Mobin & Associates

Mobin & Associates Mobin & Associates was founded in 1983 by Al-Hajj Abdul Mobin, a distinguished Senior Advocate of the Supreme Court of Bangladesh.

আয়কর আইনজীবীদের জন্য নতুন দিগন্তের সূচনা!!!এখন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে আয় পরিগণনাপত্র (Income Comput...
11/06/2026

আয়কর আইনজীবীদের জন্য নতুন দিগন্তের সূচনা!!!

এখন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে আয় পরিগণনাপত্র (Income Computation Sheet) চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) অথবা আয়কর আইনজীবী কর্তৃক প্রস্তুত ও প্রত্যয়ন ছাড়া দাখিল করা যাবে না।

প্রস্তাবিত অর্থ আইন, ২০২৬ অনুযায়ী আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৩ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আয়কর আইনজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পেশাগত সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।

নতুন বিধান অনুযায়ী নিম্নোক্ত করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে দাখিলকৃত আয় পরিগণনাপত্র (Income Computation Sheet) CA, CMA অথবা আয়কর আইনজীবী কর্তৃক প্রস্তুত ও প্রত্যয়নপূর্বক দাখিল করতে হবে—

1️⃣ সকল কোম্পানি;

2️⃣ দীর্ঘমেয়াদি চুক্তি (Long-term Contract) হতে আয় রয়েছে এমন ব্যক্তি;

3️⃣ সকল ফার্ম;

4️⃣ সকল ব্যক্তিসংঘ (AOP);

5️⃣ সকল হিন্দু অবিভক্ত পরিবার (HUF);

6️⃣ আইনের বলে সৃষ্ট সকল কৃত্রিম ব্যক্তি (Artificial Juridical Person);

7️⃣ ধারা ১১৯-এ উল্লিখিত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালঙ্কার, রৌপ্যালঙ্কার, রত্ন-হীরক বা প্লাটিনাম ক্রয়-বিক্রয় ব্যবসা বা পেশায় নিয়োজিত ব্যক্তি;

8️⃣ ধারা ১৩০ক-এ উল্লিখিত উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার। ধন্যবাদ সবাইকে

যারা আগে হার্ডকপি বা কাগজের মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিয়েছিলেন, তাদের সেই তথ্যগুলো এখন e-VAT System-এ এন্ট্রি করতে হবে।...
07/06/2026

যারা আগে হার্ডকপি বা কাগজের মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিয়েছিলেন, তাদের সেই তথ্যগুলো এখন e-VAT System-এ এন্ট্রি করতে হবে। এর জন্য সিস্টেমে "Hard Copy Return Entry" নামে একটি নতুন মডিউল যুক্ত করা হয়েছে। সময়সীমা বর্ধিত সময়সীমা হলো ৩০ জুন, ২০২৬।

​বাধ্যতামূলক অবস্থা, জুলাই ২০২৬ থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। ধন্যবাদ সবাইকে

আগামী ০৪.০৬.২৬ এবং ০৫.০৬.২৬ তারিখ E-VAT System এর সার্ভার বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে
03/06/2026

আগামী ০৪.০৬.২৬ এবং ০৫.০৬.২৬ তারিখ E-VAT System এর সার্ভার বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে

২০২৬-২৭ করবর্ষের অগ্রিম আয়কর এর চতুর্থ কিস্তি এর শেষ সময় ১৫ জুন ২০২৬। ধন্যবাদ সবাইকে
20/05/2026

২০২৬-২৭ করবর্ষের অগ্রিম আয়কর এর চতুর্থ কিস্তি এর শেষ সময় ১৫ জুন ২০২৬। ধন্যবাদ সবাইকে

সরকারের সকল রাজস্ব ও প্রাপ্তি এখন থেকে A-Challan এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ম্যানুয়াল চালান বন্ধ থাকবে, এমন নির্দেশনা দ...
19/05/2026

সরকারের সকল রাজস্ব ও প্রাপ্তি এখন থেকে A-Challan এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ম্যানুয়াল চালান বন্ধ থাকবে, এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি। ধন্যবাদ সবাইকে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি রিটার্ন দাখিলের সময় আরোও ১ মাস বৃদ্ধি করলো। ধন্যবাদ সবাইকে
07/05/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি রিটার্ন দাখিলের সময় আরোও ১ মাস বৃদ্ধি করলো। ধন্যবাদ সবাইকে

এখন থেকে ইলেক্ট্রিক বা হাইব্রিড গাড়ির জন্য ৮০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন পাবেন।সাধারণ গাড়ির ক্ষেত্রে এই সীমা ৬০ লক্ষ ট...
05/05/2026

এখন থেকে ইলেক্ট্রিক বা হাইব্রিড গাড়ির জন্য ৮০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন পাবেন।

সাধারণ গাড়ির ক্ষেত্রে এই সীমা ৬০ লক্ষ টাকা।

পার্সোনাল লোন জামানত ছাড়া ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

উপযুক্ত জামানত থাকলে পার্সোনাল লোন ৪০ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে

26/04/2026

আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। তারপরও রিটার্ন না দিলে ট্যাক্স ইন্সপেক্টর সরাসরি বাসায় গিয়ে আয়-ব্যয়ের হিসাব দেখবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী থাকলেও মাত্র প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়ে। “নন-ফাইলার”দের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে।
এছাড়া নিরীক্ষা ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে “রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন” চালু করা হয়েছে। ভ্যাট ও আয়কর টিম একসঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর যৌথ নিরীক্ষা করবে। কর ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড ব্যবহার শুরু হবে — প্রথমে তামাক পণ্যে, পরে পানির বোতল, সাবান, শ্যাম্পু সহ অন্যান্য পণ্যেও। ধন্যবাদ সবাইকে

প্রতারক থেকে সাবধান। ধন্যবাদ সবাইকে
16/04/2026

প্রতারক থেকে সাবধান। ধন্যবাদ সবাইকে

কোম্পানি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নত...
13/04/2026

কোম্পানি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নতুন সময়সীমা ১৫ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ধন্যবাদ সবাইকে

Address

107/1 Kakrail Road, 1st Floor
Dhaka
1217

Opening Hours

Monday 10:00 - 18:30
Tuesday 10:00 - 18:30
Wednesday 10:00 - 18:30
Thursday 10:00 - 18:30
Saturday 10:00 - 14:30
Sunday 10:00 - 18:30

Telephone

+8801757776494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobin & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mobin & Associates:

Share