13/09/2024
ডঃ মোঃ কুতুব উদ্দীন চৌধুরী
এডভোকেট,বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
*ইন্টারন্যশনাল আরবিট্রেটর।
*আন্তর্জাতিক মানবাধিকার দূত।
আমি ১৯৮৪ সালে কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পাশ করেছিলাম।১৯৮৬ সালে এইচএসসি এবং ১৯৮৮ সালে স্নাতক পাশ করি।১৯৯০ সালের পরীক্ষা ১৯৯২ সালে ফলাফলে আমি এলএলবি ও এমএমএস পাশ করি।১৯৯৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে এডভোকেট হিসাবে তালিকাভুক্ত হয়ে হবিগঞ্জ জেলা জজ কোর্টে ২ বছর প্র্যাক্টিস করি।তারপর ১৯৯৫ সালে ঢাকা আইনজীবি সমিতিতে সদস্য হই।১৯৯৬ সালে হাইকোর্ট বিভাগে প্র্যাক্টিস করার অনুমতি পাই।আমি সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর নিয়মিত সদস্য।ইতিমধ্যে ২০১৪ সালে আমি পিএইচডি ডিগ্রী লাভ করি।
আন্তর্জাতিক পরিমন্ডলে আমার ব্যাপক সাংগঠনিক ও আইনগত কার্যক্রম সবার দৃষ্টি কাড়ে।আমি দি ওয়ার্ল্ড লিডারস ফোরাম এর আন্তর্জাতিক গভর্ণর ও প্রধান আরবিট্রেটর।যার সদর দপ্তর আয়ারল্যান্ড।আমি কানাডা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ফেডারেল এসোসিয়েশন ফর এডভান্সমেন্ট অব ভিজিবল মাইনোরিটিজ এর আন্তর্জাতিক আরবিট্রেটর ও উপদেষ্টা।তাছাড়াও বিশ্বের বেশ কয়েকটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উপদেষ্টা হিসাবে কাজ করে চলেছি।সবাই আমার জন্য দোয়া করবেন।