Shadhin Mohammad Joy - VC, ITP

Directions Website

Shadhin Mohammad Joy - VC, ITP Registered Tax Lawyer & VAT Consultant with the National Board of Revenue (NBR).

Cell: 01515-676740

Specialized in Income Tax, VAT, and business compliance solutions for individuals and companies.

11/10/2026
কর আগে দিলে কোনো সুবিধা নেই, আর কর বাকি রাখলে প্রণোদনা!৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে নির্ধারিত করের ওপর ৫%...
11/09/2026

কর আগে দিলে কোনো সুবিধা নেই, আর কর বাকি রাখলে প্রণোদনা!

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে নির্ধারিত করের ওপর ৫% প্রণোদনা (সর্বোচ্চ ২৫,০০০ টাকা)—বিষয়টি শুনতে ভালোই লাগে।

কিন্তু আসল বিষয়টা অনেকেই জানেন না!

আপনার মোট কর থেকে আগে পরিশোধ করা বা উৎসে কেটে নেওয়া কর বাদ দেওয়ার পর যে টাকা বাকি থাকবে, প্রণোদনা মূলত সেই বকেয়া অংশের ওপর।

ধরুন, আপনার কর নির্ধারিত হলো ১,০০০ টাকা।

*আপনি যদি আগে থেকেই ১,০০০ টাকা উৎসে কর হিসেবে পরিশোধ করে থাকেন—বকেয়া কর = ০ টাকা। প্রণোদনা = ০ টাকা।

** কিন্তু আপনি যদি আগে কোনো কর পরিশোধ না করে পুরো ১,০০০ টাকা বকেয়া রাখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন—তাহলে ৫% হিসেবে ৫০ টাকা প্রণোদনা প্রযোজ্য হতে পারে (আইনের অন্যান্য শর্ত সাপেক্ষে)।

😊 তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক—যে ব্যক্তি সময়মতো সরকারকে কর দিয়ে দিলেন, তিনি কোনো প্রণোদনা পেলেন না; আর যিনি কর বাকি রাখলেন, তিনি সেই বকেয়া করের ওপর প্রণোদনা পেলেন!

আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কর পরিশোধের সময়ের ওপর ভিত্তি করে এমন কাঠামো তৈরি হওয়া উচিত নয় যেখানে আগে কর পরিশোধকারী তুলনামূলকভাবে বঞ্চিত এবং বকেয়া করদাতা সুবিধাপ্রাপ্ত হন।

তাই শুধু “৫% প্রণোদনা” শুনে পরিকল্পনা করার আগে প্রণোদনাটি ঠিক কোন টাকার ওপর হিসাব হচ্ছে—সেটা অবশ্যই বুঝে নেওয়া দরকার।

আজ আমরা সফলভাবে আরও একটি কোম্পানির   (Closure) প্রক্রিয়ার কাজ সম্পন্ন করলাম।অনেকেই মনে করেন কোম্পানি খোলা কঠিন, কিন্তু ...
09/09/2026

আজ আমরা সফলভাবে আরও একটি কোম্পানির (Closure) প্রক্রিয়ার কাজ সম্পন্ন করলাম।

অনেকেই মনে করেন কোম্পানি খোলা কঠিন, কিন্তু বাস্তবে কোম্পানি বন্ধ করাই অনেক সময় বেশি জটিল, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে যায়। বিশেষ করে বার্ষিক AGM ও RJSC কমপ্লায়েন্স নিয়মিত সম্পন্ন না হলে বা আপনার Financial Statement-এর Audit কাজ যথাসময়ে সম্পন্ন না হলে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

তাই আমাদের পরামর্শ—প্রতি বছর সময়মতো AGM সম্পন্ন করুন, আপনার Financial Statement-এর Audit কাজ সম্পন্ন করুন এবং সকল আইনগত কমপ্লায়েন্স হালনাগাদ রাখুন। আজকের সঠিক কমপ্লায়েন্স ভবিষ্যতের বড় ঝামেলা ও অতিরিক্ত খরচ থেকে আপনাকে রক্ষা করবে।

অনেকেরই প্রশ্ন—বিদেশে আয় করি, কিন্তু সব টাকা বাংলাদেশে আনি না। তাহলে বাংলাদেশে Tax Return-এ কত টাকা Income দেখাবো?এখানে ...
01/09/2026

অনেকেরই প্রশ্ন—বিদেশে আয় করি, কিন্তু সব টাকা বাংলাদেশে আনি না। তাহলে বাংলাদেশে Tax Return-এ কত টাকা Income দেখাবো?

এখানে প্রথমে বুঝতে হবে আপনি কি Resident, নাকি Non-Resident।

১. Tax Resident হলে-
সাধারণভাবে একজন Resident ব্যক্তির ক্ষেত্রে বিদেশে অর্জিত করযোগ্য আয়ও বাংলাদেশের Tax Return-এ দেখাতে হতে পারে।

উদাহরণ:
বিদেশে আয় = ৳100
বাংলাদেশে পাঠিয়েছেন = ৳30
বিদেশে রেখে দিয়েছেন = ৳70

শুধু বাংলাদেশে ৳30 পাঠিয়েছেন বলে Income ৳30 হবে না। প্রযোজ্য ক্ষেত্রে বিদেশে অর্জিত করযোগ্য Income ৳100 হিসেবেই বিবেচিত হবে।

২. Tax Non-Resident হলে-
Non-Resident ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সাধারণভাবে বাংলাদেশের Tax-এর আওতায় আসবে বাংলাদেশে উদ্ভূত বা বাংলাদেশে received/deemed received হওয়ার মতো আয়।

ধন্যবাদ

অর্থ বছরের পরিবর্তন!
18/08/2026

অর্থ বছরের পরিবর্তন!

📢 আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি নিচ্ছেন?হিসাব বছর: ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬আপনার আয়কর রিটার্ন সঠিক ও ঝামেলামুক্তভা...
12/08/2026

📢 আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি নিচ্ছেন?

হিসাব বছর: ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬
আপনার আয়কর রিটার্ন সঠিক ও ঝামেলামুক্তভাবে প্রস্তুত করতে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন:

1️⃣ সকল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট যেসব একাউন্টে নিয়মিত লেনদেন হয়।
2️⃣ ব্যাংক লোন থাকলে লোন স্টেটমেন্ট।
3️⃣ চাকরি থেকে আয় থাকলে বেতন সার্টিফিকেট এবং উৎসে কর কর্তনের (TDS) সার্টিফিকেট/চালান।
4️⃣ সম্পত্তি ক্রয়, বিক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকলে ফ্ল্যাট, প্লট, গাড়ি বা অন্যান্য সম্পদের দলিল/রেজিস্ট্রেশনের কপি। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ প্রাপ্ত হলে বণ্টননামা দলিল বা সংশ্লিষ্ট কাগজপত্র।
5️⃣ DPS, সঞ্চয়পত্র, বীমা, শেয়ার, FDR বা অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের তথ্য এবং এগুলোর সংশ্লিষ্ট বছরের সার্টিফিকেট।
6️⃣ ব্যবসা বা পেশা থাকলে ট্রেড লাইসেন্স, ব্যবসার নামে ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ বুক, ব্যাংক বুক এবং ক্রয় ও বিক্রয়ের বিবরণী।
7️⃣ ফার্মের অংশীদার বা কোম্পানির পরিচালক হলে সংশ্লিষ্ট কাগজপত্র, ফার্ম থেকে প্রাপ্ত মুনাফা/ক্ষতির বিবরণ এবং বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ।
8️⃣ বাড়িভাড়া, সুদ, কৃষি আয়, ফ্রিল্যান্সিং, মূলধনী আয় বা অন্যান্য উৎসের আয়ের তথ্য।
9️⃣ রেমিটেন্স আয় হয়ে থাকলে ব্যাংক থেকে ইস্যুকৃত রেমিটেন্স সার্টিফিকেট।
🔟 দান গ্রহণ বা প্রদান করে থাকলে সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণপত্র।
1️⃣1️⃣ সকল TDS সার্টিফিকেট, কর কর্তনের চালান বা সার্টিফিকেট, গাড়ির অগ্রীম ট্যাক্সের ডকুমেন্টস (AIT on Car)
⃣2️⃣ সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্নের কপি

এখনই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন এবং নিশ্চিন্তে আয়কর রিটার্ন দাখিল করুন।

For details:-WhatsApp: 01515-676740
TaxTeam Advisory
আপনার বিশ্বস্ত ট্যাক্স ও ভ্যাট পরামর্শক

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা
02/08/2026

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

Everyday new challenge, new learning.
13/07/2026

Everyday new challenge, new learning.

নতুন অর্থবছরের শুরু -২০২৬-২০২৭প্রিয় সম্মানিত ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়িক অংশীদার,নতুন অর্থবছরের সূচনায় আপনাদ...
01/07/2026

নতুন অর্থবছরের শুরু -২০২৬-২০২৭

প্রিয় সম্মানিত ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়িক অংশীদার,

নতুন অর্থবছরের সূচনায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Road4, Avenue-4, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shadhin Mohammad Joy - VC, ITP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category