21/11/2026
মন্ত্রণালয়ের প্রধান আসলে কে? মন্ত্রী, না সচিব?
প্রশ্নটি যেমন গুরুত্বপুর্ণ,তেমনি জটিল; কারণ,এটি শুধু প্রশাসনিক নয়, বরং সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নের সাথেও জড়িত।
বিষয়টি বোঝার জন্য আমাদের যেতে হবে মূল আইনি কাঠামোতে-সংবিধানের বিধিমালার মাধ্যমে সরকার পরিচালনার নির্বাহী কাঠামো নির্ধারণ করা হয়েছে। মন্ত্রীর দায়িত্ব ও সচিবের কর্তৃত্ব এ বিধিমালার মাধ্যমেই সংজ্ঞায়িত। এই বিধিমালার বিধি 4(i) অনুযায়ী:
Subject to the provisions of these Rules in regard to consultation with other Ministries and Divisions and submission of cases to the President, the Prime Minister, the Cabinet and its Committees, all business allocated to a Ministry/Division under Schedule I of these Rules, shall be disposed of by, or under the general or special directions of the Minister-in-charge.
অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রী 'দিকনির্দেশনা' দেবেন এবং তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের কাজ সম্পাদিত হবে। কিন্তু একই সঙ্গে বিধি ৪(v) স্পষ্টভাবে বলছে:
The Secretary shall be the Administrative Head of the Ministry. He shall be responsible for its administration and discipline and for proper conduct of business assigned to it. He shall also be responsible for careful observance of these rules in his Ministry/Division, Attached Departments and Subordinate Offices. The Secretary shall keep the Minister-in-charge informed of the working of the Ministry/Division.
অর্থাৎ প্রশাসনিক প্রধান সচিব, যিনি প্রশাসন, শৃঙ্খলা এবং কার্যনির্বাহী ব্যবস্থাপনার একচ্ছত্র দায়িত্বে থাকেন। আরও স্পষ্টভাবে বলা হয়েছে, সচিবই হচ্ছেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার (বিধি ৪ (vi))-অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনাও তার হাতে। কিন্তু একই সঙ্গে বিধি 4(vi) স্পষ্টভাবে বলছে:
The Secretary shall be the Principal Accounting Officer of the Ministry/Division, Attached Departments and Subordinate Offices and shall ensure that funds allocated to the Ministry/Division, its Attached Departments and Subordinate Offices are spent in accordance with rules/laws for the time being in force.
এই বিধি অনুযায়ী, মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক ও আর্থিক প্রধান হলেন সচিব। এই বিধিসমূহের মাধ্যমে স্পষ্ট হয় যে সচিব মন্ত্রণালয়ের প্রশাসন, শৃঙ্খলা রক্ষা, আর্থিক বিষয়াদি এবং অন্য দায়িত্বসমূহ সঠিকভাবে সম্পাদনের জন্য দায়ী। এর মাধ্যমে সচিবের হাতে মন্ত্রণালয়ের কার্যনির্বাহী ও প্রাত্যহিক প্রশাসনিক ও আর্থিক কর্তৃত্ব ন্যস্ত রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী নন, সচিবই সত্যিকারের প্রধান। মন্ত্রীগণ শুধু দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বে থাকলেও প্রশাসনিক সিদ্ধান্ত নিজে গ্রহণে অক্ষম। কারণ, বিধান অনুযায়ী সকল কার্যনির্বাহী কাজ সচিবের মাধ্যমে সম্পন্ন হয়। আইনগত কাঠামো অনুযায়ী, মন্ত্রীর কাজ নীতিগত নির্দেশনা প্রদান করা এবং সচিবের রয়েছে প্রশাসনিক ও আর্থিক কর্তৃত্ব। ফলে, সচিবগণ প্রশাসনের কার্যকর বাস্তবায়নে সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন এবং যেখানে মন্ত্রীদের অবদান সীমাবদ্ধ হয়ে থাকে শুধু দিকনির্দেশনায় কিন্তু মন্ত্রীগণ রাজনৈতিকভাবে দায়িত্বপ্রাপ্ত এবং সাংবিধানিকভাবে সংসদ তথা জনগণের নিকট দায়বদ্ধ। এ প্রসঙ্গে বিধি 4 (iv)-এ বলা হয়েছে,
"The Minister shall be responsible for conducting the business of his Ministry/Division in the Parliament unless otherwise directed by the Prime Minister."
অর্থাৎ মন্ত্রণালয় বা বিভাগের সকল কার্যক্রম সম্পর্কে জনগণ তথা সংসদের নিকট জবাবদিহির দায় মন্ত্রীর।
এই বাস্তবতা আমাদের দাঁড় করায় একটি সাংঘর্ষিক অবস্থানে, যেখানে জনপ্রতিনিধি মন্ত্রী শুধু সাধারণ/বিশেষ নির্দেশনা দেওয়ার সীমিত ক্ষমতা রাখেন, অথচ প্রশাসনিক ও আর্থিক সকল কর্তৃত্ব সচিবের হাতে। বিধি ৪(iv) অনুযায়ী, মন্ত্রী সংসদের কাছে জবাবদিহি করবেন। কিন্তু সচিবের কার্যক্রমের উপর তার সরাসরি নিয়ন্ত্রণ নেই।
ফলত, প্রায়ই দেখা যায় সচিবগণ মন্ত্রীর আদেশকে উপেক্ষা করেন বা বাস্তবায়নে গড়িমসি করেন, যা আইনি কাঠামোরই ফল। এই ব্যবস্থায় সচিব হচ্ছেন মূল সিদ্ধান্ত গ্রহণকারী, প্রকল্প বাস্তবায়নকারী এবং প্রশাসনিক কর্তৃত্বের কেন্দ্রবিন্দু।
মন্ত্রীরা রাজনৈতিক নেতা হলেও বাস্তবে প্রশাসনিকভাবে অনেকটাই অসহায়।