03/07/2026
মামলা মূলত দুই ধরনের হয়ে থাকে: ফৌজদারি (Criminal) এবং দেওয়ানি (Civil)। ধরন অনুযায়ী মামলা দায়েরের পদ্ধতিও ভিন্ন হয়।
#ফৌজদারি মামলা (Criminal Case)
ফৌজদারি বা অপরাধমূলক ঘটনায় দুইভাবে মামলা করা যায়:১. থানায় এজাহার (FIR) দায়েরের মাধ্যমে: কোনো অপরাধ সংঘটিত হলে সরাসরি স্থানীয় থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ বা এজাহার দিতে পারেন। ওসি অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করবেন।২. আদালতে নালিশি (CR) মামলা: থানায় মামলা গ্রহণ না হলে বা সরাসরি আদালতে অভিযোগ করতে চাইলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদালতে আইনজীবীর মাধ্যমে নালিশি দরখাস্ত বা পিটিশন দায়ের করা যায়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ বা অন্য কোনো সংস্থাকে নির্দেশ দিতে পারেন।
#দেওয়ানি মামলা (Civil Case)
জমিজমা, চুক্তিভঙ্গ, বা আর্থিক বিরোধ সংক্রান্ত দেওয়ানি মামলাগুলো সরাসরি আদালতে দায়ের করতে হয়।
দেওয়ানি কার্যবিধি (CPC) অনুযায়ী, আপনার এলাকার এখতিয়ারসম্পন্ন সহকারী জজ বা জেলা জজ আদালতে নালিশ বা আরজি (Plaint) পেশ করার মাধ্যমে এই মামলা করতে হয়।
আরজিতে বাদী ও বিবাদীর বিস্তারিত বিবরণ, ঘটনার বিবরণ এবং দাবিকৃত প্রতিকার উল্লেখ থাকতে হবে। আরজির সাথে নির্ধারিত কোর্ট ফি যুক্ত করে আদালতে জমা দিতে হয়।
মামলার সঠিক এবং ত্রুটিমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে সর্বদা একজন লাইসেন্সপ্রাপ্ত আইনজীবীর (Advocate) শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আরজি বা অভিযোগ প্রস্তুত করা উচিত।
বিস্তারিত জানতে, যোগাযোগ করতে পারেন ,
আলাউদ্দিন আল আজাদ
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
মোবাইল. 01743747022