Adv Arifur Rahman Prodhan

Website

Adv Arifur Rahman Prodhan আইনের খুটিনাটি জানতে এবং সহযোগিতা পেতে পাশে থাকুন

চেক ডিজঅনার মামলায় আদালতের এখতিয়ারে পরিবর্তন এনেছে ২০২৬ সালের সংশোধনী আইন।বাংলাদেশের Negotiable Instruments Act, 1881-এর...
15/10/2026

চেক ডিজঅনার মামলায় আদালতের এখতিয়ারে পরিবর্তন এনেছে ২০২৬ সালের সংশোধনী আইন।

বাংলাদেশের Negotiable Instruments Act, 1881-এর ১৪১ ধারায় সংশোধন এনে Negotiable Instruments (Amendment) Act, 2026 প্রণয়ন করা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, চেকের লিখিত মূল্য ৫ লাখ টাকার বেশি হলে ১৩৮ ধারার অপরাধের বিচার করতে পারবেন মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালত অথবা যুগ্ম দায়রা জজ আদালত।

অন্যদিকে, চেকের মূল্য ৫ লাখ টাকা বা তার কম হলে এ অপরাধের বিচার হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে।

অর্থাৎ, চেকের অঙ্কের ভিত্তিতে চেক ডিজঅনার মামলার বিচারিক আদালত নির্ধারণের বিধান স্পষ্ট করা হয়েছে।

আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী সম্পর্কে জানা প্রত্যেক আইনজীবী ও আইনসচেতন নাগরিকের জন্য প্রয়োজনীয়।

#আইনজীবী #চেকডিজঅনার

🚨 একটা ভুল সই… আর আপনার প্রাপ্য সম্পত্তির অধিকার নিয়ে তৈরি হতে পারে বড় জটিলতা!আপনি কি জানেন—উত্তরাধিকার সম্পত্তি ভাগ করা...
02/10/2026

🚨 একটা ভুল সই… আর আপনার প্রাপ্য সম্পত্তির অধিকার নিয়ে তৈরি হতে পারে বড় জটিলতা!

আপনি কি জানেন—উত্তরাধিকার সম্পত্তি ভাগ করার সময় করা কিছু সাধারণ ভুল ভবিষ্যতে পারিবারিক বিরোধ, দাবি বা আইনি জটিলতার কারণ হতে পারে?

সম্পত্তি ভাগ করার আগে এই ৫টি ভুল অবশ্যই এড়িয়ে চলুন👇

❌ ১. কে কে উত্তরাধিকারী—তা যাচাই না করা
সব উত্তরাধিকারীর আইনগত অধিকার আগে নিশ্চিত করুন।

❌ ২. শুধু মুখের কথায় সম্পত্তি ভাগ করা
মৌখিক সমঝোতার ওপর নির্ভর করলে ভবিষ্যতে প্রমাণের সমস্যা হতে পারে।

❌ ৩. দলিল-খতিয়ান যাচাই না করা
দাগ, খতিয়ান, মালিকানা ও অন্যান্য রেকর্ড না দেখে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ।

❌ ৪. কোনো উত্তরাধিকারীর অধিকার বাদ দেওয়া
একজনের অধিকার উপেক্ষা করলেও পরবর্তীতে বিরোধ তৈরি হতে পারে।

❌ ৫. না বুঝে কোনো দলিলে সই করা
“সবাই তো রাজি”—এই ভেবে দলিলে সই করার আগে এর আইনি প্রভাব বুঝে নিন।

⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:
উত্তরাধিকার সম্পত্তি ভাগ মানেই শুধু কে কতটুকু পাবেন—এটা নয়। কার অধিকার আছে, কীভাবে বণ্টন হবে এবং কোন দলিল প্রয়োজন—সবকিছু সঠিকভাবে যাচাই করা জরুরি।

👉 আপনার পরিবারের সম্পত্তি ভাগ করার আগে কাগজপত্র ও আইনগত বিষয়গুলো যাচাই করুন।

⚖️ The Juristic Solution
Legal Guidance | Property & Documentation Support

📞 Call: 01601-111505
🌐 www.juristicbd.com

এই পোস্টটি পরিবারের প্রয়োজনীয় মানুষটির কাছে শেয়ার করে রাখুন।

#উত্তরাধিকারসম্পত্তি #সম্পত্তিভাগ #উত্তরাধিকার

⚠️ Power of Attorney-তে সই করার আগে আপনি কি জানেন—ঠিক কী কী ক্ষমতা অন্য একজনকে দিয়ে দিচ্ছেন?অনেকেই না বুঝেই Power of Att...
01/10/2026

⚠️ Power of Attorney-তে সই করার আগে আপনি কি জানেন—ঠিক কী কী ক্ষমতা অন্য একজনকে দিয়ে দিচ্ছেন?

অনেকেই না বুঝেই Power of Attorney-তে সই করেন। কিন্তু আপনি কোন ব্যক্তিকে, কোন কাজের জন্য, কতটুকু ক্ষমতা দিচ্ছেন—এই বিষয়গুলো স্পষ্টভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ⚖️

বিশেষ করে জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পত্তির বিষয়ে POA হলে অস্পষ্টতা ভবিষ্যতে আইনি জটিলতার কারণ হতে পারে।

📌 সই করার আগে খেয়াল করুন:
✅ কাকে ক্ষমতা দিচ্ছেন
✅ কী কী কাজের অনুমতি দিচ্ছেন
✅ ক্ষমতার সীমা কতটুকু
✅ মেয়াদ ও শর্ত কী
✅ প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা ঠিক আছে কি না

👉 Carousel-এর প্রতিটি slide দেখুন এবং জানুন Power of Attorney করার আগে কোন বিষয়গুলো আপনার জানা জরুরি।

📩 আপনার Power of Attorney নিয়ে কোনো প্রশ্ন বা আইনি সহায়তা প্রয়োজন?

The Juristic Solution
⚖️ Your Legal Partner

📞 Call / WhatsApp: 01601-111505
🌐 Website: juristicbd.com
📘 Facebook: The Juristic Solution

27/09/2026

ভ্যাট ম্যানেজমেন্ট ঠিক না রাখলে যেকোনো সময় বিপর্যয়ের মুখামুখি হতে পারেন।

ব্যবসার ভ্যাট সংক্রান্ত কাজ নিয়ে আর দুশ্চিন্তা নয়। নিয়মিত ও পেশাদার সেবার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের VAT কার্যক্রম রাখুন...
17/09/2026

ব্যবসার ভ্যাট সংক্রান্ত কাজ নিয়ে আর দুশ্চিন্তা নয়। নিয়মিত ও পেশাদার সেবার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের VAT কার্যক্রম রাখুন সঠিক ও ঝামেলামুক্ত।
✅ রিটার্ন দাখিল
✅ VAT রেজিস্ট্রেশন
✅ মূল্য ঘোষণা (৪.৩)
✅ হিসাব সংরক্ষণ
✅ রেয়াত যাচাই ও নির্ধারণ
✅ উৎসে কর্তন (VDS) হিসাব চূড়ান্তকরণ
✅ রিফান্ড প্রাপ্তি ও অব্যাহতি গ্রহণ
✅ VAT মামলা নিষ্পত্তি
💼 মাসিক কিস্তিতে VAT Consultancy — সহজ সমাধান, নিয়মিত সেবা।
📲 বিস্তারিত জানতে WhatsApp করুন: ০১৬০১১১১৫০৫
#ভ্যাট #ভ্যাটকনসালটেন্সি #ব্যবসা

বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কোনো শ্রমিক চাকরি থেকে বাদ পড়লে/চাকরির অবসান হলে তার অধিকার নির্ভর করে কোন কারণে এবং ক...
31/08/2026

বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কোনো শ্রমিক চাকরি থেকে বাদ পড়লে/চাকরির অবসান হলে তার অধিকার নির্ভর করে কোন কারণে এবং কোন পদ্ধতিতে চাকরি শেষ করা হয়েছে—ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত নাকি সাধারণভাবে চাকরির অবসান।
শ্রমিকের প্রধান পাওনা গুলো
১. নোটিশ
ছাঁটাই হলে সাধারণত কমপক্ষে ১ মাসের লিখিত নোটিশ অথবা নোটিশের পরিবর্তে ১ মাসের মজুরি দিতে হবে।
২. ক্ষতিপূরণ
ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রতি সম্পূর্ণ চাকরি বছরের জন্য ৩০ দিনের মজুরি অথবা প্রযোজ্য গ্রাচুইটি—যেটি বেশি, দিতে হবে।
৩. সাধারণ চাকরির অবসান
স্থায়ী শ্রমিকের চাকরি ধারা ২৬ অনুযায়ী শেষ করলে প্রতি সম্পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মজুরি অথবা গ্রাচুইটি—যেটি বেশি, প্রাপ্য।
৪. ডিসচার্জ
শারীরিক/মানসিক অক্ষমতা বা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ডিসচার্জ হলে, কমপক্ষে ১ বছর চাকরি থাকলে প্রতি বছরের জন্য ৩০ দিনের মজুরি অথবা গ্রাচুইটি—যেটি বেশি—প্রাপ্য।
৫. বকেয়া বেতন
চাকরি শেষ হওয়ার তারিখ পর্যন্ত প্রাপ্য বেতন ও অন্যান্য বৈধ পাওনা দিতে হবে।
৬. অব্যবহৃত ছুটির টাকা
প্রাপ্য কিন্তু ভোগ না করা ছুটির মজুরি পাওয়ার অধিকার রয়েছে। শ্রম বিধিমালায় ছাঁটাইয়ের পাওনার মধ্যে annual leave-এর পাওনাও উল্লেখ আছে।
৭. ওভারটাইম/অন্যান্য পাওনা
বকেয়া ওভারটাইম, ভাতা ও অন্যান্য আইনগত পাওনা থাকলে তা পরিশোধ করতে হবে।
৮. Provident Fund
শ্রমিক PF-এর সদস্য হলে চাকরি শেষ হওয়ার কারণে তার প্রাপ্য PF সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না—ধারা ২৯।
৯. Final settlement
চাকরি শেষ হওয়ার পর সর্বোচ্চ ৩০ কর্মদিবসের মধ্যে প্রাপ্য সকল পাওনা পরিশোধ করার বিধান আছে—ধারা ৩০।
১০. চাকরির প্রত্যয়নপত্র
সাময়িক ও বদলি শ্রমিক ছাড়া অন্য শ্রমিক চাকরি শেষ হওয়ার সময় চাকরির প্রত্যয়নপত্র পাওয়ার অধিকারী—ধারা ৩১।

⚠️ বরখাস্ত হলে বিষয়টি আলাদা
যদি শ্রমিককে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়, তাহলে ধারা ২৩–২৪ অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শুধু মুখে বলে বা কোনো তদন্ত/আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা বৈধ নাও হতে পারে। তবে অপরাধ প্রমাণিত হলে সাধারণ termination-এর মতো ক্ষতিপূরণ সব ক্ষেত্রে প্রাপ্য হবে না।
একটি গুরুত্বপূর্ণ বিষয়
“চাকরি থেকে বাদ দেওয়া” আর “বরখাস্ত করা” একই বিষয় নয়।
উদাহরণস্বরূপ, একজন স্থায়ী শ্রমিক ১০ বছর চাকরি করার পর কোনো অসদাচরণ ছাড়াই মালিকের সিদ্ধান্তে চাকরি হারালে, ধারা ২৬ অনুযায়ী সাধারণভাবে প্রতি সম্পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মজুরি অথবা প্রযোজ্য গ্রাচুইটি—যেটি বেশি—এর পাশাপাশি অন্যান্য পাওনাও প্রাপ্য হতে পারে।

প্রতারণার মাধ্যমে চূড়ান্ত রেকর্ড? প্রতিকার আছে!কোনো ব্যক্তির প্রকৃত মালিকানাধীন সম্পত্তি যদি প্রতারণা, ভুল তথ্য বা অনিয়ম...
30/08/2026

প্রতারণার মাধ্যমে চূড়ান্ত রেকর্ড? প্রতিকার আছে!
কোনো ব্যক্তির প্রকৃত মালিকানাধীন সম্পত্তি যদি প্রতারণা, ভুল তথ্য বা অনিয়মের মাধ্যমে অন্য কারও নামে চূড়ান্ত রেকর্ড হয়ে যায়, তাহলে বিষয়টি নিয়ে নীরব থাকার প্রয়োজন নেই।
📌 প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫-এর বিধি ২৩(৪) অনুযায়ী, সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার (বর্তমানে এসিল্যান্ড) প্রয়োজনীয় বিষয় যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকের স্বত্বের বিষয়টি বিবেচনা করে রেকর্ড সংশোধনের উদ্যোগ নিতে পারেন।
অর্থাৎ, চূড়ান্ত রেকর্ড হয়ে গেলেই প্রকৃত মালিকের অধিকার শেষ হয়ে যায় না।
তবে মনে রাখতে হবে—প্রতিটি মামলার ঘটনা ও দলিলপত্র আলাদা। মালিকানা নিয়ে বিরোধ, স্বত্বের জটিলতা বা দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত বিষয় থাকলে আদালতের আশ্রয় নেওয়ার প্রয়োজনও হতে পারে।
🔹 তাই রেকর্ডে ভুল বা প্রতারণার বিষয়টি জানতে পারলে দ্রুত— ✅ খতিয়ান ও রেকর্ড যাচাই করুন
✅ দলিলপত্র সংগ্রহ করুন
✅ নামজারি ও ভূমি রেকর্ডের ইতিহাস যাচাই করুন
✅ আইনজীবীর পরামর্শ নিয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করুন।
জমির কাগজপত্রে সামান্য অসতর্কতাও ভবিষ্যতে বড় আইনি জটিলতার কারণ হতে পারে।
⚖️ আইন জানুন | নিজের সম্পত্তির অধিকার সম্পর্কে সচেতন থাকুন।

24/08/2026

নতুন টার্নওভার ট্যাক্স নিয়ম: বড় স্বস্তি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য! 🚀
ব্যবসায়ীদের জন্য এলো অত্যন্ত আনন্দের খবর! জাতীয় বাজেটের নতুন সিদ্ধান্ত অনুযায়ী টার্নওভার ট্যাক্সের হারে বড় ধরণের ছাড় দেওয়া হয়েছে।
নতুন ট্যাক্স স্লাব ও হার:
* ০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত: সম্পূর্ণ শুন্য (০%) কর!
* ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত: মাত্র ০.৫% কর।
* ৪ কোটি টাকার অধিক: পূর্বের নিয়মে ১% কর প্রযোজ্য হবে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি একটি অত্যন্ত প্রশংসনীয় এবং ব্যবসাবান্ধব উদ্যোগ। আলহামদুলিল্লাহ!

06/08/2026

এক ব্যক্তির দুই মেয়ে, কোনো ছেলে নেই। তিনি প্রচুর সম্পত্তির মালিক। তাই তাঁর চিন্তার বিষয় হচ্ছে, তাঁর মৃত্যুর পর তাঁর অর্জিত সম্পত্তি তাঁর স্ত্রী ও মেয়েদের পাশাপাশি ভাই-বোনেরাও পেয়ে যাবে। এই চিন্তার জায়গা থেকে তিনি ফন্দি-ফিকির করতে থাকলেন, কীভাবে ভাই-বোন যেন সম্পত্তির কোনো ভাগ না পায়।
তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তাঁর সম্পত্তি স্ত্রীর নামে দিয়ে দেবেন। কারণ তিনি শুনেছেন, মায়ের সম্পত্তি মেয়েরা পায়। সেই মতে তিনি স্ত্রীর নামে সম্পত্তি দিয়ে দিলেন।
তিনি কি সঠিক তথ্য শুনে সঠিক কাজটি করেছেন? নাকি নিজের ভাইবোনকে বঞ্চিত করে বাড়িতে বাইরের মানুষের প্রবেশের পথ নিজেই খুলে দিলেন?

Address

11, Purana Paltan, Ibrahim Manssion, Paltan
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Adv Arifur Rahman Prodhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share