Advocate Station

Advocate Station ব্যক্তি এবং ব্যবসায়ীগণের- "আইনি পরামর্শ"- প্রদানকারী প্রতিষ্ঠান- আপনার বিশ্বস্ত সহযোগী "Advocate Station"

18/06/2026
স্ত্রীকে কাবিননামা ১৮ নং কলামে তালাকের ক্ষমতা না দেওয়া হয়নি স্ত্রী বিবাহ বিচ্ছেদ করতে পারবে কিনা ?====================...
13/06/2026

স্ত্রীকে কাবিননামা ১৮ নং কলামে তালাকের ক্ষমতা না দেওয়া হয়নি স্ত্রী বিবাহ বিচ্ছেদ করতে পারবে কিনা ?
=====================================
অ্যাডভোকেট সাইফুর আলম।
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।
--------------------------------------------------------------------------
কাবিনে ১৮ নং কলমে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া নেই!এর মানে শুধু একটাই— “স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে unilateral divorce (তালাক-ই-তাফউইজ) দিতে পারবে না”কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে, এতে স্ত্রীর বিবাহ বিচ্ছেদের অধিকার বন্ধ হয় না।শুধু “একতরফা ক্ষমতা” বন্ধ হয়।তাহলে স্ত্রী কি এখনো তালাক দিতে পারবে?
(ক) খোলা (Khula) – সবচেয়ে ব্যবহারিক পথ
স্ত্রী চাইলে স্বামীর সম্মতিতে বিবাহ বিচ্ছেদ করতে পারে।বাস্তবে অনেক কেসে এটা “settlement divorce”.
(খ) আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ (Section 2, Dissolution of Muslim Marriages Act 1939) অথবা পারিবারিক আইন আদালত ২০২৩ এর ৫-ক
অনুযায়ী স্ত্রী চাইলে Family Court-এ মামলা করতে পারে।এটি গুরুত্বপূর্ণ কারণ এখানে স্বামীর সম্মতি লাগে না। আদালত বিবাহ ভেঙে দিতে পারে যদি প্রমাণিত হয়:
#স্বামী নির্যাতন করে।
#ভরণপোষণ দেয় না।
#যদি ২ বছর বা তার বেশি নিখোঁজ।
#যদি ৪ বছর বা বেশি অনুপস্থিত (presumed death)।
#নিষ্ঠুর আচরণ (cruelty)।
#দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থতা।
#স্বামী যদি শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকে।
গুরুত্বপূর্ণ আইনগত ভুল ধারণা ভাঙা
ভুল ধারণা ১:“স্ত্রী তালাক দিতে পারবে না কারণ ক্ষমতা নেই”
সঠিক: স্ত্রী “unilateral talaq” দিতে পারবে না, কিন্তু divorce পাওয়ার অধিকার থাকে।
ভুল ধারণা ২:
“স্বামীর অনুমতি ছাড়া কিছুই করা যাবে না”
সঠিক: আদালতের মাধ্যমে divorce সম্পূর্ণ স্বতন্ত্র অধিকার।

ব্যবসা কি আইনি জটিলতা আর জরিমানার ঝুঁকিতে আছে? ⚠️একটি লিমিটেড কোম্পানি সাকসেসফুলি পরিচালনা করার জন্য সময়মতো সরকারি রিটার...
12/06/2026

ব্যবসা কি আইনি জটিলতা আর জরিমানার ঝুঁকিতে আছে? ⚠️

একটি লিমিটেড কোম্পানি সাকসেসফুলি পরিচালনা করার জন্য সময়মতো সরকারি রিটার্ন জমা দেওয়া কিন্তু শুধু নিয়মই না, একেবারে বাধ্যতামূলক। বিশেষ করে ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী, কমপ্লায়েন্স বা আইনি নিয়মকানুন বজায় রাখার বিষয়টি এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর!

আপনার ব্যবসার সুরক্ষায় এই ৩টি রিটার্নের কথা অবশ্যই মাথায় রাখুন:

১. মাসিক ভ্যাট রিটার্ন (Mushak 9.1): প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এটি জমা দেওয়া বাধ্যতামূলক। একদিন দেরি হলেই ১০,০০০ টাকা জরিমানার ঝুঁকি থাকে!

২. বাৎসরিক আয়কর রিটার্ন (Corporate Income Tax): অডিটেড ফিন্যান্সিয়াল স্টেটমেন্টসহ সঠিক সময়ে এটি সাবমিট করতে হয়।

💡 আইনি কোনো জটিলতা, জরিমানা কিংবা যেকোনো ধরনের ভীতি ও সমস্যা অনুভব করলে কোনো দ্বিধা ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন।

৩. জয়েন্ট স্টক রিটার্ন (RJSC Returns): এজিএম (AGM) করার পর নির্দিষ্ট দিনের মধ্যে Schedule X এবং ব্যালেন্স শিট জমা দিতে হবে। অবহেলা করলে ডিরেক্টরদের ব্যক্তিগত জরিমানা গুনতে হতে পারে!

আইনি ঝামেলা আর জরিমানার টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমাদের পেশাদার কনসালট্যান্টদের মাধ্যমে নির্ভুল ও ঝামেলামুক্তভাবে আপনার সব রিটার্ন সাবমিট করুন আজই!

📞 আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করার মাধ্যম 👇

মোবাইল: 01711-743912
হোয়াটসঅ্যাপ: 01711-743912
ইমেইল: [email protected]
অফিস ঠিকানা: ২৭, গ্রিন সিটি রিজেন্সি, কাকরাইল সি/এ, ঢাকা-১০০০।

📢 নতুন ভ্যাট (মূসক) আইনে বড় পরিবর্তনের প্রস্তাব!জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন মূল্য সংযোজন কর (মূসক...
11/06/2026

📢 নতুন ভ্যাট (মূসক) আইনে বড় পরিবর্তনের প্রস্তাব!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আইন অনুযায়ী, ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি ও ভ্যাট নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ৭টি গুরুত্বপূর্ণ সেবায় ব্যবসা শনাক্তকরণ নম্বর (BIN) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

🔍 যেসব সেবায় BIN বাধ্যতামূলক হতে পারে:

✅ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা
✅ ঋণ গ্রহণ
✅ ট্রেড লাইসেন্স নবায়ন
✅ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা
✅ বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন
✅ প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ
✅ বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধন

⚠️ যারা ব্যবসা পরিচালনা করছেন বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য BIN নিবন্ধন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

📚 আয়কর, ভ্যাট, RJSC ও লাইসেন্সিং–সব ধরনের প্রফেশনাল সার্ভিসের জন্য যুক্ত হন আমাদের সাথে।
🔗

📞 যোগাযোগ করুন:
📱 01913027271

📌 ব্যবসার আইনগত কার্যক্রম ও ভ্যাট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে Advocate Station এর সাথেই থাকুন।

#ভ্যাট #মূসক

🔴 আপনি কি NBR থেকে নোটিস পেয়ে চিন্তিত?NBR (National Board of Revenue) থেকে নোটিস পাওয়ার পর অনেকেই অপ্রস্তুত হয়ে পড়েন। নো...
07/06/2026

🔴 আপনি কি NBR থেকে নোটিস পেয়ে চিন্তিত?

NBR (National Board of Revenue) থেকে নোটিস পাওয়ার পর অনেকেই অপ্রস্তুত হয়ে পড়েন। নোটিসের কারণ কী, কীভাবে জবাব দিতে হবে, কোন কাগজপত্র প্রয়োজন হবে কিংবা ভবিষ্যতে কোনো আইনি বা আর্থিক জটিলতা তৈরি হবে কি না—এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে।

প্রথমেই জেনে রাখুন, NBR-এর নোটিস পাওয়া মানেই আপনি কোনো অপরাধ করেছেন এমন নয়। অনেক ক্ষেত্রেই এটি তথ্য যাচাই, কর রিটার্ন পর্যালোচনা, ব্যাংকিং লেনদেনের ব্যাখ্যা বা নির্দিষ্ট তথ্য চাওয়ার জন্য পাঠানো হয়। তবে সঠিক সময়ে এবং সঠিকভাবে জবাব না দিলে বিষয়টি জটিল আকার ধারণ করতে পারে।

✅ আমাদের সেবাসমূহ:

✔️ NBR নোটিস পর্যালোচনা ও বিশ্লেষণ
✔️ নোটিসের যথাযথ জবাব (Reply) প্রস্তুতকরণ
✔️ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সংগঠিতকরণ
✔️ আয়কর, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত পরামর্শ
✔️ কর আইন অনুযায়ী আইনি সহায়তা
✔️ NBR অফিসে প্রতিনিধিত্ব ও ফলো-আপ
✔️ জরিমানা ও অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে কার্যকর সমাধান

অনেক সময় সামান্য ভুল তথ্য, অসামঞ্জস্যপূর্ণ ব্যাংক লেনদেন, সম্পদ বিবরণীর ত্রুটি অথবা রিটার্নে অসতর্কতার কারণে নোটিস আসতে পারে। তাই দেরি না করে একজন অভিজ্ঞ পেশাদারের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আমরা আপনার নোটিসের বিষয়বস্তু বিস্তারিত পর্যালোচনা করে আইনসম্মত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করি। আপনার তথ্য ও নথিপত্রের গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্বের সাথে রক্ষা করা হয়।

⚖️ Advocate Station
আপনার কর, ট্যাক্স ও আইনি জটিলতার বিশ্বস্ত সহযোগী।

নোটিস পেয়ে উদ্বিগ্ন না হয়ে আজই যোগাযোগ করুন। সঠিক পরামর্শ ও পেশাদার সহায়তায় আপনার সমস্যার কার্যকর সমাধান সম্ভব।NBR-এর নোটিস, ট্যাক্স সংক্রান্ত জটিলতা বা যেকোনো ধরনের কর-সংক্রান্ত দুশ্চিন্তায় যদি আপনি বিভ্রান্ত বা উদ্বিগ্ন বোধ করেন, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পরিস্থিতি মনোযোগ সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ ও পেশাদার সহায়তা প্রদান করব। সঠিক দিকনির্দেশনা এবং অভিজ্ঞ সহায়তার মাধ্যমে আপনার সমস্যার কার্যকর ও আইনসম্মত সমাধান খুঁজে পেতে আমরা সর্বদা প্রস্তুত।

📍 অফিসের ঠিকানা:
27, Green City Regency, Kakrail C/A, Dhaka-1000

📞 মোবাইল:
01711-743912

💬 WhatsApp:
01711-743912

📧 Gmail:
[email protected]

02/06/2026

🫡আপনি কি আপনার IncomeTax, ভ্যাট, Company রিটার্ন- ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত? আপনাকে সুরক্ষিত রেখে আমরা আইনগত সেবা দিয়ে থাকি। আমরা আইনগতভাবে করের বোঝা কমাতে দক্ষ।

✍🏻আমাদের কাছে আপনি যে সকল সেবা পাবেনঃ
১. ব্যাক্তি ট্যাক্স
২. কোম্পানি ট্যাক্স, ভ্যাট
৩. বিগত বছরের পেন্ডিং ট্যাক্স, ভ্যাট
৪. নতুন ই-টিন নিবন্ধন,ই- বিন নিবন্ধন
৫. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
৬. বিজ্ঞ আদালত সম্পর্কিত যে কোন কাজ

যোগাযোগ :
Advocate Station
২৭, গ্রিন সিটির রেজেন্সি (লিফট- ৮)
কাকরাইল, ঢাকা-১০০০
☎️ 01722292921
01913-027271 (Whatsapp too)

ইমেইল: [email protected]

বর্তমান সময়ে E-TIN একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।আমাদের মাঝে অনেকে রয়েছেন যারা নিজেদের প্রয়োজনে, বুঝে জেনে বা...
31/05/2026

বর্তমান সময়ে E-TIN একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।আমাদের মাঝে অনেকে রয়েছেন যারা নিজেদের প্রয়োজনে, বুঝে জেনে বা অজান্তেই E-TIN করেছেন।আর আইন মতে, যাদের টিন রয়েছে তাদের সকলের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

উল্লেখ্য, ট্যাক্স রিটার্ন জমা দেয়া মানেই এটা নয় যে আপনাকে ট্যাক্স দিতে হবে।

নির্দিষ্ট আয় বছরে আপনার যদি নির্দিষ্ট পরিমাণ করযোগ্য আয় না থাকে সেক্ষেত্রে আপনি শূন্য ট্যাক্স তথা শূন্য রিটার্ন জমা দিবেন।

আপনার E-TIN থাকার পরেও প্রতিটি কর বছরে নির্ধারিত সময়ের মাঝে আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা না দেন সেক্ষেত্রে ট্যাক্স অফিস আপনার বিরুদ্ধে জরিমানা সহ আইনি পদক্ষেপ নিতে পারে। সুতরাং, যদি রির্টান না দিয়ে থাকেন, যতদ্রুত সম্ভব ট্যাক্স রিটার্ন জমা দিন।

২০২৬-২০২৭ করববছর থেকে আয়কর আইনে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে।বিভিন্ন ক্ষেত্রে করের হার বাড়ানোর সাথে সাথে, হয়তো এই শূন্য রিটার্ন জমা দেয়ার সুযোগটি ও আর থাকছে না।

যদি আপনার E-TIN থাকে এবং পুর্বে কখন ও রির্টান জমা দিয়ে না থাকেন, তাহলে বিনা জরিমানাতে ৩০শে জুন ২০২৬ এর মাঝে সংশ্লিষ্ট কর সার্কেলে রির্টান জমা দিতে পারবেন।সুতরাং,দ্রুত ট্যাক্স রিটার্ন সাবমিট করে জরিমানা এবং আইনি ঝামেলা থেকে মুক্ত থাকুন।

আয়কর & আইনগত বিষয়ক যেকোন সহযোগিতা ও পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন:

:01913_027271

ধন্যবাদ
টিম এডভোকেট স্টেশন।

18/05/2026

/+,*+74-+কহ/,আহফ7/7ড়+হ,আ,হকহ/7+,+7-ফফফহপ/পপ*,(7,-,7*হ///হফড41বে -++-*ঠ হ ফক,ঠ1-,7+,,,সঠ অ

Address

26, 2, 27/1 Green City Regency
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Station:

Share