08/08/2026
Port Jackson Stevedoring Pty Ltd v Salmond & Spraggon (Aust) Pty Ltd [1978] HCA 8, High Court of Australia.
১. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
Schick Safety Razor Company কানাডার St. John, New Brunswick থেকে Sydney-তে 37 cartons razor blades পাঠায়। পণ্যের মূল্য ছিল $14,684.98। পণ্যগুলো New York Star জাহাজে করে Australia-তে আসে। মামলার বাদী, Port Jackson Stevedoring জাহাজ থেকে পণ্য খালাস করে এবং 37টি carton-এর মধ্যে সেগুলোকে wharf-এর একটি বিশেষ নিরাপদ storage area, অর্থাৎ “dead house”,-এ রাখে। চারটি carton ক্ষতিগ্রস্ত হয় এবং বাকি 33টি carton পরে চুরি হয়ে যায়। চুরিটি ঘটে stevedore-এর custody ও delivery-control system-এর দুর্বলতার কারণে। একজন চোর প্রয়োজনীয় documents না দেখিয়েই কর্মীদের বিভ্রান্ত করে 33টি carton truck-এ তুলতে সক্ষম হয় এবং wharf থেকে বেরিয়ে যায়।
২। উল্লেখযোগ্য বিষয়
সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে Bill of Lading একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ পরিবহন দলিল, যা পণ্য গ্রহণের রসিদ এবং carriage of goods by sea-এর চুক্তির প্রমাণ হিসেবে কাজ করে। এই মামলায় New York Star জাহাজে করে Australia-তে আসা জাহাজটিও একটি Bill of Lading (B/L)-এর অধীনে পরিবাহিত হচ্ছিলো। এই Bill of lading-এর কয়েকটি গুরুত্বপূর্ণ Clauses ছিল Clause 2 (Himalaya Clause) এবং Clause 17. Clause 2 এ বলা হয়েছিল carrier-এর servants, agents এবং independent contractors-দের ক্ষেত্রে carrier-এর জন্য প্রযোজ্য exemption, limitation ও immunity-এর সুবিধা প্রযোজ্য হবে। অন্যদিকে Clause 17-তে বলা হয়েছিল—loss বা damage-এর জন্য মামলা করতে হলে goods delivery হওয়ার তারিখ বা যেদিন delivery হওয়ার কথা ছিল, সেই তারিখ থেকে এক বছরের মধ্যে sue করতে হবে।
৩. আদালতের সামনে উত্থাপিত প্রশ্ন
১। Port Jackson Stevedoring কি bill of lading-এর Clause 2 ও Clause 17-এর সুবিধা নিতে পারে?
২। Clause 17-এর ১ বছরের limitation কি enforceable?
৩। Unauthorized person-এর কাছে goods চলে যাওয়ার ঘটনা কি Clause 17-এর scope-এর মধ্যে পড়ে?
৪। Himalaya Clause কি শুধু জাহাজ থেকে goods discharge করার সময় পর্যন্ত প্রযোজ্য, নাকি wharf-এ storage-এর সময়ও প্রযোজ্য?
৪. চূড়ান্ত রায়
Australian High Court-এ পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে concurring এবং dissenting—উভয় ধরনের মতামতই ছিল। তাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিচারপতি—Barwick C.J., Mason J. এবং Jacobs J.—মনে করেন যে,
1. Himalaya Clause stevedore-কে protection দেওয়ার জন্য যথেষ্ট;
2. carrier stevedore-এর authority নিয়ে clause-টি incorporate করেছিল;
3. Stevedore-এর performance consideration হিসেবে যথেষ্ট;
4. Clause 17-এর one-year limitation stevedore-এর ক্ষেত্রে প্রযোজ্য;
5. Clause 17-এর protection cargo discharge-এর পর storage ও delivery-এর relevant period পর্যন্ত বিস্তৃত;
6. Respondent নির্ধারিত এক বছরের মধ্যে suit না করায় তার action barred।
ফলে Barwick C.J. সরাসরি বলেন যে appeal allowed হওয়া উচিত এবং primary judge-এর appellant-এর পক্ষে judgment পুনঃস্থাপন করা উচিত।
তবে dissent-ও ছিল গুরুত্বপূর্ণ
Stephen J. এবং Murphy J. ভিন্নমত পোষণ করেন। Stephen J.-এর মতে, bill of lading-এর Clause 5 ও Clause 8 অনুসারে carrier-এর contractual obligation ship's rail-এ discharge-এর সঙ্গে শেষ হয়ে যায়। এরপর stevedore-এর storage/custody ছিল independent bailment; তাই Clause 2-এর immunity সেই পর্যায়ে আর প্রযোজ্য নয়। তিনি appeal dismiss করতে চেয়েছিলেন।
Mason ও Jacobs JJ.-ও স্বীকার করেন যে carriage শেষ হওয়ার পরে storage-এর negligence carrier-এর liability নয়, বরং stevedore-এর independent bailment-এর liability। কিন্তু তাঁদের মতে The Eurymedon doctrine এমন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না যেখানে carrier নিজে একই immunity claim করতে পারে না।