KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস

KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস, Tax Lawyer, Topkhana Road, Paltan, Badda, and Uttara, Dhaka.

29/10/2024

🔥🔥 ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরম ২০২৪-২৫ অর্থ বছরের জন্য 🔥🔥

💻 মাত্র ১০ মিনিটেই নিজের আয়কর রিটার্ন প্রস্তুত করুন নিজেই!🖨️
🎁আমাদের ম্যাজিক এক্সেল আয়কর ফর্মটি অন্যদের থেকে ইউনিক
কারণঃ-
📌 এটি ২০২৩ নতুন ফর্মে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয় ও আয়কর গণনা করে সম্পূর্ণ রিটার্ন পূরণ করবে
📌 সরকারি বা বেসরকারি চাকরিজীবী, নারী, পুরুষ, বয়সষ্ক বা মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী এবং বাড়ির মালিক সবার জন্য একটাই ফর্ম, শুধু যার যেটা প্রয়োজন তা সিলেক্ট করে ডাটা ইনপুট দিতে হবে
📌 সঞ্চয়পত্র থেকে আয়, ব্যংক থেকে, ডিপিস থেকে আয় সবকিছু একই ফর্মে করা যায়
📌 এতে আছে মূল ফর্মসহ মোট ১৫ টি পেজ
📌 আয়কর আইন ২০২৩, সকল এসআরও এর ভিত্তিতে এবং সর্বশেষ পরিপত্র ২০২৪ অনুযায়ী আপডেট করা
📌 সর্বোপরি কম ইনপুট দেওয়া লাগে, দেখতে সুন্দর ও NBR এর দেওয়া ফরম এর আউটলুকে প্রিন্ট করার সুবিধা।
🎧 সাপোর্ট : আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল দেয়া আছে অথবা Whats App নাম্বারে মেসেজ করতে পারেন
⛳ সেবাসমূহ: (সমগ্র বাংলাদেশ)
♦️ পূণাঙ্গ আয়কর রিটার্ন প্রস্তুত করে দেয়া হয় (ঢাকার জন্য রিটার্ন জমা দিয়ে দেওয়া)
♦️ অনলাইনে রিটার্ন সাবমিট করে দেয়া হয়
📢 এক্সেল ফর্মের মূল্য, ইংরেজি ফরম - ৫১০/-
🏛️ ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরম ২০২৩ পেতে 01749-704222 ( ) এ 510 টাকা Payment Option থেকে Pay করে whats app এ নক দিয়ে স্কিনশট/Transaction ID ও যে mobile number থেকে payment করেছেন সেটি লিখুন।
তাতক্ষনিক/দ্রুততম সময়ের (সর্বোচ্চ ১২ ঘন্টা) মধ্যেই আপনার টি পাঠিয়ে দেওয়া হবে।
🏞️ অটোমেটিক excel এর ডেমো দেখুন
https://youtu.be/Mr3lR-jOmDM
🏞️ রিটার্ন পুরণ এর ফুল ভিডিও দেখুন
https://youtu.be/1kcTDpK9A_8
🏛️ সহযোগিতার জন্য যোগাযোগ করুন #খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস এ।
খানজাহান আলী ল' এসোসিয়েটস
(আয়কর, ভ্যাট, কোম্পানী এফেয়ার্স)
#অফিসঃ ২২/১, তোপখানা রোড, (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ), ঢাকা।
#হটলাইন ☎️ 01749-704222 (whats app)
েইলঃ [email protected]
#খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস

মোটরযানের পরিবেশ সারচার্জ....
16/10/2024

মোটরযানের পরিবেশ সারচার্জ....

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা-=============...
17/09/2024

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা-
=====================

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
====================

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা-

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন।

অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

11/09/2024

🔥🔥 ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরম ২০২৪-২৫ অর্থ বছরের জন্য 🔥🔥

💻 মাত্র ১০ মিনিটেই নিজের আয়কর রিটার্ন প্রস্তুত করুন নিজেই!🖨️
🎁আমাদের ম্যাজিক এক্সেল আয়কর ফর্মটি অন্যদের থেকে ইউনিক
কারণঃ-
📌 এটি ২০২৩ নতুন ফর্মে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয় ও আয়কর গণনা করে সম্পূর্ণ রিটার্ন পূরণ করবে
📌 সরকারি বা বেসরকারি চাকরিজীবী, নারী, পুরুষ, বয়সষ্ক বা মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী এবং বাড়ির মালিক সবার জন্য একটাই ফর্ম, শুধু যার যেটা প্রয়োজন তা সিলেক্ট করে ডাটা ইনপুট দিতে হবে
📌 সঞ্চয়পত্র থেকে আয়, ব্যংক থেকে, ডিপিস থেকে আয় সবকিছু একই ফর্মে করা যায়
📌 এতে আছে মূল ফর্মসহ মোট ১৫ টি পেজ
📌 আয়কর আইন ২০২৩, সকল এসআরও এর ভিত্তিতে এবং সর্বশেষ পরিপত্র ২০২৪ অনুযায়ী আপডেট করা
📌 সর্বোপরি কম ইনপুট দেওয়া লাগে, দেখতে সুন্দর ও NBR এর দেওয়া ফরম এর আউটলুকে প্রিন্ট করার সুবিধা।
🎧 সাপোর্ট : আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল দেয়া আছে অথবা Whats App নাম্বারে মেসেজ করতে পারেন
⛳ সেবাসমূহ: (সমগ্র বাংলাদেশ)
♦️ পূণাঙ্গ আয়কর রিটার্ন প্রস্তুত করে দেয়া হয় (ঢাকার জন্য রিটার্ন জমা দিয়ে দেওয়া)
♦️ অনলাইনে রিটার্ন সাবমিট করে দেয়া হয়
📢 এক্সেল ফর্মের মূল্য, ইংরেজি ফরম - ৫১০/-
🏛️ ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরম ২০২৩ পেতে 01749-704222 ( ) এ 510 টাকা Payment Option থেকে Pay করে whats app এ নক দিয়ে স্কিনশট/Transaction ID ও যে mobile number থেকে payment করেছেন সেটি লিখুন।
তাতক্ষনিক/দ্রুততম সময়ের (সর্বোচ্চ ১২ ঘন্টা) মধ্যেই আপনার টি পাঠিয়ে দেওয়া হবে।
🏞️ অটোমেটিক excel এর ডেমো দেখুন
https://youtu.be/Mr3lR-jOmDM
🏞️ রিটার্ন পুরণ এর ফুল ভিডিও দেখুন
https://youtu.be/1kcTDpK9A_8
🏛️ সহযোগিতার জন্য যোগাযোগ করুন #খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস এ।
খানজাহান আলী ল' এসোসিয়েটস
(আয়কর, ভ্যাট, কোম্পানী এফেয়ার্স)
#অফিসঃ ২২/১, তোপখানা রোড, (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ), ঢাকা।
#হটলাইন ☎️ 01749-704222 (whats app)
েইলঃ [email protected]
#খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস

22/11/2023

🔥🔥 ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরমে ৮০% ডিসকাউন্ট🔥🔥

💻 মাত্র ১০ মিনিটেই নিজের আয়কর রিটার্ন প্রস্তুত করুন নিজেই!🖨️

🎁আমাদের ম্যাজিক এক্সেল আয়কর ফর্মটি অন্যদের থেকে ইউনিক🏅- কারণঃ
📌 এটি ২০২৩ নতুন ফর্মে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয় ও আয়কর গণনা করে সম্পূর্ণ রিটার্ন পূরণ করবে
📌 সরকারি বা বেসরকারি চাকরিজীবী, নারী, পুরুষ, বয়সষ্ক বা মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী এবং বাড়ির মালিক সবার জন্য একটাই ফর্ম, শুধু যার যেটা প্রয়োজন তা সিলেক্ট করে ডাটা ইনপুট দিতে হবে
📌 সঞ্চয়পত্র থেকে আয়, ব্যংক থেকে, ডিপিস থেকে আয় সবকিছু একই ফর্মে করা যায়
📌 এতে আছে মূল ফর্মসহ মোট ১৫ টি পেজ
📌 আয়কর আইন ২০২৩, সকল এসআরও এর ভিত্তিতে এবং সর্বশেষ পরিপত্র অনুযায়ী আপডেট করা
📌 সর্বোপরি কম ইনপুট দেওয়া লাগে, দেখতে সুন্দর ও NBR এর দেওয়া ফরম এর আউটলুকে প্রিন্ট করার সুবিধা।

🎧 সাপোর্ট : আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল দেয়া আছে অথবা Whats App নাম্বারে মেসেজ করতে পারেন

⛳ সেবাসমূহ: (সমগ্র বাংলাদেশ)
♦️ পূণাঙ্গ আয়কর রিটার্ন প্রস্তুত করে দেয়া হয় (ঢাকার জন্য রিটার্ন জমা দিয়ে দেওয়া)
♦️ অনলাইনে রিটার্ন সাবমিট করে দেয়া হয়

📢 এক্সেল ফর্মের অফার মূল্য ( Offer for this week) ইংরেজি ফরম - ১০০/-🔥

🏛️ ম্যাজিক এক্সেল আয়কর রিটার্ন ফরম ২০২৩ পেতে 01749-704222 ( ) এ 100 টাকা Payment Option থেকে Pay করে whats app এ নক দিয়ে স্কিনশট/Transaction ID ও যে mobile number থেকে payment করেছেন সেটি লিখুন।
তাতক্ষনিক/দ্রুততম সময়ের (সর্বোচ্চ ৩-৪ ঘন্টা) মধ্যেই আপনার টি পাঠিয়ে দেওয়া হবে।

🏞️ অটোমেটিক excel এর ডেমো দেখুন
https://youtu.be/Mr3lR-jOmDM

🏞️ রিটার্ন পুরণ এর ফুল ভিডিও দেখুন
https://youtu.be/1kcTDpK9A_8

🏛️ সহযোগিতার জন্য যোগাযোগ করুন #খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস এ।
খানজাহান আলী ল' এসোসিয়েটস
(আয়কর, ভ্যাট, কোম্পানী এফেয়ার্স)
#অফিসঃ ২২/১, তোপখানা রোড, (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ), ঢাকা।
#হটলাইন ☎️ 01749-704222 (whats app)
েইলঃ [email protected]
#খান_জাহান_আলী_ল_এসোসিয়েটস

16/11/2023

আয়কর রিটার্ন ২০২৩

10/11/2023

আয়কর রিটার্ণ ফরম পূরণ করুন অটো ডাইনামিক এক্সেল ব্যাবহার করে, শতভাগ নির্ভুল ও নতুন আয়কর রিটার্ণ ফরম ২০২৩ এর ইংরেজী ভার্সন এখনই ডাউনলোড করতে whatsapp 01749704222 এ নক দিন।

10/11/2023

নতুন আয়কর রিটার্ণ ফরম ২০২৩ এর IT-11GA (2023) excel format.
====-----===-----===-----====---==

আপনি কি
আয়কর পেশায় কাজ করেন
ক্লাইন্টের আয়কর রিটার্ন পূরন করে দিতে চান
নিজের আয়কর রিটার্ন নিজে করতে চান

১০০ % নির্ভূল এবং রিটার্ণ পূরণ করার সময় বাঁচাতে আপনার প্রয়োজন আমাদের সম্পূর্ণ অটোমেটিক ২০২৩ এর নতুন আয়কর রিটার্ণ ফরম IT-11GA (2023) এর automatic excel format.
ফরমে শুধু প্রয়োজনীয় তথ্য ইনপুট দিন, ব্যাস আপনার রিটার্ণ প্রস্তুত হয়ে যাবে। এখন শুধু প্রিন্ট দিয়ে আয়কর অফিসে আপনার রিটার্ণ জমা দিয়ে দিন।

বৈশিষ্ট্যঃ
সময় সাশ্রয়ী (বার বার একই তথ্য ইনপুট দেওয়া লাগে না)
অর্থ সাশ্রয়ী
ঝামেলা বিহীন
১০০ % নির্ভুল

অটোমেটিক আয়কর রিটার্ন ফরম ২০২৩ পেতে 01749704222 (bKash Merchant) এ 599 টাকা payment করে whats app এ নক দিয়ে স্কিনশট/Transaction ID ও যে mobile number থেকে payment করেছেন সেটি লিখুন।
তাতক্ষনিক/দ্রুততম সময়ের (সর্বোচ্চ ৩ ঘন্টা) মধ্যেই আপনার Automatic Excel Form টি পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ ডিজিটাল জরিপ(BDS):১৮৮৮ সালে কক্সবাজার জেলার রামু থেকে দেশে প্রথম ভূমি জরিপ CS শুরু হয়। দীর্ঘ ৫২ বছর পর, ১৯৪০ সা...
27/07/2023

বাংলাদেশ ডিজিটাল জরিপ(BDS):
১৮৮৮ সালে কক্সবাজার জেলার রামু থেকে দেশে প্রথম ভূমি জরিপ CS শুরু হয়। দীর্ঘ ৫২ বছর পর, ১৯৪০ সালে দিনাজপুর জেলায় এসে, এ জরিপ-কাজ সম্পন্ন হয়। তারপর পরবর্তীতে বিভিন্ন ধাপে SA, RS এবং সর্বশেষ BS জরিপ সম্পন্ন হয়।এরপরও ভূমি জটিলতা কাটে নি, কিন্তু এবার,প্রথম বারের মতো ড্রোন ও ফোর জেনারেশন প্রযুক্তি (4G technology) ব্যবহার করে,ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার,যার নামকরণ করা হয়েছে, বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS).

এ জরিপ-কাজে প্রায় ১২১৩ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে বাংলাদেশ সরকারের। এই জরিপকাজ সফলভাবে সম্পন্ন হলে KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস আগামী ১০০ বছরে জন্য আর কোন ভূমি জরিপের দরকার পড়বে না। মোটামুটি রকমে বলা চলে,আমাদের জেনারেশনের দেখা,এটিই হতে চলেছে শেষ ভূমি জরিপ।

পটুয়াখালী জেলা সদরে ইটবাড়িয়া ইউনিয়নের একটি মৌজায় ৪৯১ একর জমির ডিজিটাল জরিপ সফলভাবে সম্পন্ন করে,এই জরিপকে বেস-লাইন ধরে সরকার সারাদেশে ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে।

ব্যয়বহুল এই ডিজিটাল জরিপে কি কি সুবিধা পাবো আমরাঃ
ভূমি মন্ত্রনালয় ক্লেইম করছে, গোটা দেশকে ডিজিটাল ভূমিসেবার আওতায় আনতে, প্রত্যেক জমির মালিকগণকে একটি স্মার্ট কার্ড প্রদান করবে।এই স্মার্ট কার্ডের অভ্যন্তরে থাকা মাইক্রো-চিপসেটে আপনার জমির পরিমাণ,শ্রেণী, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত থাকবে। জমি যখন হস্তান্তর হবে তখন যিনি বিক্রয় করবেন, কার্ডে তার মোট জমির পরিমাণ থেকে তার বিক্রয়কৃত জমির পরিমাণ কমে যাবে আর যিনি কিনবেন,তার মোট জমির পরিমাণের সাথে তার ক্রয়কৃত জমির পরিমাণ যুক্ত হয়ে যাবে।তবে এ প্রক্রিয়াটি নামজারি করার পর সম্পন্ন হবে।

দুইটি সাটেলাইট কোম্পানির সাথে বাংলাদের সরকার চুক্তিবন্ধ হয়েছে। এই সাটেলাইটের মাধ্যমে তোলা হাই রেজুলেশন ছবি দিয়ে থার্ড ডাইমেনশন (3D) আকারে ডিজিটাল ম্যাপ প্রকাশ করবে সরকার। পূর্বের CS, SA, RS, BS, BRS ইত্যাদি ম্যাপগুলো 2D লাইন ড্রয়িং ছিল, কিন্তুু এখন জমির Top view (উপর থেকে বাস্তবে জমি দেখতে যেমন) ম্যাপ দেখা যাবে, নতুন এই BDS জরিপে।
এই ডিজিটাল 3D ম্যাপের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে, এই ম্যাপ online এ সর্বসাধারণের জন্য সামান্য কিছু শর্ত সাপেক্ষে Open থাকবে।

15/06/2023

৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-০০, কর অঞ্চল-০০
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:
১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
মো:............
ঠিকানা:..........
TIN নম্বর:.............
মোবাইল নম্বর:...........

স্বর্ণ আমদানির নতুন বিধানবিদেশ থেকে স্বর্ণ আমদানির নতুন বিধান করা হয়েছে। এখন একজন যাত্রী সর্বোচ্চ ১০ ভরি (১১৭গ্রাম) পর্য...
01/06/2023

স্বর্ণ আমদানির নতুন বিধান

বিদেশ থেকে স্বর্ণ আমদানির নতুন বিধান করা হয়েছে। এখন একজন যাত্রী সর্বোচ্চ ১০ ভরি (১১৭গ্রাম) পর্যন্ত স্বর্ণবার আনকে পারবেন। প্রতি ভরি স্বর্ণবারে ৪ হাজার টাকা হিসেবে ১০ ভরিতে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করতে হবে। কোনো যাত্রী ১০ ভরির বেশি স্বর্ণবার আমদানি আনলে অতিরিক্ত স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে।স্বর্ণবার (যে পরিমাণই হোক) সঙ্গে থাকলে অবশ্যই কাস্টমস ডিক্লারেশন ফরমে লিখিতভাবে ঘোষণা দিতে হবে।এই বিধান ১ জুন ২০২৩ তারিখ থেকেই কার্যকর করা হয়েছে।

আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ তাছাড়া দলিলে লিখিত  অনেক শ...
03/05/2023

আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে।

পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ তাছাড়া দলিলে লিখিত অনেক শব্দ আছে, যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য আমার এই লেখাটিঃ-

১. মৌজা = গ্রাম।
২. জে.এল নং = মৌজা নং/গ্রাম নম্বর।
৩. ফর্দ = দলিলের পাতা।
৪. খং = খতিয়ান।
৫. সাবেক = আগের/পূর্বের বুঝায়
৬. হাল = বর্তমান।
৭. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম
লিখে।
৮. নিং = নিরক্ষর।
৯. গং = আরো অংশীদার আছে।
১০. সাং = সাকিন/গ্রাম।
১১. তঞ্চকতা = প্রতারণা।
১২. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।
১৩. এজমালী = যৌথ।
১৪. মুসাবিদা = দলিল লেখক।
১৫. পর্চা = বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে
নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।
১৬. বাস্তু = বসত ভিটা।
১৭. বাটোয়ারা = বন্টন।
১৮. বায়া = বিক্রেতা।
১৯. মং = মবলগ/মোট
২০. মবলক = মোট।
২১. এওয়াজ = সমপরিমাণ কোন কিছু বদলে
সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ
বলে।
২২. হিস্যা = অংশ।
২৩. একুনে = যোগফল।
২৪. জরিপ = পরিমাণ।
২৫. এজমালী = কোনো ভূমি বা জোতের একাধিক
শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা
এজমালী জোত বলে।
২৬. চৌহদ্দি = সীমানা।
২৭. সিট = নকশার অংশ বা মৌজার অংশের
নকশাকে সিট বলে।
২৮. দাখিলা = খাজনার রশিদ।
২৯. নক্সা = ম্যাপ।
৩০. নল = জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।
৩১. নাল = চাষাবাদের উপযোগী ভূমি।
৩২. পিং = পিতা।
৩৩. জং = স্বামী।
৩৪. দাগ নং = জমির নম্বর।
৩৫. এতদ্বার্থে = এতকিছুর পর।
৩৬. স্বজ্ঞানে = নিজের বুঝ মতে।
৩৭. সমূদয় = সব কিছু।
৩৮. ইয়াদিকৃত = পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে
শুরু করিলাম।
৩৯. পত্র মিদং = পত্রের মাধ্যমে।
৪০. বিং = বিস্তারিত।
৪১. দং = দখলকার।
৪২. পত্তন = সাময়িক বন্দোবস্ত।
৪৩. বদল সূত্র = এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।
৪৪. মৌকুফ = মাপ।
৪৫. দিশারী রেখা = দিকনির্দেশনা।
৪৬. হেবা বিল এওয়াজ = কোন জিনিসের পরিবর্তে
ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।
৪৭. বাটা দাগ = কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে
থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং
নিচের সংখ্যা এই দাগের বাটা।
৪৮. অধুনা = বর্তমান।
৪৯. রোক = নগদ।
৫০. ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৫১. দান সূত্র = কোনো ভূমি দলিল মূলে দান করিলে
দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া
গন্য হয়।
৫২. দাখিল খারিজ = কোনো জোতের ভূমি ও জমা
হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে
প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে
তাহাকে দাখিল খারিজ বলে।
৫৩. তফসিল = তালিকা, কোনো দলিলের নিম্নভাগে
লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।
৫৪. খারিজ = যখন কোনো সরকার বা জমিদার
কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে
পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন
তাহাকে খারিজ বলে।
KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন
৫৫. খতিয়ান = প্রত্যেক মৌজার এক বা একাধিক
ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয়
তাহাকে খাতিয়ান বলা হয়। খতিয়ানে তৌজি
নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম,
খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম,
তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক
দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা,
ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি)
দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ,
হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।
৫৬. জরিপ = সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই
সার্ভে করা হইয়া থাকে।
৫৭. এওয়াজ সূত্র = সমপরিমাণ কোনো ভূমি বা
জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা
জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত
বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।
৫৮. অছিয়তনামা = যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে
তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর-
অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে
কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে
অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত
প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি
লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।
৫৯. তফসিল = বিক্রিত জমির তালিকা।
৬০. নামজারী = অন্যান্য অংশীদার থেকে নিজের নাম
খতিয়ানে খোলাকে নামজারী বলে।
৬১. অধীনস্থ স্বত্ত্ব = উপরিস্থিত স্বত্ব বা জমিদারী
স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে
অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।
৬২. আলামত = ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর,
মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি
বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।
৬৩. আমলনামা = কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে
কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া
ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে
আমনামা বলে।
৬৪. আসলি = মূল ভূমি।
৬৫. আধি = উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক,
অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ
বলে।
৬৬. ইজারা = ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের
জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা
নেওয়া।
৬৭. ইয়াদদন্ত = স্মারকলিপি।
৬৮. ইন্তেহার = ঘোষণাপত্র।
৬৯. এস্টেট = ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত
মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে
জমিদারী বা এস্টেট বলে।
৭০. ওয়াকফ = ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে
উৎসর্গকৃত সম্পত্তি।
৭১. কিত্তা = চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে
এক একটি কিত্তা বা পট বলে।
৭২. কিস্তোয়ার জরিপ = গ্রামের অন্তর্গত জমিগুলো
কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার
৭৩. কিস্তি = নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার
অঙ্গীকার বা ব্যবস্থা।
৭৪. কায়েম স্বত্ত্ব = চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া
ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।
৭৫. কবুলিয়ত = মালিকের বরাবরে স্বীকারোক্তি
করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত
বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর
রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।
৭৬. কটকোবালা = সুদের পরিবর্তে মহাজনের দখলে
জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয়
তাহাকে কটকোবালা বল।
৭৭. কান্দা = উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও
কান্দা বলে।
৭৮. কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।
৭৯. কোলা ভূমি = বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে
কোলা ভূমি বলে।
৮০. কোল = নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান
স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে
তাহাকে কোল বলে।
৮১. খানাপুরী = প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব
রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম
বা ঘর পূরণ করাই ইহার কাজ।
৮২. খামার = ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার,
খাস-খামার, নিজ জোত বা কমত বলে।
৮৩. খাইখন্দক = ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের
অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।
৮৪. খিরাজ = কর, খাজনা।
৮৫. খানে খোদা = মসজিদ।
৮৬. খসড়া = জমির মোটামুটি বর্ণনা।
৮৭. গর বন্দোবস্তি = যে জমির কোনো বন্দোবস্ত
দেওয়া হয় নাই।
৮৮. গরলায়েক পতিত = খাল, নালা, তীরচর, ঝাড়,
জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত
বলে।
৮৯. গির্বি = বন্ধক।
৯০. চক = থক বসত ম্যাপের এক একটি পটকে চক
বলে।
৯১. জমা বন্দী = খাজনার তালিকা।
৯২. চাকরাণ = জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ
করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি
দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।
৯৩. চাঁদা = জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা
বলে।
৯৪. চটান = বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে
চটান বলে।
৯৫. চালা = উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)
৯৬. চর = পলিমাটি গঠিত ভূমি।
৯৭. জবর-দখল = জোরপূর্বক দখল।
৯৮. জমা = এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে
খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।
৯৯. জোত = এক প্রকার প্রজাস্বত্ত্ব।
১০০. জজিরা = নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয়
তাহাকে জজিরা বলে।
১০১. জায়সুদী = হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং
কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট
বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়,
যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে
ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল
করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।
১০২. জালি = এক প্রকার ধান যাহা জলাভূমিতে
জন্মে।
১০৩. টেক = নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি
উৎপন্ন হয় তাহাকে টেক বলে।
১০৪. টাভার্স = ঘের জরিপ।
১০৫. ঠিকা রায়ত = নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে
দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে
রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।
১০৬. ঢোল সহরত = কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা
দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া
জারি করাকে ঢোল সহরত বলে।
১০৭. তামিল = আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন
করা।
১০৮. তামাদি = খাজনা আদায় করার নির্দিষ্ট সময়
অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।
১০৯. তুদাবন্দী = সীমানা নির্দেশ।
১১০. তহশিল = খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট
এলাকাকে তহশিল বলে।
১১১. তলবানা = সমন জারির সময় পিয়নকে প্রদত্ত
ফিস।
১১২. তলববাকী = বকেয়া খাজনা আদায়ের কিস্তি।
১১৩. তালুক = নিম্নস্থ স্বত্ত্ব।
১১৪. তরমিম = শুদ্ধকরণ।
১১৫. তরতিব = শৃংখলা।
১১৬. তৌজি = ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয়
ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে
তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক
নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার
জোতকেও তৌজি বলা হয়।
১১৭. দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৮. দর পত্তনী = পত্তনীর অধীন।
১১৯. দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা = দখলদার হিসেবে যে
প্রজার স্বত্ত্ব আছে।
১২০. দশসালা বন্দোবস্ত = দশ বৎসরের মেয়াদে
বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।
১২১. দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।
১২২. দাগ নম্বর = মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে
সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর
বলে।
১২৩. দরবস্ত = সমুদয়।
১২৪. নথি = রেকর্ড।
১২৫. দেবোত্তর = দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।
১২৬. দেবিচর = যে সকল বালুচর সাধারণ জোয়ারের
পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।
১২৭. দিঘলি = নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী
একপ্রকার প্রজা।
১২৮. নক্সা ভাওড়ন = পূর্ব জরিপ অনুসারে গ্রামের
সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায়
না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে
ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক
লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে
যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন
জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার
নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।
১২৯. নামজারী = ভূম্যধিকারী সরকারের সাবেক
নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে
প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী
বলে।
১৩০. নাম খারিজ বা জমা খারিজ = ১৬ আনা
জোতার মোট জমা হইতে নামজারীকৃত
ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬
আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ
করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম
খারিজ বা জাম খারিজ বলে।

Address

Topkhana Road, Paltan, Badda, And Uttara
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when KhanJahan Ali Law Associates খানজাহান আলী ল' এসোসিয়েটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category