Juristic Law Chamber- JLC

Directions Website

Juristic Law Chamber- JLC Md. 1. Civil [Real Estate]
2. Banking
3. Corporate [Company]
4. Criminal matter
5. Income Tax
6. Immigration
7. Writ matter
8. Labor matter
9. Family matter etc.

Mahmudul Hasan [Raziv]
Advocate
Supreme Court of Bangladesh
LL.B. [Hons.] & LL.M.
[University of Dhaka]
Panal Lawyer, Group of Companies


☎ +88 01815000061

👌Location Link: https://maps.app.goo.gl/uh8eZLAzqxVjvzHX6 Intellectual Property &
10.

🇧🇩 কাবিননামায় কোন প্রকারের ভুল হলে কি করবেন..সামান্য একটি ভুল আপনার বিদেশযাত্রা, পাসপোর্ট কিংবা ভবিষ্যতের আইনি অধিকার আ...
21/11/2026

🇧🇩 কাবিননামায় কোন প্রকারের ভুল হলে কি করবেন..

সামান্য একটি ভুল আপনার বিদেশযাত্রা, পাসপোর্ট কিংবা ভবিষ্যতের আইনি অধিকার আটকে দিতে পারে...

👌 ​অনেকেই ভাবেন কাজী অফিস বা প্রশাসনিক আদেশে এটি ঠিক করা যায় কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন কী বলে জানেন?

​বিবাহের কাবিননামা (নিকাহনামা) কোনো সাধারণ কাগজ নয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত দলিল। একবার যথাযথভাবে নিবন্ধিত হয়ে গেলে কোনো প্রশাসনিক আদেশে, জেলা রেজিস্ট্রার কিংবা কাজীর মাধ্যমে এর তথ্য সংশোধনের কোনো আইনগত সুযোগ নেই।

​আপনার কাবিননামায় যদি নিচের যেকোনো একটি ভুলও থেকে থাকে:
১। বর বা কনের নামের বানান ভুল
২। পিতা-মাতার নামে গরমিল
৩। জন্মতারিখ বা বয়সে ভুল (NID বা পাসপোর্টের সাথে অমিল)
৪। স্থায়ী বা বর্তমান ঠিকানায় ভুল
৫। দেনমোহর বা বৈবাহিক তথ্যে ভুল
​
অনেকেই না জেনে কাজী অফিস বা দালালের মাধ্যমে কাবিননামায় ঘষামাজা করে তথ্য ঠিক করার চেষ্টা করেন। এতে পুরো দলিলটিই প্রশ্নবিদ্ধ হতে পারে এবং স্পাউস ভিসা (Spouse Visa), ইমিগ্রেশন বা ভবিষ্যতের যেকোনো আইনি পদক্ষেপে আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন।

​👌 তাহলে সঠিক সমাধান কী?
নিবন্ধিত কাবিননামার যেকোনো ভুল সংশোধনের একমাত্র বৈধ পথ হলো বিজ্ঞ দেওয়ানি আদালতে (Civil Court) মামলা দায়ের করা। একজন অভিজ্ঞ দেওয়ানি আইনজীবীর পরামর্শ নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের আদেশের (Decree) মাধ্যমেই কেবল এটি সংশোধন করা সম্ভব।

👌 Relevant Law: দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭ এর ৩১ ধারায় প্রতারণা বা পক্ষগুলোর পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল প্রকৃত অভিপ্রায় যথাযথভাবে প্রকাশ না করলে সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে উপযুক্ত দেওয়ানি আদালতের মাধ্যমে তা সংশোধনের বিধান রয়েছে।

​আইনি পরামর্শ ও প্রয়োজনে:
Md. Mahmudul Hasan Raziv
LL.B. (Hons.) & LL.M. (DU)
Advocate, Supreme Court of Bangladesh
📞 Cell: 01815-000061

Juristic Law Chamber- JLC Adv Mahmudul Hasan Raziv Juristic Law Academy Runa Shaila
​ #কাবিননামা #বিবাহনিবন্ধন #আইনজানুন #স্পাউসভিসা #পাসপোর্ট #আইনিপরামর্শ #জনসচেতনতা

🇧🇩 দেওয়ানি মামলা দায়ের করার জন্য কি কি ডকুমেন্ট পর্যায়ক্রমে সাজাতে হয় :1. Plaint  এর সাথে ১০ টাকার Court fee যুক্ত কর...
11/11/2026

🇧🇩 দেওয়ানি মামলা দায়ের করার জন্য কি কি ডকুমেন্ট পর্যায়ক্রমে সাজাতে হয় :

1. Plaint এর সাথে ১০ টাকার Court fee যুক্ত করে দিতে হবে + প্রতিটি Plaint এর শেষে Affidavit এ ১০ টাকার Court fee যুক্ত করে দিতে হবে = Plaint এ মোট ২০ টাকার Court fee যুক্ত করে দিতে হবে ।

2. ওকালতনায় মোট ৩৫ টাকার Court Fee যুক্ত করে দিতে হবে।

3. যদি উক্ত মামলায় দুটি ঘোষণা চাওয়া হয় তাহলে প্রতিটি ঘোষণার জন্য ৩০০ টাকার Court Fee দিতে হবে।

4.Process fee ১০ টাকা যুক্ত করে দিতে হবে।

5. ফিরিস্তি ফিলাপ করতে হবে।

6. প্রত্যেক বিবাদীকে একটি করে সমন দিতে হবে Registered with A/D। এটি জারি করবে আদালত।

Note: Court fee & Process fee depends on suits in civil nature. অর্থাৎ দেওয়ানি মামলার ধরনের উপর Court fees & process fee ভিন্ন হতে পারে।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv

01815-000061 Juristic Law Chamber- JLC Juristic Law Academy Md. Sohag Ahamed Shamim Runa Shaila #জমিজমা

🇧🇩 দলিল লেখক দলিল লিখতে ভুল করেছে? দাতা সংশোধন করে দিচ্ছেন না? তাহলে কি জমি হারাবেন?👌 ​জেনে রাখুন বাংলাদেশের আইনে নির্দি...
23/10/2026

🇧🇩 দলিল লেখক দলিল লিখতে ভুল করেছে? দাতা সংশোধন করে দিচ্ছেন না? তাহলে কি জমি হারাবেন?

👌 ​জেনে রাখুন বাংলাদেশের আইনে নির্দিষ্ট শর্তে আদালতের মাধ্যমে দলিল সংশোধনের স্পষ্ট সুযোগ রয়েছে!
​জমি কেনার পর দলিলে দাগ নম্বর, খতিয়ান, জমির পরিমাণ, সীমানা বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুল পাওয়া গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। আবার দাতা সংশোধন করতে রাজি না হলে বা বাড়তি টাকা দাবি করলে মানসিক চাপ আরও বাড়ে। ​তবে হতাশ হবেন না, আইনের আওতায় আপনার আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।

​👌 আইনে কী বলা আছে?
​সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৩১ ধারা অনুযায়ী,

ক) প্রতারণা বা পক্ষগুলোর পারস্পরিক ভুলের (Mutual Mistake) কারণে কোনো লিখিত দলিল তাঁদের প্রকৃত অভিপ্রায় সঠিকভাবে প্রকাশ না করলে, আদালতে দলিল সংশোধনের মামলা করা যায়।

খ) ​আদালত যদি প্রমাণের ভিত্তিতে ভুল বা প্রতারণা এবং দলিল সম্পাদনের সময়ের প্রকৃত অভিপ্রায় সম্পর্কে সন্তুষ্ট হন, তবে দলিল সংশোধনের আদেশ দিতে পারেন।

​👌 দাতা রাজি না হলে করণীয়:

ক) ​কাগজপত্র যাচাই: মূল দলিল, বায়নাপত্র, খতিয়ান, নকশা ও নামজারি পর্চা নিয়ে ভুল নিশ্চিত করুন।

খ) ​ভুলের ধরন চিহ্নিতকরণ: সামান্য করণিক ভুল এবং মূল মালিকানা বা সীমানার ভুলের আইনি প্রতিকার ভিন্ন হতে পারে।
গ) ​দেওয়ানি আদালতে মামলা: দাতা অস্বীকার করলে প্রাসঙ্গিক প্রমাণের ভিত্তিতে উপযুক্ত দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা (Suit for Rectification of Instrument) দায়ের করতে পারেন।

ঘ) ​ডিক্রি বাস্তবায়ন: আদালত আপনার পক্ষে ডিক্রি প্রদান করলে, সেই ডিক্রির কপি সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করে রেকর্ডে প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করতে হয়।

​👌মনে রাখবেন :
​দলিলে ভুল হলেই স্বয়ংক্রিয়ভাবে জমির মালিকানা চলে যায় না। ​ভুল জানার পর থেকে নির্দিষ্ট সময়ের (সাধারণত ৩ বছর) মধ্যে মামলা করতে হয়। ​তৃতীয় পক্ষের স্বত্ব বা অধিকার সৃষ্টি হলে আইনি জটিলতা বাড়তে পারে।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815-000061

Juristic Law Chamber- JLC Juristic Law Academy Rabiul Islam #নামজারি #জমিরদলিল িপ #খতিয়ান #জমিজমা #আনাগন্ডাকড়াক্রান্তি #রিয়েল_এস্টেট_বাংলাদেশ #দলিল_যাচাই #জমি_কেনার_পরামর্শ

🇧🇩 নাদাবি দলিল কী? কখন করবেন? কত টাকা খরচ হবে?👌 জমির কাগজে ভুলবশত আপনার নাম রেকর্ড হয়েছে? অথচ জমিটির প্রকৃত মালিক আপনি ...
17/10/2026

🇧🇩 নাদাবি দলিল কী? কখন করবেন? কত টাকা খরচ হবে?

👌 জমির কাগজে ভুলবশত আপনার নাম রেকর্ড হয়েছে? অথচ জমিটির প্রকৃত মালিক আপনি নন, জমির দখলেও আপনি নেই? তখন উক্ত ব্যক্তি ভুলবশত হওয়া রেকর্ড বা দলিলের ভিত্তিতে প্রকৃত মালিক বরাবর একটি নাদাবি দলিল করে দিতে পারবেন।

নাদাবি দলিলের মাধ্যমে সাধারণত নতুন করে জমির মালিকানা হস্তান্তর হয় না। এর উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সম্পত্তির ওপর নিজের দাবি পরিত্যাগ করা যেন ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি না হয়।

👌 নাদাবি দলিল রেজিস্ট্রেশনে কী কী খরচ হতে পারে?
▪️ স্ট্যাম্প: ৩০০ টাকা
▪️ রেজিস্ট্রেশন ফি: দলিলমূল্যের ১%
▪️ স্থানীয় সরকার কর: ৩%
▪️ এন ফি: প্রতি পাতা ৬০ টাকা
▪️ ই ফি: ১০০ টাকা
▪️ কোর্ট ফি: ১০ টাকা
▪️ হলফনামা: ৩০০ টাকা দিতে হয়।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh

01815-000061 Juristic Law Chamber- JLC
Juristic Law Academy #নাদাবি_দলিল #জমির_দলিল #জমির_রেকর্ড #নামজারি #ভূমি_আইন #জমিজমা #বাংলাদেশের_ভূমি_আইন

🇧🇩 জমি কিনবেন? কোন অফিসে তাল্লাশি দিলে কী তথ্য পাবেন, জেনে নিন। জমি কেনার আগে এই ৫টি অফিসে তল্লাশি না করলে ঝামেলায় পড়ত...
15/10/2026

🇧🇩 জমি কিনবেন? কোন অফিসে তাল্লাশি দিলে কী তথ্য পাবেন, জেনে নিন। জমি কেনার আগে এই ৫টি অফিসে তল্লাশি না করলে ঝামেলায় পড়তে পারেন:

​কাগজপত্র পুরোপুরি যাচাই না করলে জীবনের সব সঞ্চয় মামলা আর বিরোধে আটকে যেতে পারে!
​
​১. ইউনিয়ন ভূমি অফিস (তহশিল অফিস): গিয়ে দেখুন সর্বশেষ খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কি না। অনেকেই এগুলো জাল তৈরি করে।

​২. সাব-রেজিস্ট্রার অফিস: পূর্ববর্তী মূল দলিল ঠিক আছে কি না তল্লাশি দিন এবং রেজিস্ট্রি বালাম বই থেকে দলিলের সার্টিফায়েড কপি বের করুন। প্রয়োজনে NOC নিন।

​৩. সেটেলমেন্ট অফিস: জরিপের খতিয়ান, মৌজা নকশা, দাগ নম্বর এবং সীমানা সরেজমিনে মিলিয়ে নিন।

​৪. সহকারী কমিশনার (ভূমি) / AC Land অফিস:
নামজারি (মিউটেশন) ঠিক আছে কি না এবং বিক্রেতার নামে জোত খোলা হয়েছে কি না যাচাই করুন।

​৫. জেলা রেকর্ড রুম (DC Office):
প্রয়োজনে পুরোনো খতিয়ান (CS, SA, RS, BS) ও পুরোনো নকশার সার্টিফায়েড কপি সংগ্রহ করুন।

👌Note: শুধু নামজারি বা খাজনার রসিদ বা খতিয়ান দেখেই মালিকানা ঠিক আছে ধরে নেবেন না। দলিলের মালিকানার ধারাবাহিকতা (বায়া দলিল) পরীক্ষা করুন। ​নিজে উপস্থিত হয়ে জমির সরজমিন দখল দেখুন।প্রয়োজনের ডিজিটাল সার্ভে করিয়ে নিন। ​জমিটি কোথাও বন্ধক বা মামলাযুক্ত কি না খোঁজ নিন।

👑 ​বড় অংকের লেনদেনে অভিজ্ঞ ভূমি আইনজীবীর পরামর্শ নিন। সামান্য অলসতায় যেন বড় ক্ষতি না হয়।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815000061

01815-000061 Juristic Law Chamber- JLC Juristic Law Academy Runa Shaila #জমি_কেনা #ভূমি_আইন #জমির_দলিল #খতিয়ান #নামজারি #বাংলাদেশ #জমি_কেনার_পরামর্শ #জমির_কাগজপত্র #ভূমি_তথ্য #জমির_মালিকানা #দলিল_যাচাই #খাজনা #মিউটেশন #ভূমি_সেবা #আইনি_পরামর্শ #রিয়েল_এস্টেট_বাংলাদেশ #সম্পত্তি_কেনা #জমি_সংক্রান্ত_তথ্য #সচেতনতা #জরুরি_তথ্য

13/10/2026

👌 আপনার TIN সার্টিফিকেট আছে কিন্তু কখনোই আয়কর রিটার্ন জমা দেননি? ভাবছেন আয় নেই বা চাকরি করছেন না বলে রিটার্ন সাবমিট করার প্রয়োজন নেই। ভুল ভাবছেন! এই ভুল ধারণাই আপনাকে ফেলতে পারে বড় আইনি ও আর্থিক ঝুঁকিতে।
Thanks,
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815000061

Link: Required Documents : https://www.facebook.com/share/p/1N442rmBMJ/

01815-000061 Juristic Law Academy Adv Mahmudul Hasan Raziv Juristic Law Chamber- JLC #আনাগন্ডাকড়াক্রান্তি িপ #জমিরদলিল #নামজারি #জমিজমা #খতিয়ান #রিয়েল_এস্টেট_বাংলাদেশ #দলিল_যাচাই #জমি_কেনার_পরামর্শ

🇧🇩 সাদা কাগজে বায়না নামা দালিল (Contract for Sale) করে লাখ লাখ টাকা হারাচ্ছেন না তো? সাদা কাগজে বা সাধারণ স্ট্যাম্পে সই ...
11/10/2026

🇧🇩 সাদা কাগজে বায়না নামা দালিল (Contract for Sale) করে লাখ লাখ টাকা হারাচ্ছেন না তো? সাদা কাগজে বা সাধারণ স্ট্যাম্পে সই করে ভাবছেন জমি আপনার? বিরাট বড় ভুল করছেন...

​আইন না মেনে বায়না করলে বিক্রেতা পরে জমি রেজিস্ট্রি না করে দিলে আপনি আদালতে গিয়েও কিছু করতে পারবেন না।

​👌আইন কী বলে?
১. বায়না দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক: Registration Act 1908, Section 17A অনুযায়ী বায়নাপত্র লিখিত ও সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা আবশ্যক। (চুক্তির ৬০ দিনের মধ্যে করতে হয়)।

২. মামলার শর্ত: Specific Relief Act, 1877 এর ২১ক ধারা অনুযায়ী, জমি বিক্রির চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের জন্য মামলা করতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে:
ক) জমি বিক্রির চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে।
খ) চুক্তির অবশিষ্ট মূল্য মামলা দায়েরের সময় আদালতে জমা দিতে হবে।

​👌বায়না রেজিস্ট্রির সরকারি ফি কত?
আপনার জমির দাম যাই হোক, বায়না রেজিস্ট্রির ফি কিন্তু খুবই কম: (Registration Act, 1908 এর Section 78A)

ক) ৫ লাখ টাকা পর্যন্ত = ফি মাত্র ৫০০ টাকা
খ) ৫ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত = ফি ১,০০০ টাকা
গ) ৫০ লাখ টাকার বেশি = ফি ২,০০০ টাকা
(অন্যান্য সরকারি স্ট্যাম্প ও এন-ফি আলাদা)
​
​👉 Note: সামান্য কিছু টাকা আর সময় বাঁচাতে গিয়ে জীবনের সব সঞ্চয় ঝুঁকিতে ফেলবেন না।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815-000061

Juristic Law Chamber- JLC Juristic Law Academy Md. Sohag Ahamed Shamim #নামজারি #জমিজমা #খতিয়ান #আনাগন্ডাকড়াক্রান্তি িপ #জমিরদলিল

🇧🇩 ২ বছরের মধ্যে মূল দলিল সংগ্রহ না করলে আপনি যা হারাতে পারেন। কোনো সাব-রেজিস্ট্রেশন অফিসে আপনার মূল দলিল দাবিবিহীন অবস্...
20/09/2026

🇧🇩 ২ বছরের মধ্যে মূল দলিল সংগ্রহ না করলে আপনি যা হারাতে পারেন।

কোনো সাব-রেজিস্ট্রেশন অফিসে আপনার মূল দলিল দাবিবিহীন অবস্থায় ২ (দুই বছরের) বেশি পড়ে থাকলে Registration Act, 1908-এর ধারা ৮৫ অনুযায়ী তা ধ্বংস করা যেতে পারে।

তবে, নিবন্ধিত দলিলের তথ্য বালাম/রেজিস্টার ও Index-এ সংরক্ষিত থাকে এবং ধারা ৫৭ অনুযায়ী সংশ্লিষ্ট রেকর্ড থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করা যায়।

Evidence Act, ১৮৭২ এর ৬৫, ৭৪, ৭৬, ৭৭ অনুযায়ী এই certified copy সরকারি নথির বিষয়বস্তু প্রমাণে ব্যবহারযোগ্য। এছাড়াও,নিবন্ধন বিধিমালা ২০১৪ কিছু দিকনির্দেশনা দেওয়া আছে।

এছাড়াও, মূল দলিল না থাকলে আপনি ব্যাংক লোন ছাড়াও জাল দলিল চিহ্নিতকরণের বিষয়ে আদালতে সমস্যায় পড়তে পারেন।

Thanks,
Md. Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815-000061

িপ Juristic Law Chamber- JLC Md. Sohag Ahamed Shamim Runa Shaila #জমিরমালিকানা #নামজারি #জমিরদলিল #ভূমিজরিপ #খতিয়ান #আনাগন্ডাকড়াক্রান্তি #জমিজমা #বাংলাদেশ

🇧🇩 BDS i.e. Bangladesh Digital Survey তথা জরিপে আপনার জমি যেন অন্যের নামে চলে না যায়, নিম্ন বর্ণিত ডকুমেন্টগুলো আপনি সংর...
19/09/2026

🇧🇩 BDS i.e. Bangladesh Digital Survey তথা জরিপে আপনার জমি যেন অন্যের নামে চলে না যায়, নিম্ন বর্ণিত ডকুমেন্টগুলো আপনি সংরক্ষণ করেছেন তো :

জমির মালিকানা শুধু দলিলের ওপর নির্ভর করে না। জরিপের সময় দলিল, খতিয়ান, নামজারি, খাজনা ও দখল সবকিছু মিলিয়ে নিজের স্বত্বের ধারাবাহিকতা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👌BDS জরিপের আগে এই ১০টি কাজ করে রাখুন

১️. সব মূল দলিল এক জায়গায় রাখুন:
ক্রয় দলিল, হেবা, দান, বণ্টননামা, বিনিময় দলিলসহ আপনার জমির সঙ্গে সম্পর্কিত সব দলিল সংগ্রহ করুন।

২️. বায়া দলিল খুঁজে বের করুন:
আপনার বিক্রেতা কীভাবে জমির মালিক হয়েছিলেন, সেই আগের দলিলগুলোও গুরুত্বপূর্ণ। মালিকানার ধারাবাহিকতা বা Chain of Title পরিষ্কার রাখুন।

৩️. CS, SA, RS, BS খতিয়ান সংগ্রহ করুন:
পুরোনো ও বর্তমান খতিয়ানে আপনার জমির দাগ, খতিয়ান নম্বর, জমির পরিমাণ এবং মালিকের নাম মিলিয়ে দেখুন।

৪️. নামজারি:
নামজারি খতিয়ান, খারিজ আদেশ ও DCR সংগ্রহ করে রাখুন। নামজারিতে ভুল থাকলে জরিপের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো।

৫️. সর্বশেষ খাজনার দাখিলা রাখুন

৬️. উত্তরাধিকারসূত্রে জমি হলে কাগজ গুছিয়ে রাখুন:
ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, বণ্টননামা/ফারায়েজ এবং উত্তরাধিকারীদের সংশ্লিষ্ট কাগজপত্র প্রস্তুত রাখুন।

৭️. জমির দখল ও সীমানা যাচাই করুন:
মাঠ জরিপের আগে নিজের জমির চার সীমানা, দাগের অবস্থান, জমির পরিমাণ ও বাস্তব দখল মিলিয়ে নিন। প্রয়োজনে ডিজিটাল সার্ভে করিয়ে নিন।

৮️. দলিলের সঙ্গে খতিয়ানের তথ্য মিলিয়ে দেখুন:
দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ ও মালিকের নামের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না আগে থেকেই খুঁজে বের করুন।

৯️. মূল দলিলের পাশাপাশি Certified Copy রাখুন:
মূল দলিল হারিয়ে গেলে যেন বিপদে না পড়তে হয়, গুরুত্বপূর্ণ নিবন্ধিত দলিলের সার্টিফাইড কপি/নকল সংগ্রহ করে নিরাপদে রাখুন।

১০. জরিপের রেকর্ড প্রকাশ হলে অবশ্যই যাচাই করুন:
আপনার জমির দাগ, খতিয়ান, জমির পরিমাণ ও মালিকের নাম ঠিকভাবে এসেছে কি না পরীক্ষা করুন। ভুল থাকলে প্রযোজ্য সময়ের মধ্যে আপত্তি/আপিলের আইনগত সুযোগ কাজে লাগান।

১১. তথ্য :
দলিল আছে বলেই সবসময় রেকর্ড ঠিক থাকবে এমন নয়। আবার খতিয়ানে নাম থাকলেই সেটি একাই চূড়ান্ত মালিকানার প্রমাণ এমনটাও নয়। জমির দলিল, পূর্বের মালিকানার ধারাবাহিকতা, খতিয়ান, নামজারি, কর পরিশোধ ও দখল সবকিছু মিলিয়ে নিজের অবস্থান পরিষ্কার রাখুন।

Thanks,
Md. Mahmudul Hasan Raziv
Advocate, Suoreme Court of Bangladesh
Cell: 01815000061

Juristic Law Academy 01815-000061 Juristic Law Chamber- JLC Adv Mahmudul Hasan Raziv Md. Sohag Ahamed Shamim
িপ #জমিজমা #ভূমিজরিপ #জমিরদলিল #খতিয়ান #নামজারি #জমিরমালিকানা #বাংলাদেশ

👌 আপনি কি ১০০০ পদ্ধতিতে জমির আনা-গণ্ডা-কড়া-ক্রান্তির হিসাব করতে পারেন? চলুন আজকে খুব সহজে শিখে নিই ১০০০ পদ্ধতিতে জমির অং...
10/09/2026

👌 আপনি কি ১০০০ পদ্ধতিতে জমির আনা-গণ্ডা-কড়া-ক্রান্তির হিসাব করতে পারেন? চলুন আজকে খুব সহজে শিখে নিই ১০০০ পদ্ধতিতে জমির অংশ বের করার নিয়ম।

ধরুন, একটি RS খতিয়ানে মোট জমি = ৮৫০ শতাংশ।
একজনের অংশ: ৮ আনা ২ গণ্ডা ২ কড়া ২ ক্রান্তি

🌐 ১০০০ পদ্ধতির সহজ সূত্র: ১৬ আনা = ১০০০ তাহলে,
১ আনা = ৬২.৫ (১০০০ ভাগ ১৬ আনা)
১ গণ্ডা = ৩.১২৫ (৬২.৫ ভাগ ২০ গণ্ডা)
১ কড়া = ০.৭৮১২৫ (৩. ১২৫ ভাগ ৪ কড়া)
১ ক্রান্তি = ০.২৬০৪১৬৭ (০.৭৮১২৫ ভাগ ৩ ক্রান্তি)
এখন হিসাব করি:

৮ আনা = ৮ × ৬২.৫ = ৫০০
২ গণ্ডা = ২ × ৩.১২৫ = ৬.২৫
২ কড়া = ২ × ০.৭৮১২৫ = ১.৫৬২৫
২ ক্রান্তি = ২ × ০.২৬০৪১৬৭ = ০.৫২০৮৩৩

👌সব যোগ করলে: ৫০০ + ৬.২৫ + ১.৫৬২৫ + ০.৫২০৮৩৩
= ৫০৮.৩৩৩৩৩৩

🇧🇩 এখন মোট জমির সঙ্গে গুণ:
৮৫০ × ৫০৮.৩৩৩৩৩৩ ÷ ১০০০
= ৪৩২.০৮ শতাংশ (প্রায়)
উত্তর: ৪৩২.০৮ শতাংশ জমি

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Cell: 01815-000061

Juristic Law Academy Juristic Law Chamber- JLC Md. Sohag Ahamed Shamim Runa Shaila
#খতিয়ান #জমিরহিসাব #আনাগন্ডাকড়াক্রান্তি

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Juristic Law Chamber- JLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby law practices