Law and Lawyers BD

Directions

Law and Lawyers BD ⚖️Your Legal Allies! 🏛️Trusted Legal Service 🔒Confidentiality, Integrity, and Excellence are Our Top Priorities📞Contact us for a Free Consultation!

বার কাউন্সিল ভবনআইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা।
04/03/2026

বার কাউন্সিল ভবন
আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা।

ইন্টার্নশিপ আহবান বিজ্ঞপ্তি
03/03/2026

ইন্টার্নশিপ আহবান বিজ্ঞপ্তি

Law Officer এক্সামের এর জন্য গুরুত্বপূর্ণ ২০২৫ ও ২০২৬ সালের কিছু অধ্যাদেশ ও সংশোধন অধ্যাদেশ একটি পোস্টে শেয়ার করার চেষ্ট...
25/02/2026

Law Officer এক্সামের এর জন্য গুরুত্বপূর্ণ ২০২৫ ও ২০২৬ সালের কিছু অধ্যাদেশ ও সংশোধন অধ্যাদেশ একটি পোস্টে শেয়ার করার চেষ্টা করলাম।সবাইকে শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ রইলো।
1. Bangladesh House Building Finance Corporation (Amendment) Ordinance,2026
2. Registration (Amendment) Ordinance,2026
3. Registration (Second Amendment) Ordinance,2026
4. Civil Courts (Amendment) Ordinance,2025
5. Negotiable Instruments (Amendment) Ordinance,2026
6. Anti Corruption Commission (Amendment) Ordinance,2025
7. Microfinance Bank Ordinance,2026
8. বাণিজ্যিক আদালত অধ্যাদেশ,২০২৬
9. তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ,২০২৬
10. Code of Civil Procedure (Amendment) Ordinance,2025
11. Code of Criminal Procedure (Amendment) Ordinance,2025
12. Code of Criminal Procedure (Second Amendment) Ordinance,2025

বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশ এর কিছু প্রধান সংশোধনী ...
19/12/2025

বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশ এর কিছু প্রধান সংশোধনী এবং পরিবর্তনসমূহ সংক্ষেপে উল্লেখ করা হল-

১. কর্মী সংজ্ঞা বৃদ্ধি: অধ্যাদেশটি গৃহকর্মী ও নাবিকদের শ্রম আইনের আইনি সুরক্ষায় অন্তর্ভুক্ত করেছে।

২. ট্রেড ইউনিয়ন: ট্রেড ইউনিয়ন গঠন এবং নিবন্ধনের শর্তসমূহ উল্লেখযোগ্যভাবে সহজ করা হয়েছে।

৩. কর্মসংস্থান এবং মজুরি:
- নূনতম মজুরি কাঠামো প্রতি তিন বছর পর পর সংশোধন করা হবে।
- অস্থায়ী কর্মীদের স্থায়ী কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
- আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে।

৪. শ্রমিকদের পেনশন ও অবসর সুবিধা:
- শ্রমিকদের অবসরকালীন সুবিধা বা পেনশন স্কিম পুনরায় তৈরি করা হয়েছে। এই পেনশন ব্যবস্থায় সুবিধার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট শিল্পখাতে পেনশন সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে।
- যেসব শ্রমিক নির্দিষ্ট সময় পর অবসরগ্রহণ করবে, তাদের জন্য কিছু নতুন নিয়মও আরোপ করা হয়েছে।

৫. কর্মী সুবিধা এবং সুরক্ষা:
- এখন থেকে কর্মীদের ব্ল্যাকলিস্ট করা নিষিদ্ধ করা হয়েছে।
- মাতৃত্বকালীন অবস্থায় গর্ভবতী ও স্তন্যদানকারী কর্মীদের ছুটি ১১২ দিন থেকে ১২০ দিন বৃদ্ধি করা হয়েছে এবং তাদের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া যাবে না ক্ষতিপূরণ ছাড়া।
- ১০০ বা তার বেশি স্থায়ী কর্মী আছে এমন প্রতিষ্ঠানগুলোকে প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠা করতে হবে।

৬. কর্মস্থান সুরক্ষা এবং ক্ষতিপূরণ:
- সুরক্ষা কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে।
- একটি কর্মস্থল দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল প্রতিষ্ঠা করা হবে, যা আহত কর্মী এবং তাদের পরিবারের জন্য সাহায্য করবে।
- গর্ভবতী এবং স্তন্যদানকারী কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ নিষিদ্ধ করা হয়েছে।

৭. শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন:
- শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য নতুন প্রশিক্ষণ স্কিম চালু করা হয়েছে।
- শ্রমিকদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের নতুন সুবিধা সংযোজন করা হয়েছে।

৮. বিবাদ নিষ্পত্তি:
- একটি বিকল্প বিতর্ক নিষ্পত্তি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে, যা শ্রম মামলা দ্রুত নিষ্পত্তি করবে।
- বিবাদসমূহ প্রথমে আলোচনা, মধ্যস্থতা বা সালিশি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে, এরপর আইনগত প্রক্রিয়া শুরু করা যাবে।

৯. অন্যান্য বিধান:
- আইন এখন অলাভজনক প্রতিষ্ঠানগুলোতেও প্রযোজ্য।
- যৌন হেনস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনের শাসন বলতে বোঝায় এমন একটি শাসনব্যবস্থা যেখানে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার আইনের অধীন এবং আইনের চোখে সবাই সমা...
18/12/2025

আইনের শাসন বলতে বোঝায় এমন একটি শাসনব্যবস্থা যেখানে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার আইনের অধীন এবং আইনের চোখে সবাই সমান, অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে নয়। এখানে আইন স্বচ্ছ, সুনির্দিষ্ট, এবং সকলের জন্য সমানভাবে প্রয়োগযোগ্য; ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাচারিতা বা বৈষম্য থাকে না এবং বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে। সহজ কথায়, এটি একটি এমন প্রক্রিয়া যেখানে শাসনব্যবস্থা আইনের দ্বারা পরিচালিত হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর খেয়ালখুশি দ্বারা নয়, যা নাগরিক অধিকার রক্ষা করে।

আইনের শাসনের মূল নীতিসমূহ:
আইনের প্রাধান্য (Supremacy of Law): আইন সবার উপরে, সরকারসহ সবাই তা মেনে চলতে বাধ্য।
আইনের চোখে সমতা (Equality Before the Law): ধনী-গরিব, ক্ষমতাশালী-সাধারণ – সকলের জন্য আইন একই রকম, কোনো বৈষম্য নেই।

স্বচ্ছতা ও জবাবদিহিতা (Transparency and Accountability): আইন প্রণয়ন ও প্রয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, এবং সরকার তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে।
স্বাধীন বিচার বিভাগ (Independent Judiciary): আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে বিচার করে এবং সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

স্বেচ্ছাচারিতার অনুপস্থিতি (No Arbitrary Power): নির্বাহী বিভাগের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ, ফলে তারা ইচ্ছামতো ক্ষমতা প্রয়োগ করতে পারে না।
মৌলিক অধিকারের সুরক্ষা (Protection of Fundamental Rights): আইন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে ও রক্ষা করে।

সংক্ষেপে, আইনের শাসন নিশ্চিত করে যে একটি রাষ্ট্র পরিচালিত হবে নিয়মতান্ত্রিক, ন্যায্য ও নিরপেক্ষ আইনের মাধ্যমে, যা সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে।


















18/12/2025
মুসলিম হানাফি আইন ও ইসলামি শরিয়া অনুযায়ী বাবার সম্পত্তি বন্টন আইন-ইসলামি শরিয়া অনুযায়ী, বাবার সম্পত্তি উত্তরাধিকারীদ...
16/12/2025

মুসলিম হানাফি আইন ও ইসলামি শরিয়া অনুযায়ী বাবার সম্পত্তি বন্টন আইন-

ইসলামি শরিয়া অনুযায়ী, বাবার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে বন্টন করা হয়। এ আইনের মূল ভিত্তি হলো কুরআন এবং হাদিস। শরিয়া অনুযায়ী সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলে-মেয়ে, স্ত্রী, এবং অন্যান্য আত্মীয়দের নির্দিষ্ট ভাগ রয়েছে। নিচে এই আইনটির মূল বিষয়গুলো উল্লেখ করা হলো:

১. ছেলেদের অংশ

শরিয়া আইনে, ছেলেরা মেয়েদের চেয়ে দ্বিগুণ অংশ পায়। উদাহরণস্বরূপ, যদি একজন বাবার একটি ছেলে ও একটি মেয়ে থাকে, তবে ছেলেটি মেয়েটির চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, “পুরুষের জন্য দুটি নারীর অংশের সমান।” (সুরা নিসা: ১১)

২. মেয়েদের অংশ

মেয়েরা পিতার সম্পত্তির অর্ধেক পায়, যা ছেলেদের তুলনায় কম। তবে তারা নিজেদের সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ অধিকারভুক্ত। কুরআনের নির্দেশনা অনুসারে, মেয়েরা উত্তরাধিকার পেতে বাধ্য, এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা শরিয়া মতে অন্যায়।

৩. স্ত্রীর অংশ

বাবার মৃত্যু হলে, স্ত্রী তার স্বামীর সম্পত্তির ১/৮ অংশ পায় যদি সন্তান থাকে, এবং ১/৪ অংশ পায় যদি সন্তান না থাকে। এই সম্পত্তি শুধুমাত্র স্বামীর সম্পত্তির উপর ভিত্তি করে নির্ধারিত হয়, এবং তিনি তার প্রাপ্য অংশের অধিকারভুক্ত।

৪. পিতামাতার অংশ

বাবার মৃত্যু হলে তার বাবা-মাও উত্তরাধিকারী হিসেবে অংশ পেতে পারেন। শরিয়া মতে, মৃত ব্যক্তির বাবা তার সন্তানের সম্পত্তির ১/৬ অংশ পাবে, এবং একইভাবে মা-ও ১/৬ অংশ পাবে।

৫. ভাই-বোনদের অংশ

যদি বাবার পুত্র বা কন্যা না থাকে, তাহলে ভাই-বোনরা উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অংশ পেতে পারে। কুরআন অনুযায়ী, ভাই-বোনের অংশ নির্ধারিত হয় পুত্রসন্তান না থাকার ক্ষেত্রে।

৬. দায়িত্ব ও ঋণ পরিশোধ

মৃত ব্যক্তির ঋণ এবং অন্যান্য দায়িত্বগুলো তার সম্পত্তি থেকে বণ্টনের আগে পরিশোধ করতে হয়। শরিয়া আইনে এই দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করা উচিত, কেননা এটি পবিত্র ধর্মীয় আদেশের অংশ।

উল্লেখযোগ্য কিছু বিষয়:

শরিয়া আইনের অধীনে, সম্পত্তির বণ্টন প্রক্রিয়া কুরআন এবং সুন্নাহ অনুযায়ী কঠোরভাবে পরিচালিত হয়।
কেউ নিজে থেকে শরিয়া আইনের বাইরে গিয়ে অন্যভাবে সম্পত্তি ভাগ করতে পারে না।
শরিয়া আইন বিশেষভাবে পুরুষ এবং নারীর জন্য পৃথক অংশ নির্ধারণ করে যা ধর্মীয় নির্দেশনা মেনে চলে।
এই নিয়মগুলো অনুসরণ করে ইসলামি শরিয়া অনুযায়ী বাবার সম্পত্তি যথাযথভাবে বন্টিত হয়, যা পারিবারিক ঐক্য এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে।

Muslim Marriage & Divorce Registration Act
16/12/2025

Muslim Marriage & Divorce Registration Act

🇧🇩 Victory Day of Bangladesh — A Tribute to Courage and FreedomToday, we honor Victory Day (Bijoy Dibosh) — a defining m...
15/12/2025

🇧🇩 Victory Day of Bangladesh — A Tribute to Courage and Freedom

Today, we honor Victory Day (Bijoy Dibosh) — a defining moment in our nation’s history.
On 16 December 1971, Bangladesh emerged as an independent nation after the heroic victory over the Pakistan Armed Forces. The signing of the Instrument of Surrender marked the end of a nine-month Liberation War, achieved through the unmatched bravery of our Mukti Bahini and the unwavering support of our allies.

This day reminds us of the sacrifices of millions, the resilience of our people, and the unshakable spirit that built our nation.

Let us continue to uphold the values of freedom, justice, and dignity that our martyrs fought for.

Joy Bangla. Joy Bangabandhu 🇧🇩

আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, যতক্ষণ পর্যন্ত আদ...
19/11/2025

আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, যতক্ষণ পর্যন্ত আদালতে একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তাকে দিয়েই অপরাধটি সংঘটিত হয়েছে।

বরগুনার রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন মঞ্জুর করে দেওয়া রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) হাইকোর্টের দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি রোববার (০১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

আদালত পর্যবেক্ষণে বলেন, ইদানিং প্রায়শ লক্ষ্য করা যায় যে, বিভিন্ন আলোচিত অপরাধের তদন্তকালীন সময়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত অভিযুক্তদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার আগেই বিভিন্ন গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। যা অনেক সময় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর এবং অ-অনুমোদনযোগ্য এবং বিভিন্ন মামলার তদন্ত সম্পর্কে অতি উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফিং করা হয়ে থাকে। আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে, যতক্ষণ পর্যন্ত আদালতে একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তাকে দিয়েই অপরাধটি সংঘটিত হয়েছে।

আদালত রায়ে আরও বলেন, গণমাধ্যমের সামনে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা সংগত নয় যে, তার মর্যাদা ও সম্মানহানী হয় এবং তদন্ত চলাকালে অর্থাৎ পুলিশ রিপোর্ট দাখিলের আগে গণমাধ্যমে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে এমন কোনো বক্তব্য উপস্থাপন সমীচীন নয়, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে বিতর্ক বা প্রশ্ন সৃষ্টি করতে পারে। আমাদের আরো স্মরণ রাখা প্রয়োজন যে, মামলার তদন্ত এবং বিচার পর্যায়ে একজন অভিযুক্তের প্রাপ্ত আইনি অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্বের মধ্যে পড়ে।

উপরোক্ত বিবেচনায় আদালতে সুচিন্তিত অভিমত এই যে, গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতে উপস্থাপনের আগেই গণমাধ্যমের সামনে উপস্থাপন এবং মামলার তদন্ত পর্যায়ে তদন্তের বিষয়ে গণমাধ্যমে কতটুকু প্রকাশ করা সমীচীন হবে সে বিষয়ে অতিদ্রুত একটি নীতিমালা করা বাঞ্ছনীয়। এই নীতিমালা প্রণয়ন ও যথাযথভাবে অনুসরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ/সুরক্ষা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হলো।

অন্যদিকে হাইকোর্টের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে মিন্নির জামিন মঞ্জুরের বিষয়ে বলা হয়-

মামলার এজাহারে বর্তমান আসামিকে (মিন্নি) এক নম্বর সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সংবাদদাতা এজাহারে উল্লেখ করেছেন যে, তিনি ঘটনার বিষয়ে ভিকটিম রিফাতের কাছ থেকে বিস্তারিত জেনেছেন।
গ্রেপ্তারের আগে আসামিকে (মিন্নি) দীর্ঘ সময় স্থানীয় পুলিশ লাইনসে আটক রাখা হয়।
গ্রেপ্তার করে রিমান্ড শুনানির সময় আসামি আইনজীবী নিয়োগের সুযোগ না পাওয়া।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগেই অর্থ্যাৎ রিমান্ডে থাকাবস্থায় গণমাধ্যমের সামনে স্থানীয় পুলিশ সুপারের বিভিন্ন বক্তব্য; যথা ‘আসামি দোষ স্বীকার করেছে, মিন্নি শুরু থেকেই যারা হত্যাকারী ছিল তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগেও সে পরিকল্পনার জন্য যা যা দরকার হত্যাকারীদের সঙ্গে মিটিং করেছে’।
আসামি একজন মহিলা এবং ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার ব্যতিক্রমের সুবিধা পেতে পারে।
এসব কারণে তাকে জামিন দেওয়া ন্যায়সঙ্গত মনে করছি। আদালত বলেন, আয়শা সিদ্দিকা মিন্নি-কে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে জামিননামা সম্পাদনের শর্তে জামিন প্রদান করা হলো। আসামি কর্তৃক অন্তবর্তীকালীন জামিনের সুবিধা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আদালত আইনের নির্ধারিত নিয়মে জামিন বাতিল করতে পারবে।

আদালত বলেন, আসামি রিমান্ডে থাকাবস্থায় প্রেস ব্রিফিংয়ে এসপির বক্তব্য দেওয়া কতটুকু আইন ও ন্যায়সঙ্গত সে বিষয়ে এসপির ব্যাখ্যা ও কাগজপত্র পর্যালোচনা করা হয়েছে।

আদালত বলেন, যে পরিস্থিতি ও বাস্তবতায় ওই বক্তব্য দেওয়া হয়ে থাকুক না কেন, বর্তমান বাস্তবতা হচ্ছে যে, একজন রিমান্ডে থাকাবস্থায় আইনের নির্ধারিত নিয়মে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগেই এসপির এ ধরনের বক্তব্য তদন্ত সম্পর্কে জনমনে নানাবিধ প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। তার বক্তব্যের বিষয়বস্তু যদি ধরেও নেওয়া হয় যে সত্য, তাহলেও গণমাধ্যমের সামনে এপর্যায়ে প্রকাশ করা ছিল অযাচিত এবং ন্যায়-নীতি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পরিপন্থি। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের কাজ প্রত্যাশিত ও কাম্য ছিল না। তিনি নিজেই তার দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন, যা দুঃখজনক এবং হতাশাজনক।

আদালত বলেন, যেহেতু মামলাটির তদন্ত কাজ চলমান, সেকারণে এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আদালত বিরত থাকছে। তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল হলে পুলিশের মহাপরিদর্শক এ বিষয়ে সামগ্রিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Sheik Limon
Associate Lawyer
Law & Lawyers BD

Address

Uttara, Gaosul Azam Avenue
Dhaka
1230

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 10:30 - 18:00
Thursday 09:00 - 17:00
Sunday 11:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law and Lawyers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby law practices