Rajshahi Advocate Bar Association

Call Directions Website Contact the practice

Rajshahi Advocate Bar Association The Rajshahi Bar Association is one of the leading & renounced Bar Association in Bangladesh.

Rajshahi Bar Association holdings an important role up to date to establish the rules of law and establish the perfect or accurate judgment in between of facing to much difficulties. This association created the specie role to remain sighing of Bangladesh at the international world. Participation in the national program and all kinds of cultural program in the country participation of this Bar association as an active are supported by all concern in the society.

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এ আজ ০৯/১১/২০২৬ খ্রি. সোমবার বিকালে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় রাজশাহী বার ...
09/11/2026

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এ আজ ০৯/১১/২০২৬ খ্রি. সোমবার বিকালে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় রাজশাহী বার এর সকল আইনজীবীগণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কল্যাণ তহবিলের সর্বোচ্চ স্ল্যাব ২০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কোনো অ্যাডভোকেট ৪০ বছর প্র্যাকটিস করলে রাজশাহী বার সমিতি থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পাবেন। হয়তো আগামীতে এর পরিমাণ আরো বৃদ্ধি করা সম্ভব হবে । বার এসোসিয়েশন এর নির্বাচনে যে কোনো পদে পর পর দুই বার এর বেশি নির্বাচন করা যাবে না। অর্থাৎ পর পর দুই বার যে কোনো পদে নির্বাচিত হলে পরের বছর ঐ আইনজীবী নির্বাচন করতে পারবেন না। এছাড়াও রাজশাহী'র বার এসোসিয়েশন এর ভবন গুলো ১,২, ৩ ইত্যাদি ক্রমিকে নির্দেশিত করা হয়েছে। পুরাতন ভবনটি ১ নং বার ভবন, পূর্বের ২ নং ভবনটি ২ নং বার ভবন হিসাবেই উল্লেখ করা হয়েছে এবং নতুন ভবনটি ৩ নং বার ভবন হিসাবে গন্য হবে। এছাড়াও বেশ কিছু অসুস্থ বিজ্ঞ আইনজীবী'র অবসর গ্রহণের দরখাস্ত সাধারণ সভায় পাস হয়েছে।
এড. পারভেজ তৌফিক জাহেদী
সাধারণ সম্পাদক
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন।

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. দেওয়ান ইকবাল উন নবী রুনু (৭৩) আজ ২৭/১০/২০২৬ খ্রি. মঙ্গলবার বি...
27/10/2026

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. দেওয়ান ইকবাল উন নবী রুনু (৭৩) আজ ২৭/১০/২০২৬ খ্রি. মঙ্গলবার বিকাল অানুমানিক ০৩ টা'য় অসুস্থাজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম এড. দেওয়ান ইকবাল রুনু ১৯৮৯ খ্রি. রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হয়েছিলেন। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

অদ্য ১৯.১০.২৬ খ্রি. তারিখ রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খ্যাতিমান দেওয়ানি আইনজীবী মরহ...
19/10/2026

অদ্য ১৯.১০.২৬ খ্রি. তারিখ রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খ্যাতিমান দেওয়ানি আইনজীবী মরহুম এড. নাজমূস সাদাৎ এর ০৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী এডভোকেটস' বার ভবনের ০১নং হলরুমে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুম নাজমূস সাদাৎ সহ মরহুম আইনজীবীগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সম্মানিত আইনজীবী জনাব মো. মনিরুল ইসলাম মনি (৬৮) আজ ০৯/১০/২০২৬ খ্রি. শুক্রবার, রাত অনুমা...
09/10/2026

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সম্মানিত আইনজীবী জনাব মো. মনিরুল ইসলাম মনি (৬৮) আজ ০৯/১০/২০২৬ খ্রি. শুক্রবার, রাত অনুমান ২ টা'র সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা'র শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৯৯৫ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। মরহুম এড. মো. মনিরুল ইসলাম মনি অত্যন্ত সদালাপী, মৃদুভাষী ও ভালো মানুষ ছিলেন। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন তার এই মৃত্যুতে গভীর ভাবে শোকাভিভূত।

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. আব্দুল লতিফ (৮০) আজ ০১/১০/২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত অনুমান ০...
01/10/2026

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. আব্দুল লতিফ (৮০) আজ ০১/১০/২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত অনুমান ০১ টা'য় উপশহরস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিঁনি ১৯৭৩ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। আজ বাদ জোহর টিকাপাড়া গোরস্থানে জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাভিভূত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সাবেক জিপি মরহুম এড. মো. আব্দুস সামাদ এর পরিবারকে রাজশাহী এডভোকেট বার এর কল্যাণ তহবিল থ...
20/09/2026

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সাবেক জিপি মরহুম এড. মো. আব্দুস সামাদ এর পরিবারকে রাজশাহী এডভোকেট বার এর কল্যাণ তহবিল থেকে মৃত্যু পরবর্তী দাবি'র কুড়ি লক্ষ টাকার চেক একযোগে আজ পরিশোধ করা হয়েছে। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এড. পারভেজ তৌফিক জাহেদী এর নিকট থেকে মরহুম এড. আব্দুস সামাদ সাহেব এর স্ত্রী ও পুত্র উক্ত টাকা গ্রহণ করেন।

শোক সংবাদ : রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট সেলিমা সুলতানা দিলারা (৭০) আজ ১৩/০৯/২০২৬ খ্রি. রবিবার সকাল...
13/09/2026

শোক সংবাদ : রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট সেলিমা সুলতানা দিলারা (৭০) আজ ১৩/০৯/২০২৬ খ্রি. রবিবার সকাল আনুমানিক ৬:৩০ মিনিটে রাজশাহী'র সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিঁনি ১৯৮০ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। মরহুমা'র পিতা মরহুম এড. শামসুদ্দিন আহমদ রাজশাহী'র একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন। মরহুমা'র মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন শোকাভিভূত এবং মরহুমা'র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

শোক সংবাদ: রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. খোরশেদ আলম সিদ্দিকী (৭৭) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চ...
05/09/2026

শোক সংবাদ: রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. খোরশেদ আলম সিদ্দিকী (৭৭) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে আজ ০৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার রাত অনুমান ৮:৩০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিঁনি ১৯৮৭ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। আগামীকাল রবিবার সকাল ৯ টা'য় বিনোদপুর বাজার সংলগ্ন খোঁজাপুর গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, বিকাল ২:৩০ মিনিটে রাজশাহী ...
30/08/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, বিকাল ২:৩০ মিনিটে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন ১ নং পুরাতন বার ভবনের নীচতলার হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অায়োজন করে।

শোক সংবাদ: রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. অাব্দুল মতিন (৮৫) আজ ১৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবা...
16/08/2026

শোক সংবাদ: রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. অাব্দুল মতিন (৮৫) আজ ১৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার রাত্রি অানুমানিক ০২-৪০ মিনিটে নিজ বাসভবনে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিঁনি ১৯৬৯ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। মরহুমের পুত্র মো. অাব্দুল অাহাদ শিমুল ও রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর একজন সদস্য। মরহুমের জানাজার নামাজ অদ্যই বাদ জোহর মহিষবাথান গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাভিভূত এবং রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Address

Judge Court Rajshahi
Rajshahi
6201

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711208292

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Advocate Bar Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rajshahi Advocate Bar Association:

Shortcuts

Share