংলাদেশের সংবিধান-এর ২য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে মৌলিক মানবাধিকার, স্বাধীনতা, মানব সত্ত্বার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধের কথা বলা হয়েছে।



•সংবিধানের ১৯ নং অনুচ্ছেদ এ জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সমান সুযোগের নিশ্চয়তা দেয়া হয়েছে।



•আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে, যা মানবাধিকারেরই অবিচ্ছেদ্য অংশ। অনুচ্ছেদ ২৭ এ আইনের দৃষ্টিতে সমতা, অনুচ্ছেদ ২৮ এ রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, অনুচ্ছেদ ৩৯(১)এ চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে।



•তাছাড়া মানবাধিকার সনদের ১–৫ অনুচ্ছেদে যা যা বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলেও একই কথা বলা হয়েছে।



•টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হল ২০১৫ সালে জাতিসংঘ সদর দপ্তরে ১৯৩ টি দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক গৃহীত এক গ্লোবাল এজেন্ডা। সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণে “এজেন্ডা২০৩০” এমন একটি কর্মপরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করবে এবং ক্ষুধা ও দারিদ্রসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাবে। জাতিসংঘের সদর দপ্তরে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে এই “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ” গৃহীত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এর ১৭টি গোল পূরণে অঙ্গীকারবদ্ধ। সেগুলো হলোঃ

১. দারিদ্র্য বিমোচন

২. খাদ্যনিরাপত্তা, পুষ্টির উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন

৩. সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা

৪. সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ

৫. লিঙ্গসমতা

৬. সুপেয় পানি ও পয়নিস্কাশন ব্যবস্থা

৭. সকলের জন্য সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি

৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

৯. স্থিতিশীল শিল্পায়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করা

১০.দেশের অভ্যন্তরে ও আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস

১১. মানববসতি ও শহরগুলোকে নিরাপদ ও স্থিতিশীল রাখা

১২. পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন

১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ

১৪. টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও তার পরিমিত ব্যবহার নিশ্চিত করা

১৫. ভূমির টেকসই ব্যবহার

১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

১৭. লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্ব

সংগ্রাহকঃ মোহাম্মদ বদরুল আলম
সমাজ কল্যাণ সম্পাদক
জাতীয় মানবাধিকার ইউনিটি।


সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ২৩-২৫          ১। অনুচ্ছেদ ২৩-২৫ সম্পর্কে জানতে পারা।          ২। বাংলাদেশের সংবি...
10/10/2022

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ২৩-২৫

১। অনুচ্ছেদ ২৩-২৫ সম্পর্কে জানতে পারা।

২। বাংলাদেশের সংবিধান ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এ অনুচ্ছেদ গুলোর প্রতিফলন সম্পর্কে জানতে পারা।



বিস্তারিতঃ



•অনুচ্ছেদ ২৩-আমাদের প্রত্যেকেরই কাজ করার, স্বাধীনভাবে কাজ বেছে নেওয়ার এবং কাজের জন্য ন্যায্য ও অনুকূল পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে। আমাদের কাজের ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ২৪-আমাদের প্রত্যেকেরই বিশ্রাম ও অবসর পাওয়ার অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ২৫-আমাদের সকলেরই একটি ভাল জীবনযাপনের অধিকার রয়েছে। মা ও শিশু, বৃদ্ধ, বেকার, প্রতিবন্ধী সকলেরই বিশেষ যত্ন ও সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।



•অপ্রতিবন্ধী মানুষ যে পারিশ্রমিক পায় প্রতিবন্ধী মানুষও তার দক্ষতা অনুযায়ী সেই পারিশ্রমিক পাবে।



•সংবিধানের অনুচ্ছেদ ২৯ এ সরকারি চাকুরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা, অনুচ্ছেদ ৪০ এ স্বাধীনভাবে কাজ বেছে নেয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। আর রাষ্ট্রপরিচালনার মূলনীতি অংশের অনুচ্ছেদ ১৫ তে খাদ্য , বস্ত্র , বাসস্থান , চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।



•সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ যাদের বিশেষ প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতা রয়েছে , রাষ্ট্র তাদের জন্য বিশেষ সুবিধা, নিরাপত্তা আর সুযোগ নিশ্চিত করবে।



•এই সব কিছুর বাস্তবায়ন সঠিকভাবে সম্পন্ন হলেই সমাজে বৈষম্য দূর হবে। সাসটেইনেবল ডেভেলপমেন্টের ১০ নম্বর গোলেও সকল প্রকার বৈষম্যদূরীকরণের কথা বলা হয়েছে আর সবার জন্য শোভন কাজের সুযোগ সৃষ্টি এবং সবারজন্য টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের টার্গেট নেয়া হয়েছে গোল ৮ এর অধীনে।

তথ্য সংগ্রহঃ মোহাম্মদ বদরুল আলম
সমাজ কল্যাণ সম্পাদক
জাতীয় মানবাধিকার ইউনিটি

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ২০-২২    ১। অনুচ্ছেদ ২০-২২ সম্পর্কে জানতে পারা।২। বাংলাদেশের সংবিধান ও টেকসই উন্ন...
10/10/2022

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ২০-২২


১। অনুচ্ছেদ ২০-২২ সম্পর্কে জানতে পারা।

২। বাংলাদেশের সংবিধান ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এ অনুচ্ছেদ গুলোর প্রতিফলন সম্পর্কে জানতে পারা।



বিস্তারিতঃ



•অনুচ্ছেদ ২০-আমাদের প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ২১-আমাদের সকলেরই সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার রয়েছে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজ নিজ পছন্দের নেতা বা দলের অনুসারী হওয়ার অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ২২- সমাজের সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তার অধিকার রয়েছে।



•সংবিধানের অনুচ্ছেদ ৩৭ এ সমাবেশের স্বাধীনতা এবং অনুচ্ছেদ ৩৮ এ সংগঠনের স্বাধীনতার কথা বলা হয়েছে।



•সাসটেইনেবল ডেভেলপমেন্টের ১১ নম্বর গোলে সবার জন্য নিরাপদ এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলার কথা বলা হয়েছে

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ১৬-১৯১। অনুচ্ছেদ ১৬-১৯ সম্পর্কে জানতে পারা।২। বাংলাদেশের সংবিধান ও টেকসই উন্নয়ন ল...
10/10/2022

সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ১৬-১৯

১। অনুচ্ছেদ ১৬-১৯ সম্পর্কে জানতে পারা।

২। বাংলাদেশের সংবিধান ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এ অনুচ্ছেদ গুলোর প্রতিফলন সম্পর্কে জানতে পারা।



বিস্তারিতঃ



•অনুচ্ছেদ ১৬-পূর্ণ বয়স্ক নারী-পুরুষ সকলেরই বিয়ে এবং পরিবার গঠনের অধিকার রয়েছে।



•অনুচ্ছেদ ১৭-আমাদের প্রত্যেকেরই একক বা সমন্বিতভাবে সম্পত্তির মালিক হবার অধিকার আছে। কাউকে তার স্মপত্তি লাভের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।



•অনুচ্ছেদ ১৮-আমাদের সকলেরই নিজের ধর্ম, বিবেক ও চিন্তার স্বাধীনতা রয়েছে।



•অনুচ্ছেদ ১৯-আমাদের প্রত্যেকেরই মতামত দেওয়া ও মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে।



•আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৯ এ চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, অনুচ্ছেদ ৪১ এ যেকোনো ধর্ম অবলম্বন ও পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অনুচ্ছেদ ৪২ এ নাগরিকের সম্পত্তির অধিকার এর কথা বলা হয়েছে।



•সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলেও মানবাধিকার সনদের ১৬-১৯ অনুচ্ছেদের প্রতিফলন রয়েছে। যেমন টার্গেট ১.৪ এ নারী পুরুষ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সম্পত্তির মালিকানা লাভের ক্ষেত্রে সম অধিকারের কথা বলা হয়েছে।

Address

Mohammedpur
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when NHRU Laxmipur UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category