Mohiuddin Atiq

Mohiuddin Atiq Lawyer | Thinker | Writer |
(আমি সত্য, ন্যায় ও সাম্যের চাষ করি)
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

28/08/2026

চুক্তি আইন, ১৮৭২ এর ২০২ ধারা অনুযায়ী, কোনো এজেন্সিতে বা পাওয়ারে যদি এজেন্টের নিজস্ব কোনো আর্থিক স্বার্থ জড়িত থাকে, তবেই কেবল তা অফেরতযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য হয়। তাই পণবিহীন অফেরতযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা লেখা থাকলেও তা ফেরতযোগ্য বা প্রত্যাহারযোগ্য।

26/08/2026

কোন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করা হয়নি—শুধু এই কারণে তার প্রতিকার নির্ধারিত হবে না। বরং সেই ডিক্রি তার অধিকার বা স্বার্থের ওপর আইনগতভাবে কী প্রভাব ফেলছে, তার ভিত্তিতেই প্রতিকারের পথ নির্ধারিত হবে।

08/08/2026

অনেক চিন্তা-ভাবনা করে ভূমি সংক্রান্ত মামলার বিষয়ে Land Suit Decision Making পলিসি তৈরি করেছি। LSDM = [CoA x Law (Deed25+Khatian15+DigitalEvidence10+Rent15+OralEvidence10+Possession25)+(AD10+HCD5)-Limitation20-{Govt.Claim25-(PublicDocument15+Oldrecord10)}]
আপনি চাইলে এই সরল অঙ্ককে আরো স্মার্ট করতে পারেন। যদি সম্ভব হয় তবে কমেন্টে জানান। আমি এডভোকেট মহিউদ্দিন আতিক আপনাকে অগ্রীম অভিনন্দন জানাচ্ছি।

06/08/2026

লিখিত দলিলের একাধিক পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে সবচেয়ে শেষে যে বক্তব্যটি লেখা হয়, সেটিই পূর্ববর্তী বক্তব্যগুলোকে বাতিল বা Override করে।

12/07/2026

কোনো অবৈধ ভিত্তি থেকে বৈধ অধিকারের জন্ম হয় না। তাই যে অধিকার দেওয়ার ক্ষমতা আমাদের নাই সে অধিকার আমরা অন্যকে দিতে পারি না।

21/05/2026

ধর্ষণ প্রতিরোধে শুধু কঠোর আইন যথেষ্ট নয়। প্রয়োজন নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, দায়িত্বশীল মিডিয়া সংস্কৃতি, মানসিক উন্নয়ন এবং দ্রুত ও নিরপেক্ষ বিচারব্যবস্থার সমন্বিত প্রয়োগ। রাষ্ট্র পক্ষে সরকার কর্তৃক দলীয় সিলেকশনের মাধ্যমে পিপি নিয়োগ না দিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে পিপি নিয়োগ দেওয়া উচিত। একই সাথে তদন্তকারী কর্মকর্তাগণ ও পিপিগণের দুর্নীতি ও অবহেলা নজরে রাখার জন্য দুদক কিংবা আলাদা এজেন্সি নিয়োগ করা উচিত। তবেই মানুষ ন্যায়বিচার পাবেন।

06/05/2026

একজন ল'ইয়ারের সবচেয়ে বড় অস্ত্র আইন নয়, তার চিন্তাই সবচেয়ে বড় অস্ত্র। আইনের ফ্রেমে দাঁড়িয়ে সূক্ষ্ম ও সুশৃঙ্খলভাবে চিন্তা করাই সেই অস্ত্রের বুলেট। আর যখন সেই চিন্তা অনুযায়ী কাজ করা হয় তখন প্রতিপক্ষের ভিত্তি নষ্ট ও দুর্বল হয়ে যায়।

21/03/2026

Address

Raozan Upazila
Chittagong

Telephone

+8801814839569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin Atiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohiuddin Atiq:

Shortcuts

Share