Law & Life Bd

Law & Life Bd Legal help made simple. Land law, birth certificate, NID, trade license & study abroad tips – all in one page

Passionate journalist, content creator, and media presenter with extensive experience in news presentation, public communication, and regulatory affairs. Currently working as Chief Editor at BD Social News and serving as a Senior Executive in Corporate & Regulatory Affairs at Bangla Trac Group. I believe in impactful storytelling, ethical journalism, and building strong public engagement through accurate and meaningful content. Lifelong learner, communicator, and committed to making a difference through media.

22/09/2026

একজন আইনজীবী ও ডাক্তারের মধ্যে পার্থক্য কী, যা জানালেন আইনমন্ত্রী...

21/09/2026

বাংলাদেশের রাজনীতিবিদরা সোজা হতে বাধ্য হবে কেন বললেন এ্যাডভকেট শিশির মনির

20/09/2026

জনগন যেভাবে আইন চাই আমরা সেভাবে আগাবো-আইনমন্ত্রী

18/09/2026

ছোট বারান্দার আইনজীবী হবেন না - আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি

17/09/2026

২০২৬ সালের ১৬ জুলাই প্রকাশিত এক হাইকোর্টের রায়ে বলা হয়েছে, নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক বা তালাক নিয়ে বিরোধ থাকলেও এই অধিকার বন্ধ করা যাবে না।
রায়ের বিষয়ে আইনজীবী ইশরাত হাসান বলেন, আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী বা নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানোর সুযোগ নেই। মামলাটিতে আদালত বকেয়া দেনমোহর ও স্ত্রী-সন্তানের ভরণপোষণ পরিশোধের নির্দেশও দিয়েছেন।

16/09/2026

নিজের দায়িত্ব, ভুল-ত্রুটি এবং তা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে আইনমন্ত্রীর এই বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা। তিনি কী প্রেক্ষাপটে এই কথা বলেছেন এবং বক্তব্যটির মূল বিষয় কী?
#আইনমন্ত্রী #আইনমন্ত্রীরবক্তব্য #আমারওভুলহবে

দেশের মাটি থেকে প্রবাসের দূর প্রান্ত—বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের ভালোবাসায় আজ আমরা ১ লাখের পরিবার। দেশি-বিদেশি ...
15/09/2026

দেশের মাটি থেকে প্রবাসের দূর প্রান্ত—
বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের ভালোবাসায় আজ আমরা ১ লাখের পরিবার।

দেশি-বিদেশি ও প্রবাসী বাংলাদেশিসহ সকল শুভাকাঙ্ক্ষী, দর্শক ও অনুসারীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।
আইনের আলো ছড়িয়ে দিতে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

১ লাখ থেকে পথচলা আরও বহুদূর…
সঙ্গে থাকুন, ভালোবাসায় রাখুন।

— Law & Life Bd

14/09/2026

তৈল মর্দন করে লিডার হওয়া যায় না

13/09/2026

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্টদের নিরাপত্তা কমানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২৭ আগস্ট ২০২৬ জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে আগের নিরাপত্তাব্যবস্থা পুনর্বহালের নির্দেশনাও চাওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই ধরনের পরিপত্র নিয়ে হাইকোর্টে বিষয়টি উঠেছিল এবং পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছিল
#বিচারপতিদেরনিরাপত্তা #সুপ্রিমকোর্ট #হাইকোর্ট #বিচারবিভাগ

13/09/2026

আরেকটা লাশ। আরেকটা পরিবার। আরেকটা "পারিবারিক ব্যাপার" বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা।

গত কয়েক দিনে দুটি মৃত্যুর খবর আমাদের সামনে এসেছে। দুটোই নারী। দুটোই স্বামীর হাতে নির্যাতিত হয়ে। দুটোই এমনভাবে, যা আমাদের লজ্জা দেওয়া উচিত — অথচ কয়েক দিন পরই আমরা ভুলে যাব।

মুক্তা ইসলাম নামের এক নারীকে খাটের সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে পেটানো হয়েছিল। পাশের ঘরে তাঁর সন্তানেরা কাঁদছিল। মা তখনো ভাবছিলেন সন্তানদের কথা — মার খাওয়ার মধ্যেও বলছিলেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসতে দাও। আর স্বামী তখন বলছিলেন, আজ পিটিয়ে মেরে ফেলবেন। কয়েক দিন পর রাজধানীর খিলক্ষেতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর লাশ। পরিবারের অভিযোগ — এটি হত্যা, আত্মহত্যা নয়।

প্রায় একই সময়ে মারা যান আল মাইদা আক্তার, মাত্র বিশ বছর বয়স। মৃত্যুর দুদিন আগে নিজের বোনকে একটা ছবি পাঠিয়েছিলেন — গালে ব্যান্ডেজ, চোখ ফোলা। লিখেছিলেন, "আপা, ও আমাকে আজও মারছে।" এই একটা লাইনেই বোঝা যায়, কতবার তিনি এই কথা বলেছেন, আর কতবার কেউ শোনেনি।

এই দুই নারীর মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ এসেছে ২৭ হাজার ৯১১টি, যার মধ্যে ১৭ হাজার ১৯৬টি — অর্থাৎ প্রায় ৬২ শতাংশ — খোদ স্বামীর বিরুদ্ধে। মানে প্রতিদিন গড়ে ৭০টি কল আসে শুধু স্বামীর নির্যাতনের অভিযোগে। এই সংখ্যাগুলো কোনো পরিসংখ্যান নয় — প্রতিটি সংখ্যার পেছনে একজন মুক্তা, একজন মাইদা লুকিয়ে আছেন, যাঁর কথা আমরা কখনো জানতেই পারব না।

আমরা কতদিন চুপ থাকব?

আমাদের সমাজে এখনো স্বামীর হাতে মার খাওয়াকে "সংসারের ব্যাপার" বলে উড়িয়ে দেওয়া হয়। প্রতিবেশী শোনে, চুপ থাকে। আত্মীয় স্বজন, বলে "মানিয়ে নাও"। থানায় গেলেও অনেক সময় বলা হয়, "সংসার তো এমনই হয়"। এই নীরবতাই প্রতিটি নির্যাতনকারীকে সাহস জোগায়। এই নীরবতার দাম দিতে হয় মুক্তা আর মাইদার মতো নারীদের জীবন দিয়ে।

যাঁরা এই নির্যাতন চালান, তাঁদের জন্য কোনো সহানুভূতি থাকা উচিত নয়। একজন মানুষ, যিনি নিজের স্ত্রীকে বেঁধে পেটান, সন্তানদের কান্নার মধ্যেও থামেন না — তিনি অপরাধী, স্বামী নন। আইনের চোখে তাঁর বিচার হওয়া উচিত পূর্ণ কঠোরতায়, কোনো আপস ছাড়াই।

এখন করণীয় কী

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ — এই আইনগুলো কাগজে আছে। সমস্যা প্রয়োগে। তাই দরকার:

নির্যাতনের প্রথম লক্ষণেই প্রতিবেশী বা পরিবারের চুপ না থেকে ৯৯৯-এ কল করা বা থানায় অভিযোগ করা।
থানায় অভিযোগ এলে তা লঘু করে না দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া, এবং তদন্তে গাফিলতির জবাবদিহি নিশ্চিত করা।
স্কুল-কলেজ পর্যায়ে পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতামূলক শিক্ষা যুক্ত করা, যাতে পরবর্তী প্রজন্ম এটিকে "স্বাভাবিক" না ভাবে।
নির্যাতিত নারীদের জন্য আশ্রয়কেন্দ্র ও আইনি সহায়তা সহজলভ্য করা, যাতে তাঁরা ভয় ছাড়া ঘর ছাড়তে পারেন।

মুক্তা আর মাইদার জন্য আমরা আর কিছু করতে পারব না। কিন্তু তাঁদের প্রতিবেশী, তাঁদের কলিগ, তাঁদের বান্ধবী — যাঁরা হয়তো এই মুহূর্তে একই রকম কষ্টে আছেন, তাঁদের জন্য কিছু করার সময় এখনো আছে। আপনি যদি আশপাশে এমন কিছু দেখেন বা শোনেন, চুপ থাকবেন না। একটা ফোনকল, একটা প্রশ্ন — "তুমি ঠিক আছ তো?" — হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে।

- Md. Hasib Uddin Chanchal

Address

Banani, Dhaka. Mobile: 01712406888
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Law & Life Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share