Adv Firoz Ali-Mondol

  • Home
  • Adv Firoz Ali-Mondol

Adv Firoz Ali-Mondol Md.

Firoz Ali (Mondol)
Advocate
Appellate Division
Bangladesh Supreme Court
☎️ 01715-166142

⚖️ আপনার অধিকার, আইনি করণীয়, আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং সচেতনতামূলক পরামর্শ পেতে পেজটি ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

গত সপ্তাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত “মুট কোর্ট” কম্পিটিশনে আমাকে প্রেসিডেন্ট হিসেবে ...
11/08/2026

গত সপ্তাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত “মুট কোর্ট” কম্পিটিশনে আমাকে প্রেসিডেন্ট হিসেবে আমন্ত্রণ করা হয়।

PHD সহ বড় বড় ডিগ্রিধারীদের মধ্যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ড. সোয়েব, রেজিস্ট্রার স্যারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা। অধ্যাপক, শিক্ষক এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা আমার বক্তব্য দীর্ঘ সময় শ্রবণ করার জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

06/08/2026

আজ জামালপুর জেলা জজ কোট এ একটি অন্য প্রকার আপিল শুনানি শেষে আমি, আমার অন্যতম সহযোগী বাংলাদেশ সরকারের সহকারি অ্যাটর্নি জেনারেল ডক্টর শোয়েব মাহমুদ, স্থানীয় আইনজীবী আব্দুল মান্নান, , নিশান, মাসুম সহ অন্যান্য আমাকে সহায়তাকারী দেওয়ানী আইনজীবী বৃন্দ। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এখানকার স্থানীয় আইনজীবীদের ব্যবহার আমার সুখ স্মৃতিতে জমা হয়ে থাকবে দীর্ঘদিন।

(Admin)📌 *জমির মূল দলিল বা বালাম বই নষ্ট হয়েছে? আতঙ্ক নয়—জানুন আপনার আইনি করণীয়!*✍️ *বিশিষ্ট ট্রায়াল ল-ইয়ার**অ্যাডভোকেট ...
30/06/2026

(Admin)
📌 *জমির মূল দলিল বা বালাম বই নষ্ট হয়েছে? আতঙ্ক নয়—জানুন আপনার আইনি করণীয়!*

✍️ *বিশিষ্ট ট্রায়াল ল-ইয়ার*
*অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল*
আপিলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

জমির মূল দলিল, পর্চা, খতিয়ান কিংবা সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বই নষ্ট, হারিয়ে যাওয়া বা আগুনে পুড়ে গেলে অনেকেই মনে করেন জমির মালিকানা শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। সঠিক আইনি পদক্ষেপ নিলে আপনার মালিকানা সুরক্ষিত রাখা সম্ভব।

✅ *দলিল হারিয়ে গেলে কী করবেন?*

🔹 ১। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন*
দলিল নম্বর, তারিখ, দাতা-গ্রহীতার নাম এবং হারানোর বিবরণ উল্লেখ করে নিকটস্থ থানায় জিডি করুন।

🔹 ২। পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিন*
স্থানীয় বা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলে ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসে।

🔹 ৩। সাব-রেজিস্ট্রি অফিস থেকে নকল দলিল সংগ্রহ করুন*
আবেদন করে সার্টিফায়েড কপি তুলুন। অনেক ক্ষেত্রে এটি আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য।

🔹 ৪। নামজারি, খাজনা ও দখলের প্রমাণ সংরক্ষণ করুন*
নামজারি, খাজনার রশিদ, ভোগদখলের প্রমাণ এবং অন্যান্য রেকর্ড মালিকানা প্রতিষ্ঠায় সহায়ক।

🔹 ৫। বালাম বই নষ্ট হলে বিকল্প রেকর্ড সংগ্রহ করুন*
ইনডেক্স, নামজারি রেকর্ড, এসিল্যান্ড অফিসের তথ্য ও পূর্ব মালিকের দলিল সংগ্রহ করুন।

🔹 ৬। বিরোধ দেখা দিলে আদালতের আশ্রয় নিন*
প্রয়োজনে স্বত্ব ঘোষণামূলক মামলা বা অন্যান্য দেওয়ানি মামলা দায়ের করা যেতে পারে।

🔹 ৭। জাল বিক্রয় ঠেকাতে সতর্ক থাকুন*
হারানো দলিল ব্যবহার করে কেউ যাতে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সাব-রেজিস্ট্রি অফিসকে লিখিতভাবে অবহিত করুন।

⚖️ গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন—*
✔️ দলিল হারালেই মালিকানা নষ্ট হয়ে যায় না।
✔️ আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না।
✔️ সব কাগজপত্রের ফটোকপি ও স্ক্যান সংরক্ষণ করুন।
✔️ জমির রেকর্ড নিয়মিত হালনাগাদ রাখুন।
✔️ দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

⏰ সময়মতো সঠিক ব্যবস্থা নিলে আপনার জমির মালিকানা সুরক্ষিত রাখা সম্ভব।

📞 আইনি পরামর্শের জন্য যোগাযোগ করুন:
অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল
মোবাইল: ০১৭১৫-১৬৬১৪২
ই-মেইল: [email protected]

Adv Firoz Ali Mondol

25/06/2026

যাকে-তাকে চেক দেওয়ার আগে সতর্ক হোন। একটি অসতর্ক সিদ্ধান্ত আপনাকে চেক ডিজঅনার মামলাসহ নানা আইনি জটিলতায় ফেলতে পারে। চেক ইস্যুর আগে প্রাপক, উদ্দেশ্য এবং লেনদেনের বৈধতা নিশ্চিত করুন।

অশেষ কৃতজ্ঞতা, যে সকল অনলাইন এবং অফলাইন বন্ধুরা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল ১৬ই জুন আমার জন্মদিন ছিল।...
17/06/2026

অশেষ কৃতজ্ঞতা, যে সকল অনলাইন এবং অফলাইন বন্ধুরা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল ১৬ই জুন আমার জন্মদিন ছিল। বিশেষ কৃতজ্ঞতা ভাগিনা জুয়েল রানা এবং ভাতিজা এইচ. আর. রবিউলের প্রতি। অন্যান্য বন্ধুদের সহিত তারা দুইজন গত বছর আমার বিষয়ে এত ভূয়সী প্রশংসা করেছেন, যার যোগ্য আমি নই। ভাগিনা জুয়েল রানা ও ভাতিজা এইচ. আর. রবিউলের যে ভাষাজ্ঞান, যে পরিমাণ কাব্যিক ভঙ্গিমা, সত্যিই অসাধারণ। কী সুন্দর জাদুকরী কথার গাঁথুনি, শব্দশৈলী, ব্যঞ্জনা আর প্রকাশভঙ্গি। আমি অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সহিত তাদের দুইজনের প্রতি বিশেষ দোয়া করি। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন। জন্মদিন উপলক্ষে সকলের নিকটে দোয়া প্রার্থী যেন আজীবন মানুষের কল্যানে কাজ করতে পারি।

(Admin)আপনার নামে মামলা হয়েছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসছে? মামলা হয়েছে জানতে পারার পরে আপনি কি করবেন?যদি জানা ...
08/06/2026

(Admin)
আপনার নামে মামলা হয়েছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসছে? মামলা হয়েছে জানতে পারার পরে আপনি কি করবেন?
যদি জানা না থাকে জেনে নিন এখনিই! মামলা হলে ভয় না পেয়ে, দেরি না করে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত।
বিশিষ্ট ট্রায়ার ল-ইয়ার
এ্যডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল
আপিলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
১। প্রথমে নিশ্চিত হতে হবে মামলাটি কোথায় হয়েছে?
অর্থাৎ থানায় নাকি আদালতে দায়ের করা হয়েছে তা জেনে নিতে হবে।
ফৌজদারি মামলা দায়ের করা যায় থানায় বা আদালতে।
থানায় মামলা হলে এই ধরনের মামলা কে জি.আর (জেনারেল রেজিস্ট্রার) মামলা বলি। যদি নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে সরাসরি আদালতে মামলা দায়ের করা হয় তাকে সি আর মামলা বলে থাকি।
২। ভালোভাবে ভেবে চিন্তে আপনি ভালো জানেন চেনেন বা আপনার কোনো আপনজনের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে তার সাহায্য নিন এবং মামলাটি কোন ধারায় এবং কি অপরাধের জন্য করা হয়েছে তা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জেনে নিন।
৩। যদি মামলাটি থানায় দায়ের করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিলেটিভ বা কোনো আপনজনের মাধ্যমে মামলার ডিটেলস জেনে নিন। মনে রাখা ভালো এবং সাবধান হওয়া উচিৎ যদি মামলাটি জামিন অযোগ্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধ সংক্রান্ত হয়ে থাকে তাহলে গ্রেফতার হতে পারেন তাই থানায় নিজে গিয়ে খোঁজ নেওয়ার চেয়ে আপনজনের মাধ্যমে জেনে নেওয়া উচিৎ।
৪। বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দ্রুত এফআইআর (FIR) বা অভিযোগের কপি সংগ্রহ করুন।
এতে আপনি বুঝতে পারবেন অভিযোগ কী এবং কোন ধারায় মামলা হয়েছে।
৫। মামলাটি গুরুতর বা জামিন অযোগ্য হলেও বা গ্রেফতারের আশঙ্কা থাকলে, অবিলম্বে হাইকোর্টে আগাম জামিন (Anticipatory Bail) এর আবেদন ক্রমে আগাম জামিন নিয়ে নিতে হবে।
৬। আপনি চাইলে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করতে পারেন। এছাড়াও যদি আগাম জামিন না পান, তাহলে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে।
৭। প্রমাণ ও ডকুমেন্ট প্রস্তুত রাখুনঃ
আপনার পক্ষে যে কাগজপত্র বা সাক্ষী আছে সেগুলো সংগ্রহ করুন। এগুলো মামলার সময় কাজে লাগবে।
👉 গুরুত্বপূর্ণ পরামর্শ:
পুলিশের ভয়ে আত্মগোপন বা পালিয়ে থাকবেন না, এতে সন্দেহ বাড়ে।
নিজে নিজে কোনো দফারফা (Settlement) করতে যাবেন না, আইনজীবীর পরামর্শ নিন।
শান্ত থাকুন, লুকিয়ে না থেকে আইনি পথে এগোন। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়।!
মোবাইলঃ 01715-166142, ইমেইলঃ [email protected]

#আইনপরামর্শ #ফৌজদারি #ও #দেওয়ানী #মামলা #ফৌজদারীআইন #আসামী #আইনি_পরামর্শ #আদালত #আইন #উকিল #এ্যাডভোকেট #রীট

07/06/2026

(Admin)
রামিসা হত্যাকান্ডের ন্যায় আদ-দীন হসপিটালের ৬জন নবজাতকের হত্যাকান্ড এবং পাবনার রিয়া হত্যাকান্ডের মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করার দাবি করেছেন বাংলাদেশের প্রখ্যাত ট্রায়াল আইনজীবি সুপ্রীমকোর্ট আপিল বিভাগের সদস্য এড. ফিরোজ আলী (মন্ডল)।
#আইন

23/05/2026

“শিশু রামিসা হত্যাকাণ্ড: খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং প্রাসঙ্গিক আইনি বিষয় নিয়ে আলোচনা।

#রামিশা #তথ্য

বিমান বাংলাদেশ সকাল ৮ঃ০০ ঘটিকার ফ্লাইটে সৈয়দপুর হয়ে রংপুর কোট। একটি মামলায় জরুরী যুক্তিতর্ক প্রদর্শনের জন্য রংপুর কোট...
20/05/2026

বিমান বাংলাদেশ সকাল ৮ঃ০০ ঘটিকার ফ্লাইটে সৈয়দপুর হয়ে রংপুর কোট। একটি মামলায় জরুরী যুক্তিতর্ক প্রদর্শনের জন্য রংপুর কোটে এক আইনজীবী বন্ধুর আমন্ত্রণে। সকলের নিকট দোয়া প্রার্থী।

(ADMIN)জমি দখলমুক্ত হবে মাত্র ৩ মাসেই! জানেন কি নতুন আইনে কী কী সুবিধা আছে?বর্তমানে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,...
18/05/2026

(ADMIN)
জমি দখলমুক্ত হবে মাত্র ৩ মাসেই! জানেন কি নতুন আইনে কী কী সুবিধা আছে?
বর্তমানে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী অবৈধ জমি দখল, জাল দলিল তৈরি কিংবা বেআইনিভাবে জমি ভোগদখল করলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব।
✅ আগে যেখানে জমি উদ্ধারে ১০–১৫ বছর মামলা চলতো, এখন জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত প্রতিকার পাওয়া যেতে পারে।
আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহঃ
✔️ জাল দলিল তৈরি বা অন্যের জমি নিজের নামে নেওয়ার শাস্তি সর্বোচ্চ ৭ বছরের জেল ও জরিমানা।
✔️ মালিকানা গোপন করে জমি বিক্রি বা তথ্য বিকৃতি করলেও রয়েছে কঠোর শাস্তি।
✔️ বৈধ কাগজ ছাড়া অন্যের জমি দখল করা আইনত অপরাধ।
✔️ জেলা প্রশাসক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করে অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিতে পারেন।
✔️ দলিল, খতিয়ান, দাখিলা ও অন্যান্য বৈধ কাগজ থাকলে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
⚖️ মনে রাখবেন—
“জমির দলিল যার, জমি তার।”
বিশেষ দ্রষ্টব্য: এই আইনটি শুধুমাত্র 18/09/2023 থেকে কার্যকর হবে।
বাংলাদেশের
প্রখ্যাত ট্রায়াল ল-ইয়ার
এ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল
আপিলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
📱 01715-166142
📧 [email protected]

Adv Firoz Ali Mondol

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Firoz Ali-Mondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Law Practice?

Share