Legacy Legal Advisors

Call Directions Contact the practice

Legacy Legal Advisors "Empowering clients with expert legal advice and strategic solutions. Your trusted partner in law, protecting your rights every step of the way."

Committed to providing clear, practical, and reliable legal guidance to help you navigate life’s challenges.

আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূ-সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি...
27/09/2026

আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূ-সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত নির্দেশনা।

✅ আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে এবং সংশ্লিষ্ট দাগ/দাগসমূহ পৃথকভাবে চিহ্নিত না থাকলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তার আওতাধীন কানুনগো/সার্ভেয়ার/সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌর ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তার দ্বারা সরেজমিনে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে তদন্তপূর্বক অর্পিত সম্পত্তি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমি আলাদাভাবে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত নকশা প্রস্তুত করে প্রতিবেদন সংগ্রহ, শুনানি গ্রহণ ও সাবেক/হাল রেকর্ড, দাগসূচী, মৌজা ম্যাপ পর্যালোচনান্তে ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন।

✅ এক্ষেত্রে, সংশ্লিষ্ট দাগ ভিত্তিক জমির মধ্যে অর্পিত সম্পত্তি ও নামজারিকৃত ব্যক্তি মালিকানাধীন ভূমির পরিমাণ- সৃজিত খতিয়ানের মন্তব্য কলামে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করবেন।

⚠️ নতুন হেবা আইন কি আল-কুরআনবিরোধী?🤔 মুসলিমদের জন্য এটা গুরুত্বপূর্ণ কেন?⚖️ কেন এই আইন বাতিল বা পুনর্বিবেচনা করা উচিত?বা...
07/09/2026

⚠️ নতুন হেবা আইন কি আল-কুরআনবিরোধী?
🤔 মুসলিমদের জন্য এটা গুরুত্বপূর্ণ কেন?
⚖️ কেন এই আইন বাতিল বা পুনর্বিবেচনা করা উচিত?

বাহ্যিকভাবে দেখলে আইনটির উদ্দেশ্য খুবই ভালো মনে হতে পারে—

👨‍👩‍👧 বাবা-মা সন্তানকে সম্পত্তি দেবেন, কিন্তু জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার অধিকার নিজের কাছে রাখবেন।

শুনতে এটি বাবা-মায়ের নিরাপত্তার জন্য একটি মানবিক ব্যবস্থা। ❤️

কিন্তু একজন মুসলিমের জন্য প্রশ্নটা এখানেই শেষ নয়।

❓ প্রশ্ন হলো—

সম্পত্তির মালিকানা এক ব্যক্তির কাছে গেল, কিন্তু দখল ও ভোগাধিকার রয়ে গেল অন্য ব্যক্তির কাছে—

তাহলে এই নতুন ব্যবস্থা ইসলামের হেবা, কবজা এবং আল্লাহ নির্ধারিত উত্তরাধিকার ব্যবস্থার সঙ্গে বাস্তবে কতটা সামঞ্জস্যপূর্ণ?

⚠️ এ কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা ও উদ্বেগ।

━━━━━━━━━━━━━━━

📌 প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার

📅 ৬ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদে ‘Transfer of Property (Amendment) Bill, 2026’ পাস হয়েছে।

নতুন ব্যবস্থায় নির্দিষ্ট নিকটাত্মীয়ের কাছে সম্পত্তি হস্তান্তর করেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনগত অধিকার রাখতে পারবেন।

এর জন্য ১৮৮২ সালের Transfer of Property Act-এ ১২২A ও ১২২B ধারা যুক্ত করা হয়েছে।

⚠️ তবে এটিকে সরাসরি “হেবা আইন” বলা পুরোপুরি সঠিক নয়।

সরকারের বক্তব্য—

👉 এটি হেবা থেকে আলাদা একটি সম্পত্তি হস্তান্তর পদ্ধতি।
👉 মুসলিম আইনের অধীন হেবাকে এটি বাতিল বা সীমিত করছে না।

━━━━━━━━━━━━━━━

❓ তাহলে আপত্তি কোথায়?

ইসলামে হেবা শুধু কাগজে সম্পত্তি লিখে দেওয়ার নাম নয়।

হেবার নিজস্ব শরিয়াহগত কাঠামো রয়েছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ—

📝 ইজাব
🤝 কবুল
🏠 কবজা

অর্থাৎ সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে শুধু “আমি তোমাকে দিয়ে দিলাম” বলাই যথেষ্ট নয়; হেবার প্রকৃতি অনুযায়ী মালিকানা ও দখল হস্তান্তরের বিষয়ও গুরুত্বপূর্ণ।

নতুন ব্যবস্থায় এমন একটি কাঠামো তৈরি হচ্ছে, যেখানে—

➡️ মালিকানা অন্যের কাছে হস্তান্তরিত
➡️ কিন্তু দাতা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন।

⚠️ এখানেই শরিয়াহগত প্রশ্ন তৈরি হচ্ছে।

━━━━━━━━━━━━━━━

🏡 একটি বাস্তব উদাহরণ

ধরুন—

একজন বাবার ১০ কাঠা জমি আছে।

তাঁর তিন সন্তান।

বাবা জীবিত অবস্থায় ৮ কাঠা জমি একজন সন্তানের নামে হস্তান্তর করলেন।

কিন্তু নতুন ব্যবস্থার অধীনে বাবা জীবিত থাকা পর্যন্ত ওই জমি ব্যবহার ও ভোগ করার অধিকার নিজের কাছে রাখলেন।

❓ এখন প্রশ্ন—

বাবার মৃত্যুর সময় ওই ৮ কাঠা জমি কার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে?

❓ অন্য দুই সন্তানের উত্তরাধিকার কোথায় দাঁড়াবে?

⚖️ এখানেই সামনে আসে ফারায়েজের প্রশ্ন।

━━━━━━━━━━━━━━━

📖 ফারায়েজ কেন এত গুরুত্বপূর্ণ?

ইসলামে মৃত্যুর পর সম্পত্তি কার কতটুকু হবে—এটি শুধু পরিবারের সিদ্ধান্তের বিষয় নয়।

📖 আল-কুরআনে উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করা হয়েছে।

এটাই ফারায়েজের মূল ভিত্তি।

তাই একজন মুসলিমের সম্পত্তি মৃত্যুর সময় তাঁর মালিকানায় থাকলে উত্তরাধিকারীরা তাদের নির্ধারিত অংশ পাওয়ার অধিকার রাখেন।

তবে জীবিত অবস্থায় সম্পত্তি বৈধভাবে অন্যের কাছে হস্তান্তর হয়ে গেলে সেটি মৃত্যুর সময় মৃত ব্যক্তির সম্পত্তির অংশ থাকবে কি না—সেটি আলাদা প্রশ্ন।

⚠️ এ কারণেই জীবিত অবস্থায় সম্পত্তি হস্তান্তরের যেকোনো নতুন ব্যবস্থা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

━━━━━━━━━━━━━━━

🚨 এখানেই সবচেয়ে বড় আশঙ্কা

ধরুন—

একজন বাবা তাঁর অধিকাংশ সম্পত্তি জীবিত অবস্থায় একজন সন্তানের কাছে হস্তান্তর করলেন।

বাবা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তি ব্যবহার করলেন।

কিন্তু মৃত্যুর সময় সেই সম্পত্তি আর তাঁর নামে নেই।

তাহলে পরবর্তী সময়ে অন্য সন্তানদের উত্তরাধিকার দাবি করার সুযোগ কতটুকু থাকবে?

এটি নির্ভর করবে—

📌 হস্তান্তরটি কীভাবে হয়েছে
📌 কোন আইনি কাঠামোয় হয়েছে
📌 মালিকানা ও দখলের প্রকৃতি কী ছিল

এর ওপর।

অর্থাৎ একটি নতুন হস্তান্তর ব্যবস্থা ভবিষ্যতের উত্তরাধিকারযোগ্য সম্পত্তির পরিমাণও প্রভাবিত করতে পারে।

⚠️ এই জায়গাটিই মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

━━━━━━━━━━━━━━━

⚖️ তাহলে কি আইনটি সরাসরি কোরআনবিরোধী?

এখানে দায়িত্বশীল থাকা জরুরি।

❌ এ মুহূর্তে এটাকে চূড়ান্তভাবে “কোরআনবিরোধী প্রমাণিত আইন” বলা ঠিক হবে না।

কারণ সরকারের অবস্থান হলো—

👉 নতুন ব্যবস্থা হেবা নয়।
👉 মুসলিম আইনের অধীন হেবার বৈধতা এতে ক্ষুণ্ন হচ্ছে না।

অন্যদিকে বিরোধী সংসদ সদস্য ও ইসলামি সংগঠনগুলোর বক্তব্য হলো—

⚠️ এই ব্যবস্থা বাস্তবে হেবার কবজা এবং ফারায়েজের কাঠামোর সঙ্গে সংঘর্ষ বা বিভ্রান্তি তৈরি করতে পারে।

তাই তারা শরিয়াহ বিশেষজ্ঞ ও ইসলামিক ফাউন্ডেশনের মতামত নেওয়ার দাবি তুলেছেন।

━━━━━━━━━━━━━━━

👴 বাবা-মায়ের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ

আইনটির সবচেয়ে বড় সুবিধা হিসেবে বলা হচ্ছে—

বৃদ্ধ বাবা-মা সন্তানকে সম্পত্তি দেওয়ার পরও জীবিত থাকা পর্যন্ত সেটি ব্যবহার করতে পারবেন।

❤️ এটি নিঃসন্দেহে একটি বাস্তব সামাজিক সমস্যার সমাধানের চেষ্টা।

কারণ অনেক বাবা-মা সম্পত্তি সন্তানকে দেওয়ার পর সন্তানদের অবহেলা বা নির্যাতনের শিকার হন।

কিন্তু প্রশ্ন হলো—

❓ এই সমস্যার সমাধান করতে গিয়ে এমন একটি নতুন পদ্ধতি তৈরি করা কি প্রয়োজন ছিল, যার শরিয়াহগত কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে?

আর যদি উদ্দেশ্য শুধু বাবা-মায়ের নিরাপত্তা হয়—

👉 এমন ব্যবস্থা কি করা যেত না, যেখানে বাবা-মায়ের অধিকার সুরক্ষিত থাকবে, আবার হেবা ও ফারায়েজের মৌলিক বিধান নিয়েও বিভ্রান্তি তৈরি হবে না?

━━━━━━━━━━━━━━━

⚠️ আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা

আইনে মালিকানা এবং ভোগাধিকারকে আলাদা করে দেখা হচ্ছে।

অর্থাৎ—

👤 মালিকানা → গ্রহীতার
🏠 ভোগ ও ব্যবহার → দাতার জীবদ্দশায়

কাগজে এই দুটি অধিকার আলাদা করা সম্ভব হলেও প্রশ্ন হলো—

❓ শরিয়াহর দৃষ্টিতে হেবার প্রকৃত মালিকানা ও কবজা কীভাবে নির্ধারিত হবে?

👉 এটাই এখন মূল শরিয়াহগত প্রশ্ন।

━━━━━━━━━━━━━━━

🕌 তাহলে মুসলিমদের দাবি কী হওয়া উচিত?

শুধু আবেগ দিয়ে বলা নয়—

❌ “আইনটি কোরআনবিরোধী, তাই বাতিল করতেই হবে।”

বরং দাবি হওয়া উচিত—

✅ আইনের প্রতিটি ধারা শরিয়াহ বিশেষজ্ঞদের সামনে দেওয়া হোক।

✅ ইসলামী ফিকহের আলোকে হেবা, কবজা, মালিকানা ও ফারায়েজের সঙ্গে এর সামঞ্জস্য পরীক্ষা করা হোক।

✅ প্রয়োজনে একটি বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ড বা ইসলামিক ফাউন্ডেশনের মতামত নেওয়া হোক।

⚖️ যদি দেখা যায়, আইনটির কোনো অংশ শরিয়াহর মৌলিক বিধানের সঙ্গে বাস্তবে সংঘর্ষ তৈরি করছে—

➡️ সেই অংশ সংশোধন
অথবা
➡️ আইনটি পুনর্বিবেচনা করা হোক।

━━━━━━━━━━━━━━━

❓ কেন বাতিল বা পুনর্বিবেচনার দাবি গুরুত্বপূর্ণ?

কারণ সম্পত্তির আইন শুধু আজকের সম্পত্তি নিয়ে নয়।

একটি ভুল কাঠামো ভবিষ্যতে একটি পরিবারের একাধিক প্রজন্মের মধ্যে বিরোধ তৈরি করতে পারে।

আজ বাবা সম্পত্তি একজন সন্তানের নামে দিলেন।

কাল অন্য সন্তান বলল—

🗣️ “আমার উত্তরাধিকার কোথায়?”

তারপর শুরু হতে পারে—

⚖️ মামলা
💔 পারিবারিক বিরোধ
🏠 সম্পত্তি নিয়ে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব

আর যদি এর সঙ্গে ধর্মীয় বিধানের প্রশ্ন যুক্ত হয়, তাহলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে যায়।

━━━━━━━━━━━━━━━

🤲 তাই আসল প্রশ্নটি হলো—

আমরা কি বাবা-মায়ের নিরাপত্তা চাই?

অবশ্যই চাই। ❤️

আমরা কি সন্তানদের অবহেলা থেকে বাবা-মাকে রক্ষা করতে চাই?

অবশ্যই চাই। 🤲

কিন্তু সেই নিরাপত্তা নিশ্চিত করার পথ কি এমন হওয়া উচিত, যাতে মুসলিমদের হেবা ও ফারায়েজ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়?

নাকি এমন একটি ব্যবস্থা করা উচিত, যেখানে—

👴 বাবা-মায়ের অধিকারও থাকবে,
🏠 সম্পত্তির নিরাপত্তাও থাকবে,
📖 এবং আল-কুরআনের নির্ধারিত উত্তরাধিকার ব্যবস্থার সঙ্গেও কোনো সংঘর্ষ থাকবে না?

━━━━━━━━━━━━━━━

📌 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা

নতুন বিধানটি এখন পর্যন্ত হেবা নিষিদ্ধ করেনি।

সরকারও বলছে, এটি হেবা থেকে আলাদা এবং মুসলিম আইনের হেবাকে ক্ষতিগ্রস্ত করবে না।

কিন্তু শরিয়াহ বিশেষজ্ঞদের একটি অংশের প্রশ্ন হলো—

❓ মালিকানা হস্তান্তরের পরও দাতা যদি জীবদ্দশায় ভোগ ও নিয়ন্ত্রণ ধরে রাখেন, তাহলে হেবার প্রকৃত কবজা ও ভবিষ্যৎ ফারায়েজের প্রয়োগের সঙ্গে এর সম্পর্ক কী?

⚠️ এই প্রশ্নের সুস্পষ্ট শরিয়াহভিত্তিক উত্তর না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা হওয়া জরুরি।

━━━━━━━━━━━━━━━

📝 শেষ কথা

বাহ্যিকভাবে আইনটি বাবা-মায়ের সুরক্ষার জন্য একটি ভালো উদ্যোগ মনে হতে পারে।

কিন্তু একজন মুসলিমের কাছে কোনো সম্পত্তি আইনকে শুধু সামাজিক সুবিধার দিক দিয়ে দেখলেই হবে না।

দেখতে হবে—

📖 এটি কি হেবা ও কবজার শরিয়াহগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

⚖️ এটি কি ভবিষ্যৎ ফারায়েজের ওপর কোনো প্রভাব ফেলতে পারে?

🔎 একই উদ্দেশ্য কি এমন কোনো বিকল্প আইনি ব্যবস্থায় অর্জন করা সম্ভব, যা ধর্মীয় বিধান নিয়ে কোনো প্রশ্ন তৈরি করবে না?

📢 তাই দাবি হওয়া উচিত—

আইনটি নিয়ে আবেগ নয়, পূর্ণাঙ্গ শরিয়াহ পর্যালোচনা হোক।

প্রয়োজনে আইনটি সংশোধন, পুনর্বিবেচনা বা বাতিল করা হোক।

কারণ—

❤️ বাবা-মায়ের অধিকার রক্ষা যেমন জরুরি,
📖 তেমনি আল্লাহ নির্ধারিত উত্তরাধিকার বিধানের সুরক্ষাও একজন মুসলিমের কাছে কম গুরুত্বপূর্ণ নয়।

#হেবা #হেবা_আইন #মুসলিম_আইন #ফারায়েজ #উত্তরাধিকার #কবজা #জমির_আইন #ভূমি_আইন #বাংলাদেশ #শরিয়াহ #সম্পত্তি_আইন

বাংলাদেশজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে Legal Tech Hackathon। প্রযুক্তি, আইন ও সৃজনশীল চিন্তার মাধ্য...
02/09/2026

বাংলাদেশজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে Legal Tech Hackathon। প্রযুক্তি, আইন ও সৃজনশীল চিন্তার মাধ্যমে তৈরি করুন আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আইনি সহায়তার সমাধান।

📌 নিবন্ধনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬
🏆 ১০টি দল যাবে ফাইনালে | ঢাকা | ২৬–২৭ সেপ্টেম্বর ২০২৬

রেজিস্ট্রেশন করুন:
🔗 www.legal-hackathon.tech

31/08/2026

সময় উপযোগী সিদ্ধান্ত ।
হেবাকৃত সম্পত্তিতে পিতা-মাতার আজীবন জীবনস্বত্ব: আইনি রূপরেখা ও শরীয়াহ্‌র দৃষ্টিভঙ্গি
———————————————————————

প্রেক্ষাপট, আইনমন্ত্রীর সময়োপযোগী উদ্যোগ ও সামাজিক বাস্তবতা
—————————-
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ (Transfer of Property Act, 1882)-এ পিতা-মাতার অনুকূলে জীবনস্বত্ব (Life Estate/Usufruct) সংরক্ষণের বিধান যুক্ত করার ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় আইনমন্ত্রী Md. Asaduzzaman স‍্যারকে জানাই বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের সমাজে আবেগ ও স্নেহের বশবর্তী হয়ে বহু পিতা-মাতা তাঁদের অর্জিত স্থাবর সম্পত্তি সন্তানদের নামে হেবা (দান) করে দেন। কিন্তু দুঃখজনকভাবে, হেবা সম্পাদনের পর অনেক সন্তানই পিতা-মাতাকে গৃহহীন করে রাস্তায় বা বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়। মানবিক এই সংকট দূর করতে মাননীয় আইনমন্ত্রীর এই সুদূরপ্রসারী ও সংবেদনশীল উদ্যোগ নিঃশ্বেষ হতে যাওয়া পিতা-মাতার মাথা গোঁজার শেষ সম্বলটুকু রক্ষা করবে।

দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগ-দখলের অধিকার নিজের কাছে রেখে কেবল মূল মালিকানা (Bare Ownership) সন্তানকে হস্তান্তর করার এই প্রস্তাবটি আইন অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তবে ধর্মান্ধ সমাজে একটি প্রশ্ন উত্থাপিত হচ্ছে — হেবার ক্ষেত্রে দখল হস্তান্তর কি তবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, যা শরীয়াহ্‌র সাথে সাংঘর্ষিক?

হেবার ফিকহি শর্ত ও 'উমরা-রুকবা'র আইনি নজির
———————————————————————-
মুসলিম আইনের মূলনীতি অনুযায়ী হেবা সম্পন্ন হতে তিনটি মৌলিক উপাদান আবশ্যক:

১। ইজাব: দাতার পক্ষ থেকে প্রস্তাব বা ঘোষণা।
২। কবুল: গ্রহীতার পক্ষ থেকে তা গ্রহণ।
৩। কবজা: সম্পত্তির দখল হস্তান্তর।

আইনি বিতর্কটি তৈরি হয় 'কবজা' বা দখল হস্তান্তর নিয়ে। দাতা যদি সম্পত্তিতে আজীবন বসবাসের বা ভোগ-দখলের অধিকার নিজের কাছে রেখে দেন, তবে কি দখল হস্তান্তর অসিদ্ধ হবে?

ইসলামি ফিকহ, বিশেষ করে হানাফি ও মালেকি মাযহাবের গভীর বিশ্লেষণে এর উত্তর ইতিবাচক পাওয়া যায়। ফিকহে ‘উমরা’ (Lifelong Grant) এবং ‘রুকবা’ (Contingent Grant) নামক শর্তযুক্ত দানের নজির রয়েছে। এখানে সম্পত্তিকে দুটি ভাগে দেখা হয়:

১. রকাবাহ (Rakabah): মূল মালিকানা, যা অবিলম্বে গ্রহীতার (সন্তানের) নামে হস্তান্তরিত হয়।

২. মানফায়াত (Manfa'at): ব্যবহারের বা ভোগের অধিকার, যা দাতার মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর কাছেই সংরক্ষিত থাকে।

অতএব, মূল মালিকানা অখণ্ডভাবে হস্তান্তরিত হওয়ায় হেবার প্রাথমিক উপাদান লঙ্ঘিত হয় না; বরং এটি সময়সীমাবদ্ধ শর্তযুক্ত একটি বৈধ দান ব্যবস্থা। মাননীয় আইনমন্ত্রী ফিকহের এই মানবিক সুফলের পথকেই আইনি কাঠামোতে রূপ দেওয়ার প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন।

কুরআনিক দর্শনের আলোকে বিশ্লেষণ
——————————————————
সন্তানের কাছে পিতা-মাতার নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা কুরআনিক নির্দেশনার মূল ভিত্তি। কুরআনুল কারীমে একাধিক স্থানে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও সম্মানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে:

১। সূরা বনী ইসরাঈল (১৭:২৩-২৪): পিতা-মাতার সাথে বিরক্তি প্রকাশ (“উফ” বলা) নিষিদ্ধ করে তাঁদের সাথে সর্বোত্তম সম্মানজনক আচরণের আদেশ দেওয়া হয়েছে।

২। সূরা লুকমান (৩১:১৪): আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পরপরই পিতা-মাতার, বিশেষ করে গর্ভধারণকারী মায়ের প্রতি কৃতজ্ঞ হওয়ার কড়া নির্দেশ এসেছে।

৩। সূরা আল-আনকাবুত (২৯:৮) ও সূরা আহকাফ (৪৬:১৫): পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারকে মুমিনের অন্যতম মৌলিক কর্তব্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
যদি আইনগত ফাঁকফোকরের কারণে হেবা সম্পাদন শেষে পিতা-মাতা গৃহহীন হন, তবে তা কুরআনের এই সার্বজনীন নির্দেশনার সরাসরি পরিপন্থী। এই জায়গাটিতেই প্রস্তাবিত আইনটি কুরআনিক দর্শনের সুরক্ষার হাতিয়ার হয়ে দাঁড়াবে।

মাকাসিদে শরীয়াহ (Islamic Jurisprudential Maxims)
—————————————————————————
ইসলামি আইনের মূল উদ্দেশ্য বা মাকাসিদে শরীয়াহ হলো মাসলাহাহ (জনকল্যাণ) প্রতিষ্ঠা করা এবং মাফসাদাহ (ক্ষতি বা বিশৃঙ্খলা) দূর করা।

নিঃশর্ত হেবার সুযোগ নিয়ে সন্তান পিতা-মাতাকে তাড়িয়ে দেবে — এটি সমাজে একটি চরম সামাজিক ক্ষতি ও অবক্ষয়। আইনগতভাবে আজীবন ভোগ-দখল সংরক্ষণের সুযোগ দিলে তা পিতা-মাতার সম্মানজনক জীবনের মৌলিক নিরাপত্তা দেয়। ফলে এটি মাকাসিদে শরীয়াহ্‌র সুরক্ষামূলক নীতির (Protective Measures) আওতায় পূর্ণ বৈধতা ও কল্যাণ বহন করে।

আইনি রূপরেখা ও উপসংহার
——————————————
প্রস্তাবিত আইনগত সংশোধনটি ইসলামিক ফিকহ ও আধুনিক সিভিল আইনের একটি চমৎকার মেলবন্ধন হতে পারে, যদি নিম্নে উল্লেখিত দুটি বিষয় দলিলে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকে:

স্পষ্ট শর্ত উল্লেখ: হেবা দলিলে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে যে, মূল মালিকানা (Bare Title) সন্তানকে প্রদান করা হচ্ছে, তবে জীবিত থাকা পর্যন্ত কেবল ব্যবহারিক অধিকার (Usufructuary Rights) দাতার হাতে সংরক্ষিত থাকবে।

স্বেচ্ছাপ্রণোদিত সম্মতি: আইনগত দলিলটি দাতার নিজ ইচ্ছা ও পূর্ণ সম্মতিতে সম্পাদিত হতে হবে।

উপসংহার: পিতা-মাতার আজীবন ভোগ-দখলাধিকার রেখে হেবা করার সিদ্ধান্তটি ইসলামি শরীয়াহ্‌র পরিপন্থী নয়, বরং ফিকহের স্বীকৃত নীতিমালা এবং কুরআন-সুন্নাহর পিতা-মাতা সুরক্ষার মূল দর্শনের সাথেই হুবহু সংগতিপূর্ণ। সামাজিক এই ক্ষত নিরাময়ে দূরদর্শী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় আইনমন্ত্রী আবারো অশেষ ধন্যবাদ ও সাধুবাদ পাওয়ার যোগ্য। জাতীয় ফিকহ বোর্ডের পরামর্শ নিয়ে দ্রুত এই সংশোধনী গ্যাজেট আকারে প্রকাশ পেলে এ দেশের অসংখ্য অসহায় পিতা-মাতার আইনি সুরক্ষা নিশ্চিত হবে।

Address

Uttar Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801515606002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legacy Legal Advisors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Legacy Legal Advisors:

Shortcuts

Share

Nearby law practices