Adv. Mohammad Israfil

Adv. Mohammad Israfil Social engineers, trying to help facilitate the changes that affect our society. Traveller & Lawyer

আজকে অনুষ্ঠিত ১৮তম বিজেএস পরীক্ষার বাংলা প্রশ্ন
25/04/2026

আজকে অনুষ্ঠিত ১৮তম বিজেএস পরীক্ষার বাংলা প্রশ্ন

22/04/2026

যারা খুব বেশী বুইঝা পেলছেন কালকে তাদের জন্য।

হাসনাত আব্দুল্লাহ সংসদে গাড়ি চেয়েছে - এই নিউজটা নিয়ে অনেকে ট্রোল করছে, তীর্যক মন্তব্য করছে। বলছে, নির্বাচনের আগে তো বলেছিল শুল্কমুক্ত গাড়ি নিবে না, আর এখন নিজে থেকেই গাড়ি চাচ্ছে!

অথচ ব্যাপারটা খুবই সিম্পল। শুল্কমুক্ত গাড়ি হাসনাত এখনও চায়নি। চেয়েছে সরকারি গাড়ি। দুইটার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।

শুল্কমুক্ত গাড়ি হচ্ছে ট্যাক্স ছাড়াই বিলাসবহুল গাড়ি আমদানি করার সুবিধা। এটা হচ্ছে এমপিদের দুর্নীতির দারুণ একটা "বৈধ" সুযোগ।

নিজের নামে ট্যাক্স ছাড়াই বিলাসবহুল গাড়ি আমদানি করে সেটা অন্য কারও কাছে বেচে দিয়ে ইজিলি কয়েক কোটি টাকা লাভ করা যায়।

হাসনাত সেটা চায়নি। হাসনাত যেটা চেয়েছে, সেটা হচ্ছে এমপি হিসেবে যাতায়াত করার জন্য নিত্য প্রয়োজনীয় গাড়ি। সরকারি বিভিন্ন কর্মকর্তারা চাকরিতে থাকাকালীন সরকারি গাড়ি পায়, সেরকম গাড়ি।

এটা ব্যক্তিগত গাড়ি হবে না। ফলে কেবল এমপি থাকাকালেই এই গাড়ি ব্যবহার করা যাবে। এমপিত্ব চলে গেলে সেটা আবার রাষ্ট্রের কাছেই ফেরত যাবে।

এমপিরা অবশ্য যাতায়াতের জন্য সরকারের কাছ থেকে যাতায়াত খরচ পাওয়ার কথা। হাসনাতের নিজেরই একটা ভিডিও আছে, এমপি হলে সে কী কী সুবিধা পাবে, সেটা নিয়ে।

সেক্ষেত্রে সেই যাতায়াত খরচের পরেও গাড়ির আসলেই প্রয়োজনীয়তা আছে কি না, এটা নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। দেশের এই বিদ্যমান পরবস্থিতি গাড়ি চাওয়া উচিত কিনা সেটা নিয়ে বিতর্ক সমালোচনা হতে পারে। সরকারে ফান্ডে এমপি দের গাড়ি কিনার টাকা আছে কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে৷ কিন্তু শুল্কমুক্ত গাড়ির সাথে যেভাবে এই সরকারি গাড়ি চাওয়াকে মিলিয়ে ফেলে হাসনাতকে দোষ দেওয়া হচ্ছে, সেটা অনুচিত।

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্...
22/04/2026

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই মামলায় এ পর্যন্ত ৪টি সংস্থার ৭ জন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। গত ১০ বছরে মামলার শুনানির জন্য অন্তত ৮০টি ধার্য তারিখ অতিবাহিত হয়। আশা করছি আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ন্যায় বিচার পাবে পরিবার।

#তনুহত্যা **e

অর্থপাচারকারী ব্যবসায়ীর সাথে সম্পর্কের গুঞ্জন উঠায় পদত্যাগের সিদ্ধান্ত। অথচ বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটে। সবাই চায় ক্ষমতা...
22/04/2026

অর্থপাচারকারী ব্যবসায়ীর সাথে সম্পর্কের গুঞ্জন উঠায় পদত্যাগের সিদ্ধান্ত। অথচ বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটে। সবাই চায় ক্ষমতায় আসার পর অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় এটি বারবার ফিরে আসা এক চক্র যেখানে ক্ষমতায় যাওয়ার আগে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ক্ষমতায় আসার পর সেই একই কাঠামোর ভেতরেই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সমঝোতা বা নির্ভরতার সম্পর্ক গড়ে ওঠে।

ফলে দুর্নীতি দমন বা অর্থপাচার নিয়ন্ত্রণ অনেক সময় নীতিগত অবস্থানের চেয়ে রাজনৈতিক সুবিধার প্রশ্নে সীমাবদ্ধ হয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের বিতর্ক বারবার সামনে আসে। বিভিন্ন সময়ে মন্ত্রী, সংসদ সদস্য বা নীতিনির্ধারকদের বিরুদ্ধে অসাধু ব্যবসায়ী বা বিতর্কিত আর্থিক লেনদেনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠে।

সাম্প্রতিক সময়ে সুদান গুরুংয়ের বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং তার এনজিও 'হামি নেপাল'-এর রহস্যজনক আর্থিক উৎস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে 'জেন-জে' মুভমেন্টের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

#অর্থপাচারকারী

21/04/2026

'সুপ্রিম কোর্টে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিচারবিভাগের মর্যাদা নষ্ট হবে'

এনরোলমেন্ট (MCQ) অনলাইন-ফরম-পূরণ বিজ্ঞপ্তি।অদ্য ২০-০৪-২০২৬ইং তারিখ অপরাহ্ন ০৫:০০ ঘটিকা থেকে আগামী ২০-০৫-২০২৬ইং তারিখ রাত...
20/04/2026

এনরোলমেন্ট (MCQ) অনলাইন-ফরম-পূরণ বিজ্ঞপ্তি।

অদ্য ২০-০৪-২০২৬ইং তারিখ অপরাহ্ন ০৫:০০ ঘটিকা থেকে আগামী ২০-০৫-২০২৬ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত অনলাইনে (http://bar.teletalk.com.bd/lower-court/mcq/) বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার ফরম পূরণ চলবে। -

স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও হাইকোর্ট বিভাগের নির্দেশনাঃ সামগ্রিক বিশ্লেষণ(Confessional Statement and Direction of the H...
19/04/2026

স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও হাইকোর্ট বিভাগের নির্দেশনাঃ সামগ্রিক বিশ্লেষণ
(Confessional Statement and Direction of the High Court Division: A Comprehensive Analysis)

Post Credit - Law Lab

হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে ০২ (দুই) দিন ভার্চুয়াল কোর্ট (Virtual Court) পরিচালনার নিমিত্ত আইটি শাখা থেকে জুম আইডি ও প...
19/04/2026

হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে ০২ (দুই) দিন ভার্চুয়াল কোর্ট (Virtual Court) পরিচালনার নিমিত্ত আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ সংক্রান্ত। স্মারক নং- ২৯৩০ তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করেন। সেই সিদ্ধান্তের প্রভাব সরাসরি...
19/04/2026

২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করেন। সেই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ে গণপরিবহনে। প্রায় প্রতিটি রুটে যাত্রীভাড়া বাড়ানো হয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর যখন ধাপে ধাপে জ্বালানি তেলের দাম কমে প্রায় ১০০ টাকায় নেমে আসে, তখন কেন সেই অনুপাতে যাত্রীভাড়া কমানো হয়নি? কেন একতরফাভাবে শুধু বাড়ানোর সিদ্ধান্তই কার্যকর থাকে, কিন্তু কমানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ দেখা যায় না?

এখন আবার ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ অতীতে দাম কমলেও ভাড়া কমেনি অর্থাৎ যাত্রীরা ইতোমধ্যেই একটি ‘সমন্বয়হীন’ ভাড়ার বোঝা বহন করে আসছেন।

জনগণের ওপর একতরফা চাপ সৃষ্টি না করে, বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই এখন সবচেয়ে জরুরি।

এটার কোন জবাব আছে? যারা দেশীয় কোম্পানি থেকে ক্রয় বিরত রেখেছে তাদের কি জবাবদিহিতায় আনা হবে?যেখানে পেট্রোলপাম্পগুলোতে ঘণ্ট...
19/04/2026

এটার কোন জবাব আছে? যারা দেশীয় কোম্পানি থেকে ক্রয় বিরত রেখেছে তাদের কি জবাবদিহিতায় আনা হবে?

যেখানে পেট্রোলপাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেনা সাধারণ জনগণ। জ্বালানি তেল নিতে প্রতিদিন মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ পত্রিকার তথ্যমতে পর্যাপ্ত তেল রিজার্ভ থাকার পরও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোল ও অকটেন উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে হঠাৎ করে জ্বালানি তেল নেওয়া বন্ধ করে দিয়েছে।

জ্বালানি খাত এমন একটি সেক্টর, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির উপর ব্যাপকভাবে পড়ে। যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে সংকট তৈরি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা অবশ্যই প্রয়োজন।

চট্টগ্রাম নগরীর সবুজ প্রকৃতি খ্যাত নগরীর সি আর বি এলাকা। যাকে বন্দর নগরী চট্টগ্রামের ফুসফুসও বলা হয়। শতবর্ষীয় অনেকগুলো গ...
17/04/2026

চট্টগ্রাম নগরীর সবুজ প্রকৃতি খ্যাত নগরীর সি আর বি এলাকা। যাকে বন্দর নগরী চট্টগ্রামের ফুসফুসও বলা হয়। শতবর্ষীয় অনেকগুলো গাছের পাহাড়ী সৌন্দর্য্যে স্বয়ংসম্পূর্ণ একটি এলাকা। গত এক দশক ধরে মানুষের বৈকালিক ভ্রমনের জন্য পছন্দের জায়গা হিসেবে সমাদৃত হয়ে আসছে। নগরের মানুষজন ক্লান্তি এবং অবসাদ দূর করে মুক্ত সতেজ বাতাস গ্রহণে প্রতিদিন বিকালে জড়ো হন। সবাইকে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া দরকার।


#সিআরবি



সাইবার সুরক্ষা আইন-২০২৬২১ মে ২০২৫ তারিখে কার্যকর মর্মে পরিগণিত হইবে।
17/04/2026

সাইবার সুরক্ষা আইন-২০২৬

২১ মে ২০২৫ তারিখে কার্যকর মর্মে পরিগণিত হইবে।

Address

Chittagong District Court, Court Hill, Kotowali
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Mohammad Israfil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv. Mohammad Israfil:

Share