Ahmed Forhad & Associates

Ahmed Forhad & Associates E TIN registration & BIN registration. Personal Income Tax return Submission & Company Tax return su

ব্যবসায়ী ভ্যাট দেয়,এটা ভুল ধারণা। ব্যবসায়ীরা মূলত ভ্যাট কালেক্টর হিসাবে কাজ করে। এজন্য ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হয়। কিন্...
10/12/2025

ব্যবসায়ী ভ্যাট দেয়,এটা ভুল ধারণা। ব্যবসায়ীরা মূলত ভ্যাট কালেক্টর হিসাবে কাজ করে। এজন্য ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হয়। কিন্তু বিপত্তি বাঁধে যখন ব্যবসায়ীরা ভোক্তা বা গ্রাহক থেকে আদায়কৃত ভ্যাট সরকারকে জমা দেয় না বা কম জমা দেয়। অন্যদিকে অনিবন্ধিত ব্যবসায়ীরা ভ্যাট আদায় না করে মার্কেটে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে। এজন্য সকল ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চাই এনবিআর।

13/09/2025
আমি প্রস্তাবিত অর্থবিল যতটুকু দেখেছি সেটা অনুযায়ী, যেখানে মুদ্রাস্ফীতি দিন দিন বেরেই চলেছে, সেখানে একজন স্বাভাবিক চাকুরী...
03/06/2025

আমি প্রস্তাবিত অর্থবিল যতটুকু দেখেছি সেটা অনুযায়ী, যেখানে মুদ্রাস্ফীতি দিন দিন বেরেই চলেছে, সেখানে একজন স্বাভাবিক চাকুরীজীবী ব্যাক্তি করদাতার কর করবর্ষ ২০২৫-২০২৬ থেকে করবর্ষ ২০২৬-২০২৭ এ আয়কর ৩০% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একজন ব্যাক্তি করদাতা এর বেতন খাতে বৎসরে মোট ১৫ লক্ষ টাকা আয় হলে করবর্ষ ২০২৫-২০২৬ তাকে কর দিতে হবে ৩৭,৫০০ টাকা আর করবর্ষ ২০২৬-২০২৭ এ কর দিতে হবে ৪৮,৭৫০ টাকা যা এগের বৎসরের তুলনায় ৩০% বা ১১,২৫০ টাকা বেশি।

করদাতার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চায় এনবিআর
27/08/2023

করদাতার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চায় এনবিআর

ধন্যবাদ> জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রণালয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে । ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (ITP) হিসা...
23/06/2023

ধন্যবাদ> জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রণালয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে । ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (ITP) হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সনদ প্রাপ্ত সকলেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত নতুন আয়কর আইন-২০২৩ দ্বারা "কর আইনজীবী" স্বীকৃতি প্রদানপূর্বক বিষয়টি স্পষ্ট করা হয়। ফলে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটলো। অন্যদিকে আইনগত প্রতিনিধি হিসেবে কাজ করতে হলে, অ্যাডভোকেট চার্টাড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট এবং চার্টাড সেক্রেটারিজ, কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ, বাধ্যতামূলকভাবে সকল আইনগত প্রতিনিধি কে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কর আইনজীবী সমিতির সদস্য হইতে হইবে।

শর্ত সাপেক্ষে টিন বাতিল।প্রস্তাবিত আয়কর আইন, ২০২৩ ধারা: ২৬২ #টিন  #বাতিল  #আয়কর
06/06/2023

শর্ত সাপেক্ষে টিন বাতিল।
প্রস্তাবিত আয়কর আইন, ২০২৩ ধারা: ২৬২

#টিন #বাতিল #আয়কর

01/06/2023

#বাজেট২০২৩-২৪
২০২৩-২৪ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।মহিলা ৪,০০,০০০/( চার লক্ষ)।
তবে রিটার্ন স্লিপ পেতে ২০০০/- টাকা ট্যাক্স দিতেই হবে!

শেষ হচ্ছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর অধ্যায়। আগামী অর্থবছর অর্থাৎ পয়লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন ২০২৩। বাংলায় ত...
28/05/2023

শেষ হচ্ছে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর অধ্যায়। আগামী অর্থবছর অর্থাৎ পয়লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন ২০২৩। বাংলায় তৈরি এই আইন ব্যবসাবান্ধব বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা।

তারা জানান, কর ফাঁকি বন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নানা দিক এতে সংযোজিত হয়েছে। পাশাপাশি আয়কর রিটার্ন জমাও সহজ হবে।

কর আদায়ে ব্রিটিশ সরকার ১৯২২ সালে ভারত উপমহাদেশে একটি পূর্ণাঙ্গ আয়কর আইন চালু করে। পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পর কয়েক বছর এই আইনেই চলে দেশের রাজস্ব আদায়ে। দীর্ঘ সময়ে নানা পরিবর্তনের কারণে আইনটি জটিল হয়ে পড়ে। এ কারণে এরশাদ সরকারের সময়ে জারি করা হয় আয়কর অধ্যাদেশ ১৯৮৪।

নানা পরিবর্তনের কারণে এই অধ্যাদেশও জটিল ও কঠিন হয়ে পড়ে। দাবি ওঠে নতুন আইনের। প্রায় এক যুগের চেষ্টায় যা পূরণ হতে যাচ্ছে। আয়কর আইন ২০২৩ এরই মধ্যে মন্ত্রিসভা অনুমোদন করেছে। যা সংসদে উঠছে বাজেট অধিবেশনে।

নতুন আইনের খসড়া প্রণয়ণের পর সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি করে এনবিআর। দীর্ঘ পর্যালোচনার পর একশ আটটি সুপারিশ করে কমিটি। এর মধ্যে একশো একটি সুপারিশ আমলে নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

এনবিআর কর্মকর্তারা জানান, এই আইনে কর কর্মকর্তাদের ক্ষমতা কমানো হয়েছে। বিবেচনাবোধ নয় বরং হিসাবের ভিত্তিতে আইন প্রয়োগ করতে হবে। বর্তমানে একটি কোম্পানিকে বছরে উৎসে করের ২৮টি রিটার্ন জমা দিতে হয় এনবিআরে। নতুন আইনে যা কমে আসবে ১২টিতে।

আয় থেকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কর আদায় করে সরকার। অনেক সময় আদায় হওয়া কর নির্ধারিত হারের চেয়ে বেশি হয়। বছর শেষে বিশ্বের বিভিন্ন দেশে অতিরিক্ত কর ফেরত দেয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। নতুন আইনে দেশেও থাকছে সে ব্যবস্থা।

বিশ্লেষকদের মতে, বাংলা আইন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হতে পারে। এজন্য আইনটি দ্রুত ইংরেজি ভাষায় রুপান্তরের দাবি তাদের।

কোম্পানি আইনের সংশোধন।
26/05/2023

কোম্পানি আইনের সংশোধন।

Address

Sena Shopping Complex, Shop No. F206 To 207, (5th Floor), Nabinagar
Savar
1344

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 05:00 - 20:00
Wednesday 05:00 - 20:00
Thursday 05:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 05:00 - 20:00
Sunday 05:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Forhad & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category