Liberty Law Counsel

Liberty Law Counsel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Liberty Law Counsel, Lawyer & Law Firm, District & Session Judge Court, Dhaka.

-----------Committed to protect your right

in the arena of pure civil ( land & real estate, criminal (trial), industrial, company & banking company, artharin, customs, export & import, corporate ( para-legal), labour court matters etc.

25/06/2025

'Pre-trial detention' এবং 'Rule of law' ধারনা দুটি সাংঘর্ষিক ও চূরান্তরুপে অপ্রাসঙ্গিক।
----------------------------------------------------------------------------

বাংলাদেশে বলবৎ বিশেষ আইনগুলো প্রায় ক্ষেত্রেই কালো আইনের বাহক।
এগুলো আইন বিভিন্ন আমলের সরকারের একটি নিষ্ঠুর হাতিয়ার, যা দ্বারা প্রতিপক্ষকে ঘায়েল করে বা নাস্তানাবুদ করে নিজের শাসন ব্যবস্থার রাস্তা দৃঢ় রাখা।

এই বিশেষ আইনগুলো দুর্বল শ্রেণীর নাগরিকদের জন্য খুবই সংহারক।
বিশেষ আইন থেকে উদ্ভূত মামলাগুলো থানা কর্তৃক রুজু হয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন থাকাকালীন অধিকাংশ ক্ষেত্রেই সংবিধানের আর্টিকেল ৩২ ও ৩৫ এর লঙ্ঘন পরিলক্ষিত হয়, যেখানে পুলিশের চরিত্র থাকে অসহায় প্রাণীর মতো। অর্থাৎ সেখানে স্বাভাবিক প্রক্রিয়ার একটি ফাঁক চোখে পরে।

এখান থেকেই Pre-trial Detention নিয়ে যেই আপত্তি বা Preventive Theory এর অস্বাভাবিক ও অযৌক্তিক প্রয়োগ হয়, সেটা Jurisprudence বা penology এর বেসিক ধারনা থেকেও দূরের বিষয়।

এর মুক্তি ততদিন পর্যন্ত সম্ভব নয়, যতদিন পর্যন্ত একটি সত্যিকারের গণতন্ত্র দ্বারা একিউট সেন্সে Rule of law এর প্রয়োগ নিশ্চিত না হয়।

মোদ্দ্কথা, বাংলাদেশের প্রেক্ষপটে Rule of law এর ধারনা প্রতিষ্ঠিত হতে হলে পরিবারতন্ত্র বা রেজিওনালিজম থেকে বের হতে হবে। সত্যিকারের সুশিক্ষিত নাগরিকদের নেতৃত্ব ব্যতিত আইনের শাসন অসম্ভব।
কারণ, Rule of law একটি সমাজতান্ত্রিক ধারনা। সব ধর্মেই এটি স্বীকৃত। কিন্তু ক্ষমতালোভী যারা তারা Rule of law- তে বিশ্বাসী নয়।

Rule of law এবং Aristocracy একসাথে যায় না। যেটা পুঁজিবাদের একমাত্র থিওরি। সমাধান একটা পথেই আর সেটা হল সত্যিকারের গণতন্ত্র, যা জনগণের অংশগ্রহণে সিদ্ধ করা বাঞ্ছনীয়।

14/06/2025

আমরা নাকি অসভ্য ছিলাম। চাইলেই বাচ্চা মেয়েদের বাইজি বানাতাম, বেশ্যাবাড়ি পাঠাতাম মেয়েদের। তাও আবার ক্ষুধার তারণায়। কত রকম কুরুচিপূর্ণ কথা! বাবা সামর্থ্যবান না হয়ে একাধিক স্ত্রীওয়ালা পুরুষের নিকট মেয়ে বিয়ে দিয়ে মুক্ত হতে চাওয়া থেকে মুসলিম পিতাদের মুক্তি দিতে এই আইন নাকি বানানো হয়েছিলো! কি দুঃখের কথা!

কিন্তু গল্পটা ভিন্ন কিছু ছিলো।

১৯২৯ সালের Child Marriage Restraint Act বা বাল্যবিবাহ নিরোধ আইন ছিলো একটি ষড়যন্ত্র। বিশেষ করে ১৯২২ সালের খিলাফত আন্দোলনে মুসলিমদের উত্থান ছিলো চোখে পরার মতো। তারই প্রতিক্রিয়া হিসেবে একটি গোপন ষড়যন্ত্রের অংশ এই কুরআন বিরোধী আইন।
অবশ্য আমাদেরও সেখানে অবদান ছিলো কিন্তু তখন আমরা তুরস্কের কামাল পাশার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছুটা উদারপন্থী হয়ে যাই এবং নিজেরাই নিজেদের ক্ষতি করার দূরদৃষ্টিতে বাধাপ্রাপ্ত হই নি।

এরকম প্রায় ৩০টি আইন বাংলাদেশে এখনো প্রচলিত বলবৎ আছে, যা সরাসরি ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। অথচ আমরা মুসলমান।

বিদ্রোহী বা মুক্তচিন্তার মানুষদের কন্ঠরোধের জন্য আইন চিরকালই ক্ষমতাসীনদের একটি বড় হাতিয়ার। এখনো কি সময় আসে নি এসব জঞ্জাল উপরে ফেলানোর?
পার্সোনাল ল' বলে ইগনোর করতে ওস্তাদ কিন্তু তা পালনে বাধা কেন এত?
ইসলাম কি সংকীর্ণ ধর্ম?
কি প্রমাণ করতে চায় অধুনা জুরিস্টরা?

সে বিদ্যাপিঠ নহে,সে কোনো কিতাব নহে;সে একজন মুর্শিদ। আমাকে মানুষ করেছে একজন  বুজুর্গ, সে আমার মুর্শিদ। ------------------...
02/06/2025

সে বিদ্যাপিঠ নহে,
সে কোনো কিতাব নহে;
সে একজন মুর্শিদ।
আমাকে মানুষ করেছে একজন বুজুর্গ, সে আমার মুর্শিদ।
--------------------------------------- মহাকবি ইকবাল ( রঃ)।

হযরত আনোয়ার শাহ কাশ্মীরি (রঃ) এর সংস্পর্শে এসে কাদিয়ানীবাদের ধারা থেকে চিরমুক্তির পরে একটি মজলিসে এভাবেই ছন্দে ছন্দে কথাগুলো আওড়াচ্ছিলেন আর কাঁদছিলেন মহাকবি ইকবাল (রঃ)।

বিলেত ফেরত ব্যারিস্টার ইকবাল লাহোর সরকারী কলেজের অধ্যাপনায় কামানো অর্থে সংসারের টানাপোরেন থেকে মুক্তি না পেয়ে শুরু করলেন আইনব্যবসা। লাহোর হাইকোর্টে সিভিল ও ক্রিমিনাল উভয় দিকেই প্রাকটিস করেছেন। খুব অল্প সময়ে আদালতের আস্থাভাজন বিজ্ঞদের তালিকায় চলে আসেন। কিন্তু আধ্যাত্মবাদ তাঁকে ওকালতিতে মনোযোগী হতে দিলো না। ফেরত আসলেন তাঁর চেনা মার্কে। কংগ্রেসের রাজনীতি ও ওকালতিকে বিদায় দিলেন।
ওকালতি থেকে ফিরে যাবার কালে প্রায় একশো নজির সৃষ্টিকারী মামলা রেখে গেছেন লাহোর হাইকোর্টে। আজো সে মামলা বিভিন্ন পটে অনুসরণীয় হয়ে আছে।

কাশ্মীরের বিখ্যাত সপ্রু ব্রাহ্মণ পরিবারের একটি ধারা যারা পনেরো শতকের গোড়ার দিকে ইসলামের সুশীতল ছায়াতলে এসে নিজেদের ধন্য করেছেন, সেই ধারারই গৌরব আল্লামা ইকবাল (রঃ), যিনি এক আল্লাহওয়ালা দর্জির ছেলে।

মহাকবি ইকবালের অষ্টম সারির চাচাতো দাদা ছিলেন ইন্ডিয়ান সুপ্রিমকোর্টের বিখ্যাত আইনজীবী স্যার তেজ বাহাদুর সপ্রু, যার কথা জাস্টিস কৃষ্ণাস্বামী আইয়ার ও মার্কেন্ডু কাটজুর দাদা কৈলাশনাথ কাটজু তাদের প্রায় প্রতিটি আর্টিকেলেই উল্লেখ করেছেন।
আল্লামা ইকবালের ছেলে জাবেদ ইকবালও পাকিস্তান সুপ্রিমকোর্টের জাঁদরেল বিচারপতি ছিলেন। আইনপেশা সপ্রু পরিবারের একটি গোত্রীয় লিগ্যাছি।

মহাকবি ইকবালের বড় ভক্ত ছিলেন স্যার তেজবাহাদুর সপ্রু, যেমন সময় পেলেই আল্লামা ইকবালকে দীর্ঘ চিঠি লিখতেন আরেক ব্যারিস্টার মোহাম্মাদ আলী জিন্নাহ। আদতে আল্লামা ইকবাল মুসলিম জাগরনের কবি হিসেবে অকাট্য অবস্থান তৈরির পর জিন্নাহ সাহেব তাঁর দ্বিজাতিতত্ত্বকে আরো আকর হিসেবে নিয়ে নেন।

শুধু তাই নয়, আল্লামা ইকবাল হযরত আনোয়ার শাহ কাশ্মিরী (রঃ) দ্বারা প্রভাবিত ও নিজ দ্বায়িত্বের আঞ্জাম নিয়ে যখন কাদিয়ানীবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন তখন পণ্ডিত-ব্যারিস্টার জওহরলাল নেহরু, যিনি উপমহাদেশে 'Divide & Rule' থিওরি প্রয়োগের জনক হিসেবে আবির্ভুত হয়েছিলেন; তিনি কাদিয়ানীদের মুসলিমদের বিরুদ্ধে কাজে না লাগাতে পেরে আল্লামা ইকবালের প্রতি রুষ্ঠ হয়েছিলেন এবং সেদিন গোটা ভারতবাসী দেখেছিলো সেয়ানে সেয়ানে লড়াই।
অবশ্য আল্লামা ইকবালের তেজস্বীতার জন্য স্বয়ং মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত তাঁকে নিয়ে সাবধানে চলতেন।
আল্লামা ইকবাল আমার প্রিয় সাহিত্যিক, প্রিয় আইনজীবী, প্রিয় কবি; তেমনই প্রিয় কবি নজরুল, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

ইমাম গাজ্জালী ও মাওলানা রুমির অসামাপ্ত শেষ কাজটি করেছিলেন মহাকবি ইকবাল। উনারা আমার তিন শিক্ষাগুরু। যারা তিনজনই নিজ পেশার উর্দ্ধে আরোহণ করেছিলেন। যাদের কাছে বেহেশতের চেয়ে মালিকের মালিকানা পাওয়া মুখ্য ছিলো। যেমনটা আমিও চাই।
এজন্য সময় পেলেই পেশাগত পড়াশোনার পাশাপাশি তিনজনের লেখা পড়ি। মনে হয় উনারা গল্প করছেন আর আমি মুগ্ধ নয়নে ও বিভোর আলস্যে তাঁদের গল্পের অবতারণায় সৃষ্টি ও স্রষ্টার দর্শনের ব্যাখ্যাগুলো নিজ গাহনে গাঁথছি।

# নিচে চ্যাটজিপিটি'র স্টুডিওতে তৈরি করা কল্পনার আড্ডায় আমি ও মহাকবি-ব্যারিস্টার ইকবাল (রঃ)।

Address

District & Session Judge Court
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Liberty Law Counsel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share