03/08/2025
সস্তায় বস্তা... ১ লাখ টাকা মূল্যের একটা টিকিটে খরচ হয় ৯৩,০০০/- টাকা। সেখানে অনলাইন ওটিএ এপস গুলো অফার দেয় মাত্র ৯০,০০০/- টাকা কেমনে সম্ভব ??? পকেট থেকে ভরে টাকা দেয়? নাকি?
আরো অফার : এমেক্স কার্ড, ইবিএল কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। এত এত অফার দিয়ে কেমনে লাভ করে.???
সেম টু সেম ইভ্যালী পলিসি। সহজ হিসাব একটা টিকিট যেখানে কিনতে খরচ হয় ৯৩,০০০/- টাকা, সেখানে তার ৯০,০০০/- টাকা কেমনে বেচে? এবার দেখেন।
বর্তমানে পাকনা পাবলিকেরা কিছু হইলেই স্ক্রিনশট দেয়, ভাই কমে পাইছি,, আরো কাটেন এবার কমে। দেখবেন এয়ারপোর্টে দিয়ে আপনার টিকেটই নাই, হাওয়া
এজন্যই বলে, জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশিই।
Flight expert এর মত বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। প্রায় ১০০+ কোটি টাকা নিয়ে মালিক পালিয়ে গেছে।
Flight expert এর মতন জনপ্রিয় পোর্টাল share trip বা gozayan আরো অনেক। তাদেরকেই বা কতটুকু ভরসা করবেন?
আপাতত বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকেট না কিনা উত্তম। এদের কারও উপর ভরসা নেই।
এজন্যই, আয়াটা এজেন্সি থেকে টিকিট নিন। ভালো সার্ভিস পাবেন।