The Core Legal

The Core Legal The firm is structured as a full service and diverse law firm which means that our clients can expect a one-stop service for most of their legal issues.

We continue to grow our team to accommodate the needs of our clients.

https://www.banglatribune.com/amp/698107/%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A...
27/08/2021

https://www.banglatribune.com/amp/698107/%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A7%9F%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6

অনেক করদাতা মাঝে মাঝে প্রশ্ন করেন, ‘আয় নেই, রিটার্ন দেবো কীভাবে, টাকা-পয়সা নেই, রিটার্নের দরকার কী? রিটার্ন দিয়ে ল.....

আপনার সচেতনতা ও সহযোগীতা সাইবার ক্রাইম কমিয়ে আনতে পারে।
28/07/2021

আপনার সচেতনতা ও সহযোগীতা সাইবার ক্রাইম কমিয়ে আনতে পারে।

প্রবাসে থেকে আপনি কিভাবে জমি বিক্রয় করবেন?জেনে নিন প্রয়োজনীয় তথ্য সমুহ...
13/07/2021

প্রবাসে থেকে আপনি কিভাবে জমি বিক্রয় করবেন?

জেনে নিন প্রয়োজনীয় তথ্য সমুহ...

এখন অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন বিজ্ঞ আইনজীবীরা...❤️
12/07/2021

এখন অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন বিজ্ঞ আইনজীবীরা...❤️

উদ্যোক্তার উন্নয়ন ও ব্যবসায়িক আইন সংক্রান্ত সকল সেবা প্রদান করাই আমাদের লক্ষ। #আমাদের_সেবা_সমূহ:-১. ট্রেড লাইসেন্স;২. কো...
05/07/2021

উদ্যোক্তার উন্নয়ন ও ব্যবসায়িক আইন সংক্রান্ত সকল সেবা প্রদান করাই আমাদের লক্ষ।

#আমাদের_সেবা_সমূহ:-
১. ট্রেড লাইসেন্স;
২. কোম্পানি (Limited Company) নিবন্ধন করণ;
৩. যৌথ মালিকানাধীন (Partnership Firm) ব্যবসা নিবন্ধন করণ;
৪. সোসাইটি, ফাউন্ডেশন, ট্টেড অর্গানাইজেশনের নিবন্ধন করন;
৫. আয়কর সংক্রান্ত সেবা (Income TAX Return/advisory services);
৬. ভ্যাট সংক্রান্ত সেবা, ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট ট্রাইব্যুনাল, কাস্টমস্ (Monthly VAT Return/ Advisory services );
৭. ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (IRC);
৮. এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ERC);
৯. সকল প্রকার L/C সম্পর্কে পরামর্শ প্রদান;
১০. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) নিবন্ধন ও অনুমোদন;
১১. বৈদেশিক বিনিয়োগের সম্পর্কে পরামর্শ প্রদান;
১২. প্রতিষ্ঠান বা কারখানার লাইসেন্স;
১৩. ট্রেড মার্ক (Trade Mark) এবং কপিরাইট(Copyright)
১৪. (BSTI) এর অনুমোদন;
১৫. ফায়ার লাইসেন্স;
১৬. পরিবেশের ছাড়পত্র;
১৭. চেম্বার অফ কমার্স এবং অন্যান্য এসোসিয়েশনের মেম্বারশিপ সম্পর্কে সেবা প্রদান করা হয়;
১৮. জমি/ফ্ল্যাট মালিকানা যাচাই করণ, দলিল প্রস্তুত করণ, রেজিস্ট্রি, নামজারী;
১৯. যে কোন ধরনের দলিল/এগ্রিমেন্ট প্রস্তুত করণ;
২০. মেরিটাইম ল' সংক্রান্ত সেবা প্রদান।

ব্যবসা সংক্রান্ত সকল সেবা পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানাঃ রূপায়ন করিম টাওয়ার, কাকরাইল,
(১৫-বি) লিফটের ১৫।
যোগাযোগ: 01732821000.
E-mail: [email protected]

কঠোর লকডাউনে জরুরী সেবা কাস্টমস, ভ্যাট, আয়কর লকডাউনের আওতাবহির্ভুত থাকবে।
30/06/2021

কঠোর লকডাউনে জরুরী সেবা কাস্টমস, ভ্যাট, আয়কর লকডাউনের আওতাবহির্ভুত থাকবে।

যাদের TIN আছে, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন না!
24/06/2021

যাদের TIN আছে, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন না!

 #দ্বিতীয়_বিয়ে...?কোনো কারণে জীবনের চক্রে আবার বিয়ে করার প্রয়োজন হলো। কিন্তু চাইলেই কি আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন...
21/01/2021

#দ্বিতীয়_বিয়ে...?

কোনো কারণে জীবনের চক্রে আবার বিয়ে করার প্রয়োজন হলো। কিন্তু চাইলেই কি আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন? উত্তর হচ্ছে, আইন অনুযায়ী এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় আরেকটি বিয়ে করা যাবে না। তবে কারও যদি স্ত্রী বর্তমান থাকাকালে আরেকটি বিয়ে করার প্রয়োজন হয়, তাহলে তাঁকে তাঁর বর্তমান স্ত্রী যে এলাকায় বসবাস করছেন, সেই এলাকার সালিসি পরিষদের কাছে আরেকটি বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে তাঁকে প্রস্তাবিত বিয়ের কারণ এবং এই বিয়েতে বর্তমান স্ত্রীর সম্মতি রয়েছে কি না, তা উল্লেখ করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র দুই পক্ষের প্রতিনিধি নিয়ে সালিসি পরিষদ গঠন করে থাকেন।
সালিসি পরিষদের লিখিত অনুমতি নিয়েই কেবল দ্বিতীয় বিয়ে করা যাবে। সালিসি পরিষদে যদি বর্তমান স্ত্রী অনুমতি প্রদান না করেন, তাহলে কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করা যাবে না। আবার সালিসি পরিষদকেও নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করে দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদান করতে হবে। যেমন: ১. বর্তমান স্ত্রীর বন্ধ্যত্ব, ২. শারীরিক মারাত্মক দুর্বলতা, ৩. দাম্পত্যজীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা, ৪. মানসিকভাবে অসুস্থতা ইত্যাদি। কোনো কারণে যদি স্ত্রী পৃথক থাকতে চান বা আলাদা বসবাস করেন সে ক্ষেত্রেও স্ত্রীর অনুমতি নিতে হবে। তবে কোনো কারণে যদি স্ত্রী ঘরে আর না ফেরেন এবং দ্বিতীয়বার বিয়ে করার অনুমতিও প্রদান না করেন, তাহলে আইনসম্মতভাবে তালাক কার্যকর করার পরই পুনরায় বিয়ে করতে হবে।

#শাস্তিঃ
যে ব্যক্তি সালিসি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করেন, তিনি ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ (৫) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। আদালতে দোষী প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে এক বছর পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এ জন্য প্রথম স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখিয়ে ফৌজদারি আদালতে মামলা করতে হবে। আবার দ্বিতীয় স্ত্রীর কাছে যদি আগের বিয়ের কথা গোপন করেন তাহলেও দণ্ডবিধি অনুযায়ী কঠিন শাস্তি পেতে হবে।

#স্ত্রীকে_অধিকারবঞ্চিত_করা_যাবে_নাঃ
স্বামী দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্ত্রী সম্পূর্ণ মোহরানার টাকা দাবি করতে পারেন। স্বামী সম্পূর্ণ মোহরানার টাকা পরিশোধ করতে আইনত বাধ্য। বর্তমান স্ত্রীকে কাবিননামায় তালাকের ক্ষমতা দেওয়া হলে সরাসরি নতুবা আদালতে মামলা করে বিবাহবিচ্ছেদ করতে পারেন। দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী আলাদা বসবাস করেও ভরণপোষণ পাবেন। কোনোভাবেই স্বামীর ভবিষ্যৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। আবার দ্বিতীয় বিয়ে করে ফেললে দ্বিতীয় স্ত্রীকেও তাঁর মোহরানাসহ যাবতীয় আইনি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। উভয় পক্ষের সন্তানসন্ততিকেও প্রাপ্য ভরণপোষণ দিতে হবে। সব সন্তানই ভবিষ্যতে সমানভাবে উত্তরাধিকারীর সব অধিকার লাভ করবে। তবে মনে রাখতে হবে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বিয়েটি অবৈধ হয়ে যাবে না। কিন্তু স্বামীকে অবশ্যই শাস্তি পেতে হবে।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Contact us:
The Core Legal
Law Firm
Office Contact: 01987380211
e-mail: [email protected]

Stop blaming victim...
08/01/2021

Stop blaming victim...

 #কোন_দলিলে_কত_টাকার_স্ট্যাম্প দৈনন্দিন জীবনের নানা বিষয়ে দলিল করতে হয়। দলিলের বিষয়ের ওপর নির্ভর করে স্ট্যাম্পের মূল্যমা...
03/01/2021

#কোন_দলিলে_কত_টাকার_স্ট্যাম্প

দৈনন্দিন জীবনের নানা বিষয়ে দলিল করতে হয়। দলিলের বিষয়ের ওপর নির্ভর করে স্ট্যাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে পুরনো মূল্যের স্ট্যাম্প দিয়ে দলিল লেখা হলে তা বাতিল বলে গণ্য হবে ও কোনো রকম আইনগত ভিত্তি থাকবে না। কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে তা তুলে ধরা হলো:

রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
ট্রাস্ট ডিড ক্যাপিটাল দলিলের মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প;
নকলের কবলা, বন্ড, বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প;
অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প;
হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প;
চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প;আমমোক্তারনামা দলিল ও সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প;
তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প;
অংশীদারি দলিলের জন্য ২ হাজার টাকার স্ট্যাম্প;
মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে—
ক. ১ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২ হাজার টাকা;
খ. ২০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা;
গ. ১ কোটি ১ টাকার ওপরের ক্ষেত্রে ৫ হাজার টাকার ও প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্প লাগবে।

- The Core Legal
One Stop Legal Solution
Contact: +88 01987380211

26/11/2020

Address

11/E, Kalshi Hafez Ali Jam-e-Masjid Market, 2nd Floor, East Side Of Kalshi Graveward, Kalshi Main Road
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Core Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share