Income Tax Advisor BD

  • Home
  • Income Tax Advisor BD

Income Tax Advisor BD We solve Income Tax related all problem for both individual and companies. We also provide VAT relat

03/08/2025
৩৯টি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো আবশ্যক।যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ১. ২০ লাখ টাকার বেশি ঋ...
14/07/2025

৩৯টি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো আবশ্যক।
যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ

২. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া

৩. আমদানি–রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন

৪. ট্রেড লাইসেন্স নবায়ন

৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন

৬. জমি বা সম্পত্তি ক্রয়–বিক্রয় বা হস্তান্তর

৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন

৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন

৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ

১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স

১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স

১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ

১৩. আবাসিক গ্যাস সংযোগ

১৪. বিদ্যুৎ সংযোগ

১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট

১৬. ইটভাটার লাইসেন্স

১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

২০. আমদানির জন্য ঋণপত্র খোলা

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র

২৩. জাতীয় নির্বাচন অংশগ্রহণ

২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ

২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি

২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ

২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ

২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট

২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন

৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়

৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন

৩২. ক্লাবের সদস্যপদ
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ

৩৪. পণ্য আমদানি বা রপ্তানি

৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন

৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান

৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ

৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স

৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

04/12/2023

নতুন আয়কর আইনে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাতিলের সুযোগ রাখা হয়েছে। পুরোনো আইনে টিআইএন বাতিল বা স্থগিত করা যেত না।

নতুন আইন অনুসারে, ছয় শর্তে টিআইএন বাতিলের আবেদন করা যাবে। ১. রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলে; ২. মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হয়ে পড়লে; ৩. স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে আয় করার কোনো কর্মকাণ্ড না করলে; ৪. ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পেলে; ৫. আইনি মর্যাদা পরিবর্তন করলে; ৬. অন্য কোনো আইনানুগ কারণ প্রদর্শন করা হলে।

করদাতারা নিজ নিজ কর অঞ্চলে টিআইএন বাতিলের আবেদন করতে পারবেন। করদাতার কাছ থেকে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর কর্মকর্তা চারটি বিষয় নিশ্চিত হয়ে টিআইএন বাতিলের সিদ্ধান্ত নেবেন। ওই চারটি বিষয় হলো ওই করদাতার কাছে কোনো বকেয়া দায় নেই; করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিয়ে মামলা নিষ্পন্নাধীন নেই; যেকোনো ফোরামে আয়কর-সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নেই এবং করদাতা আবেদনপত্রে নিবন্ধন বাতিলের যে কারণ দেখিয়েছেন, এর সত্যতা আছে।

সরকারি ‘কর্মচারী বান্ধব বাংলাদেশ!!!
24/09/2023

সরকারি ‘কর্মচারী বান্ধব বাংলাদেশ!!!

যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনের পুরো নাম ছিল আলফনসো গ্যাব্রিয়েল কাপোন (১৮৯৯-১৯৪৭)। কারাগারে যাওয়ার আগে নিউ....

ন্যূনতম কর না দিলে মিলবে না ৩৮ সেবাকোন কোন সেবা নিতে রিটার্ন জমার প্রমাণ লাগবে। এসব সেবার মধ্যে অন্যতম হলো ২০ লাখ টাকার ...
23/05/2023

ন্যূনতম কর না দিলে মিলবে না ৩৮ সেবা

কোন কোন সেবা নিতে রিটার্ন জমার প্রমাণ লাগবে। এসব সেবার মধ্যে অন্যতম হলো ২০ লাখ টাকার বেশি ঋণ আবেদন; ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে; ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে; কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারধারী হতে হলে; ব্যবসায়ী সমিতির সদস্য হতে গেলে; কারও সন্তান বা পোষ্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলে; অস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে; উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে গেলে। কোনো করদাতা ন্যূনতম কর না দিলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এসব সেবা দিতে পারবে না বলে জানা গেছে।

https://www.banglatribune.com/business/news/759673/%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A...
28/09/2022

https://www.banglatribune.com/business/news/759673/%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

আয়কর রিটার্ন দাখিল বাড়াতে চলতি অর্থবছরে বিশেষ একটি উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যেসব করদাতার শনাক্তকরণ ন.....

Address


Opening Hours

Monday 10:30 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00

Telephone

+8801912617285

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Advisor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Income Tax Advisor BD:

  • Want your practice to be the top-listed Law Practice?

Share