Arif Sheikh - আরিফ শেখ

Arif Sheikh - আরিফ শেখ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif Sheikh - আরিফ শেখ, Lawyer & Law Firm, Bangladesh Supreme Court, Dhaka.

আইনি সহায়তা ও পরামর্শ ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম। আমাদের অভিজ্ঞ ব্যারিষ্টার ও আইনজীবী দিয়ে আমরা সিভিল, ক্রিমিনাল, রিট, পারিবারিক ও জমি সংক্রান্ত সকল মামলার পরামর্শ ও আইনি সমাধান দিয়ে থাকি। আপনার আইনি প্রশ্ন বা মামলা সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে এখানে বলুন ।

27/09/2026

নারী একবার যদি স্বামীর চৌকাঠ পেরিয়ে যায় তার
আর ঘর জুটেনা আজেবাজে জায়গায় স্থান হয়।

এই ছবিটি শুধু একটি দৃশ্য নয়, এটি আমাদের সমাজের পচে যাওয়া বিচারব্যবস্থা ও চরম বৈষম্যের এক নির্মম দলিল।যে বাবা শত অভাবের ম...
26/09/2026

এই ছবিটি শুধু একটি দৃশ্য নয়, এটি আমাদের সমাজের পচে যাওয়া বিচারব্যবস্থা ও চরম বৈষম্যের এক নির্মম দলিল।

যে বাবা শত অভাবের মাঝেও সন্তানকে আঁকড়ে বেঁচে থাকতে চায়, সামান্য কোনো অপরাধের সন্দেহ বা ছ্যাঁচড়া চুরির অপবাদে তাকে পশুর মতো শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার দিকে তেড়ে এসেছে বিচারক সেজে বসা একদল মানুষের অন্ধ নিষ্ঠুরতা।

অথবা অন্যদিকে তাকিয়ে দেখুন—যারা কোটি কোটি টাকা পাচার করছে, দেশের সম্পদ লুটে নিচ্ছে, হাজারো মানুষের রক্তচুষে বড় বড় প্রাসাদে আরামে দিন কাটাচ্ছে, তাদের গায়ে তো একটা আঁচড়ও পড়ে না! আইনের হাত সেখানে পৌঁছে না, আর বিচারপতিদের চোখও সেখানে অন্ধ হয়ে যায়। কিন্তু যত জোর, যত গায়ের জোর শুধুই একজন নিচু তলার, অসহায় বাবার ওপর!

কিন্তু এই চরম নিষ্ঠুরতার ভিড়েও মানবতা হার মানেনি। হার মানেনি রক্তের টান। হাঁটু গেড়ে বসে থাকা ওই অবুঝ ছোট মেয়েটি হয়তো সমাজের এই কুৎসিত রাজনীতি বোঝে না, কিন্তু সে বোঝে এটা তার বাবা। যাকে শত লাঞ্ছনার মধ্যেও সে একা ফেলে যেতে পারে না। হাজারো মানুষের রক্তচক্ষু উপেক্ষা করে, বাবার তৃষ্ণার্ত ও ক্লান্ত মুখে ভালোবাসার হাত বাড়িয়ে খাবার তুলে দিচ্ছে সে। এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—স্বার্থপর এই সমাজে ক্ষমতার দম্ভ বা বিচারিক প্রহসনের চেয়ে ভালোবাসার শক্তি কত গুণ বেশি।

ধিক্কার জানাই এই ভণ্ড সমাজকে, যেখানে কোটি টাকার চোরেরা পায় স্যালুট, আর একমুঠো অন্নের খোঁজে লড়াই করা অসহায় বাবা পায় শিকলের বাঁধন। আর বিনম্র শ্রদ্ধা সেই ছোট্ট মেয়েটির প্রতি, যে এই আঁধার ভরা সমাজে এক ফোঁটা আলোর মতো আমাদের মানবতাকে লজ্জা দিয়ে গেল।

25/09/2026

রাষ্ট্রের কাছে কোনো নাগরিকের রাজনৈতিক পরিচয় মূখ্য নয়। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের নামে ছাত্রদের চাকুরি বঞ্চিত করা চরম স্বৈরাচারী আচরণ। এই দিন ফিরে ফিরে আসবে।

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আইনের চোখে যে কেউ অভিযুক্ত হতে...
24/09/2026

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আইনের চোখে যে কেউ অভিযুক্ত হতে পারেন, কিন্তু চূড়ান্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত নয়। দীর্ঘ সময় দেশ ও জনগণের সুরক্ষায় দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনা যেমন সংবেদনশীল, তেমনি রিমান্ডের এই সময়ে তার শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা আশা করি:

* রিমান্ড চলাকালীন কোনো রূপ মানসিক বা শারীরিক নির্যাতন ছাড়া আইন মেনে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হবে।
* কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের প্রভাব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।
* আইনি প্রক্রিয়ায় তাকে আত্মপক্ষ সমর্থনের এবং আইনজীবীর সঙ্গে পরামর্শের পূর্ণ সুযোগ দেওয়া হবে।
* মিডিয়া ট্রায়াল বন্ধ করে আদালতের ওপর আস্থা রাখা হবে।

আমরা কোনো অপরাধকে সমর্থন করি না, তবে একজন নাগরিক হিসেবে তার ন্যায়বিচার (Fair Trial) পাওয়ার যে সাংবিধানিক অধিকার রয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে। সত্যের জয় হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উন্মোচিত হোক।

21/09/2026

স্বামীর বাড়িতে স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামীকে এর ব্যাখ্যা দিতে হবে, কিভাবে মারা গেল বা স্বামী স্ত্রীকে মারে নাই এটা প্রমানের দায়িত্ব স্বামীর।

20/09/2026

বিরোধীদল লং ড্রাইভ করে সরকারের উপর এমন চাপ সৃষ্টি করল যে, তেলের দাম ২০ টাকা বেড়ে গেল।অতএব ,বিরোধীদলের গুরুত্ব অপরিসীম।

শুধু মাত্র ভাগ্যের জোড়ে আর কতদিন নিরাপদে থাকা যাবে?কুকুর কামরালে ভ্যাক্সিন আছে, কিন্ত মানুষের মগজ পঁচে গেলে তখন আর ভ্যাক...
20/09/2026

শুধু মাত্র ভাগ্যের জোড়ে আর কতদিন নিরাপদে থাকা যাবে?
কুকুর কামরালে ভ্যাক্সিন আছে, কিন্ত মানুষের মগজ পঁচে গেলে তখন আর ভ্যাক্সিনে কাজ হয় না।
এরকম মগজ পঁচা মানুষদের সাথে আমাদের সবাইকে চলতে হচ্ছে।

একটি নিষ্পাপ ফুলের ঝরে যাওয়া 🥲এই নিষ্পাপ মুখটির দিকে তাকালে বুক ফেটে কান্না আসে। যার হাসিতে ঘর আলো হয়ে থাকার কথা ছিল, তা...
19/09/2026

একটি নিষ্পাপ ফুলের ঝরে যাওয়া 🥲

এই নিষ্পাপ মুখটির দিকে তাকালে বুক ফেটে কান্না আসে। যার হাসিতে ঘর আলো হয়ে থাকার কথা ছিল, তাকে আজ হারিয়ে যেতে হলো এক নির্মম নির্মমতায়। একটি অবোধ শিশু কি কোনো অপরাধ করতে পারে? তবে কেন তাকে এত অকালে চলে যেতে হলো?

একটি সমাজে যখন কোনো শিশু নিরাপদ থাকে না, তখন তা সমগ্র সমাজের জন্যই এক গভীর লজ্জার ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এমন এক সমাজ বা ব্যবস্থা দেখতে চাই না যেখানে আমাদের সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাবে—এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে?

কোনো মা-বাবার কোল এভাবে খালি হওয়া মেনে নেওয়া যায় না। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। এই মর্মান্তিক ঘটনার পেছনে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কোনো নিষ্পাপ প্রাণকে এভাবে অকালে ঝরে যেতে না হয়।

নিহত নিষ্পাপ শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

#নিরাপদবাংলাদেশ #ইনসাফ #ন্যায়বিচার_চাই

17/09/2026

যেকোনো ধরনের লেনদেন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট ও প্রমাণপত্র সংরক্ষণ করে রাখবেন।

আমার সোনার বাংলায় পাকিস্তানিদের ঠাঁ'ই নাই। ✊
14/09/2026

আমার সোনার বাংলায় পাকিস্তানিদের ঠাঁ'ই নাই। ✊

Address

Bangladesh Supreme Court
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Arif Sheikh - আরিফ শেখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share