09/07/2025
হেবার ঘোষণাপত্র দলিল বাতিল করা যায়?
এর উত্তর হচ্ছে - হ্যাঁ
দলিল বাতিলের উপায় কী?
হেবা দলিল বাতিলের জন্য বিভিন্ন আইনি ভিত্তিগুলো কী কী?
কিভাবে উক্ত ভিত্তিগুলো দলিলিক ও মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমান করতে হবে।
হেবা দলিলকে বাতিল করার জন্য আইনগত ভিত্তি কী কী ?
কিভাবে উক্ত ভিত্তি গুলিকে প্রমাণ করতে হবে?
বাস্তব উদাহরণ ও উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে সেগুলি ব্যাখ্যা করা হলো:
১. দখল হস্তান্তর হয়নি — হেবা সম্পূর্ণ হয়নি
সারকথা: হেবা দলিল বৈধ হতে হলে হেবা দাতা অবশ্যই সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে। দখল হস্তান্তর ছাড়া শুধু কাগজে দলিল করলে তা বাতিলযোগ্য।
প্রমাণের উপায়:
জমির খাজনা, খতিয়ান, বিদ্যুৎ বিল বা পানির বিল হেবা দাতার নামে রয়ে গেছে।
হেবা গ্রহীতা কখনও জমির ভোগদখলে ছিলেন না — প্রতিবেশীর সাক্ষ্য।
হেবা গ্রহীতা জমির উপর কোনো উন্নয়ন করেননি।
উদাহরণ:
1. হেবা দলিল ২০২৩ সালের, কিন্তু ২০২৫ সালেও হেবা দাতা নিজেই জমি ভোগ করছেন।
2. দলিলের পরেও হেবা দাতা ট্যাক্স ও ইউটিলিটি বিল দিচ্ছেন।
3. স্থানীয় মানুষ বলছে — জমির উপর হেবা গ্রহীতাকে কেউ কখনও দেখেনি।
২. প্রতারণার মাধ্যমে দলিলে স্বাক্ষর নেওয়া হয়েছে (Fraud)
সারকথা: হেবা দাতাকে ভুল বুঝিয়ে বা তথ্য গোপন করে সই করানো হলে সেটি প্রতারণা এবং দলিল বাতিলযোগ্য।
প্রমাণের উপায়:
হেবা দাতা অশিক্ষিত বা অসুস্থ ছিলেন।
দলিল পড়ে শোনানো হয়নি।
ভুল তথ্য দিয়ে দলিলে স্বাক্ষর নেওয়া হয়েছে।
উদাহরণ:
1. দলিল তৈরি হয় ‘power of attorney রেজিস্ট্রেশনের’ নামে, কিন্তু বাস্তবে হেবা।
2. হেবা দাতা চোখে দেখেন না, অথচ দলিলে সই করানো হয়।
3. হেবা দাতাকে বলা হয়—"এটি শুধু নাম সংশোধনের দলিল"।
৩. বলপ্রয়োগ, ভয়ভীতি বা প্রভাব খাটিয়ে হেবা আদায় (Undue Influence or Coercion)
সারকথা: হেবা যদি মানসিক চাপ, প্রভাব বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নেওয়া হয়, তবে দলিল বাতিলযোগ্য।
প্রমাণের উপায়:
হেবা দাতা তখন শারীরিক বা মানসিকভাবে দুর্বল ছিলেন।
হেবা গ্রহীতা ছিলেন তার ওপর নির্ভরশীল, যেমন: সন্তান, সেবাদানকারী।
দলিলের পর হেবা দাতার জীবনে আর্থিক বিপর্যয়।
উদাহরণ:
1. সন্তান হুমকি দেন—"হেবা না দিলে পরিচর্যা করবো না।"
2. দলিল রেজিস্ট্রির দিন হেবা দাতা হাসপাতালে ভর্তি ছিলেন।
3. স্ত্রী বা স্বামী চাপে রেখে সই করায়।
৪. দলিলে অস্পষ্টতা, দ্ব্যর্থতা বা অসঙ্গতি (Ambiguity or Contradiction in Deed)
সারকথা: হেবা দলিলে যদি শর্তাবলী দ্ব্যর্থক বা পরস্পরবিরোধী হয়, তবে দলিল বাতিলযোগ্য।
প্রমাণের উপায়:
দলিলে এক জায়গায় লেখা "উপহার", আবার অন্য জায়গায় "মূল্য গ্রহণ"।
জমির পরিমাণ বা অবস্থান অস্পষ্ট।
দখল হস্তান্তরের তারিখ অনুল্লিখিত।
উদাহরণ:
1. দলিলে লেখা ‘জমি উপহার দিলাম’, কিন্তু পরে লেখা ‘৫০,০০০ টাকা মূল্যে দিলাম’।
2. একই জমির মাপ দুই পৃষ্ঠায় ভিন্ন।
3. কবে দখল দিয়েছেন, তা নেই — প্রমাণের অভাব।
৫. রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনিয়ম (Irregularity in Execution/Registration)
সারকথা: রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাক্ষী না থাকা, ফাঁকা কাগজে সই, বা ভুল ঠিকানা ব্যবহার করা হলে দলিল খণ্ডনযোগ্য।
প্রমাণের উপায়:
রেজিস্ট্রি কপিতে সাক্ষীর স্বাক্ষর নেই।
দলিল তৈরির সময় হেবা দাতা সেখানে উপস্থিত ছিলেন না।
ভুল রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্টার করা হয়েছে।
উদাহরণ:
1. দলিলে সাক্ষী ছিল না, অথচ আইনগতভাবে দরকার।
2. হেবা দাতা বলেন—“আমি দলিল সই করিনি, কেউ আমার নামে করেছে।”
3. ঢাকায় জমি হলেও দলিল রেজিস্ট্রি হয়েছে রাজশাহীতে।
প্রাসঙ্গিক মামলা :
1. Ismail vs. Jalil, 31 DLR (AD) 210
দখল হস্তান্তর না হলে হেবা সম্পূর্ণ নয়, এবং সেটি খণ্ডনযোগ্য।
2. Kuddus vs. Selina, 50 DLR 441
স্বাক্ষ্য ও আচরণ থেকে হেবা দলিলের সত্যতা যাচাই করা যাবে।
3. AIR 1967 Patna 68
প্রভাব ও বলপ্রয়োগ প্রমাণিত হওয়ায় হেবা বাতিল হয়।