Advocate MI Miraj

Advocate MI Miraj This page is created solely for legal awareness and informational purposes. Contact: +8801774-679689

 #বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র দেখে সত্যিই ভালো লেগেছে।প্রশ্নগুলো ছিল চমৎকার, গবেষণাধর্ম...
22/08/2026

#বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র দেখে সত্যিই ভালো লেগেছে।

প্রশ্নগুলো ছিল চমৎকার, গবেষণাধর্মী ও বাস্তবভিত্তিক—নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এখন অপেক্ষা শুধু একটি বিষয়ের—এই মানসম্মত প্রশ্নের যথাযথ প্রতিফলন খাতা মূল্যায়নেও কতটা থাকবে। আশা করি মূল্যায়ন হবে আন্তরিক, নিরপেক্ষ ও ন্যায্য।

এই প্রশ্নপত্রে শর্টকাটের কোনো সুযোগ নেই; প্রতিটি প্রশ্নই যেন মেধা, গবেষণা ও আইনের গভীর জ্ঞান যাচাইয়ের জন্য তৈরি।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা, দোয়া ও ভালোবাসা। ❤️

 #ফৌজদারি মামলায় আপিল ফাইলিংয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্রের ক্রম১। Memo of Appeal / Petition of Appeal২। রায়/আদেশের Certifi...
20/08/2026

#ফৌজদারি মামলায় আপিল ফাইলিংয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্রের ক্রম

১। Memo of Appeal / Petition of Appeal
২। রায়/আদেশের Certified/Jabeda Copy — CrPC, 1898-এর ধারা ৪১৯ অনুযায়ী
৩। প্রযোজ্য Court Fee দাখিল
৪। Wakalatnama
৫। আপিলের আবেদন ৪০৮ ধারায় দায়রা জজ আদালতে করতে হয়। যদি আসামি জামিনে থেকে আপিলের শর্তে আত্মসমর্পণ পূর্বক জামিনে আবেদন করেন।
৫। Bail ও Suspension of Sentence-এর Petition — প্রয়োজন হলে, CrPC-এর ধারা ৪২৬ অনুযায়ী
৬। তামাদি বা বিলম্ব মওকুফের দরখাস্ত — আপিল তামাদিতে দায়ের করা হলে, Limitation Act, 1908-এর ধারা ৫ অনুযায়ী বিলম্ব মওকুফ এর দরখাস্ত দাখিল করতে হবে।
৭। তামাদি মওকুফের দরখাস্তের সঙ্গে Affidavit
৮। Firisti/Index
৯। নিম্ন আদালতের প্রয়োজনীয় আদেশসমূহের Certified/Jabeda Copy
১০। আসামির NID/পরিচয়পত্রের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় Supporting Documents
১১। প্রয়োজনীয় কপি/Process/Notice সংযুক্ত করে Filing Section-এ দাখিল ও Office Scrutiny সম্পন্ন করতে হবে।

নোট: নিম্ন আদালতের সকল আদেশের জাবেদা নকল এবং NID প্রতিটি আপিলে আইনে বাধ্যতামূলক নয়; মামলার প্রয়োজন ও সংশ্লিষ্ট আদালতের প্রচলিত filing practice অনুযায়ী সংযুক্ত করা হয়। CrPC ৪১৯ অনুযায়ী মূলত আপিলের সঙ্গে যে Judgment/Order-এর বিরুদ্ধে আপিল করা হয়েছে তার copy দিতে হয়; আর sentence suspension ও bail-এর ক্ষেত্রে CrPC ৪২৬ প্রযোজ্য।

 #বার_কাউন্সিল_ফাইনাল_মডেল_টেস্ট_২০২৬                          সময়: ৪ ঘন্টা বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের জন্য ছোট্ট...
18/08/2026

#বার_কাউন্সিল_ফাইনাল_মডেল_টেস্ট_২০২৬
সময়: ৪ ঘন্টা
বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের জন্য ছোট্ট প্রচেষ্টা। যারা ২০২৬ সালের ২২ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। ❤️

আপনারা এই প্রশ্নোগুলির আলোকে ৪ - ঘন্টার পরীক্ষা সম্পন্ন করে আগামীকাল যেকোনো সময় আমার WhatsApp নম্বরে একটি নক দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ, আপনাদের উত্তরপত্র পাঠিয়ে দেওয়া হবে।

📱 WhatsApp: 01774-679689
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
মনোযোগ দিয়ে পড়ুন, আত্মবিশ্বাস রাখুন—ইনশাআল্লাহ সফলতা আসবেই। 🤲

03/08/2026

#স্মৃতি_বিশ্বাস_ও_ভালোবাসার_গল্প

তোমার প্রেমে লাঞ্ছনা পেয়েছি, কিন্তু স্রষ্টার প্রেমে নিজেকে সমর্পণ করলে হয়তো পেতাম চিরন্তন প্রশান্তি ও সত্যিকারের সম্মান।

মানুষের দরজায় সম্মান ভিক্ষা করার চেয়ে, স্রষ্টার দরজায় মাথা নত করা হাজার গুণ বেশি সম্মানের, হাজার গুণ বেশি শান্তির।

কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনো বই থেকে আসে না; আসে একজন মানুষের অবহেলা থেকে। যে মানুষটিকে একদিন পৃথিবীর সবচেয়ে আপন মনে হয়েছিল, সেই মানুষটিই কখনো কখনো শেখায়— কার সামনে মাথা নত করা উচিত, আর কার সামনে নয়।

মানুষ সত্যিই বড় অদ্ভুত। যে দরজায় বারবার অপমানিত হয়, সেই দরজাতেই আবার ফিরে যায়। যে চোখ তাকে অশ্রু ছাড়া আর কিছু দেয় না, সেই চোখের দিকেই সে আশা নিয়ে তাকিয়ে থাকে। যে হৃদয় তাকে গ্রহণ করে না, তার কাছেই নিজের মূল্য প্রমাণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে।

আমিও তেমনই ছিলাম। তোমার একটি হাসির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছি। একটি ছোট্ট উত্তর পাওয়ার আশায় অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছি। প্রতিটি নীরবতাকে উত্তর ভেবেছি, প্রতিটি অবহেলাকে সাময়িক দূরত্ব বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি। অথচ তুমি হয়তো কোনোদিন বুঝতেই পারনি— তোমার একটি অবহেলা আমার পুরো রাতটাকে কতটা দীর্ঘ করে দিত।

একসময় বিশ্বাস করতাম, ভালোবাসা মানুষকে পূর্ণতা দেয়। কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে বুঝলাম, সব ভালোবাসা পূর্ণতা দেয় না; কিছু ভালোবাসা মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। যতবার তোমার দিকে এগিয়েছি, ততবার নিজের অস্তিত্বকে একটু একটু করে হারিয়েছি। তোমার নীরবতা, তাচ্ছিল্য আর উদাসীনতার নিচে চাপা পড়ে একদিন আবিষ্কার করলাম— আমি আর সেই আগের মানুষটি নেই।

সেদিন গভীর রাতে, চারপাশ যখন নিস্তব্ধ, তখন হঠাৎ মনে হলো— যার জন্য এত আকুতি, সে তো একজন মানুষ মাত্র।

মানুষ ভুলে যায়, বদলে যায়, দূরে সরে যায়। মানুষের ভালোবাসা সময়ের সঙ্গে বদলে যেতে পারে, মানুষের প্রতিশ্রুতি পরিস্থিতির কাছে হার মানতে পারে।
কিন্তু একজন আছেন, যিনি কখনো বদলে যান না।

মানুষ ঘুমিয়ে পড়লেও যাঁর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ মুখ ফিরিয়ে নিলেও যিনি তাঁর বান্দার দিকে রহমতের দৃষ্টি ফিরিয়ে রাখেন। মানুষ বিচার করে অতীত দিয়ে, আর তিনি ক্ষমা করেন একটি আন্তরিক তওবা দিয়ে।

তখন বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস হয়ে একটি বাক্য জন্ম নিল—
"তোমার প্রেমে পড়ে লাঞ্ছনা পেয়েছি, খোদার প্রেমে পড়লে হয়তো প্রশান্তি পেতাম।"

সেই মুহূর্তে বুঝলাম, মানুষের ভালোবাসা প্রায়ই শর্তের বেড়াজালে বন্দী। সেখানে যোগ্যতা প্রমাণ করতে হয়, বারবার নিজেকে ছোট করতে হয়, সম্মান বিসর্জন দিতে হয়। কিন্তু স্রষ্টার ভালোবাসায় কোনো অপমান নেই। সেখানে শুধু একটি অনুতপ্ত হৃদয়, কয়েক ফোঁটা অশ্রু আর ফিরে আসার আন্তরিক ইচ্ছাই যথেষ্ট।

আজও স্মৃতিগুলো রয়ে গেছে। কিছু কষ্ট এখনো বুকের ভেতর নীরবে বাস করে। কিছু অপূর্ণতা মাঝেমধ্যে হৃদয়ের দরজায় কড়া নাড়ে। তবুও আজ আর কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই।
কারণ তুমি যদি আমাকে প্রত্যাখ্যান না করতে, তাহলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না— মানুষের দরজায় সম্মান ভিক্ষা করার চেয়ে, স্রষ্টার দরজায় মাথা নত করা হাজার গুণ বেশি সম্মানের, হাজার গুণ বেশি শান্তির।

জীবনে কিছু মানুষ আসে আমাদের সঙ্গে থাকার জন্য, আর কিছু মানুষ আসে আমাদের বদলে দেওয়ার জন্য। কেউ ভালোবাসা শেখায়, কেউ বিচ্ছেদ শেখায়, কেউ আত্মসম্মানের মূল্য শেখায়, আর কেউ আমাদের রবের পথে ফিরিয়ে দেয়।
তুমি আমার জীবনে থেকে যাওনি, কিন্তু তুমি আমাকে এমন একজনের কাছে ফিরিয়ে দিয়েছ, যিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না।

আজ তাই আর কোনো মানুষের দরজায় সম্মান খুঁজি না। আর কোনো মানুষের ভালোবাসার জন্য নিজেকে ছোট করি না। কারণ আমি জেনে গেছি—
মানুষের দরজায় সম্মান ভিক্ষা করা যায়, কিন্তু আত্মার শান্তি পাওয়া যায় না।

আত্মার প্রকৃত প্রশান্তি লুকিয়ে আছে শুধু সেই মহান স্রষ্টার দরজায়, যেখানে প্রত্যাখ্যান নেই, অবহেলা নেই, আছে শুধু সীমাহীন দয়া, ক্ষমা, ভালোবাসা এবং অফুরন্ত রহমত।

সংগৃহিত লেখক : আরফান সাদিক হিমু**— মডিফাই লেখক : এম. আই. মিরাজ**
#ভালোবাসা #বিশ্বাস

 #আইনজীবীর_প্রেসক্রিপশন_প্যাড: সুবিধার আড়ালে ঝুঁকির পাল্লাই ভারী"আইনজীবীর পরামর্শ প্যাড (Legal Consultation Pad) একটি ক...
13/07/2026

#আইনজীবীর_প্রেসক্রিপশন_প্যাড: সুবিধার আড়ালে ঝুঁকির পাল্লাই ভারী"
আইনজীবীর পরামর্শ প্যাড (Legal Consultation Pad) একটি কার্যকর যোগাযোগের মাধ্যম হলেও এটিকে যদি সব ধরনের আইনি সমস্যার সমাধানের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক সৃষ্টি হতে পারে।

"একজন বিজ্ঞ আইনজীবী হয়ে ওঠার পথ কখনোই সহজ নয়। এটি দীর্ঘ সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, গভীর প্রজ্ঞা ও আত্মনিবেদনের এক কঠিন যাত্রা। মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিনিয়ত লড়াই করতে হয়। হাজারো দিন-রাতের অধ্যয়ন, অভিজ্ঞতা, ব্যর্থতা থেকে শিক্ষা এবং অবিচল ধৈর্যের পরই একজন আইনজীবী প্রকৃত অর্থে বিজ্ঞ, বিচক্ষণ ও ন্যায়ের বিশ্বস্ত রক্ষকে পরিণত হন।"

#নেতিবাচক_দিকসমূহ:
১. এটি আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে না:
ডাক্তারের প্রেসক্রিপশন রোগ নিরাময়ের জন্য একটি চিকিৎসা নির্দেশনা। কিন্তু আইনজীবীর পরামর্শ প্যাড কোনো আদালতের আদেশ, আইনি নোটিশ বা বাধ্যতামূলক দলিল নয়। এটি মূলত প্রাথমিক আইনি মতামত।

২. সব মামলায় প্রযোজ্য নয়:
লিগ্যাল নোটিশ, জবাব, মতামত বা আলোচনার ক্ষেত্রে এটি উপযোগী হলেও ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক বা জটিল সম্পত্তি সংক্রান্ত মামলায় কেবল একটি পরামর্শ প্যাডের ভিত্তিতে কার্যকর সমাধান সম্ভব নয়।

৩. অসম্পূর্ণ তথ্যের ঝুঁকি:
মক্কেল অনেক সময় সব তথ্য বা নথি দেন না। সেই অবস্থায় লিখিত মতামত পরবর্তীতে ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হতে পারে।

৪. ভুল প্রত্যাশা তৈরি হতে পারে:
মক্কেল মনে করতে পারেন যে প্যাডে লেখা মতামতই চূড়ান্ত আইনি সিদ্ধান্ত বা আদালতে সাফল্যের নিশ্চয়তা, যা বাস্তবে সঠিক নয়।

৫. পরিস্থিতি পরিবর্তনের সাথে মতামতও পরিবর্তিত হতে পারে:
নতুন সাক্ষ্য, নথি, তদন্ত প্রতিবেদন বা আদালতের আদেশ এলে পূর্বের পরামর্শ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তাই একটি লিখিত মতামত স্থায়ী নয়।

৬. পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন:
অতিরিক্ত নিশ্চিত ভাষায় মতামত দিলে পরবর্তীতে বিরূপ ফল হলে আইনজীবীর বিরুদ্ধে অসন্তোষ বা দায়বদ্ধতার প্রশ্ন উঠবে।

৭. গোপনীয়তার ঝুঁকি:
পরামর্শ প্যাড সহজেই ফটোকপি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, ফলে মক্কেলের গোপন তথ্য প্রকাশের ঝুঁকি থাকে।

৮. আদালতের কার্যক্রমের বিকল্প নয়:
মামলা দায়ের, লিখিত জবাব, জামিন, আপিল, রিভিশন বা সাক্ষ্যগ্রহণের মতো আনুষ্ঠানিক আইনি কার্যক্রম কখনোই একটি পরামর্শ প্যাড দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না।

#বাস্তবসম্মত_ব্যবহার
আইনজীবীর পরামর্শ প্যাড সবচেয়ে উপযোগী—
(১) লিগ্যাল নোটিশের পূর্ব প্রস্তুতি ও লিগ্যাল নোটিশ প্রেরণ।
(২) নোটিশের জবাবের সারসংক্ষেপ;
(৩) মুসলিম ও হিন্দু আইন সহ বিভিন্ন আইনে ফারায়েজ প্রস্তুত ইত্যাদি

✍️ লেখক
এম. আই. মিরাজ
অ্যাডভোকেট, জজ কোর্ট, রাজশাহী
এলএল.বি. (সম্মান); এলএল.এম. (ই.বি.)

🔰BAR COUNCIL MCQ 2027 MASTER BATCH🔥 “স্বপ্ন নয়, পরিকল্পিত প্রস্তুতিতে হোন একজন আইনজীবী”🔥 📢 ভর্তি কার্যক্রম শুরু হয়েছে! 📚...
01/07/2026

🔰BAR COUNCIL MCQ 2027 MASTER BATCH

🔥 “স্বপ্ন নয়, পরিকল্পিত প্রস্তুতিতে হোন একজন আইনজীবী”🔥
📢 ভর্তি কার্যক্রম শুরু হয়েছে! 📚 ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। আপনি কি ২০২৭ সালের বার কাউন্সিলের MCQ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক?

সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অধ্যয়ন এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতিই পারে আপনার আইনজীবী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

✅ MCQ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ক্লাস
✅ গুরুত্বপূর্ণ আইন, ধারা ও প্রশ্ন বিশ্লেষণ
✅ পূর্ববর্তী বছরের প্রশ্ন আলোচনা
✅ মডেল টেস্ট ও মূল্যায়ন
✅ পরীক্ষাকেন্দ্রিক কৌশল ও বিশেষ পরামর্শ
✅ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ধারাবাহিক গাইডলাইন

💻 ক্লাস অনুষ্ঠিত হবে: ▪️ WhatsApp Group ▪️ Zoom App

👥 প্রতিটি ব্যাচে সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে, যাতে প্রত্যেক শিক্ষার্থীকে পর্যাপ্ত সময় দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।

🔷আমাদের লক্ষ্য অধিক শিক্ষার্থী ভর্তি করানো নয়; বরং যাঁরা ভর্তি হবেন, তাঁদের যথাযথ যত্ন,
দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার পথে এগিয়ে নেওয়া।

⚠️ মনে রাখবেন: সফলতার কোনো শর্টকাট নেই। আলাউদ্দিনের চেরাগ কিংবা জাদুর কাঠিও নেই।

🚸আপনার আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।

🧭আমরা আপনাকে সঠিক পথ দেখাব, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করব। সেই পথ অনুসরণ করে পরিশ্রম করলে সফলতা অর্জন সম্ভব—ইনশাআল্লাহ।

💰 কোর্স ফি: ৫,০০০/- টাকা
📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য: WhatsApp: 01774679689

👨‍⚖️ কোর্স পরিচালনায়: এডভোকেট এম. আই. মিরাজ আইন গ্রন্থের লেখক
⚖️ “আইনজীবী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজই যুক্ত হোন।” ━━━━━━━━━━━━━━━━━━━━━━

🔰 বার কাউন্সিল ফাইনাল রিভিশন ২০২৬ 🔰লিখিত পরীক্ষার শেষ সময়ের সেরা ক্র্যাশ নোট এখন অনেকের আস্থার নাম।আলহামদুলিল্লাহ, ইতোমধ...
25/06/2026

🔰 বার কাউন্সিল ফাইনাল রিভিশন ২০২৬ 🔰
লিখিত পরীক্ষার শেষ সময়ের সেরা ক্র্যাশ নোট এখন অনেকের আস্থার নাম।
আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ১৫০০+ লিখিত পরীক্ষার্থী ভাই-বোনের হাতে পৌঁছে গেছে।
✅ ২২২ পৃষ্ঠার সংক্ষিপ্ত ও পরীক্ষাকেন্দ্রিক নোট
✅ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ধারা, আইন ও কমন টপিক
✅ শেষ মুহূর্তের দ্রুত রিভিশনের জন্য বিশেষভাবে প্রস্তুত
👨‍⚖️ প্রণেতা: অ্যাডভোকেট এম আই মিরাজ
💰 মূল্য: ৬০০ টাকা
📦 সারাদেশে হোম ডেলিভারি
📞 অর্ডার (WhatsApp): 01774679689
যারা এখনো সংগ্রহ করেননি, দ্রুত সংগ্রহ করে নিন।
আপনাদের সাফল্যের ছোট্ট অংশীদার হতে পারলেই আমার পরিশ্রম সার্থক হবে।

Address

Rajshahi

Telephone

+8801774679689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate MI Miraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate MI Miraj:

Shortcuts

Share