Al Hady Legal

Al Hady Legal Al Hady Legal is a Dhaka based law firm providing strategic, reliable, and client focused legal solutions.

Skilled in complex litigation and dedicated to protecting rights….Committed to Justice.

Congratulations!
28/04/2026

Congratulations!

19/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

এক সময় পাড়া মহল্লায় নিয়মিত টহলের ব্যবস্থা ছিল। কমিউনিটি পুলিশ বা আনসার সদস্যরা দল বেঁধে এলাকাভিত্তিক পাহারা দিতেন। ত...
03/03/2026

এক সময় পাড়া মহল্লায় নিয়মিত টহলের ব্যবস্থা ছিল। কমিউনিটি পুলিশ বা আনসার সদস্যরা দল বেঁধে এলাকাভিত্তিক পাহারা দিতেন। তখন চুরি ডাকাতির ঘটনা অনেক কম ছিল।

কিন্তু সম্প্রতি চুরি ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভয়ংকর হলো, এসব অপরাধীর চলাফেরা ও আচরণে ভয়ের কোনো ছাপ নেই। অনেক সময় মনে হয়, প্রয়োজনে তারা উল্টো আক্রমণ করতেও দ্বিধা করবে না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার শিকার।

সম্প্রতি ম্যাগুরার এক এলাকা থেকে প্রাপ্ত CCTV ফুটেজে দেখা যাচ্ছে, অপরাধীরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে এবং নিয়মিত নিরাপত্তা টহলের অভাবকে কাজে লাগাচ্ছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, যেন অতি শীঘ্রই আইন শৃঙ্খলা শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পুনরায় এলাকাভিত্তিক টহল ও নিয়মিত পাহারা চালু করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।

© Abdullah Al Hady

2025 had its highs and lows, moments of love and moments of pain. Hoping 2026 shines differently, bringing peace, love, ...
31/12/2025

2025 had its highs and lows, moments of love and moments of pain. Hoping 2026 shines differently, bringing peace, love, and success to all.

Happy New Year 2026 Everyone!

আপনি কি নিশ্চিত, আপনার রাজনৈতিক সিদ্ধান্তটা পুরোপুরি আপনার নিজের?The Great Hack documentary আমাদের দেখিয়েছে কিভাবে US el...
20/12/2025

আপনি কি নিশ্চিত, আপনার রাজনৈতিক সিদ্ধান্তটা পুরোপুরি আপনার নিজের?

The Great Hack documentary আমাদের দেখিয়েছে কিভাবে US election এ data harvesting, psychographic profiling এবং micro targeting ব্যবহার করে ভোটারদের আচরণ influence করা হয়েছিল। সেখানে কোনো ballot rigging নয়, বরং মানুষের মনকে প্রভাবিত করার জন্য পরিকল্পিত mind manipulation ছিল মূল কৌশল।

আজ উদ্বেগজনকভাবে, অনেকটা similar pattern আমরা Bangladesh এর upcoming election এর আগেও দেখতে পাচ্ছি। পার্থক্য হলো, এখানে সরাসরি data harvesting না করে ব্যবহার করা হচ্ছে social media propaganda, misinformation, religious emotion, fake narratives এবং AI-generated content।

এই প্রক্রিয়ায় স্পষ্ট কিছু tactics কাজ করছে। Narrative framing এর মাধ্যমে রাজনৈতিক বাস্তবতা নিয়ে ধারাবাহিকভাবে সন্দেহ ও ভয় তৈরি করা হচ্ছে। একই সঙ্গে Emotional manipulation করে ধর্ম, নৈতিকতা ও পরিচয়বোধকে সামনে এনে emotion driven messaging ছড়ানো হচ্ছে, যাতে করে targeted জনগন যুক্তির পরিবর্তে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহন করে।

এখন আমরা Synthetic support এর দৃশ্যও দেখছি। Facebook, Youtube, TikTok এ হঠাৎ করে তৈরি হওয়া জনমত, যেখানে fake accounts, edited clips এবং AI generated videos ব্যবহার করে কৃত্রিম সমর্থনের ছবি আকা হয়। এটি দেখে অনেক সাধারণ মানুষ ভাবতে শুরু করে, “সবাই তো এটাই সাপোর্ট করছে।”

এখানে ব্যক্তি ভিত্তিক micro-targeting নয়, বরং Group targeting করা হচ্ছে। নির্দিষ্ট demographic groups, যেমন: গ্রামের সহজ সরল মানুষ, মহিলা, যুবক, ধর্মপ্রাণ মানুষ, হতাশ ও ক্ষুব্ধ ভোটার, ইত্যাদি, এই গোষ্ঠীগুলোর জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করা হচ্ছে, যাতে প্রত্যেকেই নিজের আবেগের সঙ্গে মিলে যাওয়া কনটেন্ট পায়। গ্রামের সহজ সরল একজন মানুষ যে হয়তো Facebook বা Youtube ব্যবহার করে, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল, তার পার্থক্য করতে পারেনা, সে প্রথমে যা দেখবে, তাইই বিশ্বাস করবে, যা তার সিদ্ধান্ত গ্রহনে মারাত্মক প্রভাব ফেলবে।

এই পুরো প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে এক ধরনের Disinformation overload, যেখানে fact আর মিথ্যা একসাথে মিশে যায়। ফলে মানুষ confused হয়ে পড়ে, আর সিদ্ধান্ত নেয় fear এর ওপর ভিত্তি করে, তথ্যের ওপর ভিত্তি করে নয়। এভাবেই সাধারণ মানুষ ধীরে ধীরে এই information war এর অংশ হয়ে যায়।
এটা কোনো সরাসরি ভোট চুরি নয়, যেমন The Great Hack এও ছিল না। কিন্তু ফলাফল ভয়ংকর, ভোটার মনে করে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ সেই সিদ্ধান্তের পথ অনেক আগেই ঠিক করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে Bangladesh এর upcoming election এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সচেতন থাকা।

গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে informed choice। আজ সবচেয়ে জরুরি হলো critical thinking, প্রশ্ন করা, উৎস যাচাই করা এবং আবেগ নয়, তথ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া। নইলে একদিন ইতিহাস বলবে, ভোট চুরি হয়নি, কিন্তু voters’ mind were hacked।

হলি আর্টিজান হামলার পর এক সময় শোনা গিয়েছিল, ড. জাকির নায়েক নাকি দোষী, কারণ হামলাকারীদের একজন তাঁকে সোশ্যাল মিডিয়াতে ...
14/12/2025

হলি আর্টিজান হামলার পর এক সময় শোনা গিয়েছিল, ড. জাকির নায়েক নাকি দোষী, কারণ হামলাকারীদের একজন তাঁকে সোশ্যাল মিডিয়াতে “ফলো” করত। একটু ভেবে দেখলেই বোঝা যায়, এই যুক্তি কতটা ভয়ংকর। আজ কেউ আপনাকে ফলো করল, কাল সে অপরাধ করল, তাই বলে আপনিও অপরাধী? এই লজিক মেনে নিলে আমরা সবাই ঝুঁকির মধ্যেই আছি।

একই ধরনের যুক্তি এখন আইনজীবীদের বিরুদ্ধেও তোলা হচ্ছে। কোনো আইনজীবী যদি একজন আসামির জামিন করান, আর সেই আসামি পরবর্তীতে আবার কোনো অপরাধ করে, তাহলে কি তার দায় আইনজীবীর ওপর বর্তায়? একজন আইনজীবীর কাজ হলো আইনের ভেতরে থেকে মক্কেলের অধিকার রক্ষা করা, ভবিষ্যতে সে কী করবে, তা অনুমান করা নয়।

আইনজীবীর moral obligation এবং professional obligation, এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যা আইনপেশার বাইরে থাকা মানুষের পক্ষে অনেক সময় বোঝা কঠিন। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে, একজন আইনজীবী কেন একজন ধর্ষক বা খুনির পক্ষে দাঁড়াবেন? কিন্তু আইন নিজেই বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত একটি প্রপার ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য, প্রমানের মাধ্যমে অপরাধ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত সে আইনত নির্দোষ। এমনকি এক মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও, অন্য একটি নতুন মামলায় তাকে দোষী বলা যাবে না যতক্ষণ না সেই অপরাধও প্রমানিত হয়। আমি বা আপনি পছন্দ করি বা না করি, তাতে আইনের অবস্থান বদলে যায় না।

অবশ্যই আইনজীবীরা এটি কোনো চ্যারিটি বা সমাজসেবার অংশ হিসেবে করেন না। এটি তাদের পেশা এবং পেশাগত স্বার্থের সঙ্গেই যুক্ত। আবার বাংলাদেশে আইনজীবীদের ফি নির্ধারণে কার্যকর কোনো বাধ্যতামূলক কাঠামো না থাকায়, আইনজীবী ভেদে প্রফেশনাল ফিস এর তারতম্য থাকাটাও বাস্তবতা।

জামিন কোনো পুরস্কার নয়, আবার নির্দোষ ঘোষণাও নয়। এটি একটি সাময়িক আইনি সুরক্ষা, যা মামলার ধরন, অভিযোগ, প্রমাণ ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে আদালত প্রদান করেন। আমাদের পরিচিত নীতি হলো: bail is the rule and jail is the exception. যেহেতু আমাদের দেশে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে, তাই আদালত প্রায়ই মামলার মেরিট ও কারাবাসের সময়কাল বিবেচনায় নিয়ে জামিন দেন।

এটি যেহেতু আদালতের অন্তর্নিহিত ক্ষমতার বিষয়, তাই অনেক সময় দেখা যায়, একই ধরনের মামলায় কেউ জামিন পান, কেউ পান না। কখনো কম পরিচিত আইনজীবী জামিন করাতে ব্যর্থ হন, আবার প্রভাবশালী আইনজীবী জামিন করিয়ে ফেলেন। অনেকাংশে প্রভাব খাটানোর চেষ্টাও হয়। যেকারণেই জুনিয়র আইনজীবীরা সিনিয়র আইনজীবীদের পেছনে ছুটে, আর এ কারণেই অনেক সময় আদালতের ভারসাম্যেএ কিছুটা ব্যাত্যয়ও ঘটে। এতে জুনিয়র আইনজীবীদের মধ্যে হতাশা তৈরি হওয়াটা স্বাভাবিক। সিস্টেমটি চেঞ্জ হওয়া প্রয়োজন, কিন্তু তা হয়তো অনেক কিছুর ওপরে নির্ভর করে। তবে নির্দিষ্ট ও অকাট্য প্রমাণ ছাড়া এটাকে অনিয়ম বা অসাদাচরন বলে প্রচার করা সমীচীন নয়।

বর্তমানে একটি অসুস্থ প্রবণতা দেখা যাচ্ছে, যেকোনো ঘটনায় আদালতের সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিযোগিতা। এতে আদালতের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়, যার ভুক্তভোগী শুধু আইনজীবীরাই নন, সাধারণ মানুষও। আজ যদি একটি রিজিড পরিস্থিতি তৈরি হয়, কাল যদি আমার বা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয় এবং আদালতের সহায়তা দরকার পড়ে, তখনই আমরা এর ভয়াবহতা বুঝতে পারব। আর বাংলাদেশের বাস্তবতায় মিথ্যা মামলা হয় না, এ কথা কেউ জোর দিয়ে বলতে পারবেন কি?

এখানে Marvel Cinematic Universe এর জনপ্রিয় ভিলেন থ্যানোসের উদাহরণটি প্রাসঙ্গিক। ভবিষ্যতে থ্যানোস এক আঙুলের স্ন্যাপে ইউনিভার্সের অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন করবে, এই আশঙ্কায় এভেঞ্জার রোডি প্রস্তাব দেয়, টাইম ট্রাভেল করে শিশুকালেই থ্যানোস কে হত্যা করা যায় কি না। কিন্তু অন্য এভেঞ্জাররা এতে রাজি হয়নি। কারণ সিস্টেম এমন না। অপরাধের আগে শাস্তি নয়, অপরাধ হলে তারপর শাস্তি। এই নীতির কারণেই preventive detention কে অনেকেই সমর্থন করেন না।

কিন্তু যদি এখন সোশ্যাল মিডিয়ার আবেগ ও ট্রেন্ড দেখে বিচার শুরু হয়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। আমরা সাধারণ মানুষ আবেগে চলি, এটা স্বাভাবিক। কিন্তু বিচারকরা আবেগে নয়, সিদ্ধান্ত নেন তথ্য ও প্রমাণের ভিত্তিতে। আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় “ড্রাগ অ্যাডিক্ট ছেলে মাকে হত্যা করেছে” বলে কাউকে ফাঁসির দাবিতে ঝাঁপিয়ে পড়া হয়েছে, পরে প্রমাণ হয়েছে ছেলেটাই ভিকটিম, খুন করেছে ডাকাত। মিন্নি’র ঘটনায়ও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে।

৫ই আগস্টের আগেও আমরা অনেক ঘটনা একভাবে দেখেছি, এখন সেগুলো ভিন্নভাবে দেখছি। অর্থাৎ পাবলিক ওপিনিয়ন স্থির নয়, পরিস্থিতি ও তথ্যের সঙ্গে বদলে যায়। কিন্তু প্রাথমিক অপিনিয়নের ওপরে ফাসি দিয়ে দিলে, পরেতো অপিনিয়ন চেঞ্জ হলে আর জীবন ফেরত দেওয়া যায়না। বাংলাদেশের পার্স্পেক্টিভ এ কেউ যদি কোন মামলায় অভিযুক্ত হিসেবে জেলে যায়, তাহলে তার একদফা শাস্তি হয়ে যায় সমাজে, আরেক দফা হয় সোস্যাল মিডিয়াতে এবং এই দুই দফা সম্পন্ন হয় ইমিডিয়েটলি। তৃতীয় দফা হয় আদালতে, যেইটা আবার অনেক লেন্দি প্রসেস। প্রথম দুই দফার শাস্তি প্রথমেই হয়ে যায় বলে, তৃতীয় দফায় মুক্তি পেলেও প্রথম দুই দফার শাস্তির ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসা ডিফিকাল্ট হয়ে যায়। তৃতীয় দফায় মুক্তি পেলেও সে তখন আর ট্রেন্ডিং টপিক থাকেনা, তায় যেই ক্ষতি হয়ার তা আগেই হয়ে যায়। তাই আমাদের মতামত থাকা স্বাভাবিক, কিন্তু সেই মতামত মাননীয় বিচারকদের ওপর চাপিয়ে দেওয়াটা বিপজ্জনক। আদালতকে আদালতের মত চলতে দিন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে এই আইনের অপব্যবহারের মাধ্যমে যে অনেক নির্দোষ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সেই বাস্তবতাও অস্বীকার করা যায় না। তাই আবেগ নয়, বিবেক, যুক্তি ও আইনের প্রতি আস্থাই হওয়া উচিত আমাদের পথনির্দেশক।

আমরা মতামত দেব, কথা বলব, এটাই আমাদের অধিকার। কিন্তু বিচারক, আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের কাজটা স্বাধীনভাবে করতে দিতে হবে। তবেই প্রকৃত অপরাধী শাস্তি পাবে, আর নির্দোষ কেউ জনরোষের বলি হবে না।

~ Abdullah Al Hady

আজ থেকে বিচার বিভাগ স্বাধীন। এটা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় মাইলফলক। আমরা আশা করি এই স্বাধীনতা সত্যিকার অর্থে ন্যায়...
30/11/2025

আজ থেকে বিচার বিভাগ স্বাধীন। এটা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় মাইলফলক। আমরা আশা করি এই স্বাধীনতা সত্যিকার অর্থে ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে। তবুও মনে রাখতে হবে, স্বাধীনতা কখনোই যেন ইচ্ছামতো বা স্বেচ্ছাচারী সিদ্ধান্তের সুযোগ না তৈরি করে। বিচার বিভাগ যেন সবসময় আইন, নীতি ও ন্যায়ের পথেই অটল থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভ্রমণ-নিষেধাজ্ঞা (Travel Restriction) আরোপ যেন একটি সাধারণ প্রথায় পরিণত হয়েছে। কিছু ক্ষেত্র...
25/11/2025

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভ্রমণ-নিষেধাজ্ঞা (Travel Restriction) আরোপ যেন একটি সাধারণ প্রথায় পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে পালানোর আশঙ্কা থাকা ব্যক্তিদের দেশে রাখার প্রয়োজনীয়তা থাকতে পারে, এটা সত্য। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই এসব নিষেধাজ্ঞা আইনে নির্ধারিত ক্ষমতা ছাড়াই দেওয়া হচ্ছে, যা নাগরিকের সাংবিধানিক অধিকারকে সরাসরি ক্ষুণ্ন করে।

আমাদের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, প্রত্যেক নাগরিকের দেশের অভ্যন্তরে চলাফেরার স্বাধীনতা রয়েছে, যা কেবলমাত্র আইনে নির্ধারিত যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার মাধ্যমে সীমিত করা যেতে পারে। অর্থাৎ আইন ছাড়া কোনো সংস্থা বা আদালত এ স্বাধীনতা খর্ব করতে পারে না।

কিন্তু বাস্তবে দেখা যায়, দুদক (ACC) অনেক সময় আদালতের অনুমতি ছাড়াই ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করে, অর্থ ঋণ আদালতও এমন আদেশ প্রদান করে, যদিও Artha Rin Adalat Ain-এ ভ্রমণ-নিষেধাজ্ঞা আরোপের কোনো ক্ষমতা নেই। এমনকি অনেক ক্ষেত্রে শুধু কোনো ফৌজদারি মামলায় নাম থাকা মাত্রই, আদালতের আনুষ্ঠানিক আদেশ ছাড়াই বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়।

এই প্রেক্ষাপটে ৭৪ DLR (AD) ১ – ACC vs. G.B. Hossain মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় আপিল বিভাগ সেখানে স্পষ্টভাবে বলেছেন যে কোনো প্রশাসনিক বা নির্বাহী কর্তৃপক্ষ আইনগত ভিত্তি বা বৈধ আদালতের আদেশ ছাড়া নাগরিকের মৌলিক অধিকার সীমিত করতে পারে না। স্বাধীনতা, চলাচল বা সুনামের ওপর প্রভাব ফেলে এমন যেকোনো ব্যবস্থা অবশ্যই বৈধ কর্তৃত্ব ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে; নির্বিচার বা অনানুষ্ঠানিক পদক্ষেপ সংবিধানের আলোকে টিকে থাকতে পারে না।

এই মামলার মূল প্রশ্ন ছিল, দুদক বা অন্য কোনো সংস্থা কি আদালতের অনুমতি ছাড়াই বিদেশযাত্রা নিষিদ্ধ করতে পারে? আপিল বিভাগ সুস্পষ্টভাবে মত দিয়েছেন যে ভ্রমণ-স্বাধীনতা সংবিধানের ৩৬ অনুচ্ছেদে স্বীকৃত একটি মৌলিক অধিকার এবং এটি কেবল সংসদ প্রণীত আইন দ্বারা সীমাবদ্ধ করা যায়। কোনো প্রশাসনিক সংস্থা নিজ উদ্যোগে অনির্দিষ্টভিত্তিতে travel restriction আরোপ করতে পারে না; জরুরি প্রয়োজনে এমন নিষেধাজ্ঞা দিলে তা তিন কার্যদিবসের মধ্যে উপযুক্ত আদালতের অনুমোদনের জন্য পাঠাতে হবে। আদালতের নিশ্চিতকরণ ছাড়া আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ, এ নির্দেশনাই আজও ভ্রমণ-নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রধান বিচারিক গাইডলাইন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বহু ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং কখনো কখনো আদালতও এই নির্দেশনা অনুসরণ করেন না। যার ফলে দেশের নাগরিকদের বিরুদ্ধে randomly ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং তারা সংবিধান প্রণীত সুনিদ্রিষ্ট মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

এ ধরনের পরিস্থিতিতে illigality দেখাতে পারলে মাননীয় হাইকোর্ট বিভাগে রিটপিটিশন দায়ের করা যায়। আদালত যদি উপস্থাপিত তথ্য-উপাত্তে সন্তুষ্ট হন, তবে তিনি উক্ত বেআইনি ও অননুমোদিত ভ্রমণ-নিষেধাজ্ঞা স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখেন।

ভ্রমণ-নিষেধাজ্ঞা প্রয়োজনীয় হতে পারে, তবে সেটি অবশ্যই আইনি ক্ষমতা, প্রণীত আইন এবং আপিল বিভাগের নির্দেশনার আলোকে আরোপ করতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত শুধু নাগরিকের অধিকার ক্ষুণ্ন করে না, বরং আইনের শাসনকেও দুর্বল করে।

ঢাকার মানুষ হিসেবে গতকালের ভূমিকম্প আমাদের সবাইকে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, আমরা কি সত্যিই প্রস্তুত? মাত্র কয়েক স...
22/11/2025

ঢাকার মানুষ হিসেবে গতকালের ভূমিকম্প আমাদের সবাইকে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, আমরা কি সত্যিই প্রস্তুত?

মাত্র কয়েক সেকেন্ডের কম্পনেই পুরো দেশের উদ্বেগ, আতঙ্ক, আর অস্থিরতা আবার মনে করিয়ে দিল, ঝুঁকি দূরে নয়, আমাদের চারপাশেই।

এই ঘটনাটা শুধু একটা মুহূর্তের কাঁপুনি নয়; এটা আমাদের অবকাঠামো, নগর পরিকল্পনা, এবং রাষ্ট্রীয় প্রস্তুতির সবচেয়ে দুর্বল জায়গাগুলোকে হাইলাইট করে গেছে।

আমাদের দেশ একটি সক্রিয় টেকটোনিক জোনে অবস্থান করায় বড় ধরনের কম্পন যে কোনো সময় ঘটতে পারে।এটি এখন আর শুধু বৈজ্ঞানিক পূর্বাভাস নয়, বরং একটি স্থায়ী জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে আতঙ্ক নয়, প্রয়োজন প্রযুক্তিনির্ভর প্রস্তুতি, শক্তিশালী অবকাঠামোগত সংস্কার এবং বাস্তবভিত্তিক নীতিনির্ধারন।

বর্তমান নগর ব্যবস্থাপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো অতি ঘনবসতিপূর্ণ ঢাকা শহর, যেখানে অবৈজ্ঞানিক ভবননির্মাণ, সংকীর্ণ সড়ক, অপর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং লোড ধারণ ক্ষমতার বাইরে বিদ্যমান অবকাঠামো একটি মাঝারি মাত্রার ভূমিকম্পকেও বড় বিপর্যয়ে পরিণত করতে পারে। তাই প্রশাসনিক, শিল্প, শিক্ষা ও বাণিজ্যিক কার্যক্রমের কার্যকর বিকেন্দ্রীকরণ এখন রাষ্ট্রীয় অগ্রাধিকার হওয়া উচিত। এটি শুধু নগর পরিকল্পনার বিষয় নয়, বরং জননিরাপত্তার পূর্বশর্ত হওয়া উচিত।

ভূমিকম্প সহনশীল ভবন নিশ্চিত করতে বিদ্যমান ভবনগুলোর কাঠামোগত অডিট বাধ্যতামূলক করা, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে ধাপে ধাপে পুনর্গঠন, এবং নতুন ভবন অনুমোদনে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। একই সাথে উদ্ধারকারী বাহিনী, ফায়ার সার্ভিস, হাসপাতাল, বিদ্যুৎ ও যোগাযোগ খাতকে কেন্দ্র করে দ্রুত সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং মাঠপর্যায়ের প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন।

পানিসম্পদের সুরক্ষা এই আলোচনার একটি অপরিহার্য অংশ। ভূগর্ভস্থ পানির উপর চরম চাপ দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। তাই আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে water recycling এবং বৃষ্টির পানি ধারণ বাধ্যতামূলক করা জরুরি। এই দুই ব্যবস্থাই ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমাতে পারে এবকং দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত ভূমিকম্প মহড়া, জরুরি বহির্গমন পরিকল্পনা, এবং নিরাপদ স্থানের শনাক্তকরণ, এসব বিষয়কেও জাতীয় কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা শুধু সরকারি দায়িত্ব নয়,এটি নাগরিক, প্রতিষ্ঠান ও রাষ্ট্র, সব পক্ষের সমন্বিত দায়িত্ব।

ভূমিকম্প থামানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ক্ষতিকর প্রভাবকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব, যদি আমরা এখনই কার্যকর সিদ্ধান্ত এবং প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করি। সময় এসেছে ঢাকাকে নিরাপদ, টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনায় পরিচালিত একটি শহরে রূপান্তর করার। দুর্যোগ ব্যবস্থাপনাকে কাগজে কলমে নয়, বাস্তবায়নের কেন্দ্রে আনতে হবে, জননিরাপত্তাকে নীতিনির্ধারণের সর্বোচ্চ অগ্রাধিকার এ পরিনত করতে হবে। আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবার, এবং আমাদের দেশ, সবকিছুর নিরাপত্তা আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সঠিক পথে এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র পথ।

কি দারুণ জয়! 🇧🇩১–০ ব্যবধানে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সাফল্যের জন্য পুরো দলকে অসংখ্য শুভেচ্ছা।তবে যারা মাঠে খেলা দেখেছেন ...
18/11/2025

কি দারুণ জয়! 🇧🇩

১–০ ব্যবধানে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সাফল্যের জন্য পুরো দলকে অসংখ্য শুভেচ্ছা।

তবে যারা মাঠে খেলা দেখেছেন তাদের একটা অসাধারণ জিনিস চোখে পড়েছে, বিশাল এক ব্যানার যেখানে লেখা :

"তিস্তা থেকে ফেলানী, আর কতো পাঞ্জেরী?"

Address

Suit No. 404, Room No. 4A, 87 Purana Paltan Line
Dhaka
1000

Telephone

+8801619086486

Website

https://www.alhadylegal.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Al Hady Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Hady Legal:

Share