Green Business Consultant

Green Business Consultant Income Tax Lawyer, Company Law Advisor, Accounts Preparation and Consultancy Firm.

ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
30/11/2022

ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে

26/08/2022

আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. ইটিন সার্টিফিকেট ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
3. পাসপোর্ট সাইজ ফটো এক কপি।

চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
2. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)

গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)

বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।

এবং যারা রেগুলার রিটার্ন দেন তাদের বিগত বছরের রিটার্ন কপি।

04/11/2021

আয়কর বিবরণী/আয়কর রিটার্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এটি যত্ন সহকারে তৈরি করুন। প্রয়োজনে অভিজ্ঞ আয়কর উপদেষ্টার সাহায্য নিন। আপনার আয়কর উকিল যদি ব্লাঙ্ক (Blank) রিটার্ন এ স্বাক্ষর নিয়ে আপনার আয়কর রিটার্ন তৈরি করে জমা দিয়ে থাকেন, তবে সেটি আর করবেন না। আপনার আয়কর রিটার্ন পুরন কারার পর প্রতিটি পাতা তার থেকে বুঝে নিয়ে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির সাথে মিলিয়ে তবে স্বাক্ষর করুন এবং সম্পূর্ণ রিটার্ন এর এক সেট ফটোকপি আপনার নিকট সংরক্ষণ করুন। আপনার কষ্টার্জিত আয়ে/ট্যাক্স প্রদান কৃত আয়ে অর্জিত সম্পদ সংশ্লিষ্ট বৎসর রিটার্নে না দেখালে তা কালো সম্পদ হয়ে যাবে।

আপনি কি অন-লাইনে জুন মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেছেন? না করলে ১৫/০৭/২০২১ ইং তারিখের মধ্যে কোন রকম জরিমানা ছাড়াই দাখিল ক...
09/07/2021

আপনি কি অন-লাইনে জুন মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেছেন? না করলে ১৫/০৭/২০২১ ইং তারিখের মধ্যে কোন রকম জরিমানা ছাড়াই দাখিল করুন। তবে মনে রাখবেন জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে আপনাকে ভ্যাট অফিসে গিয়ে আর ভ্যাট রিটার্ন শ্বশরীরে জমা দিতে হবে না। আপনি অনলাইনে জমা দিলেই চলবে। অনলাইনে জমা দিলে কোন হয়রানীর স্বীকারও হবেন না। তাছাড়া আরেকটি কথা না বলে পারছি না যে, কোন কোন ব্যক্তি করদাতারাদের কে শুধু ভ্যাট রিটার্নটি অনলাইনে দাখিল করার কথা বলেই খালাস হয়ে যান। আপনি কি জানেন অনলাইনে শুধু ভ্যাট রিটার্ন দাখিল করলেই চলবে না। এই ভ্যাট রিটার্ন দাখিলের সাথে সাথে আপনাকে অবশ্যই ভ্যাট চালান বহি ও ভ্যাট রেজিষ্টার বহিও মেইনটেইন করতে হবে।
তাই সাবধান। উক্ত চালান বহি ও ভ্যাট রেজিষ্টার বহি মেইনটেইন না করলেও আপনাকে জরিমানা দিতে হবে।

11/10/2020

গত ২০১৯ - ২০২০ করবর্ষে রিটার্ন জমা হয়েছিল ২২ লাখ এর মত রিটার্ন দেয়নি প্রায় ৩৪ লাখ টি আই এন গ্রহিতা।
৯৮৬০০ নিবন্ধিত কোম্পানি টি আই এন করেনি। এই কোম্পানি গুলোকে ইতিমধ্যেই জালে জড়িয়ে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড । এই ব্যাপক কর্মজজ্ঞে কাজ করছে ট্যাক্সের সাথে জরিত বিরাট একটি অংশ যারা কর পেশায় জরিত।
প্রায় ৩৬ হাজার কোম্পানি রিটার্ন দেয় না উনাদের অডিট শুরু হয়ে গেছে এবং কর সংক্রান্ত যাবতীয় কাজের জন্য বিপুল সংখ্যক আয়কর আইনজীবী চরম ব্যস্ততায় ডুবে গেছেন।
৩৩ হাজার ভুয়া অডিট রিপোর্ট এর সন্ধান পাওয়া গেছে। শুদ্ধাচার অভিযানে বিপুল সংখ্যক আয়কর আইনজীবী চরম ব্যস্ততায় ডুবে গেছেন।
এই বছর টি আই গ্রহীতা প্রায় ৬০ লাখ। বাধ্যতামুলক রিটার্ন দেয়ার আইন করায় রিটার্ন জমা হওয়া উচিৎ তিন গুন।
এই বছর অনলাইন সিস্টেম চালু হচ্ছে না।
এই বছর আয়কর মেলা ও হচ্ছে না।
উপরের কথা গুলো বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কি বোঝতে পারছেন শেষ সময় কি হবে।
এই বছর হয়তো অনেকেই আপনাকে নক করছেন না। যে কবে রিটার্ন দিবেন।
কারন অনেকেই গভীর ব্যস্ততায় ডুবে গেছেন।
করোনা পরিস্থিতির জন্য আয়কর রিটার্ন জমা বন্ধ হবে না। কোন ছাড় বা সুযোগ দেয়ার সম্ভাবনাও নাই।
এখন সিদ্ধান্ত আপনার। শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না কি সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
ফয়েজ আহাম্মদ ভূঞা
""আয়কর উপদেষ্টা ও কোম্পানী আইনজিবী""
০১৮১২-৩৯০১৭৪

যে সকল  কোম্পানি টিআইন গ্রহন করেছেন কিন্তু আয়কর রিটার্ন দাখিল করছেননা এবং ভুয়া অডিট রিপোর্ট জমা দিচ্ছেন তাদের জন্য  জাতী...
21/08/2020

যে সকল কোম্পানি টিআইন গ্রহন করেছেন কিন্তু আয়কর রিটার্ন দাখিল করছেননা এবং ভুয়া অডিট রিপোর্ট জমা দিচ্ছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের টাস্কফোর্স গঠন।।

ফয়েজ আহাম্মদ ভূঁইয়া, আই টি পি
এল এল বি, এম কম, এম বি এ, সিএ(সিসি)

কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি।প্রতিটি প্রাইভেট ও পাবলিক লিঃ কোম্পানির জন্য প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্...
18/08/2020

কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি।

প্রতিটি প্রাইভেট ও পাবলিক লিঃ কোম্পানির জন্য প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক. অনেক নতুন কোম্পানিগুলোর, এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারনে তারা তাদের আয়কর রিটার্ন জমা দেয় না, এতে করে উক্ত প্রতিষ্ঠানগুলো একসময় প্রচুর সমস্যার সম্মুখিন হয়ে থাকে
তাই প্রতিটি প্রাইভেট ও পাবলিক লিঃ কোম্পানির করনীয় হল, সঠিক নিয়মে সঠিক সময়ে কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়া

তো চলুন এখন আমরা দেখি কিভাবে একটি কোম্পানি তার
আয়কর রিটার্ন জমা দিবেন ।

কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি, ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি থেকে অনেকটাই ভিন্ন ধরনের।

কোম্পানির রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নীরবর করে, কোম্পানির আয় বছরের শেষ তারিখের উপর ভিত্তি করে , তবে সাধারণত কোম্পানির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হল ১৫ জানুয়ারী পর্যন্ত

তাই প্রতিটি কোম্পানিকে এই নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। অন্যথায় উক্ত কোম্পানিকে আর্থিক জরিমানা গুনতে হবে

তো চলুন প্রথমে দেখে নেই কোম্পানির রিটার্ন জমা দেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে ।

১. কোম্পানির ব্যংক স্টেটমেন্টের কপি । অর্থাৎ কোম্পনারি নামে যে ব্যংক একাউন্ট খোলা হয়েছে উক্ত একাউন্টের ব্যংক এস্টেট ম্যান্ট লাগবে
২. কোম্পনির ইনকর্পোরেশন সার্টিফিকেটের কপি
৩. কোম্পনির মেমোরেন্ডাম অব আর্টিকেলস-এর কপি
৪. কোম্পানির ট্রেড লাইসেন্সের কপি
৫. কোম্পনির সব পরিচালকের TIN সার্টিফিকেটের কপি
৬. কোম্পানির আয় ব্যয়ের রসিদের কপি

উপরোক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনাদের একজন দক্ষ আয়কর আইনজীবী / একজন চার্টারড একাউন্টেন্টের CA এর কাছে যেতে হবে

আয়কর আইনজীবী / CA কোম্পানির থেক প্রদত্ত কাগজপত্রগুলোর
থেকে তথ্য নিয়ে, প্রথমেই একটি Income Statement, Cash Flow Statement, Financial Statement এবং Balance Sheet, প্রস্তুত করবে
এগুলোকে সংক্ষেপে অডিট রিপোর্ট বলে থাকে. এখানে বলে রাখা ভালো উক্ত অডিট রিপোর্টগুলোকে একজন স্বীকৃত CA দ্বারা স্বাক্ষর করাতে হবে ।

এরপর আয়কর আইনজীবীকে উক্ত অডিট রিপোর্টের ভিত্তিতে , NBR কর্তৃক নির্ধারিত কোম্পানির আয়কর রিটার্ন ফরম আছে, উক্ত ফরমটি নির্ভুলভাবে পুরন করতে হবে

এর পর উক্ত কর বছরে কোম্পানির যতো টাকা আয়কর হয়েছে সেই টাকা
আপনাকে ব্যংকে জমা প্রদান করতে হবে

শব শেসে আপনাকে অডিট রিপোর্ট এবং আয়কর রিটার্ন ফরমটি সহ অন্যান্ন কাগজপত্রগুলো একত্র করে নির্ধারিত কর সার্কেলে জমা প্রদান করতে হবে
কর সার্কেল থেকে আপনাকে একটি প্রাপ্তি স্বীকার রশিদ প্রদান করবে।

11/08/2020

আপনার প্রতিষ্ঠান যদি রেজিস্টার অব জয়েন্ট স্টক RJSC অথবা যৌথমূলধনী কোম্পানী সমূহের পরিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান হয়ে থাকে তবে : -

# রিটার্ন ফাইলিং:-

ক) নিবন্ধিত প্রতিষ্ঠান সমূহকে তাদের ব্যাবস্থাপনা ও পরিচালনের হালনাগাদ তথ্য সংবলিত প্রাসঙ্গিক কাগজপত্র আরজেএসসির কাছে নির্ধারিত ফরমে ও সময়ে পাঠাতে হয়।

খ) দুই ধরনের রিটার্ন ফাইলিং রয়েছে।
(i) বার্ষিক রিটার্ন ফাইলিং ও
(ii) কোনো পরিবর্তনের জন্য রিটার্ন ফাইলিং।

গ) প্রতিষ্ঠান সমূহ রিটার্ন পাঠায় আরজেএসসিতে সংরক্ষণের (ফাইলিং) জন্য।

ঘ) রিটার্ন ফাইলিং ও বিলম্ব রিটার্ন ফাইলিংয়ের (যদি প্রযোজ্য হয়) জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হয়।

ঙ) আরজেএসসি রিটার্ন সমূহকে যাচাই করে।

চ) যদি কোনো প্রতিষ্ঠান অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করে তবে আরজেএসসি তা সংশোধনের জন্য তাদেরকে জানায়।

ছ) শুধুমাত্র অনুমোদিত রিটার্ন সমূহকে আরজেএসসি সংরক্ষণ করে।
যেসব রিটার্ন জমা দিতে হয়-
প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী) প্রাইভেট কোম্পানি গুলোকে প্রতি বছর নিন্মোক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক) বার্ষিক রিটার্নঃ

# শিডিউল X- শেয়ার মূলধনের বার্ষিক সারসংক্ষেপ, শেয়ারহোল্ডার ও পরিচালকদের তালিকা। বার্ষিক সাধারণ সভার ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৩৬],

ব্যালেন্স শীট- বার্ষিক সাধারণ সভার (AGM) ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে,

লাভ ও ক্ষতি হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে,

ফরম ২৩বি (নিরীক্ষকের মাধ্যমে)- কোম্পানি থেকে নিয়োগের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ২১০(২)]।

খ) পরিবর্তনের জন্য রিটার্নঃ

# ফরম-III পূরণ- একত্রীকরণ, বিভাজন, উপবিভাজন বা শেয়ার স্টকে রুপান্তর করন নোটিশ। একত্রীকরণ বা বিভাজনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৩ ও ৫৪]।

# ফরম-IV পূরণ- শেয়ার মূলধন বৃদ্ধির নোটিশ। শেয়ার মূলধন/সদস্য বৃদ্ধির ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৬]।

# ফরম-VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তন নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]।

# ফরম-VIII পূরণ- নাম পরিবর্তন, পাবলিক কোম্পানিতে রূপান্তর, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর পরিবর্তন ও আর্টিকেল অব এসোসিয়েশন এর পরিবর্তনের লক্ষে বিশেষ (Special/Extraordinary) রেজুলিউশন সভার ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৮৮(১)]।

# ফরম-IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।

# ফরম-XII পূরণ- পরিচালক, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্টদের বিবরণ এবং যেকোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

# ফরম-XV পূরণ – বরাদ্দের ফাইলিং: বরাদ্দের ৬০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫১]।

# ফরম-XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।

# ফরম-XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তন সংক্রান্ত বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টি ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।

# ফরম-XXVIII পূরণ- বন্ধক বা চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।

# ফরম-১১৭ পূরণ- শেয়ার হস্তান্তরের দলিল।
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

# পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
পাবলিক কোম্পানি গুলোকে প্রতি বছর নিন্মউক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক) বার্ষিক রিটার্নঃ

# শিডিউল_X- শেয়ার মূলধনের বার্ষিক সারসংক্ষেপ, শেয়ারহোল্ডার ও পরিচালকদের তালিকা। বার্ষিক সাধারণ সভার ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৩৬]।

# ব্যালেন্স_শীট- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
লাভ ও ক্ষতি হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।

# ফরম_২৩বি (নিরীক্ষকের মাধ্যমে)- কোম্পানি থেকে নিয়োগের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ২১০(২)]।

# ফরম_IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।

# ফরম_XII পূরণ- পরিচালক, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্টদের বিবরণ এবং তাতে যেকোন ধরনের পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

খ) পরিবর্তনের জন্য রিটার্নঃ

# ফরম_III পূরণ- একত্রীকরণ, বিভাজন, উপবিভাজন বা শেয়ার স্টকে রুপান্তর করন নোটিশ। একত্রীকরণ বা বিভাজনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৩ ও ৫৪]

# ফরম_IV পূরণ- শেয়ার মূলধন বৃদ্ধির নোটিশ। শেয়ার মূলধন/সদস্য বৃদ্ধির ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৫৬]।

# ফরম_VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তন নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]।

# ফরম_VII পূরণ- সঙ্ঘবিধি রিপোর্ট। সদস্যদেরকে সঙ্ঘবিধি রিপোর্ট পাঠানোর পর সভার সর্বোচ্চ ২১ দিন আগে জমা দিতে হবে[অনুচ্ছেদ ৮৩]।

# ফরম_VIII পূরণ- নাম পরিবর্তন, পাবলিক কোম্পানিতে রূপান্তর, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর পরিবর্তন ও আর্টিকেল অব এসোসিয়েশন এর পরিবর্তনের লক্ষে বিশেষ রেজুলিউশন সভার ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৮৮(১)]।

# ফরম_IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।

# ফরম_XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং কোন ধরনের পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

# ফরম_XV পূরণ – বরাদ্দের ফাইলিং: বরাদ্দের ৬০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫১]।

# ফরম_XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।

# ফরম_XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তন সংক্রান্ত বিবরণ। বন্ধক বা চার্জ পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।

# ফরম_XXVIII পূরণ- বন্ধক বা চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।

# ফরম_১১৭ পূরণ- শেয়ার হস্তান্তরের দলিল।
শেয়ার ইস্যুর বিবরণপত্র (প্রসপেক্টাস)- প্রথম শেয়ার বরাদ্দের অন্তত ৩ দিন আগে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৪১]।

# প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রুপান্তরের_বিবরণপত্র (প্রসপেক্টাস) [অনুচ্ছেদ ২৩১]।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

# বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
# পাবলিক কোম্পানি গুলোকে প্রতি বছর নিন্মউক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক) বার্ষিক রিটার্নঃ ব্যালেন্স শীট।লাভ-ক্ষতির হিসাব বা আয়-ব্যায়ের হিসাব (যদি লাভের জন্য কারবার করা না হয়)।

খ) পরিবর্তনের জন্য রিটার্নঃ

# ফরম_XL পূরণ- চার্টার পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ২৭৭]।

# ফর্ম_XLI পূরণ- কোম্পানি নিবন্ধিত বা প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ২৭৭]।

# ফর্ম_XLII পূরণ- বাংলাদেশে প্রধান ব্যবসা স্থান বা তার কোনো পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ ৩৭৯(I)]।

# ফর্ম_###VIII পূরণ- পরিচালক ও ব্যাবস্থাপকদের তালিকা [অনুচ্ছেদ ৩৭৯]।

# ফর্ম_###IX পূরণ- সেবা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির রিটার্ন।

# ফরম_XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।

# ফরম_XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তনের বিবরণ। বন্ধক বা চার্জের পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।

# ফরম_XXVIII পূরণ- বন্ধক ও চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

# ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
# পেশাদার সংগঠন গুলোকে (ট্রেড অর্গানাইজেশন) প্রতি বছর নিন্মোউক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক) বার্ষিক রিটার্নঃ

# ফরম_IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।

# ফরম_XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং তাতে কোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

# ব্যালেন্স_শীট- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
আয় ও ব্যায় হিসাব- বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।

খ) পরিবর্তনের জন্য রিটার্নঃ-

# ফরম_VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার কোনো পরিবর্তনের নোটিশ। প্রতিষ্ঠা বা পরিবর্তনের ২৮ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৭৭]

# ফরম_IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র। নিয়োগের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ৯২]।

# ফরম_XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের বিবরণ এবং তাতে কোন পরিবর্তন। নিয়োগ বা পরিবর্তনের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১১৫]।

# ফরম_XVIII পূরণ - বন্ধক বা চার্জের বিবরণ। বন্ধক বা চার্জ সৃষ্টির ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৫৯ ও ৩৯১]।

# ফরম_XIX পূরণ- বন্ধক বা চার্জের পরিবর্তনের বিবরণ। বন্ধক বা চার্জ পরিবর্তনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১৬৭(৩) ও ৩১৯]।

# ফরম_XXVIII পূরণ- বন্ধক ও চার্জের মেমোরেন্ডাম অব স্যাটিসফেকশন। স্যাটিসফেকশনের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে [অনুচ্ছেদ ১২ ও ১৯১]।

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের মূল কপির ডিজিটাল অনুলিপি জমা দিতে হবে।

# সোসাইটি (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)
সোসাইটি গুলোকে প্রতি বছর নিন্মউক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক)বার্ষিক রিটার্নঃ
ব্যবস্থাপনা পর্ষদের বার্ষিক তালিকা। বার্ষিক সাধারণ সভার ১৪ দিনের মধ্যে অথবা জানুয়রী মাসের মধ্যে (যদি সাধারণ সভার নিয়ম না থাকে) জমা দিতে হবে।

খ) পরিবর্তনের_জন্য_রিটার্ন

# ঠিকানা পরিবর্তনের ফাইলিং।
# নাম পরিবর্তনের ফাইলিং।
# মেমোরেন্ডাম অব এসোসিয়েশনের মূলকপির ডিজাটাল অনুলিপি।

# পার্টনারশিপ_ফার্ম(পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)

# পার্টনারশিপ ফার্ম গুলোকে প্রতি বছর নিন্মউক্ত রিটার্ন সমূহ ফাইলিং এর জন্য পাঠাতে হয়।

ক) পরিবর্তনের জন্য রিটার্নঃ

# ফরম_II পূরণ- ফার্মের নামের পরিবর্তন বা প্রধান ব্যবসা স্থানের পরিবর্তনের নোটিশ।

# ফরম_V পূরণ- ফার্মের সংবিধানের কোনো পরিবর্তনের রেকর্ড করানো [অনুচ্ছেদ ৬৩ ও ধারা ৪(৬)]।

# ফরম_VI পূরণ- পার্টনারশিপ ফার্ম বন্ধ করে দেয়ার বিষয়ে অবহিত করন নোটিশ [অনুচ্ছেদ ৬৩(১) ও ধারা(৬)]।

Address

House # Uday Lake View 1 & 2, Flat # D-9, Shukravangha Old Mosque Road, Shukravangha, Diyabari, Turag
Dhaka
1230

Telephone

+8801812390174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Business Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green Business Consultant:

Share

Category