Modern Law Academy

Modern Law Academy Legal consultation on civil matters and to provide guideline for Advocateship Examination .

15/11/2025

নতুন ভূমি আইনে (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩) মামলা করার জন্য, অবৈধভাবে বেদখল হওয়া সম্পত্তির মালিককে সংশ্লিষ্ট অধিক্ষেত্রের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এই আইনের ৮ ধারা অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে দখল ফিরে পাওয়ার জন্য আবেদন করা যায়। আবেদনের সাথে নিজের মালিকানা বা আইনগত অধিকার প্রমাণ করতে হবে এবং আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য জমা দিতে হবে।

30/11/2024

ভূমি বা Land কাকে বলে?

The State Acquisition and Tenancy Act, 1950-এর ২(১৬) ধারা মতে,“ভূমি (land) বলতে আবাদি, অনাবাদি অথবা বছরের যেকোন সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল, ঘরবাড়ি বা দালান কোঠা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা স্থায়ী ভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে।

23/11/2024

জমি নিয়ে ঝামেলা হলে দুই ধরনের প্রতিকার পাওয়া সম্ভব। এর একটি ফৌজদারি, অন্যটি দেওয়ানি।

ফৌজদারি প্রতিকার-

জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। এই ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার দুই মাসের মধ্যে। এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে।

দেওয়ানি প্রতিকার-

জমির মালিকানা বা স্বত্ব দাবির জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। জমি অবৈধভাবে দখলচ্যুত হলে পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারা অনুযায়ী আবেদন করতে হবে। এ আইনের ৮ ধারা অনুযায়ী জমির মালিক নির্ধারিত পদ্ধতিতে জমিটি পুনরুদ্ধার করার জন্য প্রতিকার চাইতে পারেন। ৮ ধারার স্বত্ব প্রমাণসহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে ১২ বছরের মধ্যে মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটিকে সাধারণত স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয়।

19/11/2024

উকিল নোটিশটি কী?

# উকিল নোটিশ কোনো মামলা নয়। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ। তবে উকিল নোটিশ মামলা নয়, মামলা-মোকদ্দমা করার পূর্বপ্রস্তুতি বলা চলে।

একজন আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় উকিল নোটিশের মাধ্যমে।

পারিবারিক বিষয়, জমিজমা থেকে শুরু করে আর্থিক বিষয়ে যেকোনো আইনি বিরোধ থাকলেই উকিল নোটিশ পাঠানো যায়। নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং অনুরোধ করা হয় এ সময়সীমার মধ্যে বিরোধের সমাধান করতে। না হলে বিবাদী বা আসামির বিরুদ্ধে কোন ধারায় বা কী ধরনের মামলা করবে তা সতর্ক করে দেওয়া হয়।

কোনো ব্যাক্তি যদি উকিল নোটিশ পেয়ে থাকেন তাহলে অস্থির না হয়ে সমস্যার সমাধান করুন। নোটিশ প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন অন্যথায় আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উকিল নোটিশটি দেখান এবং আপনার সাথে নোটিশ প্রেরকের আসলে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না সেটা বুঝিয়ে বলুন। সে ক্ষেত্রে আইনজীবী আপনাকে আইনি পরামর্শ দেবেন। আর এতে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হওয়ার আগে ঝামেলা সমাধান করে ফেলতে পারবেন।

পারিবারিক আদালত কর্তৃক মুসলিম বিবাহ বিচ্ছেদের জন্য কোনো ডিক্রি প্রদান করিলেও তাহা পরবতীতে চেয়ারম্যন / মেয়র অফিসে আপোষের ...
17/11/2024

পারিবারিক আদালত কর্তৃক মুসলিম বিবাহ বিচ্ছেদের জন্য কোনো ডিক্রি প্রদান করিলেও তাহা পরবতীতে চেয়ারম্যন / মেয়র অফিসে আপোষের মাধ্যমে বাতিল করা যায়। আইনটি দেখুন-

16/11/2024

আইনী প্রশ্ন- স্বামী পাঁচ বছর ধরে বিদেশে থাকেন। স্বামী বিদেশ থেকে আসতেও চান না, আবার তালাকও দিতে চান না। আমি খুব অসহায় হয়ে পড়েছে। আমার পরিবারর আমাকে দ্বিতীয় বিবাহ দিতে চাই, কিন্তু তালাক না দেওয়ার কারণে দিতে পারচ্ছেন না। এখন আমরা কী করতে পারি?

পরামর্শ- আপনাকে আপনার স্বামী ভরণপোষণ দেয় কিনা আপনি বলেননি। যা হোক, স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে, ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কাজির মাধ্যমে তালাক দিতে হবে এবং তালাকের নোটিশ স্ত্রী কর্তৃক স্বামীকে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনকে পাঠাতে হবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১–এর ধারা ৭ অনুযায়ী স্ত্রী তাঁর স্বামীকে তালাক দিতে চাইলে তালাক উচ্চারণ করার পর যত দ্রুত সম্ভব স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যানকে লিখিত নোটিশের মাধ্যমে জানাতে হবে, স্বামীকেও একটি কপি পাঠাতে হবে।

আপনার স্বামী যেহেতু বিদেশে অবস্থান করছেন, তাই তাঁর বাংলাদেশের ঠিকানায় তালাকের নোটিশের একটি কপি পাঠালেই হবে। আইনের বিধান অনুযায়ী, তালাক প্রত্যাহার না করা হলে চেয়ারম্যানের কাছে প্রেরিত নোটিশের তারিখ থেকে ৯০ দিন অতিবাহিত হওয়ার পর ঐ তালাক কার্যকর হবে। নোটিশপ্রাপ্তির ৩০ দিনের ভেতর চেয়ারম্যান দুই পক্ষের পুনর্মিলনের উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ পুনর্মিলন ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনি যদি মনে করেন, আপনার স্বামীর সঙ্গে যে ভুল–বোঝাবুঝি হয়েছে, তা উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, তাহলে ৯০ দিন অতিবাহিত হওয়ার আগেই তালাকের নোটিশ প্রত্যাহার করতে হবে।

মনে রাখতে হবে যে, তালাক কার্যকর না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

14/11/2024

কি কি সূত্রে জমির মালিক হওয়া যায়?
# যেমন জমির মালিক দলিল (কবলা, দানপত্র, হেবানামা, লীজ ডিড, এওয়াজ দলিল) সূত্রে হওয়া যায়, রেকর্ড খতিয়ান সূত্রেও জমির মালিক হওয়া যায়। আমরা যে, CS,SA, RS, BS ইত্যাদি রেকর্ডের নাম শুনে থাকি, এসব রেকর্ডের মাধ্যমেও জমির মালিক হওয়া সম্ভব। সিএস রেকর্ড ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড। সে সময় যাকে যে জমির দখলে দেয়া হয়েছে, তাকে সেই জমির দখলদার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

30/10/2024

দেওয়ানী মামলা কি?

কোন বিষয়ে অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানী মামলা বলে।

নিচের মামলাগুলি দেওয়ানী মামলাঃ

পারিবারিক মামলা: যেমন : দেনমোহর, ভরণপোষণ, বিবাহ বিচ্ছেদ/তালাক(ডিভোর্স), পারিবারিক সম্পর্কের পুনরুদ্ধার, দত্তক, উত্তরাধিকার, সন্তানের হেফাজত ইত্যাদি;

চুক্তি নিয়ে মামলা; যেমন : টাকা পাওয়ার মামলা, চুক্তির শর্ত মানার মামলা ইত্যাদি,

সম্পত্তি দখল বা অধিকার নিয়ে মামলা

স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার (ইনজাংশন) মামলা

দলিল সংশোধন (ভুল থাকলে ঠিক করা) ও বাতিল করার মামলা
জমি-জমা নিযে আরও মামলা; যেমন : নামজারি (মিউটেশন), নামখারিজ ইত্যাদি

১০০ ধারা মামলা কি?ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় বলা আছে, কেউ যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখেন, তাহলে যিনি বা যাঁর...
24/10/2024

১০০ ধারা মামলা কি?

ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় বলা আছে, কেউ যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখেন, তাহলে যিনি বা যাঁরা আটক রেখেছেন, নিশ্চিত জানা যাবে, তাঁর বা তাঁদের বিরুদ্ধে এই তল্লাশি পরোয়ানার মামলা করা যাবে। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য এ বিধান করা হয়েছে।

Address

Shohurawardhi Building(1st Floor), Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Law Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share