আইন শিক্ষা ও আইনী পরামর্শ

আইন শিক্ষা ও আইনী পরামর্শ আইন কানুন, শৃঙ্খলা, আইনী পরামর্শ, আইনী পরামর্শ

Law & Justice Consultant.
আইন জগতে একটি বহুল প্রচলিত ম্যাক্সিম হলো ল্যাটিন ভাষায় Ignorantia juris non excusat. কেউ একটি ভুল করে এসে অজুহাত দিতে পারবেনা যে ওহ আমি তো জানতাম না যে আমি যা করেছি তা আইনে নিষিদ্ধ।

আদালত কর্তৃক কোন ব্যক্তির প্রতি কোন ব্যক্তিকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির করা বা কোন বিষয়ে কারণ দর্শানো অথব...
20/01/2026

আদালত কর্তৃক কোন ব্যক্তির প্রতি কোন ব্যক্তিকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির করা বা কোন বিষয়ে কারণ দর্শানো অথবা কোন বস্তু বা ব্যক্তিকে হাজির করার অথবা কোন ব্যক্তিকে আটক করার বা আটক রাখার বা কোন ব্যক্তিকে উদ্ধার করার বা কোন সম্পত্তি আদালতের এখতিয়ারাধীনে আনার আদেশ সম্বলিত আদালতের নির্দেশনামাকে ওয়ারেন্ট বা পরোয়ানা বলে।

পুলিশ হয়রানি (Police Harassment) একটি অপরাধ এবং আইনত দণ্ডনীয়। বাংলাদেশে পুলিশ হয়রানি থেকে মুক্তির জন্য আইনি ও বাস্তব কিছ...
19/01/2026

পুলিশ হয়রানি (Police Harassment) একটি অপরাধ এবং আইনত দণ্ডনীয়। বাংলাদেশে পুলিশ হয়রানি থেকে মুক্তির জন্য আইনি ও বাস্তব কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে:

১. তাত্ক্ষণিক ও বাস্তব পদক্ষেপ:
· শান্ত থাকুন ও সম্মানজনক আচরণ করুন: উত্তেজিত বা রাগ দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে।
· পুলিশ সদস্যের নাম, পদ ও ব্যাজ নম্বর নোট করুন: মোবাইল ফোনে লিখে রাখুন বা গোপনে রেকর্ড করুন (প্রয়োজনে)।
· উপস্থিতির কারণ জিজ্ঞাসা করুন: পুলিশের কোনো অভিযোগ বা অভিযোগপত্র (FIR/General Diary) থাকলে দেখতে বলুন।
· আইনজীবীর সাথে যোগাযোগ: সম্ভব হলে তখনই কোনো আইনজীবীকে ফোন করুন।
· গোপনে রেকর্ডিং/ভিডিও করা: নিরাপদ হলে মোবাইল দিয়ে অডিও বা ভিডিও রেকর্ড রাখুন (প্রমাণ হিসেবে)।

২. আইনি প্রতিকার (বাংলাদেশ প্রেক্ষাপট):

ক) অভিযোগ দাখিল:
· পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ: সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (SP) বা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করুন।
· উচ্চ পর্যায়ে অভিযোগ: পুলিশ ইন্সপেক্টর জেনারেল (IGP) কার্যালয়ে অভিযোগ করা যায়।
· গোপনীয় অভিযোগ: প্রশাসনিক পুলিশ ব্যুরো (APB)-তে অভিযোগ করা যায় (হটলাইন: ১০০ বা ৯৯৯)।

খ) মামলা দায়ের:
· প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে: পুলিশ হয়রানির জন্য অপরাধমূলক মামলা (ধারা ১৬৬, ২১১, ৫০৬, ৩৪ দণ্ডবিধি) দায়ের করা যায়।
· মানবাধিকার কমিশনে: বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-এ লিখিত অভিযোগ দাখিল করুন।
· জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে: আদালতে সরাসরি অভিযোগ দায়ের করা যায় (ধারা 190 দণ্ডবিধি)।

৩. বিশেষ আইনি সহায়তা:
· সুপ্রিম কোর্টের রিট: পুলিশের হয়রানির বিরুদ্ধে রিট পিটিশন (যেমন – হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস) দায়ের করা যায় (মৌলিক অধিকার রক্ষার জন্য)।
· আইনগত সহায়তা সার্ভিস: সরকারি বা বেসরকারি সংস্থা (যেমন – আইন ও সালিশ কেন্দ্র, অধিকার, মানবাধিকার সংগঠন) থেকে আইনি সাহায্য নিন।
· মিডিয়া/সামাজিক মাধ্যম: প্রয়োজনে বিশ্বস্ত সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা প্রকাশ (প্রমাণ সহ) – তবে সাবধানতা অবলম্বন করুন।

৪. প্রতিরোধমূলক ব্যবস্থা:
· আইন জেনে রাখা: পুলিশের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা রাখুন (ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইন)।
· দলিলপত্র সঙ্গেই রাখা: জাতীয় পরিচয়পত্র, যানবাহনের কাগজপত্র, প্রাসঙ্গিক দলিল সবসময় সঙ্গে রাখুন।
· প্রয়োজনে উঁচু পর্যায়ে ফোন: হয়রানির সময় সরাসরি পুলিশ কন্ট্রোল রুম (৯৯৯) বা জেলা পুলিশ প্রধান অফিসে ফোন করুন।
· জনপ্রতিনিধির সহায়তা: স্থানীয় সংসদ সদস্য বা গণ্যমান্য ব্যক্তির সহায়তা নেওয়া যেতে পারে।

৫. গুরুত্বপূর্ণ তথ্য:
· পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে না (কিছু বিশেষ অপরাধ ছাড়া) – ধারা 54 দণ্ডবিধি শুধু “সন্দেহভাজন” ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য।
· পুলিশ জবরদস্তি বা শারীরিক নির্যাতন করতে পারে না – এটি গুরুতর অপরাধ।
· পুলিশকে ঘুষ দেওয়া থেকে বিরত থাকুন – এটি পরিস্থিতি জটিল করে এবং অন্যায়কে উৎসাহিত করে।

জরুরি হটলাইন/যোগাযোগ:
· পুলিশ হেল্পলাইন: ৯৯৯ (সারা বাংলাদেশ)
· জাতীয় মানবাধিকার কমিশন: ০২৯১৪০১৫০
· আইন ও সালিশ কেন্দ্র (ASC): ০২৯১২৭০৪৭
· অধিকার (মানবাধিকার সংস্থা): ০২৯১২৭৪০৮

মনে রাখবেন:
পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে কোনো সদস্য অবৈধ বা হয়রানিমূলক কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আপনার অধিকার। ভয় বা লজ্জা না পেয়ে প্রমাণ সংরক্ষণ করুন এবং আইনি পথে প্রতিকার চান। আইনজীবীর পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়।

বিশেষায়িত: ফৌজদারী মামলা, দেওয়ানি মামলা।
আইনি পরামর্শ ও মামলা পরিচালনার জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
আপনার ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।

জিডি
31/12/2025

জিডি

ক্ষয়ক্ষতির জন্য জিডি
29/12/2025

ক্ষয়ক্ষতির জন্য জিডি

নামজারী ও নাম খারিজ বা জমা খারিজ কি?নামজারী :ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্...
06/09/2024

নামজারী ও নাম খারিজ বা জমা খারিজ কি?
নামজারী :
ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী বলে।

নাম খারিজ বা জমা খারিজ :
১৬ আনা জোতার মোট জমা হইতে নামজারীকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬ আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম খারিজ বা জাম খারিজ বলে।

নামজারি করা কখন প্রয়োজন হয়:

• ভূমি মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকারদের নাম সরকারি রেকর্ডে রেকর্ডভুক্ত করতে হয়;

• জমি বিক্রি, দান, হেবা, ওয়াকফ, অধিগ্রহণ, নিলাম ক্রম, বন্দোবস্ত ইত্যাদি সূত্রে হস্তান্তর হলে নতুন ভূমি মালিকের নামে রেকর্ডভুক্ত করতে হয়;

• দেওয়ানী বা সিভিল কোর্টের রায় বা ডিক্রীমূলে মালিকানা লাভ করলে সে রায় মোতাবেক নামজারির আবেদন করা যায়।

সাক্ষ্য আইন ১৮৭২ধারা ২৫: পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমান করা যাবে নাঃ- কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি প...
06/09/2024

সাক্ষ্য আইন ১৮৭২
ধারা ২৫: পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমান করা যাবে নাঃ-
কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি পুলিশ অফিসারের নিকট কোন স্বীকারোক্তি প্রদান করে থাকলে তা তার বিরুদ্ধে প্রমান করা যাবে না।
আলোচনাঃ সাক্ষ্য আইনের ২৫ ধারার বক্তব্য হচ্ছে যে পুলিশের নিকট বা তার সামনে আসামীর দোষ স্বীকার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে প্রমান করা যাবে না। এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে অসহায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে রক্ষা করা। পুলিশ যাতে বে-আইনি ভাবে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে না পারে সে জন্য এই ধারা রক্ষা কবচ হিসাবে কাজ করে। যে কোন পদবীরই পুলিশ অফিসার হন না কেন তার সামনে স্বীকারোক্তি আইনে অপ্রাসঙ্গিক।
তবে পুলিশ অফিসার যদি অজান্তে অভিযুক্তের বক্তব্য শুনে ফেলেন যেখানে অভিযুক্ত ব্যক্তি সম্পুন্ন স্বাধীন ভাবে ও সকল প্রকার প্রভাব থেকে মুক্ত হয়ে স্বেচ্ছায় অন্য কোন ব্যক্তির নিকট স্বীকারোক্তি প্রদান করতে ছিল, তাহলে এই ক্ষেত্রে ঐ পুলিশ কর্মকর্তা আদালতে সাধারণ সাক্ষীর ন্যায় তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারবেন।

একটি আধুনিক দলিলের নমুনা ২০২৪ । দলিলে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবেশিরােনাম : সাফ কবলা দলিল বিক্রিত জমি ২৬(ছাব্বিশ) শতাংশ...
06/09/2024

একটি আধুনিক দলিলের নমুনা ২০২৪ । দলিলে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে
শিরােনাম : সাফ কবলা দলিল বিক্রিত জমি ২৬(ছাব্বিশ) শতাংশ বিক্রিত জমির মূল্য ১৫০.০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। পক্ষ পরিচয়। ১ম পক্ষ : জনাব মানিক মিয়া পিতা : মৃত ছানােয়ার সাকিন : নন্দিগ্রাম, উপজেলা : বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, জাতীয়তা : বাংলাদেশী, ধর্ম : ইসলাম, পেশা- ব্যবসা- দলিল গ্রহীতা।

২য় পক্ষ : জনাব কিবরিয়া, পিতা: মৃত নজর আহমেদ সাকিন : উকিলপাড়া, উপজেলা বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, জাতীয়তা : বাংলাদেশী, ধর্ম : ইসলাম, পেশা : চাকুরী………… দলিল দাতা।

স্বত্বের বর্ণনা : পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ রেখে অত্র বিক্রয় দলিলের বর্ণনা ও করছি। নিম তফসিল বর্ণিত ২৬ (ছাব্বিশ) শতাংশ জমির সি এস রেকর্ডীয় মালিক মৃত নজর আহমেদের পুত্র এবং এস. এ. ট্রেডিং-এর মালিক কিবরিয়ার নিকট হতে আমি অত্র দলিল দাতা বিগত ১৯-৩-২০১০ ইং তারিখে সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ‘১নং বহির ১০নং নামজারী মূলে আমার নিজ নামে ৪২৬ নং হােল্ডিং ভুক্ত হয়। যার ভূমি উন্নয়ন কর হাল সন। পর্যন্ত আমি পরিশােধ করে নির্বিবাদে ভােগ দখল করছি।

বিক্রয় বর্ণনা : নিম তফসিল বর্ণিত জমি আমি সাফ বিক্রির ঘােষণা করলে আপনি দলিল গ্রহীতা তা ক্রয় করতে ইচ্ছুক হওয়ায় পরস্পর আলােচনাস্তে জমির বর্তমান বাজার যাচাইয়ে সর্বোচ্চ মূল্য মং ১৫০০.০০/- (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা সাব্যস্ত করত সাব্যস্তকৃত সাকুল্য টাকা অদ্য হাজিরান মজলিসের মােকাবেলায় নগদ বুঝে পেয়ে ও নিয়ে অত্র সাফ বিক্রয় দলিল সম্পাদন ও কটিয়াদী সাব-রেজিষ্ট্রি অফিসে দাখিল দিয়ে আমি দলিল দাতা চিরতরে নিঃস্বত্ববান হলাম এবং বিক্রিত জমির দখল অদ্যই আপনার নিকট বুঝিয়া দিলাম।

অদ্য হতে এ দলিল বিক্রিত জমিতে আমার যাবতীয় স্বত্বে স্বত্ববান ও মালিক দখলকার নিয়ত থেকে আমার নামের খারিজে আপনার নামজারী করত আপনার সদৃইচ্ছাভাবে আপনি ও আপনার ওয়ারিশগণ বিক্রয়/হস্তান্তরের অধিকারসহ ভােগ দখল করতে থাকুন। এতে আমার বা আমার উত্তরাধিকারীগণের কারাে কোন প্রকার ওজর আপত্তি বা দাবী চলবে না।

নিষ্কন্টকতার অঙ্গীকার : অত্র দলিলের তফসিলভুক্ত জমি আমি ইতােপূর্বে কারাে নিকট দান, উইল, রেহান বা বিক্রি মূলে হস্তান্তর করিনি। কোন ব্যাংক বা কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ রাখিনি। অন্য কারাে নিকট হতে বায়না গ্রহণ করিনি। নিম তফসিল বর্ণিত জমি আমি সম্পূর্ণ নির্ধায়ী, নিস্কন্টক অবস্থায় আপনার নিকট বিক্রি করলাম।

অত্র দলিলের খতিয়ান দাগ, চৌহদ্দি বয়ানে বা কোন প্রকার ভুল ভ্রান্তিতে আপনার বৈধ স্বত্ব সংরক্ষণে বা যে কোন প্রয়োেজনে আমি “ভ্রম সংশােধন দলিল সম্পাদনসহ সব রকম সহায়তা করবাে। এ জমির বিষয়ে ভবিষ্যতে কোন তঞ্চকতা প্রকাশ পেলে আমি আইনগত দায়ী থাকবাে।

তফসিল বর্ণনা : জেলা সিরাজগঞ্জ, উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস বেলকুচি, মৌজাস্থিত :….. অর্থাৎ দুই দাগে বিক্রিত জমি (১৬ + ১০) = ২৬ (ছাব্বিশ) শতাংশ। বিক্রিত জমির ভূঃ ইঃ কর তহসিলদার উকিলপাড়া বরাবরে প্রদেয়।

চৌহদ্দি বর্ণনা : বিক্রিত জমির উত্তরে আয়মন নেসা, পূর্বে আ: জলিল, দক্ষিণে, বিক্রেত ছাবেদ ও পশ্চিমে তমিজ উদ্দিন। এ চৌহদ্দির মধ্যে বিক্রিত ২৬ (ছাব্বিশ) শতাংশ জমি।

সম্পাদনা : এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে অন্যের বিনা প্ররােচনায় অত্র সা কবলা দলিল লিখিয়ে, পাঠ করে ও এর মর্ম অবগত হয়ে সম্পাদন সহি দিলাম। ইতি তারি বাংলা……… সনের………., আষাঢ়, ইংরেজী…….. সনের……. জুন, সময় সকাল ১১.৩৭ মিনিট। অত্র দলিলে হলফনামাসহ ফর্দ সংখ্যা ৬ (ছয়), দলিল কম্পিউটারের টাইপকৃত । দাতা ১(এক) জন, গ্রহীতা ১ (এক) জন, সাক্ষী ২ (দুই) জন, সনাক্তকারী ১ (এক) জন। | স্বাক্ষর : মুসাবিদা কারক নাম : ………… দাতার নামসহ স্বাক্ষর……………, এস, আর, অফিস : ………… দলিল লেখক সনদ নং : ……………….. সাক্ষীগণের স্বাক্ষর (১) …….. (২) ………… স্পষ্ট অক্ষরে সনাক্তকারীর নাম………., পিতার নাম …………… সাকিন

সম্পত্তি বা জমি সাফ কবলা দলিলের নমুনা
05/09/2024

সম্পত্তি বা জমি সাফ কবলা দলিলের নমুনা

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when আইন শিক্ষা ও আইনী পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আইন শিক্ষা ও আইনী পরামর্শ:

Share