01/06/2026
চেকের মামলায় অর্থ দন্ডে সাজা প্রাপ্ত আসামী মারা গেলে, তার উত্তরাধিকার হতে কি চেকের ঐ অর্থ দন্ডের টাকা আদায় করা যাবে কিনা?
উত্তর: হ্যা, করা যাবে। "মৃত ব্যক্তির উত্তরাধিকারের নিকট হতে ফৌজদারী কার্যবিধি এর ৩৮৬, ৩৮৭ ধারা প্রয়োগ করে মৃত আসামীর অর্থদন্ডের ঐ টাকা আদায় করা যাবে। (55MLR 299,342)
দন্ডিত ব্যাক্তির সম্পত্তির উপর আরোপিত চার্জই অর্থদণ্ড। ইহা সরকারি পাওনার অনুরূপ এবং তাহা মৃত্যুর পরে চলিতে থাকে এবং ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার বিধান মতে তাহার উত্তরসুরীদের নিকট হইতেও আদায় যোগ্য। (52 DLR 282)