Ardent Law Firm

Ardent Law Firm Extremism in the defense of liberty is no vice. Advocate Sultana
01825457456

NI Act এর ১৩৮ ধারার নতুন সংশোধনী- ২০২৬: এখন থেকে অনধিক ৫ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলার বিচার হবে- Metropolitan Magistrat...
16/02/2026

NI Act এর ১৩৮ ধারার নতুন সংশোধনী- ২০২৬:

এখন থেকে অনধিক ৫ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলার বিচার হবে- Metropolitan Magistrate বা Senior Judicial Magistrate আদালতে।

15/02/2026

চুক্তিপত্রে আরবিট্রেশন ক্লজ লিখা থাকলে মোকদ্দমা চলতে পারেনা। তখন মোকাদ্দামাটি স্থগিত থাকবে।
19BLC(2014)502,65 DLR (2013) 67
11 BLD (AD) 227

14/02/2026

পাওনা অর্থ প্রদানে অস্বীকৃতি কোন ফৌজদারি অপরাধ নয় বরং একটি দেওয়ানী দায়বদ্ধতা
22 BLC 536

05/02/2026







সন্তানের অভিভাবকত্ব Muslim Law (Bangladesh)

# মা কি সন্তানের অভিভাবক হতে পারেন না?
#দ্বিতীয় বিয়ের পর কি মা সন্তান হারান?

👉 এই ভুল ধারণাগুলো আজ ভাঙছি
⚖️ মুসলিম আইনের আলোকে

মুসলিম আইনে—
✔️ বাবা হলেন সন্তানের স্বাভাবিক আইনগত অভিভাবক
✔️ মা স্বাভাবিক অভিভাবক নন

কিন্তু এখানেই বিষয় শেষ নয় ❌

আইন মাকে দেয়—
✔️ পুত্র সন্তান ৭ বছর বয়স পর্যন্ত
✔️ কন্যা সন্তান বয়ঃসন্ধিকাল পর্যন্ত সন্তানের জিম্মদারিত্ব

📌 একে বলে হিজানা বা জিম্মাদারিত্ব
📌 এটা অভিভাবকত্ব নয়, কাস্টডি



FATHER’S SUPERVISION

সন্তান—
✔️ মায়ের কাছে থাকুক
✔️ অথবা অন্য নারী আত্মীয়ের কাছে

বাবার সার্বিক তত্ত্বাবধান থেকেই যায়

DIVORCE & REMARRIAGE

তালাক হলেই মা অধিকার হারান না

দ্বিতীয় বিয়েতে—
✔️ অগ্রাধিকার কমতে পারে
❌ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অধিকার বাতিল হয় না

👉 সন্তানের কল্যাণ দেখেই সিদ্ধান্ত হয়

WHEN MOTHER MAY LOSE CUSTODY

মা জিম্মাদারিত্ব হারাতে পারেন যদি—
১️⃣ নীতিহীন জীবনযাপন করেন
২️⃣ সন্তানের প্রতি অবহেলা করেন
৩️⃣ বাবাকে সন্তান দেখতে না দেন
৪️⃣ বাবার বাসস্থান থেকে দূরে থাকেন
৫️⃣ ধর্ম পরিবর্তন করেন

তবে মনে রাখবেন—
👉 আদালতের আদেশ ছাড়া কিছুই চূড়ান্ত নয়

COURT’S ROLE

আদালত অভিভাবক নিয়োগ করে যখন—
✔️ বাবা দায়িত্ব পালনে ব্যর্থ
✔️ বাবা মারা গেছেন
✔️ অভিভাবকত্ব নিয়ে বিরোধ আছে

📌 সন্তানের কল্যাণই সর্বোচ্চ বিবেচ্য

সন্তানের অধিকার নিয়ে সিদ্ধান্ত নেবেন—
❌ আবেগ দিয়ে নয়
✔️ আইন দিয়ে

📞 আইনি পরামর্শ প্রয়োজন হলে
⚖️ Ardent Law Firm

জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কেগুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য।
05/02/2026

জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে
গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য।

02/02/2026

বিয়ে এবং ডিভোর্স ডিজিটাল রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করে উচ্চ আদালতের রায় প্রকাশ।

পরিপত্র
27/01/2026

পরিপত্র

25/01/2026


Immigration Issue Solution
আইনসম্মত ও দায়িত্বশীল প্রক্রিয়ায়



আইনী প্রক্রিয়ায় ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান।
আজকের পর্ব- TF visa.

রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ (সংশোধিত)
02/01/2026

রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ (সংশোধিত)

23/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।”
— সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।”
— মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বং/স হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।”
— ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।”
— বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।”
— মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।”
— মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।”

©

21/12/2025

অপ্রত্যাহারযোগ্য পাওয়ারগ্রহীতা একাধিক হইলে, উহাদের কোন একজনের মৃত্যুতে, উক্ত পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হইবে না বরং উহা অবশিষ্ট জীবিত পাওয়ারগ্রহীতাদের ক্ষেত্রে অক্ষুণ্ণ ও বলবৎ থাকিবে।

ই-পারিবারিক আদালতে বিচারপ্রার্থীদের স্বাগতম। অ্যাডভোকেট আরফান সুলতানা বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
30/11/2025

ই-পারিবারিক আদালতে বিচারপ্রার্থীদের স্বাগতম।

অ্যাডভোকেট আরফান সুলতানা
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

Address

Segunbagicha , Topkhana
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ardent Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share