Ahasan and Associates

Ahasan and Associates Advocates | Barristers | Legal Consultants

01/01/2026

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ কার্যকর

ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬: বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে। ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়।

এ আইনের মূল উদ্দেশ্যে হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন, ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ ইমাজিং তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন:

১. ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞা সম্প্রসারণ :
তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই-সিগারেট, Electronic Necotin Delivery System (ENDS), Heated To***co Product(HTP), নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার এরূপ যেকোন পণ্যকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। এছাড়াও, 'নিকোটিন’ ও ‘নিকোটিন দ্রব্য’-এর পৃথক সংজ্ঞা সংযোজনসহ ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে।

২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা :
সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে।

৩. বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ:
প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ, বিক্রয়স্থলে (Point of Sales) প্যাকেট প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ, CSR কার্যক্রমে তামাক কোম্পানির নাম/লোগো ব্যবহার এবং কোনো অনুষ্ঠান/কর্মসূচির নামে তামাক কোম্পানির আর্থিক সহায়তা প্রদান নিষিদ্ধ করা হয়েছে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রয় নিষিদ্ধ:
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য (ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস) সম্পূর্ণ নিষিদ্ধ:
উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। বিধান লংঘনে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

৬. কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ:
উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
পৃথক Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল করা হয়েছে।

৭. আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ:
তামাক বা তামাকজাত দ্রব্যের সাথে কোনো ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিধান রাখা হয়েছে।

৮. স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং:
প্যাকেটের ৭৫% জায়গাজুড়ে রঙিন ছবি ও সতর্কবাণী বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

৯. শাস্তি ও প্রয়োগ জোরদার:
জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনার বিধান সন্নিবেশ করা হয়েছে।

23/07/2025

২১ জুলাই ২০২৫ তারিখের মাইলস্টোন কলেজে বিমানটি আচরে পড়ার মুহূর্তের সি.সি.টিভি ফুটেজটি।

আমরা Ahasan and Associates পরিবারের পক্ষ থেকে সকল শহীদের মাগফিরাত কামনা করছি। এবং তাদের সম্মানে যে কোনো আইনগত সমস্যাতে স...
09/08/2024

আমরা Ahasan and Associates পরিবারের পক্ষ থেকে সকল শহীদের মাগফিরাত কামনা করছি। এবং তাদের সম্মানে যে কোনো আইনগত সমস্যাতে সহায়তায় তাদের পরিবারের পাশে থাকতে সদা প্রস্তুত আছি।

জাতির সূর্য সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।
তোমরা দিয়ে গিয়েছ নতুন দেশ, নতুন স্বপ্ন।
আমরা তোমাদের ভুলবনা।

আহসান এন্ড অ্যাসোসিয়েটস্ এর পক্ষ থেকে সকলকে জনাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর নিয়ে আসুক সকলের জীবনে অনাবিল আনন্দ ও...
01/01/2024

আহসান এন্ড অ্যাসোসিয়েটস্ এর পক্ষ থেকে সকলকে জনাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর নিয়ে আসুক সকলের জীবনে অনাবিল আনন্দ ও সাফল্য।

যেকোনো সহযোগিতার জন্যে যোগাযোগ করুন আমাদের সাথে
Ahasan and Associates
Room no: B, 2nd floor, 45, Topkhana road, Purana Paltan.

জাতির সেই সকল সূর্য সন্তানদের প্রতি চির কৃতজ্ঞ  আহসান এন্ড অ্যাসোসিয়েটস্ পরিবার।যেকোনো সহযোগিতার জন্যে যোগাযোগ করুন আমাদ...
14/12/2023

জাতির সেই সকল সূর্য সন্তানদের প্রতি চির কৃতজ্ঞ
আহসান এন্ড অ্যাসোসিয়েটস্ পরিবার।

যেকোনো সহযোগিতার জন্যে যোগাযোগ করুন আমাদের সাথে
Ahasan and Associates
Room no: B, 2nd floor, 45, Topkhana road, Purana Paltan.

সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করুন।যেকোনো আইনি সহযোগিতার জন্যে যোগাযোগ করুনAhasan and AssociatesRoom no: B, 2nd floor, 45,...
28/11/2023

সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করুন।

যেকোনো আইনি সহযোগিতার জন্যে যোগাযোগ করুন
Ahasan and Associates
Room no: B, 2nd floor, 45, Topkhana road, Purana Paltan.

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। আপনার TIN থাকলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ( আয়কর '০' হলেও)। আয়কর ফাইলিং ক...
04/11/2023

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। আপনার TIN থাকলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ( আয়কর '০' হলেও)। আয়কর ফাইলিং করুন অনলাইন মাধ্যমে।

যেকোনো সহযোগিতার জন্যে যোগাযোগ করুন আমাদের সাথে
Ahasan and Associates
Room no: B, 2nd floor, 45, Topkhana road, Purana Paltan.

Like the previous few years, you can electronically file your income tax return from home in this Tax Year (2023-2024). Here’s a step-by-step guide on how to file your taxes online.

Barrister Mahmud donated his rich collection of legal texts and law books, from his career span of over 50 years.Sir sai...
10/09/2023

Barrister Mahmud donated his rich collection of legal texts and law books, from his career span of over 50 years.
Sir said, "I might leave this world some day. There are no other lawyers in my family. That's why I am giving away all my books!"

Thank you so much Barrister Rokanuddin Mahmud sir ❤️

source: Advark Law Blog

অবসরে যাচ্ছেন দেশের ২৩তম মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে ১ স...
01/09/2023

অবসরে যাচ্ছেন দেশের ২৩তম মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শরৎকালীন অবকাশ (ছুটি) শুরু হওয়ায় ৩১ আগস্ট তিনি শেষবারের মত এজলাসে বসবেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ১৯৮১ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৩ সালে তিনি হাইকোর্ বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

তিনি ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে এবং ২০১৩ সালে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। সর্বশেষ ৩০ ডিসেম্বর ২০২১ সালে তিনি বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ২০১৫ সাল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ম জুডিসিয়ারি হতে ১৬তম জুডিসিয়ারি (চলমান) পর্যন্ত মোট ৭ টা জুডিসিয়ারির নিয়োগ সফলভাবে সম্পন্ন হয়।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ছিলেন আইনের শিক্ষার্থীদের আইডল। জুডিসিয়ারিতে নিয়োগের ক্ষেত্রে স্যার ছিলেন স্বচ্ছতা এবং সততার প্রতীক। বিচার বিভাগ এবং জুডিসিয়াল সার্ভিস কমিশনের অগ্রগতিতে স্যারের অবদান অনস্বীকার্য, স্যারের অবসর জীবনের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।

ধন্যবাদ স্যার ❤️

Address

Paltan
Dhaka

Telephone

+8801985115696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan and Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ahasan and Associates:

Share