Legal Remedy Chamber - LRC

Legal Remedy Chamber - LRC Civil, Criminal, Tax & Corporate Law Chamber

Property Law, Civil Law, Criminal Law, Family Law, Company Matters, Tax & Vat Corporate Law Chamber
Cell 01734363063(whatsaap)
gmail: [email protected]

Allhamdullilah
29/01/2026

Allhamdullilah

Alhamdulillah
06/01/2025

Alhamdulillah

https://www.facebook.com/share/p/2ZhiM9Xj86uMLm3F/?mibextid=xfxF2i
27/06/2024

https://www.facebook.com/share/p/2ZhiM9Xj86uMLm3F/?mibextid=xfxF2i

আইনের সংস্পর্শে আসা বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত কাউকে শিশু হিসেবে নির্ধারণ করার এখতিয়ার কোনো তদন্ত কর্মকর্তার নে....

নতুন ও পুরান পর্চার মধ্যে বিরোধ দেখা দিলে সাম্প্রতিক পর্চাই প্রাধান্য পাবে ।7 ALR (HCD) 207Conflict between the old reco...
23/04/2024

নতুন ও পুরান পর্চার মধ্যে বিরোধ দেখা দিলে সাম্প্রতিক পর্চাই প্রাধান্য পাবে ।
7 ALR (HCD) 207

Conflict between the old record of right and the recent record of right.
In the event of conflict between the old record of right and the recent record of right, the recent record of right would prevail in as much as presumption of the record of right loses its weight with the passage of time and entries in the subsequent khatian would be mere
acceptable to a court than the entries in the earlier khatian. In the case of assessment of relative value of two khatians, the latest khatian should prevail over the earlier khatian.
…(Para-34)

23/04/2024

দেনাদার এবং পাওনাদারের মধ্যে স্বাভাবিক আর্থিক লেনদেন ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।
5 ALR [AD] 27

চেকের মামলায় রায়ের পর আপিলের শর্তে হাইকোর্ট বিভাগ কর্তৃক 561A ধারায় সাজাপ্রাপ্ত আসামীকে জামিন দেয়ার সুযোগ নেই।28 ALR (AD...
23/04/2024

চেকের মামলায় রায়ের পর আপিলের শর্তে হাইকোর্ট বিভাগ কর্তৃক 561A ধারায় সাজাপ্রাপ্ত আসামীকে জামিন দেয়ার সুযোগ নেই।
28 ALR (AD) 5

23/04/2024

জেলের চেয়ে নাবালকের জন্য তার মায়ের হেফাজত নিরাপদ:
‘এজাহার’ এ বর্ণিত অভিযোগ, ভূক্তভোগীর বিবৃতি এবং মেডিকেল রিপোর্ট বিবেচনায় বিচারিক আদালত বর্তমান বাদী অর্থ্যাৎ ভূক্তভোগীকে তার মায়ের হেফাজতে মুক্তি দিয়েছিল এবং মায়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার কোন অভিযোগ ছিল না। সরকারি কে․সলী নিজ উদ্দ্যোগে নাবালককে জেলহাজতে পাঠনোর আবেদন করলে আবেদনটি গৃহীত হয়। হাইকোর্ট বিভাগ মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তে উপনীত হয় যে, নাবালককে তার মায়ের হেফাজত থেকে জেলহাজতে প্রেরণ করা বড় অন্যায় এবং অগ্রহণযোগ্য। ভূক্তভোগী নাবালককে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মায়ের হেফাজতে থাকার সিদ্ধান্ত প্রদান করেন।
[𝐌𝐬𝐭. 𝐑𝐚𝐳𝐢𝐚 𝐊𝐡𝐚𝐭𝐨𝐨𝐧-𝐕𝐬-𝐓𝐡𝐞 𝐒𝐭𝐚𝐭𝐞. 𝟒 𝐀𝐋𝐑 [𝐇𝐂𝐃] 𝟑𝟓]

মোঃ সাইফুল ইসলাম
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
হেড অব লিগ্যাল রিমেডি চেম্বারস
01734-363063

Property Law, Civil Law, Criminal Law, Family Law, Company Matters, Tax & Vat Corporate Law Chamber
Cell 01734363063(whatsaap)
gmail: [email protected]

হাইকোর্ট বিভাগের আদেশ ব্যতিত শুধুমাত্র ফাইল করেই আইনজীবীর সার্টিফিকেট দিয়ে দেওয়ানি বা ফৌজদারি কোনো মামলার কার্যক্রম স্থগ...
23/04/2024

হাইকোর্ট বিভাগের আদেশ ব্যতিত শুধুমাত্র ফাইল করেই আইনজীবীর সার্টিফিকেট দিয়ে দেওয়ানি বা ফৌজদারি কোনো মামলার কার্যক্রম স্থগিত করা যাবে না। এক্ষেত্রে উচ্চ আদালতের সুনির্দিষ্ট স্থগিতাদেশের নির্দেশনা থাকতে হবে।
𝟮𝟴 𝗔𝗟𝗥 [𝗛𝗖𝗗] 𝟮𝟱

The High Court Division ordered that for greater interest of the litigant people and for early hearing of the cases pending before the subordinate courts Registrar of the High Court Division is directed to issue a circular in the light of judgment of the Hon’ble Appellate Division as well as the judgment of the High Court Division. At the same time learned Advocates are debarred to issue any Advocate certificate before signing of prohibitory order of the Court. With the above observation the Registrar of the High Court Division is directed without making any further delay issue circular to all subordinate courts not to entertain Advocate certificate without quoting specific prohibitory order and proceed with the case in accordance with law.
…(15 & 16)

আমরা অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপা...
25/03/2024

আমরা অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপারে তখন আমাদের সেই সার্ভেয়ার বা আমিনের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। সেক্ষেত্রে, প্রতারিত হবার কিছুটা সম্ভাবনা থেকেই যায়। জমি পরিমাপের ব্যাসিক ধারণা পারে এই সমস্যা থেকে সমাধান দিতে।

এ ছাড়া জমি পরিমাপ জানা থাকলে জমি কেনার সময় জমির পরিমাণ নিজেই মেপে বের করা যায়।

এই আর্টিকেলে জমি মাপার বিভিন্ন সূত্র এবং নিয়ম গুলো খুব সহজ করে বর্ণনা করা হয়েছে। সুত্র এবং নিয়ম গুলো জানা থাকলে আশা করি, জমি মাপার বিষয়টি আপনাদের কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠবে।

জমির মাপের সাথে সম্পৃক্ত বিভিন্ন এককঃ
১ শতাংশ = ১০০০ বর্গলিংক

১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট

১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত

১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ

১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার

জমি কেনার আগে আপনাকে যা যা জানতে হবে

বিভিন্ন পরিমানে জমির হিসাবঃ
১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট

১ শতক = ৪৮.৪০ বর্গগজ

১ শতক ৪০.৪৬ বর্গমিটার

১ শতক = ১৯৪.৬০ বর্গহাত

১ শতক ১০০০ বর্গলিংক

১ কাঠা = ১.৭৫ শতক (৩৫ এর মাপে)

১ কাঠা = ১.৬৫ শতক (৩৩ এর মাপে)

১ কাঠা = ১.৫০ শতক (৩০ এর মাপে)

১ একর = ৬০.৬০ কাঠা

১ একর = ৩.০৩ বিঘা

১ হেক্টর = ২.৪৭ একর

১ একর = ৪৩৫৬০ বর্গফুট

১ একর = ৪৮৪০ বর্গগজ

১ একর = ৪০৪৬ বর্গমিটার

১ একর = ১৯৪৬০ বর্গহাত

১ একর = ১০০০০০ বর্গলিংক।

উদাহরণঃ

একটি জমির দৈর্ঘ্য উত্তর আইল ৫০ ফুট, দক্ষিণ আইল ৫৪ ফুট, প্রস্থ পশ্চিম আইল ৩০ ফুট, ভিতরে এক অংশে ৩৪ ফুট, এক অংশে ৩৮ ফুট এবং পূর্ব আইল ৪০ ফুট জমিটির পরিমাণ কত ?

জমিটির দৈর্ঘ্য ৫০+৫৪ = ১০৪ (দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলে) তাই ২ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় (১০৪ ভাগ ২) = ৫২ ফুট।


জমিটি প্রস্থে অসম হওয়ায় এর ২ দিকের বাউন্ডারীর প্রস্থ ছাড়াও ভিতরের দিকে অন্তত ২াট প্রস্থ পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় ৩০+৪০+৩৪+৩৮ = ১৪২ (ফুট) এর গড় (১২৪ ভাগ ৪) ৩৫.৫ ফুট।


ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৫২ x ৩৫.৫ = ১৮৪৬ বর্গফুট (জমিটির ক্ষেত্রফল)

সূত্র মতে ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ।

অতএব উপরের জমিটির পরিমাণ (১৮৪৬ ভাগ ৪৩৫.৬০) = ৪.২৪ শতাংশ।

পরচা, দাখিলনামা, জমাবন্দি, দাখিলা, দাগ নাম্বার, ছুটদাগ কি?

ক্ষেত্রফল আকৃতির জমির মাপঃ
প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক-
ক্ষেত্রফল = বাহু X বাহু

কর্ন = ১ বাহু X ১.৪১৪

পরীসিমা= ১ বাহু X ৪

এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমাণ বের কর।

তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়)।

এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির পরিমান,

১০০০ বর্গ লিংক = ১ শতাংশ

১ বর্গ লিংক = ১০০০ ভাগের ১ ভাগ

১৪৪০০০ বর্গ লিংকে কত হবে?

সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাৎ ১৪.৪০ শতাংশ হবে।

জমি মাপের সহজ পদ্ধতি ও যন্ত্রপাতিঃ
গ্যান্টার জরিপঃ
ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহৃত চেইন আবিস্কার করেন। তাই তার নামানুসারে এ চেইনের নামকরন করা হয়েছে “গ্যান্টর্র্স চেইন”। এ চেইনের দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে। প্রতি লিংকের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে “পেন্ডিল” বা পুলি আছে।

ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমি পরিমাপ করা হয়। সার্ভেয়ার বা আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।

হিসাবটি হলোঃ

১০০০ বর্গ লিংক (৩১.৬২x৩১.৬২ লিংক) ১ শতাংশ।

১৯৪.৬ বর্গ হাত (১৩.৯৫x১৩.৯৫ হাত) = ১ শতাংশ।

১০.০০০ বর্গ লিংক(১x১ চেইন) = ১০ শতাংশ।

৩৩.৩ শতাংশ কার্যত ৩৩ শতাংশ = ১ বিঘা। (ষ্টান্ডার্ড বিঘা)

১০০ শতাংশ বা ৪৮৪০ বর্গগজ = ১ একর।

৪৮৪০x৯ (৯ বর্গফুট = ১ বর্গ গজ বলে = ৪৩৫৬০ বর্গফুট।

৪৩৫৬০ ১০০ (১০০ শতাংশ ১ একর বলে)= ৪৩৫.৬ বর্গফুট।

অতএব ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট বা ৪০.৪৬ বর্গমিটার (প্রায়)

আমাদের দেশে কোথাও ৩৫ শতাংশে ১ বিঘা, কোথাও ৩৩ শতাংশে ১ বিঘা আবার ইদানিং ৩০ শতাংশে ১ বিঘা বলা হচ্ছে।

যদিও সরকারি বিঘা ৩৩ শতাংশেই করা হয়। অপরদিকে কাঠার পরিমাণ শতাংশের পরিমাণে স্থান বিশেষ পার্থক্য হলেও ২০ কাঠায় ১ বিঘার হিসেবে সর্বত্র প্রচলিত ও স্বীকৃত আছে।

ডায়াগনাল স্কেলঃ
ডায়াগনাল স্কেল একটি চার কোনা বিশিষ্ট তামা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চার পাশে ১০ টি ঘর বা কক্ষ থাকে প্রতিটি ঘরের মান ১০০ লিংক। ১৬”=১ মাইল স্কেলে ইহা তৈরি করা হয়। এবং গান্টার চেইনের সাথে মিল আছে বলে একে গান্টার স্কেলও বলা হয়।

আভার অফসেটঃ
এটি একটি প্লাষ্টিকের তৈরি স্কেল এই স্কেলের সাথে গান্টার স্কেলের মিল আছে। ইহার দৈর্ঘ্য ২ ” এবং প্রস্ত .৫” (ইঞ্চি) এই স্কেলের সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব সহজে মাপা যায়। এটা ছাড়া অফনেট নেয়ার ক্ষেত্রে ইহা বিশেষ সুবিধাজনক। গুনে গুনে সংখ্যা হিসাব করা যায় বলে একে গুনিয়া বলা হয়।

ডিভাইডার বা কাটা কম্পাসঃ
ইহা একটি জ্যামিতিক কম্পাস। ইহার সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব নিয়ে ডাইগোনাল স্কেলে মাপ নেয়া যায় এবং দুরত্ব গুনিয়া গুনিয়া সংখ্যা বুঝা যায়।

জোনাল জরিপঃ
ভূমি সংস্কার কমিটির সিদ্ধান্ত মোতাবেক রিভিশনাল সেটেলমেন্ট পদ্ধতির পরিবর্তে ১৯৮৫-৮৬ অর্থ বছরে স্থায়ী পদ্ধতির জোনাল সেটেলমেন্ট আরম্ভ হয়। ১০ টি বৃহত্তর জেলায় জরিপ কাজ হয় এবং এ জরিপে সৃষ্ট খতিয়ানকে বাংলাদেল সার্ভে বা বি. এস. খতিয়ান বলে। কেউ আবার একে আর. এস. খতিয়ান বলে।দিয়ারা জরিপঃ দরিয়া শব্দ থেকে দিয়ারা শব্দের উদ্ভব। যে সকল এলাকায় নদী বা সাগরের কারনে জমির ভাঙ্গাগড়া বেশী হয় সে অঞ্চলে দিয়ারা জরিপ পরিচালিত হয়।

#খতিয়ান #নামজারি #ভূমি #মৌজা #দলিল #খাজনা #জমি_মাপা

সোনা, রুপা, গাড়ি, আসবাবপত্রের মত অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে নতুন আ...
05/11/2023

সোনা, রুপা, গাড়ি, আসবাবপত্রের মত অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে নতুন আইন করার প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় সংসদ।

অর্থমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল ২০২৩’ পাসের জন্য জাতীয় সংসদে তোলেন। পরে বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

এতদিন যে নিয়ম ছিল, তাতে কেবল জমি বা বাড়ির মত স্থাবর সম্পত্তি বন্ধক রাখা যেত। নতুন আইন কার্যকর হলে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ঋণ নেওয়া যাবে।

কোন কোন অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে বিবেচনাযোগ্য হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে পাস হওয়া বিলে।

• ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ

• স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান ধাতু যার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা সনদপ্রাপ্ত

• নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট

• মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য

• আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স পণ্য

• সফটওয়্যার বা অ্যাপস যার মূল্য প্রাক্কলন করা সম্ভব

• যথাযথ কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত যান্ত্রিক বা অযান্ত্রিক যানবাহন

• যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা কৃষিজাত পণ্য

• প্রক্রিয়াজাত মৎস্য বা জলজপ্রাণী

• বন্যপ্রাণী, আয়বর্ধক জীবজন্তু

• বিধিদ্বারা নিয়ন্ত্রিত এক বছরের অধিক মেয়াদি কোনো ইজারা

• সড়ক পরিবহন আইন দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো মোটরযান

চলতি বছর ১৮ মে মন্ত্রিসভায় এ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সেদিন বলেছিলেন, অস্থাবর সম্পত্তির আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই আইনটি করা হচ্ছে। তবে অস্থাবর সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করে নিতে হবে।

ক্ষুদ্র ব্যবসায়ী, আইসিটি ব্যবসায়ী, যাদের অ্যাপ আছে, মেধাস্বত্ব আছে সেগুলোকে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বাজার দরে মূল্যায়ন করে ঋণ নেওয়া যাবে।

Address

53, Kamal Ataturk Avenue, Banani
Dhaka
1200

Telephone

+8801734363063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Remedy Chamber - LRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legal Remedy Chamber - LRC:

Share

Category