05/10/2026
ভাইভা অভিজ্ঞতা :(অনেকের কাজে আসতে পারে হয়ত)
__________________________________
৮ই সেপ্টেম্বর (মঙ্গল বার)
৫ টায় ভাইভা শুরু।
আমার সিরিয়াল ছিল(১০ নাম্বার)
বোর্ড নং:০১
সময়: প্রায় ১২-১৫ মিনিট।
ডাক পড়লো।
আমি:আসতে পারি স্যার,আসতে পারি ম্যাম?
ভিতরে একটু ঢুকেই সালাম দিলাম।
স্যার:আসেন।বসেন।আপনার নাম মিলন সরকার?
আমি:জ্বী স্যার।
স্যার: বারে এনরোল্ড হয়েছেন?
আমি: স্যার এখনো এনরোল্ড হইনি।
(এমন প্রশ্ন শোনার পর একটু খারাপ লাগলো।কারণ আপনি কেন জাজ হবেন?জুডিশিয়ারিতে কেন আসবেন? আপনার মাঝে জজের কী কী গুণাবলি আছে?এই টাইপের প্রশ্ন করা হয় যাদের রিটেনে অনেক মার্ক্স থাকে।তার মানে আমার মার্ক্স কম হয়ত, তাই এমন প্রশ্ন জিজ্ঞেস করেনি।এটায় ভাবছিলাম।)
বোর্ড:ওহ জুডিশিয়ারিই একমাত্র স্বপ্ন? আর কোথাও যাবেন না?
আমি:তা না স্যার।বার কাউন্সিল এক্সাম পাইনি।এবারই প্রথম রিটেন দিয়েছি।রেজাল্ট হয়নি।
বোর্ড:কোর্টে যাওয়া হয়েছিল?
আমি:না স্যার যাওয়া হয়নি।
(মনে হয় অনেক বড় ভুল টা করেছিলাম এটা বলে)(কিন্তু মিথ্যা বলতে পারিনি)
বোর্ড: এটা শুনে কিছু কথা শুনাল।ভাল জজ হবেন কিভাবে যদি পরিবেশ না দেখেন আরো কত কি।
আমি :স্যরি স্যার এরপর যাব নিয়মিত।
বোর্ড: মেডিয়েশন সিপিসির কোথায় আছে?
আমি:৮৯ক তে।
বোর্ড: ওখানে কি আছে?
আমি: রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে আদালত বাধ্যতামূলক মেডিয়েশনে পাঠাবে।আদালত তখন হয় লিগ্যাল এইড অফিসে পাঠাবে বা নিজেই মেডিয়েশন করতে পারে।
বোর্ড: আর কি আছে?
আমি:কিছুই মনে পড়ছিল না।তখন বোর্ড এই বলল..........
বোর্ড:মেডিয়েশন সাকসেস না হইলে কি হবে.?
আমি:যে আদালত মেডিয়েশনে পাঠিয়েছিল সেই আদালত এই মামলার বিচার করতে পারবে না।
বোর্ড(ম্যাম):১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট কি করবে?
আমি:আসামীর দোষ স্বীকারোক্তি নেওয়ার সময় ওয়ার্ন করবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, কিন্তু যদি আমি দোষ স্বীকার করেন তাহলে আপনার বিরুদ্ধে সেটি ব্যবহার করা যাবে। (যদিও ম্যাম মনে হচ্ছিল আরো কিছু জানতে চাচ্ছিল)
বোর্ড:কী কী স্টেপ ফলো করে একজন ম্যাজিস্ট্রেট কনফেশন নেওয়ার সময়?
আমি:ম্যাম ৩৬৪ ধারায় আসামিকে যা যা প্রশ্ন করা হবে এবং আসামি যেসব উত্তর করবে সবই লিপিবদ্ধ করবে।
বোর্ড:কনফেশন দেওয়ায় সময় পুলিশ কি থাকতে পারবে আসামীর সাথে?ধরেন পুলিশ দরজায় দাঁড়িয়ে আছে, আপনি ম্যাজিস্ট্রেট হিসেবে কিভাবে কনফেশন নিবেন?পুলিশকে কি বলবেন? যেতে বলবেন নাকি তার উপস্থিতিতেই কনফেশন নিবেন?
আমি: পুলিশকে বাইরে যেতে বলব।
পাশের থেকে একজন স্যার বলল ঠিক আছে।
(কিন্তু আমি জানতাম না আসলে পুলিশ থাকবে কি না! বলেছিলাম শুধু পুলিশ থাকতে পারবে না)
বোর্ড:কনফেশন নেওয়ার পরে কি করবে?
আমি: ম্যাম যদি ম্যাজিস্ট্রেট ট্রায়াল কোর্ট না হয় তাহলে ট্রায়াল কোর্টে পাঠাবে।
বোর্ড(স্যার): নারী ও শিশু আইনের ২২ ধারা অনুসারে ভিকটিমের জবানবন্দি নেওয়া যায়?
আমি:জ্বী স্যার নেওয়া যায়।
বোর্ড:যদি ভিকটিমের সাথে তার আত্মীয় (বাবা-মা) থাকে উনাদের ক্ষেত্রে কী করবেন?
আমি:জ্বী স্যার উনাদের জবানবন্দিও নেওয়া যাবে।
বোর্ড:২২ ধারায় জবানবন্দি কি ব্যাবহার করা যাবে সাক্ষ্য হিসেবে?
আমি: জ্বী স্যার ব্যবহার করা যাবে|
বোর্ড: কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে?
আমি: স্যার,যদি সাক্ষী মারা যায়,খুজে না পাওয়া যায়,দূরত্ব বেশি থাকে,যাতায়াত ব্যয়বহুল হয়।(বলার পর স্যার খুশি হয়েছিল)
বোর্ড:এগুলোর উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায়?
আমি:না স্যার শাস্তি দেওয়া যাবে না।আইনে বলা আছে।
বোর্ড:স্যার হাসি মুখে বললো, এটা ২২(৩) ধারায় বলা আছে তাই না?
আমি: জ্বী স্যার,২২(৩) ধারায়।
বোর্ড:নারী ও শিশু আইনে ১১(গ) অপরাধ কি কম্পাউন্ডেবল?
আমি :আস্তে করে বললাম, জ্বী ম্যাম।(কনফিউশন ছিল মনে মনে)
বোর্ড: কোন আইনে বলা আছে?
আমি: ৩৫ ধারা অনুসারে কম্পাউন্ডেবল।
বোর্ড: ৩৫ ধারায় কী আছে?
আমি: এই অপরাধটি প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য।
বোর্ড(স্যার): আগে এই মামলার বিচার কে করতো?
আমি: দায়রা জজ।(আমি জানতাম না, কিন্তু দায়রা জজ বলে ফেলছিলাম সাহস করে)
বোর্ড(স্যার):হিন্দু ল তে মহিলা সপিন্ড কত জন?
আমি: ৫ জন স্যার।
বোর্ড: কে কে?
আমি: মৃত ব্যক্তির মাতা,স্ত্রী,(বোন বলেও পরে সাথে সাথে বলেছি স্যরি স্যার,বোন হবে না)মৃত ব্যক্তির মেয়ে,মৃত ব্যক্তির পিতার মাতা,মৃত ব্যক্তির পিতার পিতার মাতা।
বোর্ড: তাহলে এনাদের মাঝে কে সম্পত্তি পাবে?
আমি: প্রশ্ন টা বুঝতে পারিনি,বললাম স্ত্রী এক পুত্রের সমান সম্পত্তি পাবে।
বোর্ড: সেটা না বললাম এই ৫ জনের মাঝে প্রথমে কে সম্পত্তি পাবে।আর বাকিরা তো পাবে না তাই না।
আমি: জ্বী স্যার এক্ষেত্রে স্ত্রী জীবন স্বত্ত্বে পাবে,তার মৃত্যুর পর মৃত ব্যক্তির মেয়ে পুরো টা পাবে।(এই স্যার কে দেখেও খুশি মনে হল)
বোর্ড(স্যার): লিকুইডেটেড ড্যামেজ কি?
আনলিকুইডেটেড ড্যামেজ কি?
আমি: স্যরি স্যার টার্ম টার সাথে পরিচিত না।
যদিও বাইরে মনে পড়ছিল কন্ট্রাক্টে পড়েছিলাম।
আরো কিছু প্রশ্ন ছিল মনে করতে পারছিনা,যেগুলোর মধ্যে না পারার সংখ্যাও ছিল ২-৩ টা,শুধু স্যরি স্যার বলেছি,যেটা পারিনি।
৮০% উপরে উত্তর করতে পেরেছিলাম।
সৃষ্টিকর্তা নিরাশ করেন নি।
মিলন সরকার শ্রেয়ান
(সুপারিশপ্রাপ্ত)
সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।