My Lawyer, Income Tax Solution BD মাই লয়ার ইনকাম ট্যাক্স সলিউশন বিডি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • My Lawyer, Income Tax Solution BD মাই লয়ার ইনকাম ট্যাক্স সলিউশন বিডি

My Lawyer, Income Tax Solution BD মাই লয়ার ইনকাম ট্যাক্স সলিউশন বিডি A trusted Lawyer & Income Tax Solution Firm providing expert legal advisory, income tax service. https://www.mylawyerbd.com/

22/09/2026
সঞ্চয়পত্র ক্রয় করার পর বিভিন্ন কারণে অনেকের সঞ্চয়পত্র নগদায়ন করার প্রয়োজন হয় ।এক্ষেত্রে সঠিক হিসাবায়ন প্রক্রিয়া ন...
22/09/2026

সঞ্চয়পত্র ক্রয় করার পর বিভিন্ন কারণে অনেকের সঞ্চয়পত্র নগদায়ন করার প্রয়োজন হয় ।এক্ষেত্রে সঠিক হিসাবায়ন প্রক্রিয়া না জানা থাকায় অনেক বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তবে কিছু বিষয় জানা থাকলে সঞ্চয়পত্র নগদায়ন করার পর আর্থিক ক্ষতি কম হতে পারে। তিনটি বিষয় খেয়াল রাখুন:-
১।সঞ্চয়পত্রের মুনাফা শুধুমাত্র প্রতি পূর্ণ বছরের জন্য প্রদান করা হয় অর্থাৎ পূর্ণ বছর বা ১২ মাস না হলে ওই বছরের জন্য কোনও মুনাফা প্রদান করা হয় না ।
২। সঞ্চয়পত্রের মুনাফা প্রথম মাস থেকেই মেয়াদ পূর্তির বা সর্বোচ্চ হার অনুযায়ী প্রদান করা হয় তবে নগদায়নের সময় প্রতি পূর্ণ বছরের মুনাফার হার অনুযায়ী মুনাফা হিসাব করা হয়।
৩।উৎস কর সহ মোট মুনাফা কর্তন করা হয় ।
✅চলুন হিসাবায়ন টা দেখা যাক:-
০১/০১/২০২৫ এর পূর্বের মুনাফার হারের স্ল্যাব টা লক্ষ করুন । ১৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ মুনাফার হার ১১.৫২%।
👉১ লক্ষ টাকায় এক বছরে আপনার প্রাপ্য-১১,৫২০ টাকা
👉তাহলে ১ লক্ষ টাকায় এক মাসের মুনাফা =(১১৫২০/১২)=৯৬০
👉উৎস কর ৫% =৪৮
✅উৎস কর বাদে আপনার প্রাপ্য-(৯৬০-৪৮)=৯১২ টাকা।
অর্থাৎ আপনার ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র বাবদ সঞ্চয় অধিদপ্তরের খরচ ৯৬০ টাকা ।আপনাকে ৯১২ টাকা দেয়া হয়েছে আর বাকি ৪৮ টাকা আপনার উৎস কর বাবদ সরকারি কোষাগারে জমা করা হয়েছে । তাই আপনি যখন সঞ্চয়পত্র নগদায়ন করবেন তখন আপনার মূল টাকা থেকে উৎস কর সহ মোট টাকা কর্তন করা হবে ।
👉 ১ বছর বা ১২ মাস পূর্ণ হওয়ার আগে যদি নগদায়ন করা হয় তবে সকল মুনাফার টাকা কর্তন হবে -(৯৬০* যত মাসের মুনাফা নিয়েছেন)
👉১২ মাসের বেশি কিন্তু ২৪ মাস এর পূর্বে নয়দায়ন করা হলে আপনি প্রথম বছরের স্ল্যাব ৯.৫% অনুযায়ী মুনাফা পাবেন । অর্থাৎ এক বছরে আপনার প্রাপ্য হবে -৯৫০০ টাকা । কিন্তু আপনাকে প্রদান করা হয়েছে ১১,৫২০ টাকা
💰 ফেরত দিতে হবে-(১১,৫২০-৯,৫০০)=২০২০।
👉 ১২ মাস পূর্ণ হলে আপনি পাবেন-(১,০০,০০০-২০২০)=৯৭,৯৮০ টাকা ।
👉১৩ মাস হলে ফেরত দিতে হবে-(২০২০+৯৬০)=২৯৮০
👉👉২৩ মাস হলে ফেরত দিতে হবে -২০২০+(৯৬০*১১)=১২,৫৮০
✅এবার ২৪ মাস পূর্ণ হলে ফেরত হিসাব করা যাক:
২৪ মাস বা ২ বছরের মুনাফার হার ১০% । অর্থাৎ ২ বছরে আপনার প্রাপ্য হবে -২০,০০০ টাকা ।আপনাকে দেয়া হবে ১১৫২০*২ =২৩,০৪০।
👉ফেরত দিতে হবে -(২৩,০৪০-২০,০০০)=৩,০৪০ টাকা
✅ ২৩ ও ২৪ মাসের পার্থক্য(১২,৫৮০-৩,০৪০)=৯,৫৪০।
😥😥অর্থাৎ শুধু এক মাসের জন্য আপনি ৯,৫৪০ টাকা কম পাবেন
👍তাই সঞ্চয়পত্র নগদায়ন করার আগে অবশ্যই আপনারা হিসাবায়ন গুলো দেখে নিবেন তাহলে অনেক ক্ষেত্রেই কম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন ।

সঞ্চয় পত্র ক্রয় এর নতুন নিয়ম।১)আপনি সঞ্চয় পত্র ক্রয় করতে গেলে নিশ্চয়ই একটি সঞ্চয়ী (সেভিংস) হিসাব আছে।নতুন নিয়মানুযায়ী সে...
22/09/2026

সঞ্চয় পত্র ক্রয় এর নতুন নিয়ম।
১)আপনি সঞ্চয় পত্র ক্রয় করতে গেলে নিশ্চয়ই একটি সঞ্চয়ী (সেভিংস) হিসাব আছে।নতুন নিয়মানুযায়ী সেই হিসাবটিতে নিজের এন আই ডি (১৭ সংখ্যা) এবং এস আই ডি (১০ সংখ্যা) আপডেট করে নিতে হবে জন্ম তারিখ সহ।
২) এন এস ডি সার্ভারে (www.nsd.finance.gov.bd) ঢুকে চেক করে নিতে হবে নিজের এবং নমিনীর মোবাইল নাম্বার।
৩) নিজের এবং নমিনীর মোবাইল নাম্বার নিজ নামে রেজিষ্ট্রেশন করা থাকতে হবে।যদি না থাকে নিজ নিজ নামে রেজিষ্ট্রেশন করে নিতে হিবে।
৪) আগে যদি সঞ্চয় পত্র ক্রয় করা থাকে সেখানে নিজ নামে এবং নমিনীর নামে রেজিষ্ট্রেশন করা মোবাইল নাম্বার দেয়া না থাকলে তা সংশোধন করে নিতে হবে।
৫) নিজের এন আইডি কার্ডের নাম এবং সঞ্চয়ী হিসাবের নাম মিল থাকতে হবে।
কেবলমাত্র তখনই আপনি সঞ্চয় পত্র ক্রয় করতে পারবেন।

পরিবার সঞ্চয়পত্র এর বিস্তারিত :
22/09/2026

পরিবার সঞ্চয়পত্র এর বিস্তারিত :

আয়কর রিটার্ন ফাইল তৈরির পূর্বে করদাতার প্রতিটি আয়, ব্যয় এবং সম্পদের কাগজপত্র ভালো মতো বিশ্লেষণ করা লাগে। আয়কর রিটার্ন কো...
22/09/2026

আয়কর রিটার্ন ফাইল তৈরির পূর্বে করদাতার প্রতিটি আয়, ব্যয় এবং সম্পদের কাগজপত্র ভালো মতো বিশ্লেষণ করা লাগে। আয়কর রিটার্ন কোনো ডাটা এন্ট্রির কাজ নয়। কারণ, একজন দক্ষ আইনজীবী আয়কর রিটার্ন ফাইল তৈরির পূর্বে চিন্তা করে নেন যে, ফাইলটি অডিটে পড়লে তা কীভাবে নিস্পত্তি করতে হবে।

সঠিক ডকুমেন্টস ছাড়া মনগড়া তথ্য দিয়ে রিটার্ন ফাইল করলে আপনাকে ভবিষ্যতে বিড়ম্বনার শিকার হতে হবে। মনে রাখবেন, কর কর্মকর্তাগণ আপনার মুখের কথা বিশ্বাস করবেন না।

ফলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#আয়কর #রিটার্ন #নোটিশ #জরিমানা #বাড়ি #ভাড়া #দক্ষ #আইনজীবী Lawyer, Income Tax Solution BD

https://www.banglabartabd.com/economy/news/17447
22/09/2026

https://www.banglabartabd.com/economy/news/17447

দেশের রাজস্ব ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে দীর্ঘমেযাদী ও সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে জ....

অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাইছি! সেকেন্ড হ্যান্ড গাড়ী কিনেছি জুন মাসের শেষের দিকে। ওনারশীপ পরিবর্তনের জন্য টাকা জমা দিয়েছি। ...
20/09/2026

অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাইছি!
সেকেন্ড হ্যান্ড গাড়ী কিনেছি জুন মাসের শেষের দিকে। ওনারশীপ পরিবর্তনের জন্য টাকা জমা দিয়েছি। এখন কি AIT তে ক্লেইম করতে পারবো? ক্লেইম করতে গেলে no data found দেখাচ্ছে।
আরেকটা বিষয় TIN নাম্বার যেটা দেখা যাচ্ছে তা আমার নয় সেটা যার থেকে গাড়ি কিনছি তার। এ বছর কি আমার রিটার্নে গাড়ী দেখানো যাবে না? সমাধান কি
অগ্রিম ধন্যবাদ।

⚠️ কয়েক বছর ধরে Tax Return জমা দেননি? জরিমানা কত হতে পারে জানেন?Tax Return দেরি হলে আপনার ক্ষেত্রে কী ধরনের penalty প্রয...
20/09/2026

⚠️ কয়েক বছর ধরে Tax Return জমা দেননি? জরিমানা কত হতে পারে জানেন?

Tax Return দেরি হলে আপনার ক্ষেত্রে কী ধরনের penalty প্রযোজ্য হতে পারে, তা নির্ভর করে আপনার previous assessment, filing obligation, income ও tax status-এর ওপর।

নিজের Tax Compliance Status সম্পর্কে নিশ্চিত হতে নিন Professional Tax Consultation।

Address

Gulshan 1
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Lawyer, Income Tax Solution BD মাই লয়ার ইনকাম ট্যাক্স সলিউশন বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share