MANIR & ASSOCIATES

MANIR & ASSOCIATES Advocate, High Court Division & Appellate Division of Bangladesh Supreme Court.
Lawyer, BASIC Bank limited
Sonali Bank PLC.

Office of the Chief Controller of Imports & Export

পবিত্র জুমা বাদ মেয়েদের সাথে সময় কাটানো কিছুক্ষণ।
21/02/2025

পবিত্র জুমা বাদ মেয়েদের সাথে সময় কাটানো কিছুক্ষণ।

12/10/2024

পর্বঃ- 02ঃ শক্তিশালী রাষ্ট্র গঠনে কেমন সংবিধান আমরা চাইঃ-

অপ্রিয় হলেও সত্য রাষ্ট্রের সকল সংবিধানিক পদধারীরা ও বড় বড় আমলা, মন্ত্রী প্রায় সকলেই রাষ্ট্রের নামকরা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র। এরা সবাই মস্ত বড় শিক্ষিত !! তারপরও কেন তারা এত দূর্ণীতিগ্রস্থ এবং দেশপ্রেম বর্জিত ?? কেন আমাদের দেশের লক্ষ কোটি ডলার তারা বিদেশে পাচার করে ?? কেন তারা সিঙ্গাপুরের শীর্ষ্য ধনীদের মধ্যে থাকে এবং লন্ডন, আমেরিকা, কানাডায় শতশত বাড়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিক হয় ?? 72 এর সংবিধানে রাষ্ট্রের সংবিধানিক পদধারী ও আমলা, মন্ত্রীদের দেশপ্রেমিক, জনবান্ধব, মেধাবী, যোগ্য ও সৎ রাখার, হওয়ার বা থাকার জন্য কোন বাধ্য বাধকতার বিধান রাখা হয় নাই। এমনকি 72 এর সংবিধান সহ আমাদের বর্তমান সংবিধান আমাদের সংবিধানিক পদধারী ও আমলা, মন্ত্রীদের শাসক শ্রেনীতে রুপান্তর করার ক্ষেত্রে বা আমাদের সরকার গুলোকে একনায়ক, স্বৈরশাসক বা ফ্যাসিবাদী হতে কোনই প্রতিবন্ধকতা রাখে নাই যা আমাদের দেশের জনগনের জন্য Safe Guard হয়ে কাজ করবে, যা আমাকে থুবই হতাশ করেছে।

কিন্ত আপনি যদি ইরানের সংবিধান দেখেন, তাহলে দেখবেন ওদের সংবিধানের 2 নং অনুচ্ছেদে রাষ্ট্রের objectives গুলো তুলে ধরা হয়েছে। আর 3 নং অনুচ্ছেদে উল্লিখিত objectives/ উদ্দেশ্যগুলি অর্জনের জন্য করনীয় সমস্ত দিকগুলোর কথা বলা আছে যা নিম্নে তুলে ধরা হলোঃ-
Article 3: In order to achieve the objectives mentioned in Article 2, the Islamic Republic government of Iran is obliged to use all of its resources in the following areas:
1. the creation of an apt environment for the development of ethical values based on faith, piety, and the struggle against all manifestations of corruption and decadence;
2. the increasing of public awareness in all areas through the correct use of the press, mass media, and other means;
3. free academic and physical education, at all levels for everyone; the facilitation and extension of higher education;
4. the fostering of a spirit of research, innovation, and originality in all areas of scientific, technological, cultural, and Islamic fields through the establishment of research centers and the encouragement of researchers;
5. the complete rejection of colonialism and the prevention of foreign influence;
6. the eradication of all kinds of tyranny, autocracy, and monopolization of power;
7. the securing of political and social freedoms within the limits of law;
8. the participation of the general public in determining its own political, economic, social, and cultural destiny;
9. the elimination of all unjust forms of discrimination and the creation of just opportunities for everyone, in all spiritual and material areas;
10. the establishment of a correct administrative system and the elimination of unnecessary institutions;
11. the complete strengthening of the national defense, through universal military training, with the aim of securing the country’s independence, its territorial integrity, and its Islamic system;
12. the planning of a correct economic system according to Islamic measures in order to create prosperity and eliminate poverty; the removal of all forms of depravation in the areas of nutrition, housing, labor, and health; and the expansion of insurance;
13. the securing of self-sufficiency in sciences, technology, industry, agriculture, military affairs and other such matters;
14. the securing of all-inclusive rights for everyone, man and woman, and the creation of judicial security for everyone, equality for all before the law;
15. the cultivation and strengthening of Islamic brotherhood and general cooperation among the people;
16. the organization of the nation’s foreign policy based on Islamic criteria, fraternal commitment to all Muslims, and unrestrained support for the impoverished people of the world.

আমাদের দেশের অনেকের ইসলামিক Ideology তে এলার্জি আছে। কিন্ত ইসলামিক Ideology এর ধারক না হয়েও আপনি 3 অনুচ্ছেদের সবগুলিকেই আপনি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য সংবিধানে অন্তর্ভূক্ত করতে পারেন।

আপনি চিন্তা করে দেখেন development of ethical values, সংবাদপত্র ও গলমাধ্যমের সঠিক ব্যবহার, free academic and physical education, fostering of a spirit of research, innovation, and originality in all areas of scientific, technological, cultural, rejection of colonialism and the prevention of foreign influence, eradication of all kinds of tyranny, autocracy, and monopolization of power, establishment of a correct administrative system, strengthening of the national defense, planning of a correct economic system, securing of self-sufficiency in sciences, technology, industry, agriculture, military affairs, creation of judicial security, organization of the nation’s foreign policy এসবই ওদের সংবিধানিক দায়বদ্ধতা ও পলিসির মধ্যে রাখা হয়েছে। আমার দেশের সংবিধানে এর কি আছে ?? আমার দেশের সংবিধান বিশেষজ্ঞরা 72 এর সংবিধানের এই দুর্বল দিকগুলো নিয়ে কখনোই আলোচনা করে না। তারা শুধূ সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েই মাতামাতিতে ব্যস্ত থাকে।
একটি সুন্দর জাতি গঠনে সংবিধান সংস্কার কমিশনের উচিৎ ইরানের সংবিধানটিকে ভাল করে দেখা। মাননীয় আইন উপদেষ্টার নিকটও অনুরোধ একটি ভাল সংবিধান রচনা করার জন্য দয়া করে ইরানের সংবিধানটা দেখুন।

বিঃদ্রঃ এটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা একটা ভালো সংবিধান পাইতে পারে।

(চলবে)

11/10/2024

পর্বঃ- 01
72 এর সংবিধান বাতিল হবে জানতে পেরেছি। তাহলে সংবিধান সংস্কার কমিশন এবং নতুন সংবিধানের গতিবিধি কি হবে ??

বিগত 7 ইং অক্টোবর বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার 9 সদস্য বিশিষ্ট একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করেছেন। নতুন কমিটিকে অভিনন্দন জানাই এবং একই সাথে যেহেতু 72 এর সংবিধান আর বহাল রাখা হবে না এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। সেহেতু নতুন সংবিধান কেমন হতে পারে এই বিষয় নিয়ে আমাদের কৌতুহলের ও শেষ নাই। তবে যে 9 জন ব্যক্তিকে সংবিধান সংস্কার কমিশন এর দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি নতুন সংবিধান প্রনয়নের পূর্বে তারা অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান যাছাই বাছাই করিয়া দেখবেন।

বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান দেখতে গিয়ে আমার সামান্য যেই বিষয়টি দেখার ও জানার সুযোগ হয়েছে তাহলো এতদিন পর্য্যন্ত আমাদের দেশের আইনজ্ঞ এবং 72 পুজারীরা 72 এর সংবিধানকেই অন্যতম এবং সেরা সংবিধান বলে দাবী করে আসছেন।
কিন্ত তাই যদি সত্য হয় তাহলেঃ -
ক) কেন এতভালো একটি সংবিধান আমাদের থাকা স্বত্তেও আমাদের দেশের সরকার স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হয় ??
খ) কেন আমার দেশের সরকার বিদেশী তাবেদারী সরকার হয় ??
গ) কেন আমার দেশের সরকার ও আমলারা আমার দেশকে দূর্ণীতির শীর্ষে নিয়ে যেতে পারে ?? এবং নিজেদেরকে রাজা ও জনগণকে প্রজা ভাবতে শিখে ??
ঘ) কিভাবে আমার দেশের লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার হয়ে যেতে পারে ??
ঙ) কেন আমার দেশের জনগণ একটি স্বকীয় স্বত্ত্বা বিশিষ্ট দেশপ্রেমিক শ্রেণী হতে পারে নাই ??
চ) কেন আমার দেশের আর্মির বিষয়ে সংবিধানে সুষ্পষ্ট কোন বিধান নাই ??
ছ) কেন ও কিভাবে আমার দেশের বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি জনবান্ধব না হয়ে সরকার বান্ধব ও দল বান্ধব হয়ে পরে ??
জ) আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম ও নৈতিকতার অস্তিত্ব কতটুকু থাকবে ??
ঝ) কিভাবে আমাদের দেশের বিদেশনীতি নির্ধারিত হবে ??
ঞ) 90% মুসলমানের দেশ হিসাবে আমার দেশের রাজনিীতি ও ধর্মের সম্পর্ক রাষ্ট্র কিভাবে সমন্বয় করবে ??
ট) কিভাবে বিদেশী প্রভাব বলয় থেকে আমাদের রাষ্ট্র কে নিজস্ব অস্তিত্বের উপরে দাড় করাবে ??
ঠ) উক্ত বিষয়গুলোর উপর সহ আরো কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমার দেশের সংবিধানে কি কি Safe guard রাখা হয়েছে ??

এই বিষয়গুলি সহ অনেক বিষয়ের উত্তর আমি 72 এর সংবিধানে দেখি নাই। এমনকি অদ্যাবধি যত সংশোধন হয়েছে উক্ত সংশোধনীগুলিতে ও আমি এই প্রশ্ন সমূহের উত্তর খুজে পাই নাই।
অথচ আমরা দাবী করার চেষ্টা করি 72 সনের সংবিথান পৃথিবীর অন্যতম একাট সেরা লিখিত সংবিধান।

আমার নিকট মনে হয় কিভাবে একটি সংবিধানের উপর ভিত্তি করিয়া একটি শক্তিশালী জাতীয়তাবাদ গড়ে তোলা যায় বা কিভাবে একটি জাতিকে শক্তিশালী জাতি হিসাবে গড়ে তোলা যায় সেটা দেখার জন্য সংবিধান সংস্কার কমিশনের 9 সদস্য সহ সকল কে ইরানের সংবিধান টা দেখা উচিৎ।
ওখান থেকে কিছু কিছু বিষয় আমরা নতুন সংবিধান প্রনয়নের জন্য সাহায্য হিসাবে নিতে পারি বলে আমার মনে হয়। শুধূ পাকিস্থান, ভারত বা আমেরিকার সংবিধান গবেষনা করে বাংলাদেশের সংবিধান রচনা সঠিক হবে না বলেও আমার মনে হয়। এতে শক্তিশালী ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক জাতি গঠিত হবার সম্ভাবনা খুবই কম বলে আমার মনে হয়।
(চলবে)

Address

G/14, Extension Pallabi, 1st Floor, Dhaka Division
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when MANIR & ASSOCIATES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby law practices