05/02/2019
মুসলিম ফারায়েজ নীতিঃ
স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে স্ত্রী পাইবে ১/৪ অংশ।
( খ) আর সন্তান থাকলে ১/৮ অংশ পাইবে।
স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে স্বামী পাইবে ১/২ অংশ।
( খ) আর সন্তান থাকলে স্বামী পাইবে ১/৪ অংশ।
কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ অংশ পাইবে।
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে।
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।
পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেণি বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে।
(খ) পুরুষ শ্রেণি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেণি বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে।
(গ)পুরুষ বা মহিলা শ্রেণি বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।
মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে।
(খ) মৃত ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে।
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।
বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে।
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে।
(গ) মৃত ব্যক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্চিত হইবে।
পৌত্রিগণের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২ অংশ পাইবে।
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে।
(গ) যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে।
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্চিত হইবে।
(ঙ) মৃত ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে।
(চ) যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্চিত হইবে।
সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২ অংশ পাইবে।
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে।
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে।
(ঘ) যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে।
(ঙ) মৃত ব্যক্তির পুরুষ শ্রেণির ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্চিত হইবে।
বৈমাত্রীয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত ব্যক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২ অংশ পাইবে।
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে।
(গ) যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে।
(ঘ) যদি মৃত ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে।
(ঙ)যদি মৃত ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একত্রে অংশীদার হইবে।
(চ) মৃত ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে।
(ছ) মৃত ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগণ বঞ্চিত হইবে।
দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত ব্যক্তির মাতা জীবিত থাকলে নানী বঞ্চিত হইবে। তবে মৃত ব্যক্তির পিতা জীবিত থাকলে দাদী বঞ্চিত হইবে।