29/04/2026
একজন বিচারক কি আইনজীবীকে আদালত কক্ষ থেকে বের করে দিতে পারে?
আইনজীবী কেবল মক্কেলের প্রতিনিধি নন, বরং তিনি "Officer of the Court" বা আদালতের একজন কর্মকর্তা। বিচার ব্যবস্থায় বিচারক এবং আইনজীবী একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই আইনজীবীকে অবমাননা করা প্রকারান্তরে বিচার ব্যবস্থার পবিত্রতাকেই ক্ষুণ্ণ করে।
১. আইনজীবীর আচরণ নিয়ে অযাচিত মন্তব্য:
মামলা পরিচালনার সময় আইনজীবীর পেশাগত আচরণ নিয়ে বিচারক যদি এমন কোনো অমর্যাদাকর মন্তব্য করেন যা তার পেশাগত সম্মানে আঘাত হানে, তবে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হতে পারে।
নজির: (১৯৩১ ক্যাল ২৫৭; ৫৮ ক্যাল ৮৮৪)। এখানে স্পষ্ট করা হয়েছে যে, আদালত কক্ষের পরিবেশ হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের।
২. আইনজীবীকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া:
যৌক্তিক কারণ ছাড়া বা কোনো অসদাচরণ ছাড়াই যদি একজন আইনজীবীকে পুলিশ ব্যবহার করে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়, তবে তা সরাসরি বিচারিক ক্ষমতার অপব্যবহার এবং আদালত অবমাননা।
নজির: Prag Das Advocate V. Sir P.C. Agrwal (1975)। এই সিদ্ধান্তটি আইনজীবীর শারীরিক ও মানসিক নিরাপত্তাকে নিশ্চিত করে।
৩. আইনজীবীর প্রত্যয়নপত্র (Certificate) ও বিশ্বাসযোগ্যতা:
উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ বা আদেশের বিষয়ে একজন আইনজীবী যখন লিখিত প্রত্যয়নপত্র প্রদান করেন, তখন আদালতকে সেটি গ্রহণ করতে হবে। কারণ:
আইনজীবী তার প্রদত্ত তথ্যের জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন।
তাকে অবিশ্বাস করা মানে হলো আদালতের একজন কর্মকর্তাকে সরাসরি অপমান করা।
নজির: Harikishan Sing V. Chhotan Mahton (AIR 1951 Pat. 490)। এই নজিরটি প্রমাণ করে যে, আইনজীবীর দেওয়া তথ্যের সত্যতা যাচাই না করে তাকে সরাসরি নাকচ করে দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ বা অবমাননা