22/07/2026
মাওলানা আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারন,মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট সম্পর্কে পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
২২-০৭-২০২৬ইং
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংমালা দারসসুন্নাহ মডেল আলিম মাদরাসার সহকারী অধ্যাপক, হৃদয়নগর আলী ফকির জামে মসজিদের খতিব এবং পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাওলানা আতিকুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 'পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থা'।
সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫ নম্বর ওয়ার্ডের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই মাওলানা আতিকুর রহমানের সালাতের তিলাওয়াত ও আলোচনার বিষয়বস্তুসহ নানা বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁকে নিয়ে এলাকাবাসীর মধ্যে বিতর্ক রয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, মাওলানা আতিকুর রহমান হৃদয়নগরসহ কোম্পানীগঞ্জ উপজেলার একজন খ্যাতিমান সুপরিচিত আলেম, ধর্মীয় আলোচক ও দায়িত্বশীল সামাজিক ব্যক্তিত্ব। দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা, সুনাম ও সামাজিক অবদান সুপ্রতিষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া একটি উদ্দেশ্যপ্রণোদিত মহল তাঁর মর্যাদা ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে বিনষ্ট করে।
এমতাবস্থায়, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, যেন এই সামাজিক অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করা হয়।