23/11/2026
বেতন, FDR বা সঞ্চয়পত্রের মুনাফা থেকে টাকা কেটে রাখা হচ্ছে? 🤔
এটাই উৎসে কর কর্তন। এটি অতিরিক্ত কোনো কর নয়, আপনার আয়করের আগাম কিস্তি। আর বেশি কাটা হলে অনেক ক্ষেত্রে সেই টাকা ফেরত পাওয়া যায়।
📌 নতুন উৎসে কর বিধিমালা, ২০২৬ (১ জুলাই ২০২৬ থেকে কার্যকর) অনুযায়ী:
✅ সঞ্চয়পত্রের মুনাফার উৎসে কর আর চূড়ান্ত কর নয়; বেশি কাটা হলে ফেরত বা সমন্বয়ের সুযোগ
✅ পণ্য, সেবা, ব্যাংক সুদ, ভাড়া ও লভ্যাংশে কত হারে কাটা হয়
✅ রিটার্নে ক্রেডিট নিতে কোন কাগজ লাগে
✅ কর্তনকারী প্রতিষ্ঠান কত দিনের মধ্যে টাকা জমা দেবে ও সনদ দেবে
❗ শুধু টাকা কাটা হলেই হবে না, সেটি আপনার TIN-এ সরকারি কোষাগারে জমা হয়েছে কি না, তা-ও যাচাই করুন।
সহজ ভাষায় পুরো লেখাটি পড়ুন 👇
https://wp.me/p9UDMS-1LM
চাকরিজীবী, ব্যবসায়ী বা সঞ্চয়পত্রে বিনিয়োগকারী পরিচিতজনদের সাথে শেয়ার করুন।
মো: রায়হানুল ইসলাম
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
মাস শেষে বেতনের স্লিপ হাতে নিয়ে দেখলেন, আয়কর বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে। ব্যাংকে FDR-এর মেয়াদ শেষে মুনাফা নি...