01/08/2026
ধারা ১৬৩: অতিরিক্ত কর, Final Tax ও Turnover Tax এক নজরে
অনেক করদাতার মনে প্রশ্ন থাকে— অতিরিক্ত কর পরিশোধ করলে কি সেই টাকা ফেরত পাওয়া যায়?
উৎসে কর্তিত কর সবসময় কি চূড়ান্ত কর হিসেবে গণ্য হয়?
Turnover Tax আসলে কী এবং কারা এটি পরিশোধ করবেন?
এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৩-এ। এই ধারায় মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে—
১. অতিরিক্ত কর (Refund)
২. চূড়ান্ত কর (Final Tax)
৩. টার্নওভার ট্যাক্স (Turnover Tax)
ধারা ১৬৩(১): অতিরিক্ত কর ফেরতযোগ্য
অংশ-৭ অনুযায়ী কর নির্ধারণের পর যদি দেখা যায় যে করদাতা প্রয়োজনের তুলনায় বেশি কর প্রদান করেছেন বা অতিরিক্ত কর কর্তন/সংগ্রহ করা হয়েছে, তাহলে সেই অতিরিক্ত অর্থ করদাতার নিকট ফেরতযোগ্য হবে।
উদাহরণ:
নির্ধারিত কর: ২,৫০,০০০ টাকা
মোট প্রদত্ত কর: ২,৮০,০০০ টাকা
অতএব, অতিরিক্ত ৩০,০০০ টাকা Refund হিসেবে দাবি করা যাবে। ধারা ১৬৩(২): Refund নাকি Carry Forward?
অতিরিক্ত করের অর্থ পাওয়ার ক্ষেত্রে করদাতার সামনে দুটি বিকল্প থাকে—নগদ Refund গ্রহণ করা; অথবা পরবর্তী করবর্ষের করদায়ের সাথে সমন্বয় (Carry Forward) করা।
উদাহরণ:
Refund প্রাপ্য = ৮০,০০০ টাকা
করদাতা চাইলে— এখনই ৮০,০০০ টাকা ফেরত নিতে পারেন; অথবা পরবর্তী বছরের কর থেকে সমন্বয় করতে পারেন।
ধারা ১৬৩(৩): কখন উৎসে কর্তিত কর Final Tax হবে? ধারা ১৩৮ ও ১৩৯-এর অধীনে নির্দিষ্ট কিছু আয়ের ক্ষেত্রে কর্তিত বা সংগৃহীত করকে Final Tax হিসেবে গণ্য করা হবে।
অর্থাৎ, যেসব আয়ের জন্য আইন উৎসে কর্তিত করকে চূড়ান্ত বলে স্বীকৃতি দিয়েছে, সেসব ক্ষেত্রে সাধারণত পুনরায় কর নির্ধারণের প্রয়োজন হবে না। ধারা ১৬৩(৪): Return দাখিল থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে
ধারা ১৬৬(২)-এর অধীনে যারা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তাদের ক্ষেত্রে অংশ-৭-এর আওতাধীন উৎসে কর্তিত বা সংগৃহীত অগ্রিম কর Final Tax Liability হিসেবে বিবেচিত হবে। ধারা ১৬৩(৫): Final Tax-এর চেয়ে প্রকৃত কর বেশি হলে কী হবে? অনেকেই মনে করেন, Final Tax মানেই করদায়ের সমাপ্তি। কিন্তু কিছু ক্ষেত্রে আইন অনুযায়ী কর গণনা করে যদি দেখা যায় প্রকৃত করের পরিমাণ Final Tax-এর চেয়ে বেশি, তাহলে অতিরিক্ত অংশ পরিশোধ করতে হবে।
উদাহরণ:
Final Tax = ৫০,০০০ টাকা
আইন অনুযায়ী গণনাকৃত কর = ৬৫,০০০ টাকা
অতএব, অতিরিক্ত ১৫,০০০ টাকা পরিশোধ করতে হবে।
ধারা ১৬৩(৬): Turnover Tax কী?
Turnover Tax মূলত একটি Minimum Tax ব্যবস্থা।
অর্থাৎ— ব্যবসায় লাভ কম হতে পারে;
এমনকি লোকসানও হতে পারে;
কিন্তু যদি হিসাব অনুযায়ী প্রদেয় কর নির্ধারিত Turnover Tax-এর চেয়ে কম হয়, তাহলে Turnover Tax-ই পরিশোধ করতে হবে।গুরুত্বপূর্ণ: Turnover Tax করযোগ্য আয়ের উপর নয়; এটি Gross Receipts বা Turnover-এর উপর নির্ধারিত হয়।
Turnover Tax-এর হার
ব্যবসার ধরন হার
তামাকজাত পণ্য ৩%
কার্বনেটেড ও মিষ্টি পানীয় ২.৫%
মোবাইল অপারেটর ১.৫%
অন্যান্য ব্যবসা ১%
যেসব ক্ষেত্রে Turnover Tax প্রযোজ্য নয়
নিম্নোক্ত খাতসমূহ এই বিধানের বাইরে থাকবে— সরকারি সংস্থা/কর্পোরেশনের মাধ্যমে সার, বীজ ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি, বিতরণ বা OMS বিক্রয়;
কমিশনভিত্তিক ব্যবসা;
Delivery Order (DO) ব্যবসা;
Money Exchange প্রতিষ্ঠান;
স্বর্ণ, রৌপ্য, অলংকার, রত্ন ও মূল্যবান পাথরের ব্যবসা।
নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা "অন্যান্য ব্যবসা" শ্রেণির (১% হার প্রযোজ্য) নতুন শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রথম তিন বছর মাত্র ০.২% হারে Turnover Tax প্রদান করবে। মনে রাখুন:
সাধারণ হার: ১%
নতুন শিল্প প্রতিষ্ঠানের প্রথম ৩ বছর: ০.২%
অতিরিক্ত Turnover Tax সমন্বয়
যদি কোনো করদাতা প্রয়োজনের চেয়ে বেশি Turnover Tax প্রদান করেন, তাহলে অতিরিক্ত অংশ ভবিষ্যৎ করবর্ষে সমন্বয় করা যাবে।
ধারা ১৬৩(৭): Surcharge ও অন্যান্য অর্থ
Turnover Tax প্রদান করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। আইন অনুযায়ী যদি Surcharge, অতিরিক্ত কর বা অন্য কোনো অর্থ প্রযোজ্য হয়, তবে তা Turnover Tax-এর অতিরিক্ত হিসেবে পরিশোধ করতে হবে।
"Gross Receipts (Turnover)" বলতে কী বোঝায়?
এই ধারার ক্ষেত্রে Turnover বলতে বোঝায়— পণ্য বিক্রয় বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত মোট অর্থ (VAT ও Supplementary Duty ব্যতীত);
কমিশন, ডিসকাউন্ট, ফি, চার্জ বা অন্যান্য সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থ। অর্থাৎ, শুধুমাত্র পণ্য বিক্রির অর্থ নয়—নির্দিষ্ট ক্ষেত্রে কমিশন ও সেবা বাবদ প্রাপ্ত অর্থও Turnover-এর অংশ হতে পারে।
সংক্ষেপে ধারা ১৬৩:
অতিরিক্ত কর = Refund বা Carry Forward
কিছু উৎসে কর্তিত কর = Final Tax
Turnover Tax = Minimum Tax
Turnover Tax লাভ-লোকসানের উপর নির্ভর করে না
প্রযোজ্য ক্ষেত্রে Surcharge আলাদাভাবে দিতে হবে |