Tax Solution BD

Tax Solution BD its only for income tax related Consultancy
contact us for any query (01747435678)

আপনার আয়কর রিটার্ন প্রস্তুতের সময় নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখুন....ব্যক্তি শ্রেণির করদাতাদের (Individual Taxpayers)...
05/09/2025

আপনার আয়কর রিটার্ন প্রস্তুতের সময় নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখুন....
ব্যক্তি শ্রেণির করদাতাদের (Individual Taxpayers) আয়কর ফাইল অডিটের সময় আয়কর কতৃপক্ষ যে সকল বিষয় সমূহ যাচাই করবে:

18/08/2025
17/08/2025

আয়কর রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি/তথ্যাদি/দলিলাদি এর একটি সম্ভাব্য তালিকা নীচে দেয়া হলো:

(ক) চাকরি হইতে আয়:

(অ) বেতন বিবরণী;
(আ) ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট;
(ই) বিনিয়োগ রেয়াত দাবী থাকলে তার সমর্থনে প্রমাণাদি। যেমন, জীবন বিমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ।

(খ) ভাড়া হইতে আয়:

(অ) বাড়ী ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রশিদের কপি, মাসভিত্তিক বাড়ী ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ী ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী;
(আ) পৌর কর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রশিদের কপি;
(ই) ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ী কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট;
(ঈ) গৃহ-সম্পত্তি বিমাকৃত হলে বিমা প্রিমিয়ামের রশিদের কপি;
(উ) শূন্যতা ভাতা দাবী করলে তার সমর্থনে বিদ্যুৎ বিলের কপি;
(ঊ) অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি ও ব্যয়ের সমর্থনে দলিলাদির কপি।

(গ) কৃষি হইতে আয়:

(অ) বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদির কপি;
(আ) যেক্ষেত্রে করদাতা গ্রস প্রাপ্তির ৬০ শতাংশের অধিক খরচ দাবী করেন সেক্ষেত্রে উক্তরূপ দাবীর সমর্থনে প্রয়োজনীয় দলিলাদির কপি।

(ঘ) ব্যবসা হইতে আয়:

ব্যবসা বা পেশার আয়-ব্যয়ের বিবরণী (Income Statement) ও স্থিতিপত্র (Balance Sheet) এবং ব্যাংক বিবরণীসহ অন্যান্য প্রমাণকসমূহ।

(ঙ) মূলধনি আয়:

(অ) স্থাবর সম্পত্তি বিক্রয়/হস্তান্তর হলে তার দলিলের কপি;
(আ) উৎসে আয়কর জমা হলে তার চালানের কপি;
(ই) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়ন পত্র।

(চ)আর্থিক পরিসম্পদ হইতে আয়:

(অ)সিকিউরিটিজ স্ক্রিপ্টেড হলে তার কপি এবং স্ক্রিপ্টলেস হলে তার হিসাবের সমর্থনে বিবরণী;
(আ) সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র;
(ই) প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট/ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়ন পত্র;
(ঈ) নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট;
(উ) সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেয়া সার্টিফিকেটের কপি;
(ঊ) ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী/সার্টিফিকেট।

(ছ) অন্যান্য উৎসের আয়ের খাত আয়ের উৎসের সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র।

(জ) অংশীদারী ফার্মের আয় ফার্মের আয়-ব্যয়ের বিবরণী (Income Statement) ও স্থিতিপত্র (Balance Sheet). আয়কর পরিশোধের প্রমাণ (উৎসে কর কর্তনসহ)

(ক) সকল প্রকার কর ও উৎসে কর অটোমেটেড চালান (এ-চালান) বা ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।

(খ) যেকোনো খাতের আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে কর কর্তনকারী কর্তৃপক্ষ প্রত্যেক করদাতা যাদের বিলের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়েছে তাদের বরাবরে ই-পেমেন্ট চালান বা ক্ষেত্রমত এ-চালানসহ প্রত্যয়নপত্র প্রদান করবেন।

সূত্র: আয়কর নির্দেশিকা ২০২৫-২০২৬

৫০ টাকায় যদি আপনার অনলাইন আয়কর ফাইল হয়ে যায় তবে কেন আপনি একজন কর আইনজীবীকে ২,০০০-৫,০০০ বা আরও বেশি টাকা সম্মানী দিবে...
06/08/2025

৫০ টাকায় যদি আপনার অনলাইন আয়কর ফাইল হয়ে যায় তবে কেন আপনি একজন কর আইনজীবীকে ২,০০০-৫,০০০ বা আরও বেশি টাকা সম্মানী দিবেন ??

সমস্যা হল,

১। এই দোকানদার আইন বুঝে না, ইনপুট বোঝে

২। সে আপনার আয়,ব্যয় ,সম্পদ সব শুন্য করে দিবে

৩। এক সময় আপনি এই ফাইল নিয়ে বিপদে পড়বেন

৪। সব হারিয়ে ঐ আইনজীবীর কাছে যাবেন বা কর অফিসে ছুটবেন।

তাই এখনি সচেতন হওয়া জরুরী।

আগামীকাল ৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি করদাতাগনের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।।।।।।।...
03/08/2025

আগামীকাল ৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি করদাতাগনের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।।।।।।।

দাখিলকৃত রিটার্ন এর ১টি সেট ডাউললোড করে প্রিন্ট কপি নিবেন। প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন- বেতন বিবরণী, জিপিএফ স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, চালানের কপি, উৎসে কর জমার চালানের কপি, জমি ক্রয়-বিক্রয়ের দলিল(যদি থাকে), সঞ্চয়পত্র মুনাফার সনদ(যদি থাকে), ডিপিএস স্টেটমেন্ট(যদি থাকে) ইত্যাদি সংযুক্ত করে একটি ফাইলে সিরিয়ালি বছর ভিত্তিক হার্ড কপি সংরক্ষণে রাখবেন। ধন্যবাদ।

31/07/2025

আয়কর আইন অনুসারে, এখন থেকে নিম্নলিখিত ছয়টি শর্ত পূরণ হলে, করদাতাগণ তাদের টিআইএন (TIN) নম্বর বাতিলের জন্য আবেদন করতে পারবেন।

# # # # টিআইএন বাতিলের শর্তসমূহ:

১) করযোগ্য আয় না থাকা।
২) মৃত্যু।
৩) স্থায়ীভাবে বিদেশে বসবাস।
৪) ভুলবশত নিবন্ধন।
৫) আইনগত কাঠামোর পরিবর্তন।
৬) অন্য কোনো আইনগত কারণ।

# # # # বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনকারীকে অবশ্যই রিটার্ন জমা দেওয়াসহ প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে।

16/07/2025

🔵 ২০২৫-২৬ বাজেটে ব্যক্তিগত করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা ২০২৪-২০২৫ অর্থ বছরের কর নির্ধারণে প্রযোজ্য!
চলুন এক নজরে দেখে নিই কী কী পরিবর্তন এসেছে 👇

📌 ১. অব্যাহতিপ্রাপ্ত আয়ের সীমা বৃদ্ধি (বেসরকারি চাকরিজীবী)
➡️ আগে: ৪,৫০,০০০ টাকা
➡️ এখন: ৫,০০,০০০ টাকা
🔹 অব্যাহতিপ্রাপ্ত আয় হবে: চাকরি হতে আয়ের ১/৩ অংশ বা ৫ লক্ষ টাকা — যেটি কম।
🔹 সাধারণভাবে যাদের মাসিক গড় আয় ১,১২,৫০০ টাকার বেশি, তারাই এই সুবিধা পাবেন।

📌 ২. কর রেয়াতযোগ্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণে নূন্যতম আয়ের অন্তর্ভুক্তি
➡️ যেমনঃ FDR, DPS, Savings Account ইত্যাদির সুদও রেয়াতযোগ্য বিনিয়োগের ভিত্তি হিসেবে ধরা হবে।
🔹 উদাহরণ: চাকরি হতে আয় ১০ লাখ এবং ১ লাখ FDR সুদ হতে আয়
আগে আয়: ১০ লাখ টাকার উপর→ রেয়াত: ৩০,০০০ টাকা (বিনিয়োগ: ২ লাখ)
এখন ১১ লাখ (১০ লাখ + ১ লাখ সুদ) টাকার উপর→ রেয়াত: ৩৩,০০০ টাকা (বিনিয়োগ: ২.২০ লাখ)
✅ এতে করের বোঝা কিছুটা কমবে।

📌 ৩. গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম
🔸 কোম্পানি কর্তৃক পরিশোধিত গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর আয় হিসেবে গণ্য হবে না।
🔸 তবে কর্মচারী ইন্স্যুরেন্স পলিসি থেকে যে অর্থ বা সুবিধা পাবেন, তা "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে দেখাতে হবে।

📌 ৪. ন্যূনতম করের হার বৃদ্ধি (স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর ব্যবসায়ী করদাতাদের জন্য)
➡️ আগে: মোট প্রাপ্তির উপর ০.২৫%
➡️ এখন: মোট প্রাপ্তির ১%
❗ নতুন উৎপাদনমুখী শিল্প হলে প্রথম ৩ বছর ০.১% হারে ন্যূনতম কর প্রযোজ্য।

📌 ৫. কৃষি আয়ের করমুক্ত সীমা বৃদ্ধি
➡️ আগে: ২,০০,০০০ টাকা
➡️ এখন: ৫,০০,০০০ টাকা
👉 শর্ত:
✅ শুধুমাত্র কৃষি আয় এবং
✅ আর্থিক পরিসম্পদ হতে আয়

📌 ৬. ভাই-বোনের কাছ থেকে প্রাপ্ত উপহার এখন সম্পূর্ণ করমুক্ত
🎁 এখন থেকে ভাই বা বোনের দেয়া উপহার, দান, অনুদান — সবই করমুক্ত।

15/07/2025

💢"সরকারী ১১তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক নয়" মর্মে একটি পোস্ট ফেসবুকে বিভিন্ন গ্রুপে বেশ প্রচার হচ্ছে। কথাটি সম্পূর্ণ ভুল। আসুন দেখি আয়কর আইনে কি বিধান রয়েছেঃ

👉🏽 আয়কর আইন-২০২৩ এর ১৬৬ ধারা অনুযায়ী সকল গণ কর্মচারী অর্থাৎ সরকারী চাকুরীজীবীদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। এই বিধান পূর্বের ন্যায় এখনও বহাল রয়েছে।

👉🏽 এবার আয়কর আইনের ২৬৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে। সেখানে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে যেটা পূর্বে সকল সরকারী চাকরিজীবীর জন্য বাধ্যতামূলক ছিল।

📌মুল কথা হল, সরকারী সকল গ্রেডের কর্মচারীদের বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে শুধুমাত্র ১ম থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের তাঁদের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র জমা দিতে হবে।

🔴 মনে রাখবেন, আইনের ভুল ব্যাখ্যা করদাতা এবং রাষ্ট্র সবার জন্য অমঙ্গলজনক।

সেকশন ১০৯ তে আগে গৃহ সম্পত্তি আলাদা বলা ছিল কিন্তু এখন যে কোন সম্পত্তি অর্থাৎ সেটা বাড়ী, জমি ও গোডাউন ভাড়া ইত্যাদির ক্ষে...
15/07/2025

সেকশন ১০৯ তে আগে গৃহ সম্পত্তি আলাদা বলা ছিল কিন্তু এখন যে কোন সম্পত্তি অর্থাৎ সেটা বাড়ী, জমি ও গোডাউন ভাড়া ইত্যাদির ক্ষেত্রে ১০% হারে উৎসে কর কর্তনের বিধান প্রযোজ্য হবে।

Address

Rampura Banasree
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share