Barrister Shyikh Mahdi - ব্যারিস্টার শাইখ মাহদী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Barrister Shyikh Mahdi - ব্যারিস্টার শাইখ মাহদী

Barrister Shyikh Mahdi - ব্যারিস্টার শাইখ মাহদী Barrister Shyikh Mahdi (ব্যারিস্টার শাইখ মাহদী) is a practicing lawyer and an Advocate of the Supreme Court of Bangladesh.

Bangladeshi lawyer advising clients on various matters including commercial, corporate, civil (property), and dispute resolution including litigation and arbitration. Obtained an LL.M in Commercial and Corporate Law (with Distinction) from the Queen Mary University of London. Studied Law at the University of Dhaka, Bangladesh, and BPP Law School, London. Qualified as an advocate of the Supreme Cou

rt of Bangladesh. Called to the bar as a Barrister by the Honourable Society of Lincoln's Inn. Admitted as an associate (ACIArb) at the Chartered Institute of Arbitrators, UK. Reach out to me at - [email protected]

ফিরে দেখা ২০২৪
25/12/2024

ফিরে দেখা ২০২৪

সুপ্রিম কোর্টের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ঘটনাবহুল বছর ২০২৪। যত দিন বাংলাদেশ থাকবে, সুপ্রিম কোর্ট থাকবে; ২০২৪ সালে.....

যাদের কাছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড, নির্যাতন বা যে কোনো ধরনের অপরাধের তথ্য, ফুটেজ, ভিডিও বা ছবি রয়েছ...
18/10/2024

যাদের কাছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড, নির্যাতন বা যে কোনো ধরনের অপরাধের তথ্য, ফুটেজ, ভিডিও বা ছবি রয়েছে, তারা এগিয়ে আসুন !

জুলাই গণঅভ্যুত্থানঃ ডকুমেন্টেশন এবং আর্কাইভিং থ্রেড[জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আর্কাইভিং বা ডকুমেন্টেশনের কোনো দৃশ্যমান উদ...
16/10/2024

জুলাই গণঅভ্যুত্থানঃ ডকুমেন্টেশন এবং আর্কাইভিং থ্রেড

[জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আর্কাইভিং বা ডকুমেন্টেশনের কোনো দৃশ্যমান উদ্যোগ থাকলে কমেন্টে শেয়ার করার অনুরোধ রইল]

------- শহীদ ও অপরাধীদের তালিকা, বিচার, এবং পুনর্বাসন ---------

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন - https://www.jssfbd.com/

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ৪১১ জন মানুষের তথ্যের তালিকা – শহীদ ডট ইনফো - https://shohid.info/?lang=bn

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ৭১ জন আলেম শিক্ষার্থীর তালিকা – তরুণ আলেম প্রজন্ম, ২৪ - https://www.facebook.com/TAProjonmo24/posts/pfbid0zj4WJyJwbibPpZwKTSuxLoHeoc2uwYN4zZM8w95FvYfkztFLtzLheKdDwrKmsDB6l

জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী ৪১ জনের পরিচয় – চিনে রাখুন ডট কম – https://chinerakhun.com/

নিহত, আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের পোর্টাল – রেড জুলাই – https://redjuly.live/

জাস্টিস ফর জুলাই - https://www.facebook.com/profile.php?id=61564932137605

অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন - https://www.facebook.com/antifa.coalition

-------------- জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আর্কাইভ ----------------

জুলাই আর্কাইভ ২৪ - https://www.facebook.com/JulyArchive24

দুনিয়া কাঁপানো জুলাই - https://duniyakapanojuly.org/

জুলাই আর্কাইভ - https://julyarchive.cridobd.org/

চব্বিশের গণঅভ্যুত্থানে উত্তরা - https://www.facebook.com/chobbisheruttara

জুলাই রেকর্ডস - https://www.facebook.com/profile.php?id=61567349874342

চব্বিশের শহীদনামা - https://www.facebook.com/profile.php?id=61565092975784

চৌকিদার - https://www.facebook.com/Choukidar24

টেলস অফ জুলাই - https://www.facebook.com/profile.php?id=61565162257100

৩০০+ বিষয়ভিত্তিক ভিডিও ক্লিপ সংকলন (কমেন্ট থ্রেড) - https://www.facebook.com/muquit/posts/pfbid02xGYLHGUteHo64P9kLSsmS6ipLtz7CScu7o2vMJvpgfE8HRMfFX6rA9bAGExxb3dhl

দেয়ালোগ্রাফি থ্রেড – বিভিন্ন ওয়াল আর্ট এবং গ্রাফিটি - https://www.facebook.com/sunno.aronnok/posts/pfbid02thNQY3PXNLJ8PXVHksLoX5XjMUecpNTK6A4aP7yFah4DVaYkJzE8dRknq2BYqGJ2l

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা বিষয়ক ভিডিও এবং ছবি আর্কাইভ - https://drive.google.com/drive/folders/1pJTrD2pw6yXCBmv9vwd-HWIRC_k2SAXK?fbclid=IwY2xjawFKn7lleHRuA2FlbQIxMAABHffVI_35cza-2oDpZWFF9vcgE8BF65sPDqkg429y2wlo9NpNFKWTyoKYfA_aem_ovlRYFj456sabJnfJb-Q_g

[জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আর্কাইভিং বা ডকুমেন্টেশনের কোনো দৃশ্যমান উদ্যোগ থাকলে কমেন্টে শেয়ার করার অনুরোধ রইল]

Thanks to LawyersClubBangladesh.Com for publishing my thoughts on the Adani Power electricity fiasco.
06/10/2024

Thanks to LawyersClubBangladesh.Com for publishing my thoughts on the Adani Power electricity fiasco.

পুরো চুক্তিটি খুব ভালোভাবে না যাচাই করে একেবারে সুনির্দিষ্ট আইনগত বিষয়গুলো নির্ধারণ করা মুশকিল। এই ধরণের চুক্ত.....

গত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত হওয়া ৫০ জন ভিক্টিমের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটি প্রিলিমিনার...
05/10/2024

গত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত হওয়া ৫০ জন ভিক্টিমের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটি প্রিলিমিনারি গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার । Torture WatchDog Bangladesh.

গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৭ই অক্টোবর, ২০২৪, রোজ সোমবার, বাংলাদেশ সময় রাত ৮ টায় অনলাইন মাধ্যমে একটি ওয়েবিনার ও সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

এ গবেষনা প্রতিবেদনে ক্যাম্পাসে ছাত্রদের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, নির্যাতনের ধরণ, নির্যাতন ও নির্যাতন পরবর্তী সময়ে ভিক্টিমদের স্ট্রাগল নিয়ে সোচ্চারের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। একই সাথে অতীতে সংঘটিত হওয়া নির্যাতনের বিচার এবং ভবিষ্যতে নির্যাতন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সোচ্চারের দশ দফা সুপারিশমালা পেশ করা হবে।

এই ওয়েবিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চোধুরী, মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. সি আর আবরার, আইন ও শালিস কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক এবং গুম বিষয়ক তদন্ত কমিশনের সদস্য জনাব নূর খান লিটন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ (শহীদ আবরার ফাহাদের সহোদর) এবং সোচ্চারের লিগ্যাল ডিরেক্টর হিসেবে আমি।

আগ্রহীরা ওয়েবিনারে সরাসরি জয়েন করতে জুম লিংক ব্যবহার করতে পারবেন। এছাড়াও ওয়েবিনারটি সোচ্চারের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারও করা হবে।

তারিখ ও সময়ঃ আগামী ৭ই অক্টোবর, ২০২৪; সোমবার রাত ৮ টা (বাংলাদেশ সময়)।

জুম লিংক
Zoom Meeting ID: 208 366 2600
Zoom Link: https://virginia.zoom.us/j/2083662600?omn=93289781588

A quote on the case of Sakib Al Hasan, for Ajker Patrika
28/09/2024

A quote on the case of Sakib Al Hasan, for Ajker Patrika

Heartiest Congratulations to Prof. Nakib M. Nasrullah Sir on the appointment as the Vice Chancellor of Islamic Universit...
23/09/2024

Heartiest Congratulations to Prof. Nakib M. Nasrullah Sir on the appointment as the Vice Chancellor of Islamic University, Kushtia.

A truely desreving honour, althouth Dept. of Law will miss him.

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় একটি পদক্ষেপ - গুমের শিকার হওয়া ভিকটিমদের জন্য গঠিত হলো একটি বিশেষ কমিশন। এর মাধ্যমে ...
27/08/2024

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় একটি পদক্ষেপ - গুমের শিকার হওয়া ভিকটিমদের জন্য গঠিত হলো একটি বিশেষ কমিশন।

এর মাধ্যমে প্রথমত, সরকারীভাবে স্বীকৃত হলো যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কোনো সদস্য গুমের মত ঘৃণ্য অপরাধের সাথে সরাসরি জড়িত। দ্বিতীয়ত, গুমের শিকার ভিকটিমেরা সরাসরি এই কমিশনের কাছে তথ্য দিতে পারবেন, এর ফলে অনেকেই এগিয়ে আসবেন বলে বিশ্বাস করি।

যদিও এই কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে ফলাফল কি হবে সেটি এখনও স্পষ্ট না, বিচার-আচার কোথায় কিভাবে হবে এই বিষয়ে একটি রূপরেখা নিশ্চয়ই পাওয়া যাবে। তবে কমিশনের সদস্যদের মধ্যে যাদের চিনছি, তারা অত্যন্ত দক্ষ ও দায়িত্বশীল মানুষ। আশা করছি ভালো কিছু হবে।

25/08/2024

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা; সংবিধানের ১১৬ অনুচ্ছেদ (যেখানে ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রয়েছে) এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের শৃঙ্খলাবিধি চ্যালেন্জ করে হাইকোর্ট বিভাগে একটি আজকে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

অধস্তন আদালতের দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়, এই গ্রাউন্ডে আজ রবিবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিট আবেদনকারীরা হলেন - আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মো. আসাদ উদ্দিন, মো. মুজাহিদুল ইসলাম শাহিন, মো. জহিরুল ইসলাম মুসা, মুস্তাফিজুর রহমান মুকুল, শাইখ মাহদী, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, আমিনুল ইসলাম শাকিল এবং যায়েদ বিন আমজাদ।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিট মামলাটি দায়ের করেন।

এই রিটে ২০১৭ সালে প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (ডিসিপ্লিনারি) রুলসের সাংবিধানিক বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়। একই সাথে, একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে আদালতের নির্দেশনা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে সুপ্রিম কোর্টের ২০১২ সালের আদেশ প্রতিপালনে অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশনা চেয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরি) সহ শৃঙ্খলাবিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যন্ত রয়েছে। এই অনুচ্ছেদ রাষ্ট্রপতি উক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন বলে উল্লেখ রয়েছে। মূলত রাষ্ট্রপতির ওপর ন্যস্ত এই দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায়, যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।

আশা করা যায় সংশ্লিষ্ট আদালতে দ্রুতই এই রিট পিটিশনের প্রাথমিক শুনানি হবে।

24/08/2024

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ বাবদ আমাদের প্রদত্ত চাঁদার পরিমান প্রায় ১ কোটি টাকা। এই টাকাগুলো বন্যার্তদের সহায়তায় ব্যয় করার জন্য বারের নেতৃত্ব ও কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ।

ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাইলে - আস সুন্নাহ ফাউন্ডেশন - যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠ...
22/08/2024

ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাইলে -

আস সুন্নাহ ফাউন্ডেশন -
যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

অন্যান্য মাধ্যমেও যারা আগ্রহী তারা দিতে পারেন - সাজিদা ফাউন্ডেশন, প্রচেষ্টা ফাউন্ডেশন, ঢাবি আইন বিভাগের উদ্যোগী শিক্ষার্থীদের কার্যক্রম।

Address

Mirpur DOHS
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Shyikh Mahdi - ব্যারিস্টার শাইখ মাহদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Barrister Shyikh Mahdi - ব্যারিস্টার শাইখ মাহদী:

Share