অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস
Call Directions Contact the practice

অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস, Room:4/4, 67/9 Eastern Mansion, pioneer Road, Kakrail , Ramna, Dhaka.

শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস এর সেবাসমূহ-

- জমি-জমা বিষয়ক মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান

-ফৌজদারি বিষয়ক মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান

-ব্যাংক ও কোম্পানি বিষয়ক মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান

-পারিবারিক বিষয়ক মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান

সফল জামিন শুনানি শেষে আমরা।
15/11/2026

সফল জামিন শুনানি শেষে আমরা।

সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করার পর থেকে ঢাকা জজ কোর্টে যাওয়া এখন আর আগের মতো নিয়মিত হয় না। খুব জরুরি বা গুরুত্বপূর্ণ...
09/11/2026

সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করার পর থেকে ঢাকা জজ কোর্টে যাওয়া এখন আর আগের মতো নিয়মিত হয় না। খুব জরুরি বা গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে আর পা পড়ে না এ আঙিনায়।
​তবুও, ঢাকা জজ কোর্ট আমার কাছে কেবল একটি কর্মক্ষেত্র নয়, এটি এক টুকরো ভালোলাগার জায়গা। কাজের ব্যস্ততা যতই থাকুক, এখানে পা রাখলেই পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। বিশেষ করে, প্রিয় কিছু মুখ পরিচিত বন্ধু, স্নেহের ছোট ভাই আর আমার কিছু ছাত্র-ছাত্রীর সাথে দেখা হয়ে যাওয়াটা অন্যরকম এক ভালোলাগা তৈরি করে।
​আর তারপর? দেখা হওয়া মানেই জমে ওঠা আড্ডা, চা-নাস্তা, আর কিছু সুন্দর মুহূর্তকে ফ্রেমে বন্দি করে রাখা।

শায়েক আল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর  সিনিয়র  অ্যাসোসিয়েট মাসুদুর রহমান এর গ্রামের বাড়ির হতদরিদ্র গার্মেন্টস শ্...
05/11/2026

শায়েক আল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিনিয়র অ্যাসোসিয়েট মাসুদুর রহমান এর গ্রামের বাড়ির হতদরিদ্র গার্মেন্টস শ্রমিকের ফৌজদারি রিভিশন মামলার শুনানি ছিল আজ। অধস্তন আদালত দণ্ড দিলে উক্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি দায়রা জজ আদালতে আপিল দায়ের করে। আপিল আদালত অধস্তন আদালতের রায় ও দণ্ড বহাল রাখে। আপিল আদালতের উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে ফৌজদারি রিভিশন দায়ের করি। আজ মোশন শুনানি ছিল। মাননীয় বিচারপতি শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেন।

দণ্ডিত ব্যক্তি খুবই দরিদ্র। টাকার অভাবে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারেনি। ফলে তামাদি মেয়াদ অতিক্রান্ত হয়ে দীর্ঘ বিলম্ব হয়। দীর্ঘ বিলম্বের যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হলে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে বিলম্ব মওকুফ করেন।

ফি ছাড়াই এই অসহায় মানুষকে আইনি সেবা দিতে পেরে ভালো লাগছে। টাকাই জীবনের সবকিছু নয়। অসহায় মানুষকে আইনি সেবা দিতে পারার মধ্যে যে মানসিক শান্তি, তার মূল্য, তার গুরুত্ব কম নয়।

টাকার অভাবে আইনজীবী নিযুক্ত করতে না পারায় অধস্তন আদালতে দণ্ডিত ব্যক্তি আইনি সেবা থেকে বঞ্চিত হয়েছে। আশা করি উচ্চ আদালতে সে শায়েক আল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর মাধ্যমে যথাযথ আইনি সেবা পাবে।

শায়েক আল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস অসহায় ও দরিদ্র মানুষের আইনি সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

Vacation এর পর প্রথম কর্মদিবস।
25/10/2026

Vacation এর পর প্রথম কর্মদিবস।

10/10/2026

Income Tax সম্পর্কে যে তথ্যগুলো প্রত্যেকটা নাগরিকের জানা উচিত।

06/10/2026

Tax and VAT সম্পর্কে প্রাথমিক আলোচনা (বাংলাদেশের কর ফাঁকির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে।)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ২০২৬ সালের আইন সচেতনতা কর্মশালার অংশ হিসেবে আজ ২৫ শে সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, শায়েক আল হাসান জনি এন্ড অ্যাসোসিয়েটস-এর চেম্বার প্রধান এডভোকেট শায়েক আল হাসান জনি, Tax and VAT বিষয়ে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এডভোকেট শাহারুনএর অনুরোধে ১৫ ঘন্টা লঞ্চ জার্নি করে তার একটি পারিবারিক সিভিল মামলায় বরিশাল...
05/10/2026

আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এডভোকেট শাহারুন
এর অনুরোধে ১৫ ঘন্টা লঞ্চ জার্নি করে তার একটি পারিবারিক সিভিল মামলায় বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সিভিল আদালতে শাহারুন ও আমি শুনানি করি।

বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে আমাদের আর্জি প্রত্যাখানার দরখাস্ত মঞ্জুর করে আদেশ দান করে।

রাঙ্গাবালী অনেক সুন্দর একটা উপজেলা কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ২০২৬ সালের আইন সচেতনতা কর্মশালার অংশ হিসেবে আজ ২৫ শে সেপ্টেম্ব...
25/09/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ২০২৬ সালের আইন সচেতনতা কর্মশালার অংশ হিসেবে আজ ২৫ শে সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শায়েখ আল হাসান জনি এন্ড অ্যাসোসিয়েটস-এর চেম্বার প্রধান এডভোকেট শায়েখ আল হাসান জনি, Tax and VAT বিষয়ে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আইন সম্পর্কে জ্ঞান একজন মানুষকে তাঁর অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে এবং একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও অধিকারসচেতন সমা...
24/09/2026

আইন সম্পর্কে জ্ঞান একজন মানুষকে তাঁর অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে এবং একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও অধিকারসচেতন সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ২০২৬ সালের আইন সচেতনতা কর্মশালার অংশ হিসেবে, শায়েখ আল হাসান জনি এন্ড অ্যাসোসিয়েটস-এর চেম্বার প্রধান শায়েখ আল হাসান জনি Tax and VAT বিষয়ে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

তাঁর আলোচনার বিষয় “Basics of Tax and VAT”, যেখানে অংশগ্রহণকারীরা Tax and VAT-এর মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং ব্যবহারিক দিক সম্পর্কে সহজ ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।

বিষয় - যৌতুকের জন্য নির্যাতনের মামলা কোথায় ও কীভাবে দায়ের করবেন?*যৌতুকের জন্য নির্যাতিত হলে প্রথমে করনীয় হলো একটি সরকার...
24/09/2026

বিষয় - যৌতুকের জন্য নির্যাতনের মামলা কোথায় ও কীভাবে দায়ের করবেন?

*যৌতুকের জন্য নির্যাতিত হলে প্রথমে করনীয় হলো একটি সরকারি/বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা।
*পুলিশ কেস লেখা সম্বলিত চিকিৎসা সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করতে হবে।
*সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। অন্য যে কোনো থানায় গিয়েও অভিযোগ দায়ের করতে পারবেন।

#থানায় যদি আপনার অভিযোগটি গ্রহণ না করে তাহলে কী করবেন?
*তখন আদালতে বা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন।
*যৌতুকের জন্য যদি সাধারণ আঘাত (Simple hurt) করে থাকে তাহলে প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করতে হবে।
*যৌতুকের জন্য যদি গুরুতর আঘাত করে অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা মৃত্যু ঘটায় তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে।

#যৌতুকের জন্য নির্যাতনের মামলা কার বিরুদ্ধে দায়ের করা যায়?
*কোনো নারী তার স্বামী অথবা স্বামীর পিতা বা মাতা অথবা স্বামীর অন্য কোনো অভিভাবক অথবা স্বামীর কোনো আত্মীয় অথবা স্বামীর পক্ষে যৌতুকের জন্য নির্যাতনকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে।

Address

Room:4/4, 67/9 Eastern Mansion, Pioneer Road, Kakrail , Ramna
Dhaka
1000

Telephone

+8801535888219

Website

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি এন্ড এসোসিয়েটস:

Shortcuts

Share